Author: MD Nazrul Islam

  • শরীয়তপু‌রে ঈদের ছুটিতে সেবা পা‌চ্ছেন মা ও শিশুরা

    শরীয়তপু‌রে ঈদের ছুটিতে সেবা পা‌চ্ছেন মা ও শিশুরা

    শরীয়তপুর প্রতি‌নি‌ধি ॥ ঈদের ছুটিতে শরীয়তপুরে চালু রয়েছে পরিবার পরিকল্পনা সেবা সমুহ। ছুটির দিনেও সেবা পেয়ে খুশি মা-শিশু ও স্বজনরা।

    গত ২৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরী সেবাসহ গ্রাহকের চাহিদা অনুযায়ী পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে ।

    শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা বিভাগীয় পরিচালকের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় ঈদুল ফিতরের দীর্ঘ সরকারি ছুটির মধ্যেও পরিবার পরিকল্পনার সেবা চালু রাখা হয়েছে। এই মহান উদ্যোগে জেলার ৩৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ৭টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ ১০শয্যা বিশিষ্ট ৫টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে।

    ছুটির দিনেও চাহিদা অনুযায়ী সেবা পেয়ে এক প্রসূতি মা জানায়, দীর্ঘদিন ধরে তিনি পরিবার পরিকল্পনার সেবা গ্রহণ করে আসছেন। এবারের ঈদের ছুটির মধ্যেও তিনি সেবা পেয়ে নবজাতক শিশুসহ সুস্থ রয়েছেন। পরিবার পরিকল্পনার এই কার্যক্রমকে তিনি সাধুবাদ জানিয়েছেন।

  • প্রধান উপদেষ্টার বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

    প্রধান উপদেষ্টার বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

    বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে। এই জোটের লক্ষ্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন বাড়ানো।

    বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে বিমসটেক নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন। বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতারা (সরকার প্রধানরা) সর্বসম্মতিক্রমে ব্যাংকক ঘোষণাপত্র এবং বিমসটেক ব্যাংকক ভিশন গ্রহণ করেছেন, যা একটি কৌশলগত রোডম্যাপ। এটি সংগঠনটিকে টেকসই উন্নয়ন এবং গভীর অর্থনৈতিক একীকরণের দিকে পরিচালিত করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি তে এসব তথ্য জানানো হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিমসটেকের জন্য বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকারগুলো তুলে ধরেন। তার সরকারের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি আশ্বস্ত করেন, বাংলাদেশ তার সব নাগরিকের সাংবিধানিক অধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে অবিচল।

    পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূস মুক্ত বাজার এলাকা চুক্তি এফটিএ-সংক্রান্ত বিমসটেক ফ্রেমওয়ার্ক চুক্তি বাস্তবায়নের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং পরিবহন সংযোগ সম্পর্কিত বিমসটেক মাস্টার প্ল্যান বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেন। তিনি রাখাইন রাজ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মিয়ানমারকে সম্পৃক্ত করার জন্য বিমসটেককে আরও দৃশ্যমান এবং সক্রিয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের ভূমিতে প্রত্যাবর্তনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হয়।

    থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে সভাপতিত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা একটি অন্তর্ভুক্তিমূলক এবং কর্মমুখী বিমসটেকের প্রতি স্বীকৃতির বিবৃতি দেন। এর আগে, সকালে প্রধান উপদেষ্টা থাই বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রাতঃরাশের বৈঠক করেন।

    ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক আঞ্চলিক সহযোগিতার জন্য বিশেষ করে বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ক্রমবর্ধমানভাবে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

     

  • ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির: সারজিস

    ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির: সারজিস

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। যদিও এটি দলের জন্য বড় চ্যালেঞ্জ, তারপরও দ্রুততম সময়ের মধ্যে সব জেলা ও উপ-জেলায় কমিটি চূড়ান্ত করার কাজ হাতে নেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরাই এতে অগ্রাধিকার পাবেন।

    শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে সাংগঠনিক সফরে রংপুরে এসে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

    এ সময় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণদের সাহসের পাশাপাশি অভিজ্ঞদের পরামর্শ ও দিকনির্দেশনা প্রয়োজন। তাই, তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে জনগণের অধিকার আদায়ে এগিয়ে যাবে এনসিপি।

    সারজিস আলম বলেন, এক যুগ ধরে রাজনীতি আর গণমানুষের রাজনীতি ছিল না। রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আঁধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া।

    বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম জানিয়ে-ছেন, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে কাজ করবে তার দল।

  • থাইল্যান্ড ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

    থাইল্যান্ড ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

    ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা।

    একই দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন।

    এর আগে গতকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ভারাওয়াত সিল্পা-আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়-সংশ্লিষ্ট মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

  • সাটুরিয়ায় মল্লিক ফাউন্ডেশনের প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত

    সাটুরিয়ায় মল্লিক ফাউন্ডেশনের প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত

    মানিকগঞ্জ-সাটুরিয়ায় মল্লিক ফাউন্ডেশনের উদ্যোগে পারস্পারিক সম্প্রীতি ও  সাম্প্রদায়ীক ঐক্য’ বিষয়ে প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শক্রবার (৪ এপ্রিল) বিকেল ৫ ঘটিকায় সদর উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহযোগী প্রভাষক জনাব মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মো. আক্কাস আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো. সামছুল আলম মাষ্টার (প্রধান শিক্ষক, রায়পুরা উচ্চ বিদ্যালয়)।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ওহেদুজ্জামান, ইঞ্জিনিয়ার রাজীব হাসান, শাহজাহান ইসলাম সাজু (সাবেক উপজেলার চেয়ারম্যান, সাটুরিয়া) এবং আমীর হামজা (সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্ববায়ক)।

    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব সামছুল আলম মাষ্টার বলেন, বৃহত্তর ভাবনাকে সফল করতে হলে ক্ষুদ্র সম্প্রদায়ের লোকদের ঐক্যের বিকল্প নাই। মল্লিক সম্প্রদায় একটি মর্যাদাপূর্ণ সম্প্রদায়। কিছু অসহিষ্ণু মানুষ বিভিন্ন কারণে মল্লিক সম্প্রদায়কে ছোট করে দেখেন। এই সকল সংর্কীনমনা মানুষের মোকাবেলায় আজ মল্লিক সম্প্রদায়ের ঐক্যের বিশেষ প্রয়োজন।

    বিশেষ অতিথির বক্তব্যে জনাব আমীর হামজা বলেন, সাটুরিয়া উপজেলার মল্লিক সম্প্রদায় অত্যন্ত মার্জীত ও শিক্ষিত জনগোষ্ঠি। বিগত সময়ে অত্র উপজেলার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পদে মল্লিক সম্প্রদায়ের লোকেরা নেতৃত্ব দিয়েছে এবং ভবিষ্যতেও দিবে- ইনশাল্লাহ।

    মানিকগঞ্জ জেলা তাঁতীদলের উদাহারণ টেনে তিনি আরো বলেন, আমার ভাই এ্যাড. আব্দুর রাজ্জাক বর্তমানে জেলা তাঁতীদলের সাধারন সম্পাদক। আমি র্দীঘ সময় আমার ভাইয়ের সাথে থেকে অত্র উপজেলার মল্লিক সম্প্রদায়ের লোকদের নানান ভাবে সাহায্য-সহযোগিতা করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবো।

    দীর্ঘ দুঃশাসনের পর এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হবার-কথা বলার। কেবল মাত্র ঐক্যবদ্ধ সিদ্ধান্তই পারে একটি নিদিষ্ট লক্ষ্য অর্জন করতে। আমি ব্যক্তিগত ভাবে মল্লিক সম্প্রদায়কে একটি সু-সংগঠিত ও ঐক্যবদ্ধ সম্প্রদায় হিসাবে দেখতে চাই।

    আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জনাব আরিফুল হক সুমন, রাকিবুল হাসান, মাজেদুল ইসলাম বাবুল, বরকত মল্লিক, প্রেসক্লাব- সাটুরিয়ার প্রচার সম্পাদক জনাব মো. নজরুল ইসলাম প্রমুখ।

  • টাঙ্গাইলে পরকীয়া প্রেমের বলি কিশোর রাসেল !

    টাঙ্গাইলে পরকীয়া প্রেমের বলি কিশোর রাসেল !

    টাঙ্গাইলে প্রেমিকাকে ভিডিওকলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর।বুধবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম রাসেল। সে সদর উপজেলার দরুন এলাকার চান মিয়ার ছেলে।

    এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাসেলের প্রেমিকা মারিয়াকে গাছে বেঁধে রাখেন স্থানীয়রা।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মারিয়ার সঙ্গে রাসেলের পরকীয়া সম্পর্ক ছিল। মারিয়ার এক অধ্যাপকের সঙ্গে বিয়ে হয়েছে। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। মারিয়ার সঙ্গে মনোমালিন্যের জেরে রাসেল আজ আত্মহত্যা করে।

    রাসেলের ফোন ঘেঁটে দেখা যায়, মারিয়ার সঙ্গে তার মনোমালিন্য চলছিল। রাসেল আত্মহত্যা করার সময় মারিয়ার সঙ্গে কথাও বলেছে। আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।

    এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন। গাছে বেঁধে রাখা ওই মেয়েটিকে উদ্ধার করা হয়েছে।

  • বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা

    বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা

    বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে তিনি রওনা হন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য জানান।

    সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।

    এর আগে বুধবার (২ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টে-টিভ ড. খলিলুর রহমান জানান, বিমসটেক সম্মেলনে সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের ওপর গুরুত্ব দেওয়া হবে।

    এর মধ্যে রয়েছে- বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন; পরিবেশ ও জলবায়ু পরিবর্তন; নিরাপত্তা; কৃষি ও খাদ্য নিরাপত্তা; জনগণের মধ্যে সংযোগ; বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন; কানেক্টিভিটি।

    হাই রিপ্রেজেন্টেটিভ আরও জানান, অধ্যাপক ইউনূস সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

     

     

     

     

  • যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে উপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে

    যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে উপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে

    বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ ধার্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৩ এপ্রিল) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। আগে দেশটিতে বাংলাদেশি পণ্যে শুল্কের হার ছিলো গড়ে ১৫ শতাংশ।

    অতিরিক্ত শুল্কের কারণে দেশের রপ্তানি বাজারে বিশেষ করে পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৮০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এর মধ্যে বড় অংশই তৈরি পোশাক।

    নতুন শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছে। তবে ট্রাম্পের এই শুল্ক আরোপকে বাণিজ্য যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ।

  • চট্টগ্রামের লোহাগড়ায় বাস ও মাইক্রো-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

    চট্টগ্রামের লোহাগড়ায় বাস ও মাইক্রো-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

    চট্টগ্রাম মহাসড়কের লোহাগড়া এলাকায় বাস ও মাইক্রো-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। দুজনের অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়।

    এ দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠালে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং একজন মারা যান চট্টগ্রামের পদুয়া হাসপাতালে। বাকি দুজনের চিকিৎসা চলছে, তবে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক।

    এর আগে, আজ বুধবার সকাল সাড়ে ৮টার লোহাগড়ার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।ি

    উল্লেখ্য, চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন পাঁচজন।

  • সাটুরিয়ার পৌশুড়ায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু !

    সাটুরিয়ার পৌশুড়ায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু !

    মানিকগঞ্জের সাটুরিয়ায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে পানিতে ডুবে রুমান হোসেন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার হাজীপুর গ্রামে বুধবার (২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।  রুমান সাটুরিয়া উপজেলার পৌলশুরা গ্রামের মো. রিপন মিয়ার ছেলে।

    স্থানীয়রা জানায়, বুধবার দুপুরের ফুফাতো ভাইদের সাথে বাড়ীর পাশে ফুটবল খেলতে যায় রুমান। ফুটবল খেলা শেষে পাশের একটি পুকুরে গোসল করতে নামে তারা। এ সময় পুকুরে ডুবে যায় রুমান।

    ওই সময় তার ফুফাতো ভাইয়েরা চিৎকার করলে বাড়ীর অন্য সদস্যরা দৌড়ে আসে। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমানকে মৃত ঘোষনা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রোমান হোসেন বলেন, ‘ওই শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’ সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।’