শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

সাটুরিয়ায় উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলন

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১২৪ সময় দেখুন

মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রিয়নবী হজরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদকারী ধর্মপ্রাণ মুসুল্লিদের হয়রানি বন্ধের দাবিতে উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলন হয়েছে।

৬ই এপ্রিল, মঙ্গলবার  দুপুরে দরগ্রামস্থ সাটুরিয়া  উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আমীর মুঃ আবু সাঈদ বিএসসির সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী ইন্জিনিয়ার মুহাম্মদ ইসহাক আলী।

এতে বলা হয়, সম্প্রতি কান্দাপাড়া এলাকায় ‘ইমন’ নামে এক যুবক নবী (সঃ) কে নিয়ে অশালীন কটুক্তি করে। এতে স্থানীয় মুসুল্লিরা হৃদয়ে মারাত্মক আঘাত অনুভব করেন। মসজিদ ভিত্তিক সমাজে সালিস বসলে ‘ইমন’ তওবা করেন। এই সময় বিপুল সংখ্যক মানুষ তার আরও কঠোর শাস্তির দাবিতে জড়ো হলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে জনতার সাথে  পুলিশের ভুল বুঝাবুঝি হয়। জনতার ভীড়কে পাশকাটিয়ে কতিপয় দুষ্কৃতিকারী গণমাধ্যমের কর্মীদের গাড়ি ভাংচুর করে। পরবর্তীতে আমরা জানতে পারি এ ঘটনায় সাটুরিয়া থানায় দুটো মামলা হয়েছে।

তিনি বলেন,  উপরোক্ত ঘটনায় জড়িত নয় এমন নির্দোষ মানুষকে আসামি করা হয়েছে, অনেকে গ্রেফতার হয়েছে, জামিন পাচ্ছে না, অথচ কটুক্তি করা আসামি ইমন এখনো জামিন রয়েছে।

ইসহাক আলী বলেন, আমি নির্বাচনমুখী লোক, তাই আমার প্রতিপক্ষ ষড়যন্ত্র করে আমাকে আসামি করিয়েছে। আমি কোন রকম অপরাধ ও বেআইনী কর্মকাণ্ডে জড়িত নই।

আবু সাঈদ বিএসসি তার বক্তব্যে বলেন, ওই ঘটনার প্রচুর সংখ্যক ভিডিও সোসাল মিডিয়ায় রয়েছে। কাজেই সঠিকভাবে যাচাই-বাছাই করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হউক। উদ্দেশ্যপূর্ণ ভাবে কাউকে যেন হয়রানি না করা হয় সেদিকে আইন শৃঙ্খলা বাহিনীকে খেয়াল রাখতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন, উপাধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, যুব নেতা মোঃ সোহরাব হোসেন, শ্রমিক কল্যাণ নেতা মাসুম বিল্লাহ মাসুদ প্রমূখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD