বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
সাটুরিয়ায় ধলেশ্বরী নদী ভাঙ্গন প্রাক-প্রতিরক্ষামুলক বাধেঁর শুভ উদ্বোধন ন্যায়বিচার নিশ্চিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার আজ ২৬ এপ্রিল, সাটুরিয়ার ভয়াল টর্ণেডোর ৩৭ বছর ! মানিকগঞ্জে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু ! লেবাননে হামলা‘জোড়ালো করার নির্দেশ ! ‘মেধানির্ভর জনপ্রশাসন গড়তে সরকার বদ্ধপরিকর ! মানিকগঞ্জের তরা ব্রিজের উপরে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ ! ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে দুর্গন্ধযুক্ত স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী অসুস্থ !

সাটুরিয়া বাজারের ফুটপাত অবৈধ দোকানীদের দখলে !

মোঃ জাহাঙ্গীর আলম
  • আপডেটের সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১১৯ সময় দেখুন

মানিকগঞ্জের  সাটুরিয়া উপজেলার অন্যতম ব্যস্ত বাজার ‘সাটুরিয়া সদর বাজার-এর ফুটপাত দিন দিন অবৈধ দোকানীদের দখলে চলে যাচ্ছে। অবৈধ দোকানীরা যত্রতত্র টংঘর নির্মাণ করে স্থায়ীভাবে ব্যবসা-বানিজ্য পরিচালনা করছেন যার কারণে সাধারণ  মানুষের চলাচল, মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সরজমিনে দেখা গেছে, বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে গড়ে তুলেছে অসংখ্য অবৈধ ভ্রাম্যমাণ দোকান। এসব দোকানের কারণে পণ্যবাহি গাড়ী পথচারীদের চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে মানুষকে বাধ্য হয়ে মূল-সড়ক ব্যবহার করতে হচ্ছে, যা দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাড়িঁয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মূলতঃ ফুটপাত ও সরকারি জায়গা দখল করেই এসব স্থাপনা গড়ে উঠেছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান পরিচালনা করে  করলেও এর কোন স্থায়ী সমাধান হচ্ছে না। বে-আইনি দৌরাত্বে প্রশাসনের উদ্যোগ গুলোও  আশার আলো দেখছে না।

এ ব্যপারে, স্থানীয় সচেতন মহলের অভিযোগ, এসব অবৈধ দোকানপাটের কারণে সাটুরিয়া সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাঠের একটি অংশ ময়লা আবর্জনার স্তুপ ভরে গেছে। যার কারণে শিক্ষার্থীরা ঠিকমতো খেলাধুলা করতে পারছে না, এবং কি বিদ্যালয়টি মারাত্বক ভাবে দূষনের শিকার হচ্ছে।

এ ব্যাপারে, সচেতন মহলে অতি সত্ত্বর- সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD