বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
বরিশালে হাসপাতালে অশ্লীলতার অভিযোগে দুই সমকামী তরুনী আটক ! ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে সুনামগঞ্জের হাওরাঞ্চলে ধান ! সাটুরিয়ায় ধলেশ্বরী নদী ভাঙ্গন প্রাক-প্রতিরক্ষামুলক বাধেঁর শুভ উদ্বোধন ন্যায়বিচার নিশ্চিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার আজ ২৬ এপ্রিল, সাটুরিয়ার ভয়াল টর্ণেডোর ৩৭ বছর ! মানিকগঞ্জে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু ! লেবাননে হামলা‘জোড়ালো করার নির্দেশ ! ‘মেধানির্ভর জনপ্রশাসন গড়তে সরকার বদ্ধপরিকর ! মানিকগঞ্জের তরা ব্রিজের উপরে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ !

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র নিহত

Reporter Name
  • আপডেটের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১০৫ সময় দেখুন

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা ‘তাসনিম’ তাদের টেলিগ্রাম ও এক্স অ্যাকাউন্টে জানায়, শুক্রবার (২০ মার্চ) ভোরে নায়েনি নিহত হন।  খবর আল-জাজিরার।

৬৮ বছর বয়সী নায়েনি ছিলেন আইআরজিসির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল। ২০২৪ সালে তিনি মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে জাতীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছিলেন, “যুদ্ধকালীন সময়েও আমাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে।”

আল-জাজিরার খবর অনুযায়ী, মধ্যরাত থেকে ইরানের রাজধানী তেহরানের পূর্ব দিকে বেশ কয়েক দফায় তীব্র হামলা চালানো হয়েছে।

তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ শহরেও হামলা হয়েছে, সেখানে প্রচুর সামরিক স্থাপনা রয়েছে। কারাজ ও তেহরান প্রায় প্রতিদিনই হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। ইরানের দক্ষিণের কেরমান ও হরমুজগান প্রদেশের বন্দর লেঙ্গেহ-তেও মার্কিন-ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ করেছে।

পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান তাদের অভিযানের ৬৬তম ধাপের ঘোষণা দিয়েছে, যার লক্ষ্যবস্তু হলো উত্তর ও পশ্চিম জেরুজালেম, হাইফা, তেল আবিব এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD