রাজশাহী নগরের ছোট বনগ্রাম এলাকায় বারো রাস্তার মোড়ে আবার সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা একটার দিকে ও বিকেলে ওই মোড়ে পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। বেলা একটার দিকে হওয়া সড়ক দুর্ঘটনায় কেউ আহত না হলেও একটি প্রাইভেট কারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকেল চারটার দিকে হওয়া সড়ক দুর্ঘটনায় কেউ আহত হননি। তবে মোটরসাইকেলচালক রিকশাচালককে মেরে রক্তাক্ত করেছেন।
Author: admin
-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনদিনের পিঠাপুলি মেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শৈতোৎসব ও পিঠাপুলি মেলা ১৪৩১ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে অনুষ্ঠিত এ মেলা ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মেলার উদ্বোধন করেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব। মেলায় থাকবে বিভিন্ন পণ্যদ্রব্য প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। রাবির বিভিন্ন গানের দলের পাশাপাশি দেশ সেরা ফোক, বাউল, কাওয়ালী শিল্পীদের মনোমুগ্ধকর আসর থাকবে।রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বলেন, আয়োজনটি বেশ ভালো হয়েছে। আশা করবো সবাই আইনশৃঙ্খলার বিষয়ে নজরে রাখবে। আমি মনে করি আমাদের ছাত্রছাত্রী এবং এখানে যারা উপস্থিত আছেন সবাই অনুষ্ঠান উপভোগ করবে। রাবি ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম কনক বলেন, আমরা সবাই সচেতন থেকে এ অনুষ্ঠান উপভোগ করবো। আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি।
-

সাইবার নিরাপত্তা আইন নিয়ে যা বললেন তথ্যপ্রযুক্তি উপদেষ্টা
সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আন্দোলনের সময় বিভিন্ন স্টার্টআপ যারা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছিল।
তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময় এবং খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছিল। আমরা এই বিষয়টির নিন্দা জানিয়েছি। দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পুনরায় তাদের সঙ্গে কাজ করার যে প্রক্রিয়া ছিল, সেটি চালু করা হবে। সার্বিকভাবে কাঠামোগত সংস্কারের কথা আমরা বলছি; সব মন্ত্রণালয়েই যাতে এটা করা হয়।
নাহিদ বলেন, আমরা সরকারের জায়গা থেকে ভাবছি, বিদেশে বাংলাদেশি যেসব তরুণরা পড়াশোনা করছে, দক্ষতা অর্জন করেছে। তাদের দেশে ফিরিয়ে এনে, দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত করা।টেন মিনিট স্কুলে আবারো বিনিয়োগ শুরু হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, আন্দোলনের পক্ষে থাকার কারণে কেউ যদি বঞ্চিত হয়ে থাকেন, অবশ্যই তাদের প্রতি সুবিচার করা হবে এবং তাদের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে। ইন্টারনেট বন্ধে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

বেড়েছে পেঁয়াজের দাম, সবজির বাজারে স্বস্তি
মাঘ মাসে শীতের সবজিতে ভরপুর থাকে গ্রাম-গঞ্জের হাট থেকে শহরের বাজারও। কত বাহারি রকমের সবজি। এ সময় সবজিতে সয়লাব বাজার দেখতেও চোখে আরাম লাগে। আর দাম হাতের নাগালে থাকায় সবাই তা সাধ্যমতো কিনতেও পারেন। রাজধানীর প্রতিটি বাজারেই পর্যাপ্ত পরিমাণে সবজির সরবরাহ থাকায় ক্রেতারা কিনে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
তবে বেড়েছে পেঁয়াজের দাম। নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব জায়গাই সবজির দাম কম। যদিও অভিজাত এলাকার বাজার আর মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের এলাকার বাজারে একই সবজির কিছুটা তারতম্য রয়েছে। যেমন গুলশানের ডিনএনসিসির বাজারে যেই ফুলকপি এখনো ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে তা দেখা যায় খিলগাঁও কিংবা মুগদায় ২০/৩০ টাকায় বিক্রি হচ্ছে।
স্থান-কাল ভেদে এরকম অনেক পণ্যেরই দামের তারতম্য রয়েছে। এদিকে সরেজমিনে দেখা গেছে, কিছু সবজির মৌসুম না হওয়ায় নির্দিষ্ট সেই সবজিগুলোর দাম তুলনামূলক বেশি।
এর মধ্যে রয়েছে বরবটি, করলা। এগুলোই এখন বাজারের সবচেয়ে বেশি দামি সবজি। বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। বাকিগুলোর দাম তুলনামূলক কম।

ঢাবির ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে চার্জশিট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মো. জিন্নাহ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ১ জানুয়ারি এই প্রতিবেদন জমা পড়ে। প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান।জানা গেছে, অভিযুক্ত ২১ শিক্ষার্থীর মধ্যে ৬ জন কারাগারে এবং ১৫ জন বর্তমানে পলাতক রয়েছেন। তবে চার্জশিটে কোনো অভিযুক্তের রাজনৈতিক সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়নি।

মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন আতপ চাল
জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
আজ শুক্রবার খাদ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এরআগে পাকিস্তান থেকে চাল আমদানি করার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ১৪ জানুয়ারি খাদ্য অধিদপ্তর ও ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

রিয়েল লাইফেও সিংহ! রক্তাক্ত সইফকে সেই রাতে প্রথম যে অবস্থায় দেখেন
আচমকাই সইফ আলি খানের বাড়িতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির হানা। নায়ককে কপিয়ে চম্পট দেন সেই ব্যক্তি। শোনা যাচ্ছিল রক্তাক্ত সইফকে অটোয় করে হাসপাতালে নিয়ে যান তাঁর বড় ছেলে ইব্রাহিম আলি খান। টানটান উত্তেজনার ২৪ ঘণ্টা পর অবশেষে সইফ আলি খানের স্বাস্থ্য নিয়ে বিস্তারে জানালেন লীলাবতী হাসপাতালের ডাক্তারেরা। বুধবার রাতে রক্তাক্ত অবস্থায় কীভাবে হাসপাতালে পৌঁছালেন তিনি, কী অবস্থায়, কার সঙ্গে ছিলেন সইফ, সবটাই খোলসা করলেন এদিন সইফের চিকিৎসারত ডাক্তার। তিন ডাক্তার সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন, “ভাল আছেন সইফ আলি খান। সকালে বেশ কিছুক্ষণ হেঁটেছেন তিনি। বার করে আনা হয়েছে তাঁকে ICU থেকে।” প্রসঙ্গত, বুধবার মধ্য়রাতে তখন প্রায় সবাই ঘুমোচ্ছে আচমকাই সইফ আলি খানের বাড়িতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির হানা। নায়ককে কপিয়ে চম্পট দেন সেই ব্যক্তি। শোনা যাচ্ছিল রক্তাক্ত সইফকে অটোয় করে হাসপাতালে নিয়ে যান তাঁর বড় ছেলে ইব্রাহিম আলি খান। তবে ইব্রাহিম নন, ছেলে তৈমুর আলি খান এবং বাড়ির এক পরিচারক মিলে নায়ককে নিয়ে গিয়েছিলেন লীলাবতি হাসপাতালে। ডাক্তারের শিউরে ওঠা বিবরণে সত্যি সইফ রিয়েল হিরো।

পরিক্ষামূলক নিউজ পাবলিশ
ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।
সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।
ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।
সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।
বাংলা টপ নিউজ ২৪ এ আপনাকে স্বাগতম
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
