মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
ন্যায়বিচার নিশ্চিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার আজ ২৬ এপ্রিল, সাটুরিয়ার ভয়াল টর্ণেডোর ৩৭ বছর ! মানিকগঞ্জে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু ! লেবাননে হামলা‘জোড়ালো করার নির্দেশ ! ‘মেধানির্ভর জনপ্রশাসন গড়তে সরকার বদ্ধপরিকর ! মানিকগঞ্জের তরা ব্রিজের উপরে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ ! ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে দুর্গন্ধযুক্ত স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী অসুস্থ ! সমতার বিচারে আসছে শহরেও লোড সিডিং !

ন্যায়বিচার নিশ্চিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

মোহাম্মদ নজরুল ইসলাম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৮ সময় দেখুন

দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

তিনি আজ  ২৮ এপ্রিল ​মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।

এই সময় আইনজীবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, অসহায় মানুষের যেন এমন কোনো অভিযোগ না থাকে যে, তারা ন্যায্য আইনি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। আইন পেশাজীবীদের আরও মানবিক, আন্তরিক ও জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি বিচারবান্ধব পরিবেশ তৈরি করা, যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে আইনি সহায়তা পেতে পারে।”

রাজনৈতিক ভেদাভেদ ভুলে জেলার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, “বিভেদ ও দ্বন্দ্ব নয়—ঐক্যই পারে মানিকগঞ্জকে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে দিতে। কে ভোট দিয়েছেন বা দেননি, সেটা বড় বিষয় নয়; আমি সকল মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।”

জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান এবং পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। এছাড়াও জেলার বিচার বিভাগ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ সভায় অংশ নেন।

আলোচনা সভা শেষে মন্ত্রী মানিকগঞ্জ সদর ডাকবাংলোর আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন করেন। তিনি সেখানে ছয় তলা ফাউন্ডেশন বিশিষ্ট চারতলা আধুনিক ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD