Author: MD Nazrul Islam

  • চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে উত্তেজনা!

    চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে উত্তেজনা!

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয়দের আম গাছ কাটাকে কেন্দ্র করে আবারও উত্তেজনায় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি-বিএসএফ মোতায়েন করা হয়েছে। সীমান্তে বিএসএফ’র বোমা বিষ্ফোরণে পাঁচ বাংলাদেশী কৃষক আহত হয়েছে।

    এঘটনায় বিজিবি-বিএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাচ্ছে। শেষ খরব পাওয়া পর্যন্ত পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা ও ৫৯ বিজিবি। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতীয়রা বাংলাদেশের ভেতরে ঢুকে বাংলাদেশীদের আম গাছ কেটে নষ্ট করছিলোভ। পরে তাদের প্রতিরোধে বিজিবি এবং বাংলাদেশিরা একসাথে মোকাবিলার চেষ্টা
    করে। বিএসএফ বার বার টিয়ারশেল নিক্ষেপ করে উত্তেজনা বৃদ্ধির চেষ্টা করে।

    স্থানীয়রা জানায়, বিএসএফের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের ভেতরের এলাকার কয়েকটি আম গাছের ডালপালা কেটে ফেলে। পরে বিজিবি ও স্থানীয়দের মুখোমুখিতে তারা ডালপালা ফেলে চলে যায়। কিরণগঞ্জ সীমান্তে সীমন্তরেখা এলাকায় দু’দেশের গ্রামবাসীরদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সীমান্তে নোমানস ল্যান্ড এলাকায় উত্তেজনার এক পর্যায়ে ভারত এবং বাংলাদেশের সীমান্তবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।

    শনিবার বেলা বারোটার দিকে ঘটনার সূত্রপাত হলেও বেলা ৩ টা পর্যন্ত সংঘর্ষ চলছিল। কিরণগঞ্জ সীমান্ত থেকে এ উত্তে-জনা কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সেই চৌকা সীমান্তেও ছড়িয়ে পড়ে এবং সীমান্ত এলাকার ৩ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

    বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করে। অন্যদিকে,বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠি সোটা এবং হাসোয়া নিয়ে সীমান্ত অবস্থান করে। আহতরা হলেন, বিনোদপুর ইউনিয়নের ঘন্টোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইস-লামের ছেলে রনি, কালিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুকসহ আরও ৩ জন কৃষক। কালিগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু জানান, ফারুক মোটরসাইকেল যোগে সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য অবস্থান করা কালে ভারতীয়দের ছুড়া পাথরে মাথায় গুরুতর আহত হয়।

    মিঠুন জানান রনি সীমান্তের বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকার সময় ভারতীয় আর দশজন বাংলাদেশ অনুপ্রবেশ করে রনির উপর আক্রমণ করে এতে রনি আহত হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শিবগঞ্জ থানার
    ওসি মো: গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন ধরেই সীমান্তে উত্তেজনা চলছিল। এর জেরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাছকাটা নিয়ে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের বাকবিত-া হয়।

    এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এঘটনায় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি ও বিএসএফ মোতায়েন করা হয়েছে। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়ান এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া সীমান্ত এলাকা পরিদর্শণ করেছেন এবং বিএসএফ’র সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ৫৯ বিজিবি ব্যাটেলিয়ান এর উপ অধিনায়ক ইমরুল কায়েস এবং মিডিয়া ইউং লে. মোঃ শামীম।

    উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। গত ৫ জানুয়ারি বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মাটি খনন শুরু করে। বাধার মুখে কাজ বন্ধ রাখার পর আবারও ৭ জানুয়ারি মাটি খনন করে। এ ব্যাপারে বিজিবি তাৎক্ষণিক বাধা দিলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণকাজ শুরু করে।

    পরে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়। ওই সময় ৫৯ বিজিবির অধিনায়ক ও রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। বিজিবি তাৎক্ষণিক বিএসএফের স্টাফ অফিসারের সঙ্গে পতাকা বৈঠক করে। বৈঠক- পরবর্তী বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিয়ে নির্মাণকাজ বন্ধ রাখে।

  • আমাদের লড়াই চলতেই থাকবে- ডা. শফিকুর রহমান

    আমাদের লড়াই চলতেই থাকবে- ডা. শফিকুর রহমান

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সুন্দর সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আমরা লড়েই যাব। দেশ দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত ও বৈষম্যমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলতেই থাকবে। এ লড়াইয়ে দেশের মানুষকে আমরা পাশে চাই।

    তিনি অরো বলেন, এদেশ হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সকলের। কাজেই সুন্দর দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার পথে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    তিনি আরো বলেন, আন্দোলনে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে তারা এমন বৈষম্যমুক্ত দেশ চাই। আমাদের সন্তানেরা যে স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছে, সে স্বপ্ন পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা কারো কাছে মাথা নত করব না।

    এসময় জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হোসাইন, নাটোর শহর আমির রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আফতাব আলীসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • বিনোদপুর-চিকন্দীতে ড্রেজার ও ভ্যাকুর উৎসব

    বিনোদপুর-চিকন্দীতে ড্রেজার ও ভ্যাকুর উৎসব

    শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ও চিকন্দী ইউনিয়নের নদী ও খাল-বিলে বসানো হয়েছে অবৈধ খনন যন্ত্র ড্রেজার। পাশাপাশি রয়েছে ফসলি জমি খেকো ভ্যাকু মেশিন। ভ্যাকু দিয়ে নির্বিাচারে কেটে ফেলা হচ্ছে তিন ও চার ফসলি উর্বর জমি। ড্রেজার দিয়ে নদী ও খাল থেকে গভীর করে কেটে নেওয়া হচ্ছে বালু। সরকারি সম্পদ (বালু) জনসাধারণের কাছে বিক্রি হচ্ছে চওড়া দামে। খনন করা পাশর্^বর্তী জমি ভেঙ্গে যাচ্ছে গভীর অতলে। প্রশাসনের নাকের ডগায় এইসব অনিয়ম হয়। তাই ক্ষতিগ্রস্ত পরিবার ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না।

    ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিন গিয়ে দেখা যায়, বিনোদপুর ইউনিয়নের কীর্তিনাশা নদীতে ডজন খানেক ড্রেজার বসিয়ে রাতদিন করে বালু উত্তোলন করা হয়। একই চিত্র রযেছে চন্দ্রপুর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া চিকন্দী অভিমুখী নদীতেও। সেই নদীতেও রয়েছে আরো ডজনের বেশী ড্রেজার। প্রতিটি ড্রেজারের খনন যন্ত্র যেখান থেকে মাটি উঠায় তার আশপাশের ফসলি জমি ভেঙ্গে পড়ে খনন যন্ত্রেও গোড়ায়। প্রতিবাদ করলে পড়তে হয় ড্রেজার মালিকদের রোশানলে।

    বগাদি এলাকায় গিয়ে দেখা যায় ভ্যাকু দিয়ে কেটে ফেলা হচ্ছে ৩ ও ৪ ফসলি জমি। পার্শ্ববর্তী জমির মালিকরা অসহায়ের মতো বসে ভাবছে তাদের জমিতে আর ফসল ফলানো সম্ভব হবে কিনা?

    ড্রেজার দিয়ে জোর করে মাটি কেটে নেওয়া এক অসহায় নারী আলেফা জানায়, তার স্বামী আজিত মাদবর বহুবছর পূর্বে মারা গেছেন। তার রেখে যাওয়া সম্পদ থেকে যা আয় রোজগার হয় তা দিয়ে তার সংসার চলে। তার সেই জমিতে জোর করে ড্রেজার বসিয়ে লাখ টাকার বেশী মূল্যের মাটি কেটে নিয়ে গেছে। তাকে কোন ক্ষতিপূরণও দেওয়া হয়নি।

    এলাকাবাসীর দ্বারে দ্বারে ঘুরেও ন্যায় বিচার পায়নি সে। সেখানে উপস্থিত অন্যান্যরা জানায়, ড্রেজার ব্যবসায় অনেক লাভ। সরকারি মাটি পাবলিকের কাছে উচ্চ মূল্যে বিক্রি যেন আলাদিনের চেরাগ। তাদের ক্ষমতার কাছে আমরা অসহায়। প্রতিবাদ করলেই দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তেড়ে আসে। তাই কেউ প্রতিবাদ করার সাহস পায় না।

    বগাদি এলাকার নুরুল হক মাদবর জানায়, তার ৩ ফসলি জমির পাশে মনাই মুন্সীর জমি রয়েছে। সেই জমিতেও ৩-৪ ফসল ফলানো সম্ভব। এখন মনাই মুুুুুন্সী তার জমি খনন শুরু করেছে। এর ফলে পার্শ্ববর্তী সকল জমির উৎপাদন কমে যাবে। এভাবেই ফসলি জমি অনুর্বর ও নষ্ট হয়ে যায়।

    ফসলি জমি নষ্ট না করা ও ড্রেজার বসিয়ে জমি ও নদী ভাঙ্গন রোধ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন কৃষক, সাধারণ মানুষ ও এলাকাবাসী।

  • সাটুরিয়ায় ক্লাস বর্জন করে ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন !

    সাটুরিয়ায় ক্লাস বর্জন করে ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন !

    সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ সাটুরিয়ায় ৪ দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে মানব বন্ধন করেছে। মঙ্গলবার সকালে সাটুরিয়া ডিপ্লোমা অব মেডিকেল ফ্যাকাল্টি ইন মেডিকেল এ্যাসিসট্যান্ট ট্রেনিং কোর্স (ম্যাটস্) এর ছাত্র- ছাত্রীরা দেশব্যাপী অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘটের কর্মসূচি র অংশ হিসেবে সাটুরিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে।

    মানববন্ধনে প্রধান সমন্বয়ক নাজমুল হাসান বলেন, ১০ম গ্রেডে শূন্য পদে নিয়োগ ও সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পথ সৃজনের দাবি তুলেন। ৪ বছরের একাডেমি কোর্স বহাল রেখে অসংগতি কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতা সহ ইন্টার শিপের দাবী তুলেন। স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশের দাবী তুলেন।

    আন্তর্জাতিক মানদন্ড ও বিএম এনডিসি স্বীকৃতি ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ চান। এসময় আরও বক্তব্য রাখেন সমন্বয়ক মাহফুজুর রহমান, মুক্তা আক্তার, সেতু মনি প্রমুখ।

  • রাশিয়ায় ১২ ভারতীয় নিহত !

    রাশিয়ায় ১২ ভারতীয় নিহত !

    রাশিয়ার সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় কমপক্ষে ১২ জন ভারতীয় নিহত হয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

    মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনাবাহিনীতে এখনো ১৮ জন ভারতীয় কর্মরত আছেন। এদের মধ্যে রাশিয়া ১৬ জনকে ‘নিখোঁজ’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।

    ভারত গত বছর জানিয়েছিল, এই চক্রটি তরুণদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নিয়ে যাচ্ছে। তাদেরকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হচ্ছে।

  • যাত্রা শুরু করলো ‘স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া’

    যাত্রা শুরু করলো ‘স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া’

    বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীদের উদ্যোগে যাত্রা শুরু করল ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া (ইউস্যাব)। সোমবার (১৩ জানুয়ারি) Achieve Your Dreams: The Way to Higher Education” শীর্ষক বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিকনির্দেশনামূলক প্রোগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি পথচলা শুরু করে। দুপুর আড়াইটায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

    এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম ও ৪০ তম বিসিএসে শিক্ষা ক্যাডার ইউনুস সরকার।

    এছাড়া ইউস্যাবের কোঅর্ডিনেটর কামরুল হক, ফজলে রাব্বী, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ২০২০-২১ সেশন ১ম স্থান অধিকারী সাখাওয়াত জাকারিয়া, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ২য় স্থান অধিকারী আব্দুল্লাহ ও বুয়েট শিক্ষার্থী কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

    অতিথিদের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম বলেন, এটি অত্যন্ত সৃজনশীল ও চমকপ্রদ অনুষ্ঠান। ইউস্যাবের সকল সদস্যবৃন্দ আপনাদের ব্রাহ্মণপাড়াকে নিয়ে ভাবে।

    এছাড়া অনুষ্ঠানে সাখাওয়াত জাকারিয়া, আব্দুল্লাহ ও কামাল উদ্দিন উপস্থিত শিক্ষার্থী দের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কেন্দ্রিক বিভিন্ন পরামর্শ দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

    উল্লেখ্য, উপজেলা ও উপজেলার বাইরের ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্পর্ক স্থাপন করা, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিতকরণ, এলাকার বাইরে পড়ালেখা করতে যাওয়া ছাত্র-ছাত্রীদের ভর্তি সংক্রান্ত কাজে সহযোগিতা করা এবং দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করার লক্ষ্য নিয়ে এই স্টুডেন্টস এসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে ৫শতাধিক প্রবীণ হিতৈষী সদস্যের কম্বল বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে ৫শতাধিক প্রবীণ হিতৈষী সদস্যের কম্বল বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ কনকনে হাওয়া আর শীতের প্রকোপে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ শতাধিক প্রবীণদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

    জেলা প্রশাসন, ‘এরফান গ্রুপ’ ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ সহায়তায় বুধবার সকালে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটের ৩য় তলায় নিজস্ব অফিস চত্বরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের আয়োজনে
    কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

    বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মোঃ মাহবুব আলম রাজু।

    সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতি-ষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম। কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সম্পাদক প্রকৌশলী মোহাঃ আফসার আলী।

    এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের যুগ্ম সম্পাদক অব. সহ-অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ বই উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানে প্রায় ১১শত প্রবীণ সদস্য রয়েছেন।

    স্বাগত বক্তব্যে সংঘের সম্পাদক মোহাঃ আফসার আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে শহীদ সাটু হলের ৩য় তলায় একটি ছোট ঘর নিয়ে কোন রকমে চলছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক আতাউর রহমানের সহায়তায় পাওয়া ৩য় তলায় অফিস হওয়ায় প্রবীণদের আসা-যাওয়ায় চরম কষ্ট হচ্ছে।

    সিঁড়ি বেয়ে তিন তলায় উঠে অফিস কার্যক্রম চালাতে নানা সমস্যা হলেও আলাদা স্থানে কোন অফিসের ব্যবস্থা করতে পারেনি প্রবীন হিতৈষী সংঘ জেলা শাখা। তাই
    জেলা প্রশাসকের কাছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের জন্য একটি অফিস নির্মাণের জমি বন্দোবস্তের জোর দাবী জানান।

    সাধারণ সম্পাদকের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন উপস্থিত শত শত প্রবীন হিতৈষী সংঘের সদস্যরা। এছাড়াও জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’ এর ব্যবস্থাপনা পরিচালকের কাছেও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের অফিস নির্মানের জন্য আর্থিক সহায়তা কামনা করেন সংঘের সম্পাদক।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ বলেন, প্রবীনগণ আমাদের অনুকরনীয় অনুসরনীয়। প্রবীনদের কাছ থেকেই আমরা অনেক কিছু শিখেছি এবং আগামীতেও শিখবো।

    আমরা অবশ্যই প্রবীণদের চাহিদাগুলোর গুরুত্ব দেব। জেলায় প্রবীণদের একটি অফি-সের জন্য সরকারী খাস জায়গা বন্দোবস্তের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশা-বাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক। তিনি আগামীতেও প্রবীণদের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।

    অন্যদিকে, এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মোঃ মাহবুব আলম রাজু বলেন,‘এরফান গ্রুপ’ এর প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী সমাজের অসহায় দুঃস্থ মানুষের পাশে ছিলেন, আগামীতেও তাঁর গড়া প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সমাজের অসহায়দের পাশে থাকবে।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের কম্বল বিতরণ অনুষ্ঠানে মোঃ মাহবুব আলম জেলায় প্রবীণদের একটি অফিস নির্মানের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তারও আশ্বাস প্রদান করেন।

    শেষে ‘এরফান গ্রুপ’ এর প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলীসহ চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের প্রয়াত সদস্যদের রুহের মাগফেতার কামনা করে বিশেষ দোয়া করা হয়।

  • ৫৩ বিজিবি’র অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মোবাইল উদ্ধার !

    ৫৩ বিজিবি’র অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মোবাইল উদ্ধার !

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চোরাচালান বিরোধী অভিযানে জেলার মাসুদপুর ও শিংনগর সীমান্ত থেকে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় মোবাইল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

    ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ১৫ জানুয়ারি বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টার দিকে মাসুদপুর এবং শিংনগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

    অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রামনাথপুর এবং পন্ডিতপাড়া এলাকা থেকে লুকিয়ে রাখা অবৈধ ও চোরাচালানকৃত সর্বমোট ৪১টি ভারতীয় মোবাইল উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

  • বিএনপি যেন কলুষিত না হয়-আফরোজা খানম রিতা

    বিএনপি যেন কলুষিত না হয়-আফরোজা খানম রিতা

    বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা বলেছেন, বিএনপি জনগণের দল। এই দলকে কখনো কলুষিত হতে দেয়া যাবে না। সোমবার দিবাগত রাতে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়নের ভোঁয়া গ্রামে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    হযরত শাহ সুফি সাদেক আলী মুন্সী ওয়ায়েসী (রহ.)-এর ৭৯তম ওরশ মোবারক উপলক্ষে ওই আলোচনাসভার আয়োজন করা হয়। আফরোজা খানম রিতা বলেন, ‘বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ দুঃশাসন ও নির্যাতনের শিকার হয়েছে। আওয়ামী লীগের নির্যাতনে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগেছে। কিন্তু বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছে এবং জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে।’

    তিনি আরো বলেন, ‘আওয়ামী দোসরদের দলে প্রবেশ রোধে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

    এই সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

    দিঘলীয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জনাব আব্দুর রহমান সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মশিউর রহমান হেলালী।

    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আ ফ ম নূরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার প্রমুখ।

  • সাটুরিয়ায় জব্দ করা ৯৫ কেজি জাটকা এতিমখানায় বিতরন

    সাটুরিয়ায় জব্দ করা ৯৫ কেজি জাটকা এতিমখানায় বিতরন

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জাটকা বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে সাটুরিয়া মাছ বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তানভীর আহমদ ও মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।

    জাটকা বিক্রির দায়ে উপজেলার বালিয়াটি ইউনিয়নের বাসিন্দা মো. সোহেল এবং মোশারফ হোসেনকে জরিমানা করা হয়।উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে দুই মাছ বিক্রেতাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০ অনুযায়ী পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় ৯৫ কেজি জাটকা জব্দ করা হয়। পরে সেসব মাছ বিভিন্ন এতিমখানা ও অসহায়, দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

    উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, দুইজনকে জরিমানা করা এবং তাদের কাছে থাকা তিন খাড়ি মাছ জব্দ করে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা ইলিশ সংরক্ষণ করতে এ অভিযান পরিচালনা করা হয়।