বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব নির্মূলে টিকা কার্যক্রমের উদ্বোধন প্রেসিডেন্ট হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সক্ষম হয়েছেন: ক্যারোলাইন লেভিট অবশেষে ইরানের ১০ দফা প্রস্তাবে ‘নীতিগত’ সম্মতি যুক্তরাষ্ট্রের সাটুরিয়ায় উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলন দেশরক্ষায় আমরা জীবন উৎসর্গ করার প্রস্তুত-মাসুদ পেজেশকিয়ান রোগী ভোগান্তির অপর নাম ’মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল’! মানিকগঞ্জ-সাটুরিয়াবাসীর ভাগ্য বদলের অংশীদার হতে চাই-বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ভারতকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ৩ কারবারী গ্রেফতার

আমাদের লড়াই চলতেই থাকবে- ডা. শফিকুর রহমান

Reporter Name
  • আপডেটের সময়: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩০৮ সময় দেখুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সুন্দর সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আমরা লড়েই যাব। দেশ দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত ও বৈষম্যমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলতেই থাকবে। এ লড়াইয়ে দেশের মানুষকে আমরা পাশে চাই।

তিনি অরো বলেন, এদেশ হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সকলের। কাজেই সুন্দর দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার পথে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আন্দোলনে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে তারা এমন বৈষম্যমুক্ত দেশ চাই। আমাদের সন্তানেরা যে স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছে, সে স্বপ্ন পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা কারো কাছে মাথা নত করব না।

এসময় জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হোসাইন, নাটোর শহর আমির রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আফতাব আলীসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD