সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সিসিক কার্যালয়ে গিয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে ওলামা দলের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসকের সাফল্য কামনা করেন এবং নগরীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা ও মহানগর ওলামা দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
- হাজী মো: হেলাল উদ্দিন আহমেদ (উপদেষ্টা, সিলেট জেলা বিএনপি)
- মাওলানা কাজী মো: নূরুল হক (আহ্বায়ক, সিলেট জেলা ওলামা দল)
- মাওলানা কামাল উদ্দিন (সদস্য সচিব, সিলেট জেলা ওলামা দল)
- মাওলানা মাশহুদ আহমদ (সদস্য সচিব, সিলেট মহানগর ওলামা দল)
- মাওলানা মোহাম্মদ রমিজ উদ্দিন (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ওলামা দল)
- হাফিজ মাওলানা কবি হাফিজুল ইসলাম লস্কর (যুগ্ম আহ্বায়ক, মহানগর ওলামা দল)
- মাওলানা নুমান আশরাফী (যুগ্ম আহ্বায়ক, মহানগর ওলামা দল)
এছাড়াও উপস্থিত ছিলেন, হাফিজ ফারুক আহমদ, মাওলানা সজিব আহমদ, আশিক আব্দুল্লাহ, ক্বারী মোশাহিদ আলী এবং রাজন আহমদসহ সংগঠনের অন্যান্য স্তরের নেতাকর্মীরা।









