শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধই থাকবে’ সাটুরিয়ায় হঠাৎ কাল-বৈশাখী ঝড়ে ভুট্টাচাষীদের মাথায় হাত! সাটুরিয়ায় ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৫ লাখ টাকা বিতরন মানিকগঞ্জের সাটুরিয়া থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা মানিকগঞ্জে প্রেসক্লাব-সাটুরিয়ার’ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমলাতান্ত্রিক জটিলতা ও বাংলাদেশ ! গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ-তারেক রহমান দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ বিগত সরকারের আমলে অবৈধ ও মনগড়া’ কর্মসূচিগুলো সংশোধন করা হবে

নির্বাচনী ট্রেনের হুইসেল বেজে গেছে-সিইসি

Reporter Name
  • আপডেটের সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩৬৮ সময় দেখুন

কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনী ট্রেনের হুইসেল বাজিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা । আগামী ডিসেম্বরে ভোটের টার্গেট। সোমবার (১০ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, উনারা এসেছিলেন সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে এবং তারা নির্বাচনে সহায়তা করতে চান। বিদেশি পর্যবেক্ষক সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা দল নিবন্ধন, ভোটার নিবন্ধন সম্পর্কে জানিয়েছি।

শিগগিরই ক্রয় প্রক্রিয়ায় যাচ্ছি। বিদেশি পর্যবেক্ষক নীতিমালা পরিবর্তন হবে না, তবে দেশিটা হবে। যথাসময়ে পর্যবেক্ষক আসার জন্য বিজ্ঞপ্তি দেবো। তিনি বলেন, ডিসেম্বরে টার্গেট রেখে প্রস্তুতি নিচ্ছি।

ডিসেম্বরে ভোট করতে হলে তো অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। আরেক প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, নির্বাচনের ট্রেনের হুইসেল তো প্রধান উপদেষ্টা ইতোমধ্যে দিয়েছেন। ডিসেম্বরে অথবা আগামী জুনের মধ্যে নির্বাচন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD