Category: ঢাকা বিভাগ

  • ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে সুনামগঞ্জের হাওরাঞ্চলে ধান !

    ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে সুনামগঞ্জের হাওরাঞ্চলে ধান !

    সুনামগঞ্জের হাওরাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে বোরো ধানের ক্ষেত। দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় পাকা ও আধাপাকা ধান রক্ষা কঠিন হয়ে পড়েছে। কৃষকরা বুক সমান পানিতে নেমে ধান কাটার চেষ্টা করছেন।

    পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি আরো বাড়তে পারে। এতে হাওরের জেলায় বন্যার আশঙ্কা রয়েছে।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র জানায়, জেলায় এবার ১৩৭টি হাওরে দুই লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ১৪ লাখ মেট্রিক টন।

    সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, “আমরা মঙ্গলবার থেকে মাঠে রয়েছি। কোনো বাঁধে সমস্যা দেখা দিলে দ্রুত কাজ করছি।”তিনি বলেন, “যেসব জমিতে ধান ৮০ শতাংশ পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে ঘরে তোলার জন্য আমরা কৃষকদের প্রতি আহ্বান জানাচ্ছি।

    সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষায় এবার ১৪৫ কোটি টাকা প্রাক্কলন ধরে ৭১০টি প্রকল্পে ৬০২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার করেছে পাউবো। আগাম বন্যার কবল থেকে বাঁধের সুরক্ষা দিতে দিনরাত বাঁধ পাহারা দিতে পিআইসিদের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমান।

  • সাটুরিয়ায় ধলেশ্বরী নদী ভাঙ্গন প্রাক-প্রতিরক্ষামুলক বাধেঁর শুভ উদ্বোধন

    সাটুরিয়ায় ধলেশ্বরী নদী ভাঙ্গন প্রাক-প্রতিরক্ষামুলক বাধেঁর শুভ উদ্বোধন

    মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজনে ‘ধলেশ্বরী নদী ভাঙ্গন প্রাক- প্রতিরক্ষামুলক বাধেঁর শুভ উদ্বোধন হয়েছে। আজ ২৮ এপ্রিল মঙ্গলবার মধ‍্যাহ্ন‍্যে ধলেশ্বরী নদী ভাঙ্গনরোধে পাক- প্রতিরক্ষামুলক কাজের শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ-৩ আসনের এমপি, মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

    সাটুরিয়া উপজেলার বরাঈদ ইউনিয়নের ‘ছনকা বাজারে’ অনুষ্ঠিত এই উদ্বোধনী  জনসভায় মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে। আপনারা সকলেই জানেন, বর্ষা মৌসুম আসলেই ধলেশ্বরী নদীর ব্যাপক ভাঙ্গন শুরু হয়। ভাঙ্গনরোধে বিগত সরকার তেমন কোন পদক্ষেপ নেয়নি। আমরা কথা দিয়েছিলাম বিএনপি সরকার ক্ষমতায় আসলে আমরা অত্র এলাকার নদী ভাঙ্গনরোধে কার্যকর ব্যবস্থা নিব। আজ সেই দিন এসেছে।

    তিনি আরো বলেন, আপনার স্মরণ রাখবেন, বিএনপি সরকার কথা নয় কাজে বিশ্বাসী। আমরা সেই কথা কাজের মাধ্যমেই প্রমান দেব-ইনশাল্লাহ। এই সময় তিনি ভাঙন রোধে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধনী করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব মুহাম্মদ আক্তারুজ্জামান ও সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইকবাল হোসেন প্রমুখ।

    জেলা প্রশাসক জনাবা নাজমুন আরা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন, জেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস খান মজলিস মাখন ও সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার সরকারসহ বিএনপি’র সকল অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতানেত্রীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার সম্মানিত সুধিজন।

     

  • ন্যায়বিচার নিশ্চিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

    ন্যায়বিচার নিশ্চিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

    দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

    তিনি আজ  ২৮ এপ্রিল ​মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।

    এই সময় আইনজীবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, অসহায় মানুষের যেন এমন কোনো অভিযোগ না থাকে যে, তারা ন্যায্য আইনি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। আইন পেশাজীবীদের আরও মানবিক, আন্তরিক ও জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি বিচারবান্ধব পরিবেশ তৈরি করা, যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে আইনি সহায়তা পেতে পারে।”

    রাজনৈতিক ভেদাভেদ ভুলে জেলার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, “বিভেদ ও দ্বন্দ্ব নয়—ঐক্যই পারে মানিকগঞ্জকে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে দিতে। কে ভোট দিয়েছেন বা দেননি, সেটা বড় বিষয় নয়; আমি সকল মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।”

    জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান এবং পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। এছাড়াও জেলার বিচার বিভাগ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ সভায় অংশ নেন।

    আলোচনা সভা শেষে মন্ত্রী মানিকগঞ্জ সদর ডাকবাংলোর আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন করেন। তিনি সেখানে ছয় তলা ফাউন্ডেশন বিশিষ্ট চারতলা আধুনিক ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

  • ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার

    ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার

    রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিভাগের এক সহযোগী অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    রবিবার (২৬ এপ্রিল) সকাল ৮টার দিকে তার মরদেহ বাড্ডার বাসা থেকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যুর বিষয়টি জানান।

    পুলিশ জানায়, শনিবার রাত ১১টার দিকে বাবার সঙ্গে কথা বলে নিজ কক্ষে যান মিমো। রবিবার ভোরে ফজরের সময় দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

    বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, “মুনিরা মাহজাবিন মিমো ওই বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। পরিবারের সবার অজান্তে রুমের ভেতর ফ্যানের সঙ্গে দড়ি পেচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।”

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, “ঘটনাস্থলের আলামত ও পরিবারের বয়ানের ভিত্তিতে প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”

    তিনি আরো জানান, মিমোর কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী ও এক সহপাঠীর নাম উল্লেখ রয়েছে এবং ৫০ হাজার টাকা দেওয়ার কথা লেখা ছিল।

    মিমোর বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে আটক করা হয়েছে এবং তার সেই সহপাঠীকে জিজ্ঞাসাবাদ চলছে।

  • আজ ২৬ এপ্রিল, সাটুরিয়ার ভয়াল টর্ণেডোর ৩৭ বছর !

    আজ ২৬ এপ্রিল, সাটুরিয়ার ভয়াল টর্ণেডোর ৩৭ বছর !

    আজ ২৬ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ। ১৯৮৯ খ্রিষ্টাব্দের ২৬ এপ্রিল ৪ রমজান রোজ বুধবার  আজকের এই দিনে ইফতারের ঠিক পর মুহূর্ত উত্তর দিক থেকে সাটুরিয়ায় শুরু হয়েছিল সর্বকালের ভয়াবহ কালবৈশাখি ঝড়ো হাওয়া (টর্ণেডো)।

    ভয়াল এই টর্ণেডো মাত্র ৫মিনিট স্থায়ী ছিল।  ৫ মিনিটের মধ‍্যে সাটুরিয়া বাজার, হরগজ, কান্দাপাড়া, ধূল্ল্যা ও দরগ্রামসহ পাশবর্তী এলাকার কমপক্ষ ১২/১৩টিকে গ্রামকে  ধ্বংস্তূপে পরিণত করেছিল।

    এই সময় মাত্র ৫ মিনিট স্থায়ী এই টর্ণেডোতে পশু, পাখি, গরু- বাছুর ও শিশু, নারী-পুরুষ মিলে কমপক্ষে ১৩শত মানুষ নিমিশে প্রাণ হারিয়ে ছিল। মানুষের আর্তনাদে ভারী হয়ে ছিল সাটুরিয়ার আকাশ-বাতাস।

    ভায়াল সেদিনে, ধ্ববংশ স্তুপের নিচে পড়ে থাকা মানুষদের উদ্ধার করতে  অংশ নিয়ে ছিল ছাত্র, জনতা, সুশীল সমাজ, সেনা, বিমান, নৌ ও পুলিশবাহিনীসহ প্রায় সকল শ্রেণি-পেশার মানুষ। স্থানীয় হাসপাতালগুলোতে নিহত-আহত রোগির ঠাঁই হচ্ছিল না। স্বরনকালে সেই টর্ণেডোর আজ ৩৭ বছর চলছে।

    আজও সাটুরিয়াবাসী সে দিনের কথা আজও ভুলতে পারেনি। তাই ঝড়ের লক্ষণ দেখা দিলেই সাটুরিয়াবাসীর মন আজও আতঁকে উঠে। ভয়কাতরে ভেসেঁ উঠে ৩৭ বছর আগের ঘটে যাওয়া টর্ণেডোর ভয়াল চিত্রায়ন ।

  • মানিকগঞ্জে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু !

    মানিকগঞ্জে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু !

    মানিকগঞ্জের সিংগাইরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই নজরুল ইসলামকে (৫০) হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিংগাইর পৌরসভার গোলড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

    জানা গেছে, নিহত নজরুল ইসলাম ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। অভিযুক্ত ছোট ভাই খন্দকার ওয়াহিদ (৪০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

    পুলিশ ও স্থানীয় বরাত সূত্রে জানা যায়, পৈত্রিক জমি নিয়ে নজরুল ইসলাম ও তার ছোট ভাই খন্দকার ওয়াহিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধ মীমাংসার লক্ষ্য শুক্রবার বিকেলে নিজ বাড়িতে স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে এক সাল এসে বৈঠক বসে। বৈঠক চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে ওয়াহিদ ও তার পরিবারের সদস্যরা নজরুল ইসলাম এবং তার ছেলে অভিকে (২৮) ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় তাদের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হলে বাবা ও ছেলে দুজনে গুরুতর আহত হন।

    পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নজরুল ইসলামের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য শহরের এলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে সাভারে নেওয়ার পথেই নজরুল ইসলামের মৃত্যু হয় বলে জানা যায়।

     

  • মানিকগঞ্জের তরা ব্রিজের উপরে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ !

    মানিকগঞ্জের তরা ব্রিজের উপরে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ !

    মানিকগঞ্জের তরা এলাকায় ফসলি জমি রক্ষায় কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ২৪ এপ্রিল, পৌলী, চামটা ও খাগড়াকুড়ি গ্রামের শত শত কৃষক তাদের ফসলি জমি রক্ষায় তরা ব্রিজের উপরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এই সময় তারা প্রায়  ঘন্টাব্যাপী ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের তৈরী হয়।

    অভিযোগ রয়েছে, তরা এলাকার পৌলী, চামটা ও খাগড়াকুড়ি থেকে পূর্বে আঃলীগের নেতা কর্মীরা অন্যায় ও অবৈধ ভাবে ফসলি জমি থেকে জোড়-জবধস্তি করে মাটি কাটে আসছিল। সরকার পরিবর্তণের সাথে সাথে এখন বিএনপির নেতা কর্মীরা তাদের স্থান দখল করে নিয়েছে। তারা দিন-দুপুরে জোড়-জবধস্তি করে কৃষি জমি হতে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে করে জমিতে গর্ত সৃষ্টি, জমির উর্বরা নষ্ট এবং জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে।

    কৃষকদের অভিযোগ, বিগত এক দশক ধরে, পৌলী, চামটা ও খাগড়াকুড়ি এলাকার কৃষি জমি থেকে জোড়-জবধস্তি করে মাটি কেটেঁ নিয়ে যাচ্ছে একালার কতিপয় চিহিৃত সন্ত্রাসীরা। এর প্রতিবাদ করতে গেলেই আমাদের উপরে নেমে আসছে ভয়ন্কর নির্যাতন। একাধিকবার বিষয়টি স্থানীয় প্রশাসনকে আবহিত করলেও তারা কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছি।

    সরজমিনে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কে তরা ব্রিজ এলাকায় কয়েক হাজার কৃষক মাথায় মাথাল, হাতে কাস্তে, নারীদের হাতে লাঠি ও ঝাড়ু হাতে নিয়ে প্রতিবাদ জানায়। এ সময় তারা ফসলি জমি রক্ষায় অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

  • ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

    ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

    ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নাহিদা আক্তার ধামরাইয়ের লাকুড়িয়াপাড়ায় তার নানির সঙ্গে থাকত। সে ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল পরিবার জানায়, নিহতের মা লিজা আক্তার প্রবাসী ও বাবা নুর হোসেন বরিশালে থাকেন।

    পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে নাহিদা আক্তার নিজ ঘরে পড়াশোনা করছিল। নানি দেলোয়ারা বেগম তখন দুধ আনার জন্য বাইরে যান।  ফিরে এসে রান্না ঘরে রক্তাক্ত অবস্থায় নাহিদাকে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

    পরে নাহিদাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    এ ব্যাপারে, ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের শরীরে ভারী জখমের চিহ্ন রয়েছে। তবে, কীভাবে কেন ও কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত প্রাথমিকভাবে তা জানা যায়নি।  ঘটনা তদন্ত্র করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

  • শাহবাগ থানার মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও ছাত্রশিবির !

    শাহবাগ থানার মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও ছাত্রশিবির !

    রাজধানীর শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

    এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম মুখোমুখি অবস্থান নেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

    উত্তেজনার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাকিব ও সাদিক কায়েমের মধ্যে কিছুক্ষণ কথা হয়। এরপর তারা নিজ নিজ অবস্থানে ফিরে যান।

     

  • মানিকগঞ্জের সিংগাইরে বাঁশঝাড় হতে মহিলার মরাদেহ উদ্ধার !

    মানিকগঞ্জের সিংগাইরে বাঁশঝাড় হতে মহিলার মরাদেহ উদ্ধার !

    মানিকগঞ্জের সিংগাইরে রেহানা বেগম (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম এলাকায় বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    সিংগাইর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেহানা প্রায় পাঁচ বছর জর্ডানে প্রবাস জীবন কাটিয়ে প্রায় এক বছর আগে দেশে ফেরেন। বিবাহ বিচ্ছেদের পর তিনি নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন।

    বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

    সিংগাইর থানা পুলিশ জানায়, ঘটনাটি রহস্যজনক। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা বলা মুশকিল! তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।