বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

ডিজেল ও জেট ফুয়েল নিয়ে ৩ জাহাজ চট্টগ্রাম বন্দরে

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০ সময় দেখুন

দেশের জ্বালানি চাহিদা পূরণে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে ডিজেল ও জেট ফুয়েল নিয়ে তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দর এ পৌঁছেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে এসব জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন।

বিপিসি সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর থেকে আসা এমটি গ্রেট প্রিন্সেস জাহাজটি ডলফিন জেটি-৬-এ অবস্থান করে প্রায় ১১ হাজার মেট্রিক টন জেট ফুয়েল খালাস করছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে এ কার্যক্রম শুরু হয়।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস জাহাজটি মালয়েশিয়া থেকে প্রায় ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে মঙ্গলবার দিবাগত রাত ১১টায় বন্দরে পৌঁছায়। বর্তমানে বহির্নোঙরে লাইটারেজ প্রক্রিয়ার মাধ্যমে আংশিক জ্বালানি খালাস চলছে। জাহাজটি বুধবার দুপুরে ডলফিন জেটি-৫-এ ভেড়ার কথা রয়েছে।

এছাড়া, ডেনমার্কের পতাকাবাহী এমটি টর্ম দামিনি জাহাজটি প্রায় ৩২ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাত থেকে বহির্নোঙরে জ্বালানি খালাস শুরু করেছে। জাহাজটি বুধবার ডলফিন জেটি-৬-এ ভেড়ার সম্ভাবনা রয়েছে।

বিপিসির কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরের গভীরতা-সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে বড় জাহাজগুলো সরাসরি জেটিতে ভিড়তে পারে না। ফলে প্রথমে বহির্নোঙরে কিছু জ্বালানি খালাস করা হয়, এরপর জেটিতে ভেড়ানোর পর বাকি জ্বালানি খালাস সম্পন্ন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD