আজীবনের জন্য বহিস্কার হলেন চিত্রনায়িকা নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে চিত্রনায়িকা নিপুণ কে। আজ (২১ জানুয়ারি) মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করছেন শিল্পী সমিতির সহ-সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব।

তিনি বলেন, গত ১৮ তারিখ বিকেলে কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন ব্যারিস্টারে সঙ্গে কথা হচ্ছে। তারপর গণমাধ্যমে জানানো হবে।

জানা গেছে, ২০২৪ সালের ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটাবিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি প্রদান করেন নিপুণ আক্তার। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক উল্লেখ করেন তিনি। গত ১৭ জুলাই নিজের ফেসবুকে সেটা পোস্টও দেন। এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনা হয়।

অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটি গত বছরের ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় এ বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি তা তোয়াক্কা না করে কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেন। ফলে গঠনতন্ত্র পরিপন্থি কাজ করায় নিপুণকে নোটিশ দেয় কার্যনির্বাহী পরিষদ। এতেও কর্ণপাত না করায় শিল্পী সমিতি থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *