Author: MD Nazrul Islam

  • ফেব্রুয়ারিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

    ফেব্রুয়ারিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

    আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্য (এমইপি) মুনির সাতোরির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।

    প্রধান উপদেষ্টা সফরকারী প্রতিনিধিদ লকে বলেন, আমরা ইতোমধ্যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছি। এটি রমজানের ঠিক আগে ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিত হবে।

    তিনি উল্লেখ করেন, জনসাধারণ বিশেষ করে তরুণদের মধ্যে নির্বাচনী উৎসাহ বাড়ছে, কারণ দীর্ঘদিন পর—কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তিন দশকেরও বেশি সময় পর—ছাত্র সংসদ নির্বাচন আবার শুরু হয়েছে।

    তিনি বলেন, সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ, পরিষ্কার, স্বচ্ছ ও উৎসবমুখর হবে। কিছু শক্তি এখনও নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবুও অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়সূচি অনুসারে তা নিশ্চিত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।

    প্রধান উপদেষ্টা আত্মবিশ্বাস ব্যক্ত করেন বলেন, তরুণ ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোট দেবেন, কারণ ১৫ বছরেরও বেশি সময় ধরে এই প্রথমবারের মতো তাদের অনেকেই ভোট দেবেন।

    “ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এক নতুন সূচনার সাক্ষী হবে। এটি আমাদের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে—জাতির জন্য একটি নতুন যাত্রা” তিনি বলেন।

    ঘণ্টাব্যাপী আলোচনায়, প্রধান উপদেষ্টা এবং এমপিরা সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক উত্তরণের জন্য ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সমর্থন এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে মতবিনিময় করেন।

    সফররত এমপিরা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। বাংলাদেশ হয়তো সেই কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে বিষয়গুলো সঠিক দিকে এগিয়ে যাচ্ছে।

    অধ্যাপক ইউনূস ইইউকে তাদের দৃঢ় সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশে বসবাসরত দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য তহবিল বৃদ্ধির আহ্বান জানান।

    বিশেষ করে, সম্প্রতি সাহায্যের ঘাটতির কারণে বন্ধ হয়ে গিয়েছিল। তিনি শিবিরগুলোতে স্কুলগুলো পুনরায় চালু করতে সহায়তার আহ্বান জানান।।

    প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বাস্তবায়িত মূল শ্রম সংস্কারের কথা তুলে ধরেন।

  • ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে ৩ চোরাকারবারীসহ আটক-৪

    ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে ৩ চোরাকারবারীসহ আটক-৪

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জস্থ মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যদের পৃথক ২টি অভিযানে জেকে পোলাডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ৩ জন বাংলাদেশী চোরাকারবারী এবং সোনামসজিদ সীমান্তে গাঁজা এবং ব্যাটারি চালিত ভ্যানসহ আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

    আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালার মোঃ এমতাজুল এর ছেলে মোঃ শামিম হোসেন (২৭) একই এলাকার সঞ্জয় কর্মকারের ছেলে শ্রী পলাশ কর্মকার (২৩), শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুরের মোঃ ছাত্তারের ছেলে মো: মিজানুর রহমান (২৩) এবং শিবগঞ্জ উপজেলার ভবানীপুর উমরপুর গ্রামের মোঃ সেতাবুর রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান (২৫)।

    বিজিবির এক প্রেসনোটে জানানো হয়, ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার লোর রাত ৪ টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁপাই-নবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন জেকে পোলাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০১/৫৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৩ বাংলাদেশী চোরাকারবারী অবৈধভাবে জনৈক ভোলাহাটের জিন্নানগর গ্রামের মোঃ সামাদ এর ছেলে মোঃ আমিনুল ইসলাম এর নৌকা নিয়ে নদীপথে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।

    পরবর্তীতে বিজিবি’র ০১টি চৌকস টহলদল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে বাংলাদেশে ফেরত আসার সময় তাদেরকে আটক করতে সক্ষম হয়।

    চোরাকারবারীদের নিকট হতে ৩টি বাটন মোবাইল ফোন (বাংলাদেশী সিমসহ) এবং ভারতীয় ৭০ রূপি উদ্ধার করা হয়। চোরাকারবারীদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরের পর মোবাইল ফোন ও ভারতীয় রূপিসহ ভোলাহাট থানায় সোপর্দ করা হয়েছে।

    এছাড়াও ১৬ সেপ্টেম্বর সকাল সোয়া ৬টার দিকে ৫৯ বিজিবি অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোনামসজিদ বিওপি’র বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ০৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বিওপি’র দায়িত্বপূর্ণ কানসাট গ্রামস্থ ০১টি ব্রীজের উপর অভিযান পরিচালনা করে।

    অভিযানে টহলদল চোরাকারবারী মোঃ মিজানুর রহমান কে ০১টি ব্যাটারি চালিত ভ্যান এবং ৩.৭ কেজি ভারতীয় গাঁজাসহ আটক করতে সক্ষম হয়।

    আটককৃত আসামীসহ গাঁজা ও ভ্যানের বিষয়ে মামলা করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম অভিযানের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

  • বোষ্টম

    বোষ্টম

    পাচঁ সিকির বোষ্টম আমি
    ভিক্ষা মাঙ্গিয়া খাই;
    এক-পা, দু-পা  করিয়া
    ভুবন ঘুরিয়া বেঁড়াই।।

    অশ্রু জলে যজ্ঞ করি
    পাতিয়া ভোগের থালা;
    পরের অন্নে দিবস যাপন
    বাড়ায়- বেদন-জ্বালা।

    জাত ভিখারী নই আমি
    বঞ্চনার শৈল বাঁধি;
    নিজের ভাগ্য হারিয়া আজ
    ভাগ্য লইয়া কাঁদি।।

    যুগ যুগ ধরিয়া শুনেছ, সকল
    কর্ম বিক্রি, ধর্ম বিক্রি কিম্বা দেহ বিক্রি হয়
    আজ শুন- বিলাষী  বাবুরা
    সুযোগ বুঝিয়া, ভাগ্য কিনিয়া লয়।।

    কর্ম হারা, ধর্মের দারা
    আমি ভাগ্যের খোরাশন;
    জীবন পাতের দারুন খড়ায়
    আগেই বেচে ছিলাম মন।।

    বোষ্টম নই, নষ্টমী করি
    লইয়া ফকিরের সওদা;
    জীবন মানেই আমার কাছে
    শূন্য বালু চর আর মরিচিকার ধাঁ ধাঁ।।

  • মানিকগঞ্জে নিখোঁজের দুইদিন পর নদী থেকে ইমামের মরদেহ উদ্ধার

    মানিকগঞ্জে নিখোঁজের দুইদিন পর নদী থেকে ইমামের মরদেহ উদ্ধার

    মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় নিখোঁজের দুইদিন পর স্থানীয় খিড়াই নদী থেকে এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয়রা খিড়াই নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

    নিহত ইমামের নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম গত এক বছর ধরে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    গত রোববার ভোরে তিনি ফজরের নামাজ পড়ান। তবে যোহরের নামাজের সময় থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকেই স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।

    বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি বিল্লাল উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের ইমাম সাহেব গত রোববার ফজরের নামাজ পড়িয়েছেন। কিন্তু যোহরের নামাজে হাজির না হওয়ায় আমরা খোঁজ শুরু করি। আজ সকালে তার মরদেহ নদীতে ভাসতে দেখি। বিষয়টি খুবই মর্মান্তিক।’

    ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনূর ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক গভীর করার ওপর দেন তিনি।

    সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। অধ্যাপক ইউনূস বলেন, “সহযোগিতার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমরা যা পেয়েছি, তাতে আমরা খুবই আনন্দিত। এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    প্রধান উপদেষ্টা আরো উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) ৩১ জুলাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশি পণ্যের ওপর শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে যা দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের একটি বড় মাইলফলক।

    বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল নিয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা, সয়াবিনসহ কৃষিপণ্য আমদানি বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে।

    আলোচনায় জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি, এলপিজি আমদানি, সিভিল এয়ারক্রাফট কেনা, মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম ও রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ও ওঠে এসেছে।

    ড. ইউনূস বলেন, “বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত। এতে আরও শুল্কছাড়ের সুযোগ তৈরি হবে এবং দুই দেশের মধ্যে টেকসই ও পারস্পরিক উপকারী বাণিজ্য অংশীদারিত্ব গড়ে উঠবে।

    এই সময় বৈঠকে উপস্থিত ছিলেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, টেকসই উন্নয়ন লক্ষ্যবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুরশেদ, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এবং ইউএসটি-আর দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি।

  • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু

    সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

    আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হিসাব উল্লেখ করা হয়েছে।

    এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগের ১৩১ জন, চট্টগ্রাম বিভাগের ৯২ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৩১, ঢাকা উত্তর সিটির ১০৫ জন, ঢাকা দক্ষিণ সিটির ৯৭, খুলনা বিভাগের ২৯ জন, ময়মনসিংহের ৬ জন, রাজশাহীর ৩৪, রংপুরের ৭ এবং সিলেট বিভাগের ৪ জন।

    এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ৫০২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫২৮ জন।

     

  • মানিকগঞ্জে দশম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করায় পাঁচজন বখাটে আটক !

    মানিকগঞ্জে দশম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করায় পাঁচজন বখাটে আটক !

    মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে পাঁচজন যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে তেওতা ইউনিয়নের বটতলা মোড়ে।

    আটকরা হলেন- সাতুরিয়া গ্রামের পান্নুর ছেলে ইমরান শেখ (২৩), একই গ্রামের আলী চানের ছেলে আশিক (২৪), চর ধুবুলিয়া বিষ খাঁর ছেলে ইয়াছিন শেখ (২২) এবং ভাঙ্গা বাড়ি গ্রামের আজাহার আলীর ছেলে ফরিদ শেখ (২০)।

    প্রতিবেশী সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে কোচিং শেষে ষষ্ঠ ঘরের শিক্ষার্থী তেওতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তেওতা ইউনিয়নের বটতলা মোড়ে প্রি-ক্যাডেট স্কুলের সামনে পৌঁছালে বখাটেরা তাদের গতিরোধ করে। ওই সময় তারা শিক্ষার্থীর শরীরের ওড়না ও হাত ধরে টানাটানি করে মাটিতে ফেলে এবং  কু-প্রস্তাব দেয়।

    এই সময় শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে এবং বখাটেদের স্থানীয়ভাবে আটক করে। পরে পুলিশে খবর দিলে থানার একটি টিম ঘটনাস্থল থেকে তাদের হেফাজতে নেয়।

    বিষয়টি নিশ্চিত করে, শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী জানান, আটকদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে-প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম

    পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে-প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম

    ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নির্বাচন নিয়ে কোন হানাহানি মারামারি থাকবে না। দেশের জনগন আজ ঐক্যবদ্ধ হয়েছে সুতরাং আমরা পরিস্কার ভাষায় দাবী করতেছি পিআর পদ্ধতিতে নির্বাচনহতে হবে।

    আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ডে মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণ-সমাবেশে একথা বলেন।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ-মানিকগঞ্জ জেলা শাখার সভপাতি মাওলানা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আরোও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।

    এই সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মোঃ ফরিদুল ইসলাম, মানিকগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আলী, মানিকগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মওলানা সামসুদ্দিনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

  • “নিনাদ বৃংহতি ??

    “নিনাদ বৃংহতি ??

    আজ অব্দি আমরা গুজব ও সংর্কীণতা সীমাবদ্ধ। চিন্তার পরিধি চাহিদার বেঁড়াজালে ঘুরপাক খাচ্ছে। নিজেকে তথাকথিত সার্বিক সমাজে মানানসঁই করতেই ব্যাতি-ব্যাস্ত সময় পার করছি।

    জীবনের চাহিদা বেঁচে থাকাতেই সীমাবদ্ধ থাকছে। পরিবারে- স্ত্রী,/পুত্র, কর্মে/ ধর্মে, চাকুরী /ব্যবসা, এবং নিতি কথায় আবদ্ধ হয়ে পড়ছি। মূল্য-বান সময়ের সমাপ্তি ঘটছে –সমাজের বৃত্তবানদের দিকে আঙ্গুলী নিদের্শনা করে, আমিও এমনটি হতে চাই.. । এ যেন এক ধর্মের দারা, কর্মের খোরাসন—।

    সংসার লংকাপুরীতে, আগুন লেগেছে, চলছে কম্ভূকর্ণের সঞ্চয়/সঞ্চয়ীতায়-ধব্বংশ যজ্ঞের নিনাদ বৃংহতি; সময় কাঁটছে, শব-স্তুতির শ্বশান ঘাটে স্বর্গীয় ধুপ দৃস্টি অবলোকন আর হরি র্কীত্তণের ধুমে..। অথচ ধুপঁবিকারে উল্লেখ– ‘মঙ্গল আকাং ব্যাক্তম চরাচর…

    সভ্য সমাজের আধুনিকা, ফেসবুকে স্ট্যাটাজ দিয়ে জানিয়ে দিচ্ছে তার স্মার্টনেস ও সৌন্দর্যের কথা-অঙ্গ..ভঙ্গিতে মীরা বাঈদ । কোমর দুলিয়ে লীলা-র্কীত্তন করে বিনোদীনি সারা দুনিয়াকে জানাচ্ছে- লীলাতে মজিলে পড়ে খেলাটা বুঝবি…রে.. মন—?

    আদর্শবান মাষ্টারের ছেলে গাঁজা-ভাং খেয়ে মাতলামি করতে করতে বলছে‘ মহব্বত কি ছুটি-কাহানি বড়; বড় চোট খাইয়ি জোয়ানি পেরো–। বেকারত্বে যাতাকলে পৃষ্ট যুবক, চিন্তায় অস্থির। স্বপ্নকাতুতে বিলাশ ভাবনায়। যত টাকা লাগে চাকুরী চাই?

    বিধবা মায়ের রাতের ঘুম হারাম হয়েছে, মাতুব্বরদের থাবা হতে নিজের সম্ভ্রম ও বসতঃবাটিকে রক্ষায়; তাই, নিত্য দিন ধন্না দিচ্ছে ইউনিয়ন পরিষদে। চৌকিদার চামু হাতের লাটি ঘুরাতে ঘুরাতে বলছে ‘স্যার জন সেবায় ব্যস্ত, অণ্যদিন আসেন..

    স্বগীীয় কায়দা মিম্বরে বসে ইমাম সাহেব ওয়াজ নসিহত করছেন ‘সৎ পথে চল, নামাজ পড়, রোজা কর । অথচ তার ছেলে ‘মোরগী মিলন; সারা দিন ঘুমায় আর রাত হলেই-চটি চাটে। মোয়াজ্জিন আযান দিতে পারেনি ‘বৌও ভাত রানতে দেরী করেছে বলে..

    অফিসের বড়কর্তা, পিয়নের ডাকাকে সারা দিতে পারচ্ছে না ঘুমকাতুরে চোখ নিয়ে , কাল বৌয়ের সাথে ঝগড়া হয়েছে সোনার নেকলেস কিনে দিতে পারেনি বলে। কমচাঁদের জ্ঞান ফিরতেই ভীড় ভীড় করে বলছে, সোহাগী লতার ‘এ্যাঁ.. সোহাগী লতা;… এ্যা..ধ্যার্মে আয়–গা। আজ হ্যাম বহুত খুসহো—তুমবি..।

    শিক্ষকের চিন্তা, —ছাত্র কথা শুনে না-এ দেশ ভাল হবার নয়; চিরাতে পানি নেই। কাজেই ভাল দেশে ষ্টাইপেন চাই।

    রাজনীতিকেরা দেশবাসীকে স্বাধীনতা দিতে চাইছে..। ‘সুদূরে নেতার কন্ঠে ভেঁসে আসছে- স্বাধীন দেশে স্বাধীনতায় মূর্খ। আমরা শুধু রাজনীতি ব্যতিত সবায়কে স্বাধীনতা দিব- চলছে জনতার উল্লাস।

    টুকাই মানু চিৎকার করে বলছে- আমার দাবি, ‘রাজনীতিকে-ই আগে স্বাধীনতা দিতে হবে। আমি রাজনীতি করতে চাই…। জন-কোলাহলে মানুর চিৎকার, চেঁচামেচি হারিয়ে যাচ্ছে আকাশের দূর লীলিমায়..।

    চিন্তাহীন দুঃখিরাম ভাবছে, দুঃখের সীমা নাই। চিরজীবন দুঃখ করে — তরীতে পারি নাই। আজ বুঝেছি দুঃখের রাজ্যে পৃথিবী গদ্যময়। গুণ গুণ করে গান ধরছে– যদি তরিতে ভাসনা থাকে—ধর …রে… মন নেতার সঙ্গ; ভজরে আনন্দের গৌরাঙ্গ—–।

  • মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার !

    মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার !

    মানিকগঞ্জের শিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রফিক হত্যা মামলার অন্যতম আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন শিবালয় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব হাসনাত আওয়াল (৩২) গ্রেফতার হয়েছেন।

    শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর থানার বেওথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। তিনি শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা গ্রামের বাসিন্দা এবং মো. আমজাদ মৃধার ছেলে।

    গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, রাকিব হাসনাত আওয়াল শহীদ রফিক হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তিনি পুলিশের হাতে ধরা পড়েছেন।

    উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পাটুরিয়া ঘাটে পুলিশের গুলিতে শহীদ রফিক নিহত হন। পরে দায়ের হওয়া মামলায় রাকিবসহ মোট ৪৮ জনকে আসামি করা হয়।