Category: বাণিজ্য

  • যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে উপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে

    যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে উপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে

    বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ ধার্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৩ এপ্রিল) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। আগে দেশটিতে বাংলাদেশি পণ্যে শুল্কের হার ছিলো গড়ে ১৫ শতাংশ।

    অতিরিক্ত শুল্কের কারণে দেশের রপ্তানি বাজারে বিশেষ করে পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৮০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এর মধ্যে বড় অংশই তৈরি পোশাক।

    নতুন শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছে। তবে ট্রাম্পের এই শুল্ক আরোপকে বাণিজ্য যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ।

  • বুধবার থেকে ৬৪ জেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু

    বুধবার থেকে ৬৪ জেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, নিম্ন আয়ের মানুষের জন্য সুবিধা নিশ্চিত করতে আগামী বুধবার থেকে ৬৪ জেলায় ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। ইতোমধ্যে এ কার্যক্রম ছয় জেলায় চলমান আছে। নতুন করে ৫৬ জেলায় কার্যক্রম যুক্ত হবে।  রবিবার (২ মার্চ) দুপুরে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় জেলা প্রশাসকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

    এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক ভার্চুয়ালি অংশ নেন।

    শেখ বশিরউদ্দীন বলেন, এক কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে চাই। প্রকৃত উপকারভোগী নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা রাখতে হবে। চলতি মাসের ১৭ তারিখের মধ্য সব উপকারভোগীকে স্মার্ট কার্ড পৌঁছে দিতে জেলা প্রশাসকদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

    সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার একদম প্রাথমিক ধাপ টিসিবির ন্যায় সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উপকারভোগী নির্বাচন করা উল্লেখ করে তিনি বলেন, এটা নিশ্চিত করতে পারলে মানুষের মধ্যে জেলা প্রশাসকদের গ্রহণ যোগ্যতা বাড়বে।

  • ব্যাংকগুলোকে খালি করে নিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার !

    ব্যাংকগুলোকে খালি করে নিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার !

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ দেশের ব্যাংকগুলোকে খালি করে নিয়ে গেছে, ব্যাংকের টাকা লুটপাট করে সমস্ত সম্পদ লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা এই আওয়ামীলীগের ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে লুটে নিয়ে সারা দুনিয়াতে বাড়িঘর থেকে আরম্ভ করে তাদের ব্যক্তি স্বার্থের জন্য সুখের জন্য।

    আমেরিকা অস্ট্রেলিয়া ভারতসহ সব লুটপাট করে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীরা।  কানসাট ইউনিয়ন বিএনপির আয়ো-জনে মঙ্গলবার বিকেলে মাহিদুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে এসব মন্তব্য করেন সাবেক সংসদ সদস্য ও হুইপ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মো: শাহজাহান মিঞা।

    তিনি আরও বলেন, আল্লার মার-সবার মার, আল্লাহ একজন আছেন, এটা আমরা সবাই বিশ্বাস করি, আওয়ামীলীগের অনেকেই এটা বিশ্বাস করে না, আজকে আওয়ামীলীগের অস্তিত্ব কোথায়, টাকা সবার দরকার আছে, এতো দরকার এটা হতে পারে না।

    কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুম রানা টমাস মাস্টারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক।

    এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  • সোনামসজিদ আমদানি-রপ্তানি কারক গ্রুপের মতবিনিময়

    সোনামসজিদ আমদানি-রপ্তানি কারক গ্রুপের মতবিনিময়

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাই নবাবগঞ্জের সোনামসজিদ আমদানি রপ্তানি কারক গ্রুপের আগামী ১৫ ই ফেব্রুয়ারি দ্বি-বার্ষিক নির্বাচন।

    এ উপলক্ষে আবু তালেব-কাজী-শাহাবুদ্দিন-মাওলানা মামুনুর রশিদ প্যানেলের পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সোনামসজিদ আমদানি রপ্তানি কারক গ্রুপের অফিসের পার্শে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    বিশিষ্ট ব্যবসায়ী এবং সাবেক সিএনএফ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পা-দক আশরাফুল আলম রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেলটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু তালেব।

    এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হোদা, বাবর মেসার্স আল ফাতিহা ট্রেডার্স এর মোহাম্মদ জহুরুল কাই-য়ুম, মেসার্স সেলিম এন্টারপ্রাইজ এর মোহাম্মদ সেলিম রেজা, মেসা সিরিয়াদ এন্টারপ্রাইজ এর মোঃ মিজান সাহেব, মেসার্স ফারুক ইন্টারন্যাশনাল এর মোঃ ফারুক হোসেনসহ অন্যরা।

    এ সময় আবু তালেব জানান, তার প্যানেল নিবাচিত হলে বন্দর সংশ্লিষ্ট কাস্টমস সহ সকলকে নিয়ে ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসার গতি বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।

    দুর্নীতিমুক্ত একটি অ্যাসোসিয়েশন গঠন করা হবে। এই স্থলবন্দরকে রক্ষা করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে কাজ করবো। আমাদের প্যানেল বিজয়ী হলে ব্যবসায়ীদের সকল সমেস্যা সমাধান করা হবে ইনশাল্লাহ।

  • ১ লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার

    ১ লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার

    রাশিয়া, সৌদি আরব, মরক্কো ও দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ১ লাখ ৩০ হাজার টন সার কিনবে অন্তর্বর্তী সরকার।

    এর মধ্যে ইউরিয়া ৬০ হাজার টন, মিউরিয়েট অব পটাশ (এমওপি) ৩০ হাজার টন ও ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ৪০ হাজার টন। সব মিলিয়ে খরচ হবে ৭০৬ কোটি ৩২ লাখ ১২ হাজার টাকা।

    বৃহস্পতিবার সচিবালয়ে অর্থে উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সার কেনার এই প্রস্তাব অনুমোদন করা হয়।

    বৈঠকের কার্যসূচি থেকে জানা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এর কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। এতে খরচ হবে ১২৩ কোটি ৫৭ লাখ টাকা। প্রতিটন সারের জন্য এতে খরচ হবে ৩৪৩ দশমিক ২৫ ডলার।

    চলতি অর্থবছরে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩০ হাজার (কমবেশি ১০ শতাংশ) বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ১২৫ কোটি ৮৮ লাখ ১২ হাজার টাকা। প্রতিটনের দাম পড়ছে ৩৪৯ দশমিক ৬৭ ডলার।

    এদিকে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার প্রডিংটর্গ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর মধ্যকার চুক্তির আওতায় ৩০ হাজার (কমবেশি ১০ শতাংশ) টন এমওপি সার আমদানি করা হবে। এর জন্য খরচ হবে ১৭৬ কোটি ৩১ লাখ টাকা। প্রতিটনে ব্যয় হবে ৪৮৯ দশমিক ৭৫ ডলার।

    এছাড়াও মরক্কোর ওসিপি ও বিএডিসির মধ্যকার চুক্তির আওতায় ৪০ হাজার (কমবেশি ১০ শতাংশ) টন ডিএপি সার আমদানি করা হবে। এর জন্য ব্যয় হবে ২৮০ কোটি ৫৬ লাখ টাকা। প্রতিটনের দাম ধরা হয়েছে ৫৮৪ দশমিক ৫০ ডলার।

    একইসঙ্গে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৬৯২ কোটি ৯৯ লাখ ১৯ হাজার ৩৬০ টাকা।

  • স্থানীয় শিল্পসমূহের দক্ষতা বৃদ্ধি করতে হবে-বাণিজ্য উপদেষ্টা

    স্থানীয় শিল্পসমূহের দক্ষতা বৃদ্ধি করতে হবে-বাণিজ্য উপদেষ্টা

    চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় শিল্পসমূহের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। একইসঙ্গে তিনি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ভ্যাটের আওতায় নিয়ে আসা এবং আনফর্ম ট্যাক্স রেট বা অভিন্ন করহার চালুর ওপর গুরুত্ব আরোপ করেন।

    সোমবার (২৭ জানুয়ারি) নগরীর এনইসি সম্মেলন কক্ষে ‘রিফর্মস ইন কাস্টমস ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েশন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সেমিনারে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তর-ণের প্রেক্ষাপটে দেশে ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের দক্ষতা বাড়ানো অত্যাবশ্যক। একই সঙ্গে অর্থ উপদেষ্টা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য প্রস্তুত হবার লক্ষ্যে স্থানীয় উদ্যোক্তাদের প্রতিযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন।

    অর্থ উপদেষ্টা তার বক্তৃতায় আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পাশপাশি বেসরকারি খাতকেও সক্রিয়ভাবে কাজ করতে হবে। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সম্প্রতি অনুমোদিত স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

    সেমিনারে বক্তব্য প্রদানকালে ইআরডি সচিব জনাব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী বলেন, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির সময়মাফিক ও কার্যকর বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এর জন্য অন্যান্য সংস্থাভিত্তিক এই ধরনের আরও মাল্টি স্টেকহোল্ডার ডায়ালগের আয়োজন করা হবে বলে তিনি সেমিনারে উল্লেখ করেন।

    জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মো. আব্দুর রহমান খান সেমিনারে তার বক্তৃতায় ট্যাক্স এক্সপেনডিচার বা কর প্রদান সংক্রান্ত আনুষঙ্গিক খরচ কমিয়ে আনার ওপর গুরুত্ব আরোপ করেন।

    কর্মশালায় প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এ কে এম বদিউল আলম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজিব এইচ চৌধুরী এবং বাংলাদেশ ফ্রেইট ফরওয়ারডার্স অ্যাসোসিয়েশানের প্রেসিডেন্ট জনাব কবির আহমেদ।

    সেমিনারে আরও উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ার-ম্যান মো. আনোয়ার হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হোসেন আহমদ ও জনাব মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী।

     

     

  • ‘আগামী বাজেটে ভ্যাট সমন্বয় করার কথা ভাবছে সরকার’

    ‘আগামী বাজেটে ভ্যাট সমন্বয় করার কথা ভাবছে সরকার’

    অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, সম্প্রতি যেসব সেবা ও পণ্যের ভ্যাট, কর বাড়ানো হয়েছে, তা আগামী বাজেটে সমন্বয় করা হবে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

    অর্থ উপদেষ্টা বলেন, বেশ কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণে আছে। সার্বিকভাবে ভ্যাট বৃদ্ধিতে বাজারে প্রভাব পড়েনি। তিনি আরো বলেন, ভবিষ্যতে সংকট কমাতে আমদানি করে সারের মজুত বাড়াতে চায় সরকার। চালের সাপ্লাই চেইন মেনুপুলেট করছে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। চালের দাম এখন মোটামুটি সহনীয় আছে।

    সালেহ উদ্দিন বলেন, নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে কম দামে পণ্য বিক্রির জন্য বিশেষ ওএমএস কার্যক্রম আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ, সবজিসহ কিছু পণ্য এতো কম মূল্যে দেওয়া হতো যে সেটা আর দেওয়া যায় না। এখন পণ্যের সরবরাহও আছে।

    এ সময় কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেওয়া সাধারণ ওএমএস কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

  • পরিক্ষামূলক নিউজ পাবলিশ

    পরিক্ষামূলক নিউজ পাবলিশ

    ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।

     

    ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।