Category: বরিশাল বিভাগ

  • বরিশালে হাসপাতালে অশ্লীলতার অভিযোগে দুই সমকামী তরুনী আটক !

    বরিশালে হাসপাতালে অশ্লীলতার অভিযোগে দুই সমকামী তরুনী আটক !

    বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এ চিকিৎসাধীন অবস্থায় অসংলগ্ন ও অশোভন আচরণের অভিযোগে দুই সমকামী তরুণীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

    পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৭ বছর বয়সী এক তরুণী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার সেবায় ২০ বছর বয়সী আরেক তরুণী সেখানে অবস্থান করছিলেন।

    তাদের আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে চিকিৎসাধীন তরুণীর মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে থানায় নেওয়া হয়।

    হাসপাতাল সংশ্লিষ্টদের দাবি, আটক দুই তরুণীর পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক-এর মাধ্যমে। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যা নিয়ে পারিবারিক জটিলতা তৈরি হয়। চিকিৎসাধীন তরুণী বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে বলেও জানা গেছে।

    বরিশাল কোতোয়ালি মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, হাসপাতালের অভিযোগের ভিত্তিতে দুই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

  • আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই-ডা. শফিকুর রহমান

    আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই-ডা. শফিকুর রহমান

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় এলে বিচার হবে সবার জন্য সমান, সাধারণ মানুষ অপরাধ করলে যে বিচার, প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি অপরাধ করলেও একই বিচার হবে।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জামায়াত আমির বলেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই।

    আমরা বিজয়ী হলে দেশের সব মানুষ বিজয়ী হবে। আমরা চাই সবাইকে নিয়ে সুন্দর একটি দেশ গঠন করতে, যেখানে সবার সমান অধিকার থাকবে। বিচার ব্যবস্থাও সবার জন্য সমান হবে।

  • ভায়রার মেয়েকে ধর্ষণের অভিযোগে, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

    ভায়রার মেয়েকে ধর্ষণের অভিযোগে, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

    পুলিশ কনস্টেবল স্ত্রীর বিধবা বড় বোনের স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ হোসেন আকনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন নির্যাতিতা ছাত্রীর মা।

    বুধবার (২১ মে) দুপুরে মামলার বাদির আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান বলেন, ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ রাকিবুল ইসলাম মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য মহানগরীর কাউনিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছে। বাদি ও ভিকটিম মামলা দায়েরের পর অনেকটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

    কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, আদালতের আদেশ এখনো হাতে পাইনি। আদেশ হাতে পেলে আদালতের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    মামলায় একমাত্র আসামি সবুজ হোসেন আকন (৪১) জেলার বাবুগঞ্জ উপজেলার বকশির চর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান আকনের ছেলে। সে (সবুজ) বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি বলে নিশ্চিত করেছেন সংগঠনের জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট তারেক আল ইমরান।

    মামলার বাদি ভূক্তভোগি স্কুল ছাত্রীর বিধবা মা এজাহারে উল্লেখ করেছেন, তার বোন পুলিশ কনস্টেবল। অস্ত্রপচারের মাধ্যমে সন্তান জন্ম দেয়ায় তাকে দেখাশোনার জন্য এসএসপি পরীক্ষার্থী মেয়েকে ২০২৪ সালের ২৩ জুলাই বোনজামাতা সবুজের গ্রামের বাড়ি বাবুগঞ্জ বকসিরচর গ্রামের বাড়িতে পাঠানো হয়।

    মাঝে মধ্যে কেনাকাটা করার জন্য সবুজ তার মেয়েকে বরিশাল শহরে নিয়ে যেতো। কিছুদিন যেতে না যেতেই তার মেয়েকে সবুজ আকন কু-প্রস্তাব দেয়।

    এতে সে রাজি না হলে হত্যার ভয়ভীতি দেখিয়ে আসামি সবুজ বরিশাল নগরীর আমানাতগঞ্জ এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করে।

    ভুক্তভোগী স্কুল ছাত্রী (১৫) অভিযোগ করে বলেন, সর্বশেষ ২০২৪ সালের ২১ নভেম্বর আমি নির্যাতিত হয়ে মায়ের কাছে ফিরে আসি। এ সময় খালু সবুজ আকন নোটারী পাবলিকের মাধ্যমে একটি ভূয়া কামিননামা তৈরী করে আমাকে স্ত্রী হিসেবে দাবি করে।

    পরে আমাকে নিয়ে যাওয়ার জন্য গৌরনদী উপজেলার নানা বাড়িতেও আসে। পাশাপাশি বিভিন্ন সময় খালু সবুজ আকন তার ক্যাডার বাহিনী নিয়ে আমাকে অপহরনের চেষ্টা করে।

    এ ব্যাপারে মামলার আসামি বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ হোসেন আকন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, রাজনৈতিকভাবে আমার ভাবমূর্তি নস্ট করার জন্য ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

    জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান বলেন, মামলার বিষয়টি লোকমুখে জেনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে বিষয়টি কেন্দ্রকে অবহিত করা হবে। কেন্দ্র থেকেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • পটুয়াখালীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলো স্ত্রী

    পটুয়াখালীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলো স্ত্রী

    পটুয়াখালীর দশমিনায় পারিবারিক কলহের জেরে কাওসার (৩০) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে উপজেলার রনগোপালী ইউনিয়নের দক্ষিণ যৌতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত কাওসার ওই গ্রামের কামাল হাওলাদারের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে ঢাকায় বিয়ে করেন কাওসার। এরপর বউকে নিয়ে গ্রামে চলে আসেন। কাওসারের পরিবারের অভিযোগ, কাওসারের স্ত্রীর আগে দুই বিয়ে ও দুই সন্তান থাকলেও তা গোপন করা হয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত।

    আহত কাওসার বলেন, বৃহস্পতিবার দুপুরে খাওয়া শেষে ঘুমাতে গেলে আমার স্ত্রী তাকে সময় দিতে বলে। কিন্তু, আমি ফুটবল খেলতে যাওয়ার কথা বললে সে আমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে ঘুমিয়ে পড়লে সে ধারালো কিছু দিয়ে আমার পুরুষাঙ্গ কেটে ফেলে।

    কাওসারের স্ত্রী বলেন, তার সঙ্গে পরিচয় হওয়ার পর নানাভাবে প্রলোভন দেখিয়ে আমার আগের স্বামীকে তালাক দিয়ে বাসার প্রায় ২ লাখ টাকার মালামাল বিক্রি করে। পরে আমাকে বিয়ে করে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে।

    কিন্তু, এই বাড়িতে আসার পর থেকে কাওসার এবং তার পরিবারের সদস্যরা আমাকে ঘর থেকে বের হতে দেয় না। তার মা সবসময় আমাকে চোখে চোখে রাখে। সে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। তাই এই কাজ করেছি।

    দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বরিশালে প্রবাসীর স্ত্রীকে নিয়ে মসজিদের মুয়াজ্জিন উধাও !

    বরিশালে প্রবাসীর স্ত্রীকে নিয়ে মসজিদের মুয়াজ্জিন উধাও !

    পরকীয়ার সম্পর্কে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছেন মসজিদের মুয়াজ্জিন মোশাররফ হোসেন। ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার মুলাদী উপজেলার পূর্ব নাজিরপুর গ্রামের। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

    স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেন উপজেলার নাজিরপুর ইউনিয়নের পূর্ব নাজিরপুর গ্রামের আল আকসা জামে মসজিদের মুয়াজ্জিন ও একই গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে। একই এলাকার এক প্রবাসীর স্ত্রী, টাকা ও স্বর্ণালংকার নিয়ে মোশাররফ হোসেন অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন।

    সূত্রে আরও জানা গেছে, পরকীয়ার সম্পর্কে এরপূর্বে গত (২৫ এপ্রিল) প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পরেছিলেন মুয়াজ্জিন মোশাররফ হোসেন। পরবর্তীতে তিনি গত ২৭ এপ্রিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যান।

    খবর পেয়ে  সদ্য দেশে ফেরা ওই প্রবাসী স্থানীয় সংবাদকর্মীদের জানান, গত কয়েক বছরে তার উপার্জিত অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ায় এখন তিনি পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মুলাদী থানার ওসি জহিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

     

  • দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে-নাহিদ ইসলাম

    দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে-নাহিদ ইসলাম

    পটুয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একজন শহীদের কিশোরী মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

    তাকে দেখতে সেখানে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি ভুক্তভোগীর সঙ্গে দেখা করেন এবং তার খোঁজখবর নেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

    নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবারের সদস্য হিসেবে নয়, বাংলাদেশের একজন নাগরিক হিসেবেই ধর্ষণের বিচার চাই। প্রতিটি ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে বিচার করতে হবে। এই নৃশংস ঘটনার দ্রুত বিচার হওয়া দরকার।

    তিনি আরও বলেন, আমরা ভুক্তভোগী পরিবারের পাশে আছি। প্রশাসনের প্রতি আহ্বান জানাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার আইন পরিবর্তনের যে সিদ্ধান্ত নিয়েছে, তা দ্রুত বাস্তবায়নের দাবি জানাই।

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক বলেন, এরইমধ্যে একজন আসামি গ্রেপ্তার হয়েছেন। আমরা চাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপর আসামিকেও গ্রেপ্তার করবে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মুজাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদ আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

    এর আগে, মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পর এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি এবং সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি। অভিযুক্ত সাকিব মুন্সিকে পুলিশ গ্রেপ্তার করলেও পলাতক রয়েছেন সিফাত মুন্সি।

  • লিগ টেবিলের শীর্ষে দাপুটে বরিশাল

    লিগ টেবিলের শীর্ষে দাপুটে বরিশাল

    রংপুর রাইডার্সের হারে আজ মাঠে নামার আগেই লিগ টেবিলের শীর্ষে উঠে যায় ফরচুন বরিশাল। শীর্ষে ওঠা দলটির দোর্দণ্ড প্রতাপ দিনের দ্বিতীয় ম্যাচে দেখেছে ঢাকা ক্যাপিটালস।

    বরিশালের বোলিং দাপটে ১৫.৩ ওভারে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায় ঢাকা। জবাবে ৬.৩ ওভারে বিপিএলের ১০ম সর্বনিম্ন স্কোর তাড়া করে ৯ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে বরিশাল।

    ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ-স্থান মজবুত করেছে বরিশাল। সমান ম্যাচে দুই নম্বরে থাকা রংপুরের পয়েন্ট ১৬। ১১ ম্যাচে ঢাকার পয়েন্ট ৬। প্লে-অফের আর কোনো আশা রাইল না শাকিব খানের দলটির।

    মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের ১১ তম ম্যাচে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও তানভীর ইসলামের অসাধারণ বোলিংয়ে ৭৩ রানেই অলআউট হয়ে যায় ঢাকা।

    দলের তিন ব্যাটার—লিটন দাস (১০), থিসারা পেরেরা (১৫) ও রনসফোর্ড বিটনই (১০) শুধু দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। বরিশালের বোলারদের মধ্যে নবি ৪ ওভারে ৯ রান দিয়ে ৩ টি, তানভীর ২ ওভারে ২ রান দিয়ে ৩টি এবং ফাহিম ১৫ রান দিয়ে শিকার করেছেন ৩টি উইকেট।

    ৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় বরিশাল। ৯ বলে ১৫ রানে ফেরেন তাওহীদ হৃদয়। দ্বিতীয় উইকেটে ২৫ বলে ৫৬ রানের জুটিতে অনায়াসে সারেন তামিম ইকবাল ও ডেভিড মালান।

    তামিম ১৪ বলে ২১ ও মালান ১৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ১ উইকেট হারিয়ে ৮১ বল হাতে রেখেই জিতে যায় রংপুর। ২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানভীর ইসলাম।

     

  • পরিক্ষামূলক নিউজ পাবলিশ

    পরিক্ষামূলক নিউজ পাবলিশ

    ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।

     

    ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।