শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বাড়তি সতর্কতা ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! সাটুরিয়ায় যানজট নিরসনে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান শুরু ‘লুকানোর কিছু নেই, কোনো অনিয়ম করিনি’ মানিকগঞ্জে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও মেটলাইফের উদ্যোগে ‘বই মেলা’ অনুষ্ঠিত ঈদে অতিরিক্ত ভাড়া আদায় করলেই রুট পারমিট বাতিল ! সাটুরিয়ার চাচিতারা গ্রামে বিষ পানে গৃহবধূ আত্মহত্যা ! সাটুরিয়ায় ঈদ-উল ফিতর উপলক্ষ্যে যানজট নিরসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’-স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বাড়তি সতর্কতা

Reporter Name
  • আপডেটের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৫ সময় দেখুন

জ্বালানি তেলের অবৈধ পাচার রোধে দিনাজপুর জেলার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ লক্ষ্যে সীমান্তজুড়ে টহল জোরদার করার পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, বিজিবি সদর দপ্তর থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে দিনাজপুর সীমান্তে বিজিবি সদস্যদের টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

সেক্টর কমান্ডার বলেন, কোনোভাবেই যেন সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, অতীতে বিভিন্ন সময় অসাধু চক্র সীমান্তপথে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের চেষ্টা করেছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এদিকে সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা দেখা যাচ্ছে। এ সুযোগে অধিক মুনাফার আশায় এক শ্রেণির পাচারকারী সীমান্ত দিয়ে গোপনে জ্বালানি তেল পাচারের চেষ্টা করতে পারে। এমন তথ্যের ভিত্তিতেই সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD