Category: ঢাকা বিভাগ

  • আবাসন আছে, বাস করার লোক নেই

    আবাসন আছে, বাস করার লোক নেই

    সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলার খ‌লিশাডহুরা এলাকায় আশ্রয়ণ প্রকল্পে র‌য়ে‌ছে সারি সারি আধা পাকা ১৭‌টি ঘর। প্রতিটি ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি শৌচাগার।

    রয়েছে বিদ্যুৎ আর সুপেয় পানির জন‌্য গভীর নলকূপ ব্যবস্থাও। প্রতি‌টি ঘর তৈ‌রি‌ তে সরকার থে‌কে বরাদ্দ ছিল ১ লক্ষ ৭১ হাজার টাকা। সেখানের ১৭টি ঘরের মধ্যে ১৬টিই ফাঁকা পড়ে আছে। অভিযোগ উঠেছে, স‌ঠিক বিবেচনায় ঘরগুলো বরাদ্দ না দেওয়ার ফ‌লে বেশির ভাগ সুবিধাভোগী বরাদ্দ পাওয়া ঘরগু‌লো‌তে থাক‌ছে না।

    মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলার খ‌লিশাডহুরা এলাকায় ২০২০-২১ অর্থবছরে বিগত সরকারের আমলে ভুমিহীনদের আশ্রয়ন প্রকল্পের ১৭‌টি ঘ‌র নির্মাণ করা হয়। নির্মাণের কয়েক মাসের মধ্যে ঘরগুলো বরাদ্ধ প্রাপ্ত‌দের কাছে বুঝিয়েও দেওয়া হয়।

    ২০ জানুয়ারী দুপু‌রে ওই আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা যায়, ১টি ঘর ছাড়া বাকি ১৬টি ঘরের তালায় মরিচা পড়ে নষ্ট হবার উপক্রম। আশ্রয়নের বাসিন্দা মোসলেম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম(৩০) জানান, এই আশ্রয়নে যাদের ঘর ও জমি বরাদ্ধ দেওয়া হয়েছে তাদের ১৫ জন বালিয়াটি ইউনিয়নের বাসিন্দা।

    উপজেলা সদর বালিয়াটি ইউনিয়নে অবস্থিত। উপজেলা সদর থেকে ১৫ কিঃমিঃ দুরে অজপাড়ায় অবস্থিত এই আশ্রয়ন প্রকল্প। এখানে আয় রোজগারের কোন পথ নেই। বালিয়াটি, সাটুরিয়া গিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। এখানে বাস করে তারা আয় উপার্জন করতে পারে না।

    এত দূরত্বে থেকে তাদের জীবন যাপন খুবই কষ্টকর। তাই তারা এখানে থাকেন না। কেউ কেউ অন্যত্র বাসা ভাড়া করে থাকেন। আশ্রয়ন প্রকল্পের পাশে বাস করা সাহেব আলী জানান, রাত হলে এখানে ভূতুড়ে পরিবেশ তৈরী হয়। বখাটেরা নেশা করার উপযুক্ত স্থান হিসেবে ব্যবহার করে।

    আরেক জন আব্দুল বা‌রেক (৮০) জানান আশ্রয়ন প্রকল্প যে জ‌মি‌তে হ‌য়ে‌ছে সে খাস জ‌মি‌তে তার ঘর ছিল। প্রকল্প করার সময় তা‌কে এক‌টি ঘর দেবার কথা বলা হ‌লেও সে ঘর পায়‌নি ।

    আশ্রয়ন প্রকল্পে বরাদ্ধ পেয়েছেন হাজিপুর গ্রামের ৩ জন, বালিয়াটি গ্রামের ১২ জন ও গোপালপুর গ্রামের দুই জন তারা হলেন: জাহাঙ্গীর, পাপন, ইব্রাহিম, আয়নাল হক, মীর হোসেন, আন্না রানী কর্মকার, বেগম, দুলাল দাস, হানিফ আলী, সুফিয়া, সজীব, ভেলা, মোসলেম, শরীফ, আবুল হোসেন, রনী বালা ও করিম।

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, বন্ধ থাকা এই সব ঘরের বারান্দা, খোলা জায়গায় অপরাধীরা রাতে নানা অপকর্ম করে বেড়ায়। বরাদ্ধপ্রাপ্ত দের সঠিক যাচাই বাচাই করে ঘর ও জমি বরাদ্ধ দেওয়া হয়নি।

  • শরীয়তপুরে দেওয়ান মডেল জেনারেল হাসপাতালে প্রসূতির মৃত্যু !

    শরীয়তপুরে দেওয়ান মডেল জেনারেল হাসপাতালে প্রসূতির মৃত্যু !

    শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের নড়িয়া উপজেলার দেওয়ান মডেল জেনারেল হাসপাতালে সিজার করা এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এর পূর্বে গত শনিবার সকালে তাকে দেওয়ান মডেল জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দায়িত্বরত চিকিৎসক। নিহত আসমা বেগম শরীয়তপুর সদর উপজেলার চর চিকন্দী গ্রামের হানিফ মাদবরের স্ত্রী। গত শুক্রবার রাতে তাকে প্রসব বেদনাসহ দেওয়ান মডেল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

    নিহতের পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে, ভুল চিকিৎসা ও চিকিৎসকদের দায়িত্বে অবহেলার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। দেওয়ান মডেল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ও দায়িত্বরত চিকিৎসকদের বিচার দাবী করা হয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে।

    দেওয়ান মডেল জেনারেল হাসপাতালের জেনারেল ম্যানেজার জেএম সিরাজুল ইসলাম ও আবাসিক মেডিকেল অফিসার ডা. এজাজ বলেছেন, ১০০ শয্যার হাসপাতালে ২০ শয্যার কার্যক্রম শুরু করেছেন।

    দুইজন আবাসিক মেডিকেল অফিসার সহ ৭ জন নার্স রয়েছে তাদের হাসপাতালে। রোগীর সিজার শেষে রক্ত শূণ্যতা দেখা দেওয়ায় ঢাকায় রেফার করা হয়। সেখানে রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের কোন অবহেলা ছিল না।

    এই বিষয়ে সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দেওয়ান মডেল হাসপাতালের নিবন্ধন রয়েছে। হাসপাতালে রোগীর মৃত্যু দুঃখজনক। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মানিকগঞ্জের ঘিওরে ক্যানসার আক্রান্ত স্ত্রীকে গলা কেটে হত্যা

    মানিকগঞ্জের ঘিওরে ক্যানসার আক্রান্ত স্ত্রীকে গলা কেটে হত্যা

    মানিকগঞ্জের ঘিওরে দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় ক্যানসার আক্রান্ত স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে পাষন্ড স্বামী। আজ শনিবার (১৮ জানুয়ারি) মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

    উল্লেখ্য গত শুক্রবার দিবাগত মধ্যরাতে ঘিওর উপজেলার রাথুরা এলাকায় সেকেন্দার আলীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সেকেন্দার আলী ঘিওরের বানিয়াজুরির রাথুরা রাধানগর এলাকার মৃত সামছুর রহমানের ছেলে।

    পুলিশ জানায়, নিহত লায়লা আরজু দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, থাইরয়েড ও ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত ছিলেন। এছাড়া স্বামী সেকেন্দার আলীর চর্মরোগ থাকায় স্বামী-স্ত্রী আলাদা রুমে থাকতেন। এক পর্যায়ে সেকেন্দার আলী দ্বিতীয় বিয়ে করতে চাইলে স্ত্রী বাধা দেন।

    এ নিয়ে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ও বুধবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সেকেন্দার আলী তার স্ত্রীর লায়লা আরজুর গলায় আঘাত করেন। আঘাতের পর রক্ত বের হলে ওড়না দিয়ে গলা বেঁধে ঘরে আবদ্ধ করে বাজারে চলে গেলে সেখানেই তার মৃত্যু হয় । পরে নাটক সাজিয়ে পাড়া-প্রতিবেশীর মাধ্যমে স্থানীয় ডাক্তার ও পুলিশে খবর দেন।

    এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের ভাই মাইনুল ইসলাম মুকুল বাদী হয়ে ঘিওর থানায় আরেকটি মামলা করেন। পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন জানান, ঘটনার পর তথ্য প্রযুক্তি ব্যবহার ও সোর্সের মাধ্যমে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

  • জাবিতে ছাত্রীর রুম হতে বহিরাগত যুবক আটক

    জাবিতে ছাত্রীর রুম হতে বহিরাগত যুবক আটক

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হল থেকে মধ্যরাতে এক ছাত্রীর রুম থেকে এক বহিরাগত যুবককে আটক করেছে ছাত্রীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম৷ শনিবার (১৮ জানুয়ারি) রাত সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে চলমান হিম উৎসব দেখা শেষে অর্পার (বিবাহিত) সহায়তায় হলে প্রবেশ করেন আশরাফুল। অর্পা আশরাফুলকে হলের তৃতীয় তলায় তার কক্ষে নিয়ে যায়। তবে প্রবেশের সময় হল গেইটের গার্ড ও অন্যান্যরা যাতে টের না পায়, সেজন্য আশরাফুল কপালে টিপ ও গায়ের চাদর মুড়িয়ে প্রবেশ করেন। তবে ওই ছেলে কক্ষে গিয়ে চাঁদর খুলে ফেললে আশেপাশের কক্ষে থাকা ছাত্রীরা তাকে শনাক্ত করে।

    নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী শাহনাজ পারভীন শানু বলেন, ছেলেটা ক্যাম্পাসে চলমান হিম উৎসব থেকে ঐ মেয়ে বন্ধুর সাথে হলগেট পর্যন্ত আস। এরপর ছেলেটা তার সম্পূর্ণ শরীর চাদর দিয়ে ঢেকে কপালে টিপ পরে হলের ভেতরে প্রবেশ করে। ছেলেটার মাথায় লম্বা চুল ছিল। পরে আমরা ঐছেলেটাকে মেয়েদের ওয়াশরুমে দেখতে পাই। এরপর আমরা তাকে শনাক্ত করি এবং হল প্রশাসনকে জানাই।

    অভিযুক্ত আশরাফুল জানায়, অর্পার সাথে তার ফেসবুকে পরিচয়। হিম উৎসব দেখা শেষে থাকার জায়গা না থাকায় অর্পাকে জানায়। তখন অর্পা তাকে হলে নিয়ে আসে। অপর দিকে অর্পা খন্দকার জানায়, আশরাফুলের অন্য কোথাও থাকার জায়গা না থাকায় হলে নিয়ে এসেছে।

    এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ছাত্রীরা ফোন করে জানায় হলে এক যুবককে আটক করা হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি এবং প্রক্টোরিয়াল বডিকে বিষয়টি অবগত করি।

    পরে প্রক্টোরিয়াল বডি আশুলিয়া থানা পুলিশের কাছে ওই যুবককে হস্তান্তর করে।

  • সাটুরিয়ায় জব্দ করা ৯৫ কেজি জাটকা এতিমখানায় বিতরন

    সাটুরিয়ায় জব্দ করা ৯৫ কেজি জাটকা এতিমখানায় বিতরন

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জাটকা বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে সাটুরিয়া মাছ বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তানভীর আহমদ ও মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।

    জাটকা বিক্রির দায়ে উপজেলার বালিয়াটি ইউনিয়নের বাসিন্দা মো. সোহেল এবং মোশারফ হোসেনকে জরিমানা করা হয়।উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে দুই মাছ বিক্রেতাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০ অনুযায়ী পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় ৯৫ কেজি জাটকা জব্দ করা হয়। পরে সেসব মাছ বিভিন্ন এতিমখানা ও অসহায়, দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

    উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, দুইজনকে জরিমানা করা এবং তাদের কাছে থাকা তিন খাড়ি মাছ জব্দ করে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা ইলিশ সংরক্ষণ করতে এ অভিযান পরিচালনা করা হয়।

  • পরিক্ষামূলক নিউজ পাবলিশ

    পরিক্ষামূলক নিউজ পাবলিশ

    ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।

     

    ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।