বেড়েছে পেঁয়াজের দাম, সবজির বাজারে স্বস্তি

মাঘ মাসে শীতের সবজিতে ভরপুর থাকে গ্রাম-গঞ্জের হাট থেকে শহরের বাজারও। কত বাহারি রকমের সবজি। এ সময় সবজিতে সয়লাব বাজার দেখতেও চোখে আরাম লাগে। আর দাম হাতের নাগালে থাকায় সবাই তা সাধ্যমতো কিনতেও পারেন। রাজধানীর প্রতিটি বাজারেই পর্যাপ্ত পরিমাণে সবজির সরবরাহ থাকায় ক্রেতারা কিনে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

তবে বেড়েছে পেঁয়াজের দাম। নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব জায়গাই সবজির দাম কম। যদিও অভিজাত এলাকার বাজার আর মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের এলাকার বাজারে একই সবজির কিছুটা তারতম্য রয়েছে। যেমন গুলশানের ডিনএনসিসির বাজারে যেই ফুলকপি এখনো ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে তা দেখা যায় খিলগাঁও কিংবা মুগদায় ২০/৩০ টাকায় বিক্রি হচ্ছে।

স্থান-কাল ভেদে এরকম অনেক পণ্যেরই দামের তারতম্য রয়েছে। এদিকে সরেজমিনে দেখা গেছে, কিছু সবজির মৌসুম না হওয়ায় নির্দিষ্ট সেই সবজিগুলোর দাম তুলনামূলক বেশি।

এর মধ্যে রয়েছে বরবটি, করলা। এগুলোই এখন বাজারের সবচেয়ে বেশি দামি সবজি। বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। বাকিগুলোর দাম তুলনামূলক কম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *