Category: খেলাধুলা

  • সাটুরিয়ায় আন্তঃ ইউনিয়ন ‘সপ্রাবি গোল্ডকাপ চ্যাম্পিয়ন’ যথাক্রমে দেলুয়া ও বেংরোয়া !

    সাটুরিয়ায় আন্তঃ ইউনিয়ন ‘সপ্রাবি গোল্ডকাপ চ্যাম্পিয়ন’ যথাক্রমে দেলুয়া ও বেংরোয়া !

    শিক্ষা বিকাশে খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মন প্রসন্ন হয়। আর প্রসন্ন মন, অধিক লেখাপড়া ও দেশ সেবায় আত্ম-নিয়োগে প্রত্যয়ী হয়। আর এই প্রত্যয়কে দেশ ব্যাপী ছড়িয়ে দিতে সারাদেশের ‘সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে ‘গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ শিশু-কিশোর আয়োজন।

    এর ধারাবাহিকতায় আজ ৯ই এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলাধীন সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়নের আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ে ‘গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    জানাগেছে, অত্র গোল্ডকাপ টুর্নামেন্ট মোট ১৩টি বিদ্যালয় ‘বালক’ ও ‘বালিকা’ পর্বে দুইটি পৃথক শাখায় খেলায় অংশ গ্রহণ করে। বাছাই পর্ব শেষে, আজকের ফাইনাল খেলায় প্রথম পর্বে- ‘বালিকা’ শাখায় দেলুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়-পুলশুড়া  সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে।

    মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় পর্বে ‘বালক শাখায়- বেংরোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়-দিঘলীয়া সরকারী প্রাথমিক বিদ্যায়লকে ২-০ গোলে পরজিত করে আন্তঃ ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।

                                                     খেলায় আগত অতিথিবৃন্দ

    খেলাশেষে, বালিকা শাখায় চ্যাম্পিয়ন হওয়া দেলুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিয়া আক্তার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, খেলা অত্যন্ত সুন্দর হয়েছে। বালিকা শাখায় আমার বিদ্যালয় আন্তঃ ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ায় আমরা অত্যন্ত খুশী হয়েছি। আশা রাখছি, সামনে আন্তঃ উপজেলায়ও আমরা ভাল করব।

    অপর দিকে, বালক শাখায় চ্যাম্পিয়ন হওয়া বেংরোয়া সরকারী প্রাথমিক বিদ্যায়লয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুয়েল শিকদার বলেন, আমরা দৃঢ় ভাবে বিশ্বাসী ছিলাম, খেলায় আমরা বিজয়ী হবো। আমাদের ছেলেরা সেই আশা পুরণ করেছে। সামনের খেলাগুলো- তে যাতে আমরা আরো ভালো করতে পারি সেই চেষ্টায় ‘কঠিন অনুশীলনী’ অব্যাহত রাখবো- ইন্শাল্লাহ।

    উল্লেখ্য, চাচিতারা খেলার মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে রেফারীর দায়িত্ব পালন করেন জালশুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আবুল কাশেম বিদ্যুৎ।

    খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দিঘলীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক অধ্যক্ষ জনাব মশিউর রহমান হেলালী, প্রদর্শক শরিফুল ইসলাম (রাজা মিয়া) দিঘলীয়া সপ্রাবির প্রধান শিক্ষক রুহুল আমীন বাবুল ও বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং আন্তঃ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।

  • ভারতকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

    ভারতকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

    মালদ্বীপের রাজধানী মালেতে নাটকীয় এক ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ।

    শুক্রবার (০৩ এপ্রিল) রাতে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে লাল-সবুজের তরুণরা। তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    শুরু থেকেই ম্যাচে ছিল চাপা উত্তেজনা। গ্রুপ পর্বে দুই দলের ১-১ ড্রয়ের স্মৃতি মাথায় রেখেই সতর্ক কৌশলে খেলতে নামে উভয় দল। প্রথমার্ধে বল দখল ও আক্রমণে পাল্টাপাল্টি লড়াই হলেও কেউ গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধেও একই চিত্র, দুই দলই সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তে সফলতা আসেনি।

    ফাইনালের আগে থেকেই গ্যালারিতে ছিল বাংলাদেশি সমর্থকদের আধিপত্য। প্রবাসীদের সরব উপস্থিতিতে পুরো স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল বাংলাদেশের ঘরের মাঠ। সেই সমর্থনই খেলোয়াড়দের বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে।

    ফাইনালের আগে থেকেই গ্যালারিতে ছিল বাংলাদেশি সমর্থকদের আধিপত্য। প্রবাসীদের সরব উপস্থিতিতে পুরো স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল বাংলাদেশের ঘরের মাঠ। সেই সমর্থনই খেলোয়াড়দের বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে।

    ফাইনালে ওঠার পথে বাংলাদেশ নেপালকে ১-০ গোলে হারিয়ে আসে, আর ভারত ভুটানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে জায়গা করে নেয় শেষ লড়াইয়ে। ফলে শক্তির দিক থেকে দুই দলই ছিল সমানতালে।

  • সাফ ফুটসালে চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দল

    সাফ ফুটসালে চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দল

    সাফ ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ফুটসাল দল। রবিবার থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে সাবিনা খাতুনের দল।

    খেলা শুরুতে মালদ্বীপের একটি গোল হজম করার পর বাংলাদেশের ঘুম ভাঙে। এরপর একের পর এক গোল করেন সাবিনারা, যার মধ্যে হ্যাটট্রিক করেন দলনেত্রী সাবিনা খাতুন।

    বাংলাদেশ টুর্নামেন্টের শুরুতে ভারতকে ৩-১ গোলে হারিয়ে শক্তিশালী ইঙ্গিত দেয়। ভুটানের সঙ্গে ৩-৩ গোলের ড্র হওয়ার পরও দল পিছনে তাকায়নি। নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে চূড়ান্ত ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১৪-২ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।

  • ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

    ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

    টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশ সরকারের কঠোর অবস্থানের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের আয়োজক আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে, ভারত থেকে বাংলাদেশের ম‌্যাচ সরিয়ে নিতে।বিসিবি দুইটি চিঠি দিয়েছে।

    রবিবার সকালের চিঠিতে ভারতের নিরাপত্তা ব‌্যবস্থার পরিকল্পনার কথা জানতে চাওয়া হয়। বিকেলে পাঠানো চিঠিতে জানানো হয়, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।

    উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে।

    যেখানে একজন ক্রিকেটারকে ভারত নিরাপত্তা দিতে পারবে না, সেখানে পুরো দল কিভাবে নিরাপদ থাকবে সেই প্রশ্ন উঠতে শুরু করে। মূলত এ কারণেই আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বিসিবি।

  • সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশ ফুটসাল দল ঘোষণা

    সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশ ফুটসাল দল ঘোষণা

    সাফ উইমেনস ফুটসাল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অভিজ্ঞ ও পরিচিত খেলোয়াড়দের সমন্বয়ে তৈরি এই দলে অধিনায়ক হিসেবে থাকছেন সাবিনা খাতুন।

    মঙ্গলবার বাফুফে ঘোষিত দলে সাবিনা খাতুনের পাশাপাশি জায়গা পেয়েছেন মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া ও কৃষ্ণা রানী সরকারের মতো নিয়মিত মুখগুলো।

    প্রাথমিক দলে থাকা তিন খেলোয়াড় উন্নতি খাতুন, নাসরিন আক্তার ও সেজুতি ইসলাম স্মৃতি শেষ পর্যন্ত জায়গা পাননি।

    চূড়ান্ত দলে ফিরেছেন ২০২২ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপজয়ী দলের সদস্য মার্জিয়া। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মিশরাত জাহান মৌসুমীকেও রাখা হয়েছে দলে।

    আগামী ১৩ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে শুরু হবে সাফ উইমেনস ফুটসাল চ্যাম্পিয়নশিপ। এটি প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।

    বাংলাদেশের চূড়ান্ত দল-
    সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওসিন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, মিশরাত জাহান মৌসুমী, মার্জিয়া, সাথী বিশ্বাস, ইতি রানী ও স্বপ্না আক্তার জুলি।

  • এবার প্রধান উপদেষ্টার রাষ্ট্রী সফরসঙ্গী চার নারী ক্রীড়াবিদ !

    এবার প্রধান উপদেষ্টার রাষ্ট্রী সফরসঙ্গী চার নারী ক্রীড়াবিদ !

    আসন্ন কাতার সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন বাংলাদেশের চার জাতীয় নারী ক্রীড়াবিদ। ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন।

    এই ঘটনা বাংলাদেশের কোনো সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরের ক্ষেত্রে এক অনন্য নজির। এর আগে কোনো সরকারপ্রধানের সঙ্গে নারী ক্রিড়াবিদরা সফরসঙ্গী হননি।

    প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রিপা-শারমিনরা। তারা বলেন, এই সফরের আমন্ত্রণ পেয়ে তারা ভীষণ আনন্দিত। তাদের টিমমেটরাও আমন্ত্রণের খবরে উচ্ছ্বসিত।

    নারী ফুটবলাররা জানান, দক্ষিণ এশিয়ার বাইরে এশিয়ার অন্য দলের সঙ্গে ম্যাচ খেলার খুব একটা সুযোগ তাদের হয় না। তারা কাতার নারী টিমকে তাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানাতে চান। এই সফরে তারা তাদের স্পোর্টস ফ্যাসিলিটিসগুলো ঘুরে দেখতে চান। তাদের প্রফেশনাল চিন্তাভাবনাগুলো জেনে আসতে চান তারা।

    নারী ক্রিকেটাররা প্রধান উপদেষ্টাকে বলেন, কাতারে ক্রিকেট তেমনটা জনপ্রিয় নয়। তারা এই সফরে ক্রিকেট নিয়ে তাদের মধ্যে আগ্রহ তৈরির চেষ্টা করবেন। বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল ও নারী ক্রিকেট দলের গল্পগুলো তুলে ধরা হবে।

    প্রধান উপদেষ্টা তাদের বলেন, আমি চাই, তোমরা তোমাদের জীবনের সত্যিকারের কথাগুলো তাদের (কাতার) কাছে তুলে ধরবে। তোমরাই এই দেশের স্পোর্টস অ্যাম্বাসেডর। সেখানে তোমরা এ দেশের স্পোর্টসের প্রতিনিধিত্ব করবে। তোমাদের এ রাষ্ট্রীয় সফরে সঙ্গে নিয়ে যেতে পারে আমিও ভীষণ আনন্দিত।

  • দুই ম্যাচ নিষেধাজ্ঞায় বেলিংহ্যাম !

    দুই ম্যাচ নিষেধাজ্ঞায় বেলিংহ্যাম !

    ওসাসুনার বিপক্ষে রেফারিকে উদ্দেশ্য করে গালি দেওয়ার ঘটনায় বেলিংহ্যামকে  দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে বেলিংহ্যামের শাস্তির বিষয়টি জানায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

    ফলে লা লিগায় পরের দুই ম্যাচে জিরোনা ও রেয়াল বেতিসের বিপক্ষে ইংলিশ মিডফিল্ডারকে পাবে না রিয়াল মাদ্রিদ। গত শনিবার ওসাসুনার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে রিয়াল।

    ম্যাচটির ৩৯তম মিনিটে রেফারিকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে দেখা যায় বেলিংহ্যামকে। এরপরই তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি হোসে মুনুয়েরা। ম্যাচ শেষে বেলিংহ্যাম দাবি করেন অপমান জনক কিছু বলা হয়নি। ভুল বোঝাবুঝি হয়েছিল।

    পরে রেয়াল কোচ কার্ল আনচেলত্তি স্বীকার করে নেন বেলিংহ্যামের গালি দেওয়ার বিষয়টি। তবে সেটি রেফারিকে ছিল না বলেও পরিষ্কার করেন তিনি।

     

  • দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন বরিশাল

    দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন বরিশাল

    শ্বাসরূদ্ধকর এক ফাইনাল। ১৯৫ রানের লক্ষ্য। শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। বোলার হোসাইন তালাত। উইকেটে ছিলেন রিশাদ হোসেন আর এবাদত হোসেন।

    প্রথম বলেই লং অনের ওপর দিয়ে সোজা ছক্কা মেরে দিলেন রিশাদ হোসেন। পরের বলে একটি সিঙ্গেল এবং একটি ওয়াইড। তিন বল বাকি থাকতেই ৩ উইকেটের ব্যবধানে জয় তুলে নিলো ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো তামিম ইকবালের দল।

    টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে চিটাগং কিংস। জবাবে ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।

  • অতি সহজেই ফাইনালে বরিশাল

    অতি সহজেই ফাইনালে বরিশাল

    জয়টা নিজেদের করে নিলো ফরচুন বরিশাল। আর চিটাগং কিংসকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। চিটাগংকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠলো তামিম ইকবালের দল বরিশাল।

    মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৯ রান করে চিটাগং। জবাবে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় গত বারের চ্যাম্পিয়ন বরিশাল।

    ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচের লাগাম শুরু থেকেই ধরে রেখেছিল বরিশাল। দেখেশুনে শুরু করেন দুই ওপেনার তামিম ও তৌহিদ হৃদয়। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে করেন ৪০ রান। তবে তাদের জুটি ভাঙে ৫৫ রানের মাথায় ২৯ করে তামিম সাজঘরে ফিরলে।

    এরপর হৃদয় ও দাভিদ মালান দলকে নিয়ে যান জয়ের বন্দরে। হৃদয়ের ব্যাট থেকে আসে ৫৬ বলে ৮২ রান। মালান অপরাজিত থাকেন ৩৪ রানে। আর তাতেই ফাইনাল নিশ্চিত করে তামিমের দল।

    এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা প্রত্যাশা মত করতে পারেনি মোহাম্মদ মিঠুনের দল। ওপেনার খাজা নাফে ফেরেন ৪ রান করে। চিটাগংয়ের হয়ে আসর জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা গ্রাহাম ক্লার্ক ফেরেন মাত্র ৬ রান করেই। অধিনায়ক মিঠুনও এদিন ফেরেন মাত্র ১ রান করে।

    পাওয়ারপ্লেতে ৪২ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট। এরপর দলের হাল ধরেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন পাটো-য়ারী। দুজনে গড়েন ৫০ রানের জুটি। ৩৬ রান করে ইমন সাজঘরে ফিরলেও দলের বিপর্যয় সামাল দেন শামীম। ২৯ বলে তুলে নেন অর্ধশতক। শামীমের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৭৯ রানের ইনিংস।

    শামীম আর ইমন ছাড়া চিটাগংয়ের আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। আর তাতেই ৯ উইকেটে ১৪৯ রানে থামে চিটাগং।

    এই জয়ে টানা দুই আসরে ফাইনালে উঠলো তামিমের দল বরিশাল। আর ম্যাচ হেরে চিটাগংকে খেলতে হবে এলিমিনেটরে জেতা দল খুলনা টাই-গার্সের বিপক্ষে। বুধবার অনুষ্ঠিত হবে খুলনা-চিটাগংয়ের দ্বিতীয় কোয়া-লিফায়ার।

  • ফ্রেব্রুয়ারিতে দুটি প্রীতি ম্যাচ খেলাতে  যাবে সাবিনা-ঋতুপর্ণারা !

    ফ্রেব্রুয়ারিতে দুটি প্রীতি ম্যাচ খেলাতে যাবে সাবিনা-ঋতুপর্ণারা !

    আগামী ফ্রেব্রুয়ারিতে দুটি প্রীতি ম্যাচ খেলা নিশ্চিত হয়েছে সাফ চ্যাম্পিয়ন সাবিনাদের। আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ।

    মাহফুজা আক্তার কিরণ জানান,আগামী ২৬ ফেব্রুয়ারি এবং ২ মার্চ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি খেলতে আরব আমিরাতে যেতে হবে নারী দলকে। দুই ম্যাচের প্রথমটি ফিফা উইন্ডোতে পড়েছে। ফেব্রুয়ারির উইন্ডো শেষ হবে ২৬ তারিখ। মার্চের দুই তারিখের ম্যাচটি হবে আনঅফিসিয়াল।

    বাফুফে চেষ্টা করেছিল দুই ম্যাচই উইন্ডোতে খেলার জন্য। আরব আমিরাত একটি টুর্নামেন্টে অংশ নেবে বলে বাংলাদেশের সঙ্গে একটি ম্যাচ উইন্ডোতে খেলতে সম্মতি দিয়েছে।

    সাবিনা-ঋতুপর্ণারা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছর ৩০ অক্টোবর। কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখেছেন সাবিনারা।