মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
মানিকগঞ্জে প্রেসক্লাব-সাটুরিয়ার’ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমলাতান্ত্রিক জটিলতা ও বাংলাদেশ ! গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ-তারেক রহমান দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ বিগত সরকারের আমলে অবৈধ ও মনগড়া’ কর্মসূচিগুলো সংশোধন করা হবে সাটুরিয়ায় ডব্লিউ/এস ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিবিড় পর্যবেক্ষণে আছেন মির্জা আব্বাস ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক-রেলপথ উপদেষ্টা

Reporter Name
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৭০ সময় দেখুন

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এতে সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়ছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ট্রেন চলাচল বন্ধের পর সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, স্টাফদের দাবির বিষয়ে আমাদের আলোচনার দরজা সব সময় খোলা রয়েছে। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আবারও আলোচনা করব এবং অর্থ বিভাগেও তাদের এ দাবি দাওয়া নিয়ে আলোচনা করব।

তিনি বলেন, যাত্রীদের ভোগান্তি যাতে কম হয় সেজন্য ইতোমধ্যে গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দিয়েছি। এরপরও কোনো যাত্রী যদি স্টেশনে আসেন তাদের সুবিধা বিবেচনা করে আমরা বিআরটিসি বাসের ব্যবস্থা করে দিয়েছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD