Category: খুলনা বিভাগ

  • বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি- ফরহাদ মজহার

    বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি- ফরহাদ মজহার

    বিশিষ্ট দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারকে নির্বাচিত সরকার হিসেবে গণ্য করা উচিত। তার মতে, শুধু ভোটের মাধ্যমেই সরকার নির্বাচিত হয় এই ধারণা ভুল। গণঅভ্যুত্থানই প্রকৃত গণতন্ত্রের প্রতিফলন, এবং জনগণের অভিপ্রায়েই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর আয়োজিত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে ফরহাদ মজহার এসব কথা বলেন।

    তিনি বলেন, চব্বিশ সালে ছাত্র-জনতা-সৈনিকদের গণঅভ্যুত্থান ঘটেছিল, কিন্তু ফ্যাসিবাদী সংবিধান বহাল থাকায় প্রতিবিপ্লবও সংঘটিত হয়েছে। সংবিধান না থাকলেও ফরমান দিয়ে দেশ চালানো সম্ভব। তবে অভ্যুত্থানকারীরা একের পর এক ভুল করে চলেছে, যার মধ্যে অন্যতম ছিল চুপ্পুর কাছে শপথ নেওয়া। এখন তারা মধ্যপন্থী রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে, যা আরও একটি ভুল।

    মধ্যপন্থাকে সুবিধাবাদ আখ্যা দিয়ে তিনি বলেন, তরুণদের দল হতে হবে সব ধরনের ফ্যাসিবাদবিরোধী। কেবল বাঙালি জাতিবাদের বিরোধিতা করলেই চলবে না, ধর্মীয় ফ্যাসিবাদসহ সব রূপের ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

    ভারত ক্রমাগত উসকানি দিচ্ছে বলে সতর্ক করে ফরহাদ মজহার বলেন, ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতি আসছে। নিজেদের মধ্যে সংঘাত ও ক্ষমতার লড়াই বন্ধ না করলে পরাজিত ফ্যাসিবাদীরা দিল্লির সহায়তায় ফিরে আসতে পারে। ইতিমধ্যে আছিয়া ধর্ষণ ও মৃত্যুকে কেন্দ্র করে তারা ইউনূস সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

    তিনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের বিশাল অংশগ্রহণের প্রশংসা করে বলেন, তারা আজ কোথায়? কেন আমরা তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছি? কেন তারা রাজনীতির সামনের কাতারে আসতে পারছে না? মুহাম্মদ (স.)-এর সময় নারীরা মসজিদে যেত, যুদ্ধ করত।

    তাহলে আজ কেন তাদের ঘরে বন্দি রাখতে চাই? বিদ্যমান সংবিধানকে বাংলাদেশের নয় আখ্যা দিয়ে তিনি বলেন, সত্তরের নির্বাচন হয়েছিল পাকিস্তানের নতুন সংবিধান প্রণয়নের জন্য। স্বাধীনতার পর যে সংবিধান রচিত হয়েছে, তার জন্য জনগণের ম্যান্ডেট ছিল না। এটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বিপরীত।

    বিএনপির দ্রুত নির্বাচন দাবির সমালোচনা করে ফরহাদ মজহার বলেন, দলটির অনেক নেতা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। তারা নিশ্চিতভাবে বঙ্গোপসাগরে ডুববে । তবে খালেদা জিয়ার আপসহীন মনোভাবের প্রশংসা করে বলেন, তার অবস্থান অভ্যুত্থানকারীদের শক্তি জুগিয়েছে, তাই বিজয়ের পরপরই তাকে মুক্ত করা হয়েছে।

    সভায় আরও বক্তব্য দেন লেখক ও অ্যাক্টিভিস্ট বেনজীন খান, এনসিপির কেন্দ্রীয় নেতা খালেদ সাইফুল্লাহ, মোহাম্মদ রোমেল প্রমুখ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান সভাটি পরিচালনা করেন।

    এর আগে, শুক্রবার বিকেলে ফরহাদ মজহার প্রাচসংঘ-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং ফকিরদের আস্তানায় হামলার নিন্দা জানিয়ে বলেন, ভারত এ সুযোগ নিয়ে আন্তর্জাতিকভাবে প্রচার করবে যে বাংলাদেশে ধর্মীয় ও মতপ্রকাশের স্বাধীনতা নেই, যা দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দিতে পারে।

     

  • মাগুরায় ‌ধর্ষণের শিকার শিশুকে সিএমএইচ স্থানান্তর

    মাগুরায় ‌ধর্ষণের শিকার শিশুকে সিএমএইচ স্থানান্তর

    মাগুরায় ‌ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে। শনিবার (৮ মার্চ) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে শিশুটিকে নিয়ে রওনা হয় কার্ডিয়াক অ্যাম্বুলেন্স।

    সরেজমিন দেখা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে শিশুটিকে ঢামেক হাসপাতালের দ্বিতীয়তলার পেডিয়াট্রিক আইসিইউ থেকে বের করে আনা হয়। এ সময় হাসপাতালের চিকিৎসক ও নিরাপত্তাকর্মীরা তাকে স্ট্রেচারে করে মেডিকেলের বাগান গেটে অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যান। এ সময় অ্যাম্বুলেন্সের চারপাশে উৎসুক জনতার ভিড় ছিল।

    অ্যাম্বুলেন্সটি হাসপাতাল প্রাঙ্গণ ছাড়ার পর নিরাপত্তাকর্মী হাসান গণমাধ্যমকে বলেন, আল্লাহ মানুষের বিবেক দিক। দেশের আইন ভালো না, বিচার হয় না কিছুর। ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আশরাফুল আলম বলেন, মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদের নির্দেশনা অনুয়ায়ী দ্রুততম সময়ে শিশুটিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হয়। সঙ্গে মেডিকেল টিম রয়েছে।

    আট বছরের এই শিশুটি বুধবার (৫ মার্চ) বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ উঠেছে। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তার অবস্থার কোনও উন্নতি হয়নি।

    উল্লেখ্য বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার (৭ মার্চ) রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

     

     

  • মোংলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে বদলি !

    মোংলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে বদলি !

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির আন্দোলনের মুখে বাগেরহাটের মোংলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনকে বদলি করা হয়েছে। মোংলা থেকে প্রত্যাহার করে তাকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সাথে শারমিন আক্তার সুমি নামের নতুন এক কর্মকর্তাকে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

    খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার এস এম মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশ এই বদলীর নির্দেশ দেয় হয়েছে। মোংলার ইউএনও আফিয়া শারমিনকে প্রত্যাহার করে নেয়ায় খবরে আজ সোমবার সকালে মিষ্টি বিতরণ করেছে আন্দোলনরত বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীরা।

    বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগের চার ইউপি চেয়ারম্যানকে নিয়ে গোপন সভা করার অভিযোগে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে পৌর বিএনপি। পরে তারা দ্রুত এই ইউএনও’র দ্রুত প্রত্যাহার দাবী করে আল্টি-মেটাম দেয়।

     

  • ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন

    ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই আগামী সাধারণ নির্বাচন হতে হবে।

    তিনি বলেন, বাংলাদেশের মানুষ ২০১৪, ১৮ ও ২৪ এর মতো নির্বাচন আর দেখতে চায় না। অন্তর্বর্তী সরকার যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সেই নির্বাচন হতে হবে পুলিশ ও সিভিল প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় অর্গানগুলো সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য

    অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘‘সেইসঙ্গে যারা বিগত দেড় দশকে লুটপাট, খুন, দুর্নীতি, অনিয়ম করেছেন, তাদের ট্রাইব্যুনালে বিচার করতে হবে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মহানগর সংলগ্ন হরিণটানা থানাধীন আরাফাত নগর ইউনিট জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
    হরিণটানা থানা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল গফুর কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন।

    সেক্রেটারি অ্যাডভোকেট মনিরুল ইসলাম এবং আমির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজি ও ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোক্তার হোসাইন।

    অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সোনাডাঙ্গা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, ১৮ নম্বর ওয়ার্ড আমীর মশিউর রহমান রমজান, শ্রমিক নেতা কাজী মাহফুজুর রহমান, জামায়াত নেতা সাখাওয়াত হোসেন লিখন, বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান, ডা. ফজলুর রহমান, ডা. মো. ইসমাইল হোসেন, মোহাম্মদ শহিদুল আলম, মাওলানা আফজাল হোসাইন, রেদওয়ান উল্লাহ ইব্রাহিম প্রমুখ।

     

  • লিগ টেবিলের শীর্ষে দাপুটে বরিশাল

    লিগ টেবিলের শীর্ষে দাপুটে বরিশাল

    রংপুর রাইডার্সের হারে আজ মাঠে নামার আগেই লিগ টেবিলের শীর্ষে উঠে যায় ফরচুন বরিশাল। শীর্ষে ওঠা দলটির দোর্দণ্ড প্রতাপ দিনের দ্বিতীয় ম্যাচে দেখেছে ঢাকা ক্যাপিটালস।

    বরিশালের বোলিং দাপটে ১৫.৩ ওভারে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায় ঢাকা। জবাবে ৬.৩ ওভারে বিপিএলের ১০ম সর্বনিম্ন স্কোর তাড়া করে ৯ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে বরিশাল।

    ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ-স্থান মজবুত করেছে বরিশাল। সমান ম্যাচে দুই নম্বরে থাকা রংপুরের পয়েন্ট ১৬। ১১ ম্যাচে ঢাকার পয়েন্ট ৬। প্লে-অফের আর কোনো আশা রাইল না শাকিব খানের দলটির।

    মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের ১১ তম ম্যাচে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও তানভীর ইসলামের অসাধারণ বোলিংয়ে ৭৩ রানেই অলআউট হয়ে যায় ঢাকা।

    দলের তিন ব্যাটার—লিটন দাস (১০), থিসারা পেরেরা (১৫) ও রনসফোর্ড বিটনই (১০) শুধু দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। বরিশালের বোলারদের মধ্যে নবি ৪ ওভারে ৯ রান দিয়ে ৩ টি, তানভীর ২ ওভারে ২ রান দিয়ে ৩টি এবং ফাহিম ১৫ রান দিয়ে শিকার করেছেন ৩টি উইকেট।

    ৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় বরিশাল। ৯ বলে ১৫ রানে ফেরেন তাওহীদ হৃদয়। দ্বিতীয় উইকেটে ২৫ বলে ৫৬ রানের জুটিতে অনায়াসে সারেন তামিম ইকবাল ও ডেভিড মালান।

    তামিম ১৪ বলে ২১ ও মালান ১৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ১ উইকেট হারিয়ে ৮১ বল হাতে রেখেই জিতে যায় রংপুর। ২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানভীর ইসলাম।

     

  • বিনোদপুর-চিকন্দীতে ড্রেজার ও ভ্যাকুর উৎসব

    বিনোদপুর-চিকন্দীতে ড্রেজার ও ভ্যাকুর উৎসব

    শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ও চিকন্দী ইউনিয়নের নদী ও খাল-বিলে বসানো হয়েছে অবৈধ খনন যন্ত্র ড্রেজার। পাশাপাশি রয়েছে ফসলি জমি খেকো ভ্যাকু মেশিন। ভ্যাকু দিয়ে নির্বিাচারে কেটে ফেলা হচ্ছে তিন ও চার ফসলি উর্বর জমি। ড্রেজার দিয়ে নদী ও খাল থেকে গভীর করে কেটে নেওয়া হচ্ছে বালু। সরকারি সম্পদ (বালু) জনসাধারণের কাছে বিক্রি হচ্ছে চওড়া দামে। খনন করা পাশর্^বর্তী জমি ভেঙ্গে যাচ্ছে গভীর অতলে। প্রশাসনের নাকের ডগায় এইসব অনিয়ম হয়। তাই ক্ষতিগ্রস্ত পরিবার ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না।

    ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিন গিয়ে দেখা যায়, বিনোদপুর ইউনিয়নের কীর্তিনাশা নদীতে ডজন খানেক ড্রেজার বসিয়ে রাতদিন করে বালু উত্তোলন করা হয়। একই চিত্র রযেছে চন্দ্রপুর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া চিকন্দী অভিমুখী নদীতেও। সেই নদীতেও রয়েছে আরো ডজনের বেশী ড্রেজার। প্রতিটি ড্রেজারের খনন যন্ত্র যেখান থেকে মাটি উঠায় তার আশপাশের ফসলি জমি ভেঙ্গে পড়ে খনন যন্ত্রেও গোড়ায়। প্রতিবাদ করলে পড়তে হয় ড্রেজার মালিকদের রোশানলে।

    বগাদি এলাকায় গিয়ে দেখা যায় ভ্যাকু দিয়ে কেটে ফেলা হচ্ছে ৩ ও ৪ ফসলি জমি। পার্শ্ববর্তী জমির মালিকরা অসহায়ের মতো বসে ভাবছে তাদের জমিতে আর ফসল ফলানো সম্ভব হবে কিনা?

    ড্রেজার দিয়ে জোর করে মাটি কেটে নেওয়া এক অসহায় নারী আলেফা জানায়, তার স্বামী আজিত মাদবর বহুবছর পূর্বে মারা গেছেন। তার রেখে যাওয়া সম্পদ থেকে যা আয় রোজগার হয় তা দিয়ে তার সংসার চলে। তার সেই জমিতে জোর করে ড্রেজার বসিয়ে লাখ টাকার বেশী মূল্যের মাটি কেটে নিয়ে গেছে। তাকে কোন ক্ষতিপূরণও দেওয়া হয়নি।

    এলাকাবাসীর দ্বারে দ্বারে ঘুরেও ন্যায় বিচার পায়নি সে। সেখানে উপস্থিত অন্যান্যরা জানায়, ড্রেজার ব্যবসায় অনেক লাভ। সরকারি মাটি পাবলিকের কাছে উচ্চ মূল্যে বিক্রি যেন আলাদিনের চেরাগ। তাদের ক্ষমতার কাছে আমরা অসহায়। প্রতিবাদ করলেই দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তেড়ে আসে। তাই কেউ প্রতিবাদ করার সাহস পায় না।

    বগাদি এলাকার নুরুল হক মাদবর জানায়, তার ৩ ফসলি জমির পাশে মনাই মুন্সীর জমি রয়েছে। সেই জমিতেও ৩-৪ ফসল ফলানো সম্ভব। এখন মনাই মুুুুুন্সী তার জমি খনন শুরু করেছে। এর ফলে পার্শ্ববর্তী সকল জমির উৎপাদন কমে যাবে। এভাবেই ফসলি জমি অনুর্বর ও নষ্ট হয়ে যায়।

    ফসলি জমি নষ্ট না করা ও ড্রেজার বসিয়ে জমি ও নদী ভাঙ্গন রোধ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন কৃষক, সাধারণ মানুষ ও এলাকাবাসী।

  • পরিক্ষামূলক নিউজ পাবলিশ

    পরিক্ষামূলক নিউজ পাবলিশ

    ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।

     

    ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।