Blog

  • যাত্রা শুরু করলো ‘স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া’

    যাত্রা শুরু করলো ‘স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া’

    বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীদের উদ্যোগে যাত্রা শুরু করল ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া (ইউস্যাব)। সোমবার (১৩ জানুয়ারি) Achieve Your Dreams: The Way to Higher Education” শীর্ষক বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিকনির্দেশনামূলক প্রোগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি পথচলা শুরু করে। দুপুর আড়াইটায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

    এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম ও ৪০ তম বিসিএসে শিক্ষা ক্যাডার ইউনুস সরকার।

    এছাড়া ইউস্যাবের কোঅর্ডিনেটর কামরুল হক, ফজলে রাব্বী, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ২০২০-২১ সেশন ১ম স্থান অধিকারী সাখাওয়াত জাকারিয়া, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ২য় স্থান অধিকারী আব্দুল্লাহ ও বুয়েট শিক্ষার্থী কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

    অতিথিদের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম বলেন, এটি অত্যন্ত সৃজনশীল ও চমকপ্রদ অনুষ্ঠান। ইউস্যাবের সকল সদস্যবৃন্দ আপনাদের ব্রাহ্মণপাড়াকে নিয়ে ভাবে।

    এছাড়া অনুষ্ঠানে সাখাওয়াত জাকারিয়া, আব্দুল্লাহ ও কামাল উদ্দিন উপস্থিত শিক্ষার্থী দের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কেন্দ্রিক বিভিন্ন পরামর্শ দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

    উল্লেখ্য, উপজেলা ও উপজেলার বাইরের ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্পর্ক স্থাপন করা, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিতকরণ, এলাকার বাইরে পড়ালেখা করতে যাওয়া ছাত্র-ছাত্রীদের ভর্তি সংক্রান্ত কাজে সহযোগিতা করা এবং দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করার লক্ষ্য নিয়ে এই স্টুডেন্টস এসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে ৫শতাধিক প্রবীণ হিতৈষী সদস্যের কম্বল বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে ৫শতাধিক প্রবীণ হিতৈষী সদস্যের কম্বল বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ কনকনে হাওয়া আর শীতের প্রকোপে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ শতাধিক প্রবীণদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

    জেলা প্রশাসন, ‘এরফান গ্রুপ’ ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ সহায়তায় বুধবার সকালে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটের ৩য় তলায় নিজস্ব অফিস চত্বরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের আয়োজনে
    কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

    বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মোঃ মাহবুব আলম রাজু।

    সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতি-ষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম। কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সম্পাদক প্রকৌশলী মোহাঃ আফসার আলী।

    এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের যুগ্ম সম্পাদক অব. সহ-অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ বই উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানে প্রায় ১১শত প্রবীণ সদস্য রয়েছেন।

    স্বাগত বক্তব্যে সংঘের সম্পাদক মোহাঃ আফসার আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে শহীদ সাটু হলের ৩য় তলায় একটি ছোট ঘর নিয়ে কোন রকমে চলছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক আতাউর রহমানের সহায়তায় পাওয়া ৩য় তলায় অফিস হওয়ায় প্রবীণদের আসা-যাওয়ায় চরম কষ্ট হচ্ছে।

    সিঁড়ি বেয়ে তিন তলায় উঠে অফিস কার্যক্রম চালাতে নানা সমস্যা হলেও আলাদা স্থানে কোন অফিসের ব্যবস্থা করতে পারেনি প্রবীন হিতৈষী সংঘ জেলা শাখা। তাই
    জেলা প্রশাসকের কাছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের জন্য একটি অফিস নির্মাণের জমি বন্দোবস্তের জোর দাবী জানান।

    সাধারণ সম্পাদকের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন উপস্থিত শত শত প্রবীন হিতৈষী সংঘের সদস্যরা। এছাড়াও জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’ এর ব্যবস্থাপনা পরিচালকের কাছেও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের অফিস নির্মানের জন্য আর্থিক সহায়তা কামনা করেন সংঘের সম্পাদক।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ বলেন, প্রবীনগণ আমাদের অনুকরনীয় অনুসরনীয়। প্রবীনদের কাছ থেকেই আমরা অনেক কিছু শিখেছি এবং আগামীতেও শিখবো।

    আমরা অবশ্যই প্রবীণদের চাহিদাগুলোর গুরুত্ব দেব। জেলায় প্রবীণদের একটি অফি-সের জন্য সরকারী খাস জায়গা বন্দোবস্তের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশা-বাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক। তিনি আগামীতেও প্রবীণদের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।

    অন্যদিকে, এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মোঃ মাহবুব আলম রাজু বলেন,‘এরফান গ্রুপ’ এর প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী সমাজের অসহায় দুঃস্থ মানুষের পাশে ছিলেন, আগামীতেও তাঁর গড়া প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সমাজের অসহায়দের পাশে থাকবে।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের কম্বল বিতরণ অনুষ্ঠানে মোঃ মাহবুব আলম জেলায় প্রবীণদের একটি অফিস নির্মানের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তারও আশ্বাস প্রদান করেন।

    শেষে ‘এরফান গ্রুপ’ এর প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলীসহ চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের প্রয়াত সদস্যদের রুহের মাগফেতার কামনা করে বিশেষ দোয়া করা হয়।

  • ৫৩ বিজিবি’র অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মোবাইল উদ্ধার !

    ৫৩ বিজিবি’র অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মোবাইল উদ্ধার !

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চোরাচালান বিরোধী অভিযানে জেলার মাসুদপুর ও শিংনগর সীমান্ত থেকে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় মোবাইল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

    ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ১৫ জানুয়ারি বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টার দিকে মাসুদপুর এবং শিংনগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

    অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রামনাথপুর এবং পন্ডিতপাড়া এলাকা থেকে লুকিয়ে রাখা অবৈধ ও চোরাচালানকৃত সর্বমোট ৪১টি ভারতীয় মোবাইল উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

  • বিএনপি যেন কলুষিত না হয়-আফরোজা খানম রিতা

    বিএনপি যেন কলুষিত না হয়-আফরোজা খানম রিতা

    বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা বলেছেন, বিএনপি জনগণের দল। এই দলকে কখনো কলুষিত হতে দেয়া যাবে না। সোমবার দিবাগত রাতে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়নের ভোঁয়া গ্রামে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    হযরত শাহ সুফি সাদেক আলী মুন্সী ওয়ায়েসী (রহ.)-এর ৭৯তম ওরশ মোবারক উপলক্ষে ওই আলোচনাসভার আয়োজন করা হয়। আফরোজা খানম রিতা বলেন, ‘বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ দুঃশাসন ও নির্যাতনের শিকার হয়েছে। আওয়ামী লীগের নির্যাতনে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগেছে। কিন্তু বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছে এবং জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে।’

    তিনি আরো বলেন, ‘আওয়ামী দোসরদের দলে প্রবেশ রোধে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

    এই সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

    দিঘলীয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জনাব আব্দুর রহমান সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মশিউর রহমান হেলালী।

    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আ ফ ম নূরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার প্রমুখ।

  • সাটুরিয়ায় জব্দ করা ৯৫ কেজি জাটকা এতিমখানায় বিতরন

    সাটুরিয়ায় জব্দ করা ৯৫ কেজি জাটকা এতিমখানায় বিতরন

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জাটকা বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে সাটুরিয়া মাছ বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তানভীর আহমদ ও মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।

    জাটকা বিক্রির দায়ে উপজেলার বালিয়াটি ইউনিয়নের বাসিন্দা মো. সোহেল এবং মোশারফ হোসেনকে জরিমানা করা হয়।উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে দুই মাছ বিক্রেতাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০ অনুযায়ী পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় ৯৫ কেজি জাটকা জব্দ করা হয়। পরে সেসব মাছ বিভিন্ন এতিমখানা ও অসহায়, দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

    উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, দুইজনকে জরিমানা করা এবং তাদের কাছে থাকা তিন খাড়ি মাছ জব্দ করে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা ইলিশ সংরক্ষণ করতে এ অভিযান পরিচালনা করা হয়।

  • পরিক্ষামূলক নিউজ পাবলিশ

    পরিক্ষামূলক নিউজ পাবলিশ

    ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।

     

    ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।

  • বাংলা টপ নিউজ ২৪ এ আপনাকে স্বাগতম

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!