শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে দুর্গন্ধযুক্ত স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী অসুস্থ ! সমতার বিচারে আসছে শহরেও লোড সিডিং ! শাহবাগ থানার মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও ছাত্রশিবির ! মানিকগঞ্জের সিংগাইরে বাঁশঝাড় হতে মহিলার মরাদেহ উদ্ধার ! মানিকগঞ্জে অবৈধ মজুদদারী কারণে দুই তেল ব্যবসায়ীকে জরিমানা ! পঞ্চগড় সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নেওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স এর অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২ জনগনের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আফরোজা খানম রিতা ! সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনিত চুড়ান্ত তালিকা

বাংলাদেশকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার দিতে রাজি আইএমএফ

Reporter Name
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৪৪ সময় দেখুন

বাংলাদেশের অর্থনীতিতে বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলতি অর্থবছরে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় জুন মাসে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে আইএমএফ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর এ নিয়ে আইএমএফ-এর সঙ্গে সমঝোতায় পৌঁছানো গেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিনিময় হার ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংক যে ‘ক্রলিং পেগ’ পদ্ধতি গ্রহণ করেছে, তা নিয়ে শুরুতে আপত্তি থাকলেও শেষ পর্যন্ত আইএমএফ তা মেনে নিয়েছে। ফলে ঋণ প্যাকেজের তৃতীয় কিস্তি হিসেবে জুনে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় হচ্ছে।

এ বিষয়ে আগামী বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই আইএমএফ-এর সঙ্গে ঋণ ছাড় সংক্রান্ত চূড়ান্ত সমঝোতার ঘোষণা আসবে বলে জানা গেছে।

প্রবাসে অবস্থানরত গভর্নর আহসান এইচ মনসুর দুবাই থেকে ভার্চুয়ালি ওই সংবাদ সম্মেলনে যুক্ত হবেন বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এ ঋণ ছাড় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের আস্থাও বাড়াবে।

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে আইএমএফ বাংলাদেশের জন্য তিন বছরের ঋণ কর্মসূচি অনুমোদন করে। যার আওতায় এখন পর্যন্ত দুটি কিস্তি ছাড় হয়েছে। আসন্ন এই তৃতীয় কিস্তির মাধ্যমে মোট ছাড়কৃত ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD