Category: ময়মনসিংহ বিভাগ

  • স্কুলশিক্ষককে হাতুড়িপেটা, বিএনপির ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

    স্কুলশিক্ষককে হাতুড়িপেটা, বিএনপির ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

    পিরোজপুরের সদর উপজেলায় এক স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করে পা ভেঙে দেওয়ার অভিযোগে উঠেছে বিএনপির ৮ নেতাকর্মীর বিরুদ্ধে। এই অভিযোগ পিরোজপুর সদর থানায় মামলা হয়েছে।

    আহত স্কুলশিক্ষক বিপুল মৈত্র উপজেলার জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা করেছেন।

    পিরোজপুর সদর থানা পুলিশ মামলার আসামি পিরোজপুর জেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক সরদার কামরুজ্জামান চানকে গ্রেপ্তার করেছে। মামলার অন্য আসামিরা হলেন, উপজেলা বিএনপি সভাপতি জিয়াউল ইসলাম, বিএনপি নেতা আকমল হোসেন, ছাত্রদল নেতা শেখ মেহেদী হাসান মৃদুল, সেজান সরদার, শেখ হাসিব, শেখ রনি ও স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম মোল্লা।

    পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘‘একজন শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় পিরোজপুর সদর থানায় ৮ বিএনপি নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এই ঘটনায় শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান চানকে গ্রেপ্তার করা হয়েছে।’’

    স্থানীয় একাধিক বিএনপি নেতা জানান, নবগঠিত পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই গ্রুপের কোন্দলের জের ধরে স্কুলশিক্ষক বিপুল মৈত্রকে পিটিয়ে আহত করা হয়েছে।

    তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের সমর্থক। সদর উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার কামরুজ্জামান চানের সমর্থকেরা এ হামলা করেছেন।

  • গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর ভূমিদস্যুদের হামলায় আহত ৪

    গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর ভূমিদস্যুদের হামলায় আহত ৪

    গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাবিরাটে ধান রোপনের সময় ভূমিদস্যুদের হামলায় ৪ জন আদিবাসী সাঁওতাল গুরুতর জখম হয়েছে। এ ঘটনায় আদিবাসীদের নিরাপত্তা বিধান, ভূমিদস্যু রফিকুল ইসলামসহ জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ।

    গত ১৫ আগস্ট ২০২৫ বিকাল ৩টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাবিরাটে ধান রোপনের সময় ভূমিদস্যুরা হামলা চালিয়ে ৪ জন আদিবাসী সাঁওতালকে গুরুতর জখম করে। শ্যামবালা হেমব্রমের পৈতৃক জমিতে আমন ধান রোপনকালে ভূমিদস্যু রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তাঁর সন্ত্রাসী বাহিনীরা ধারালো অস্ত্র, লাঠিসোটা নিয়ে সাঁওতালদের উপর হামলা চালায়।

    এতে বিশ্বনাথ সরেন, শ্যামবালা হেমব্রম, সৈলাস ও জয়ন্ত গুরুতর জখম হয়। আহত বিশ্বনাথ সরেন, শ্যামবালা হেমব্রম, সৈলাস ও জয়ন্তকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর জখম হওয়ার কারণে বিশ্বনাথকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

    এ ঘটনায় ১৭ আগস্ট ২০২৫ আনুমানিক রাত ১১.৩০টায় গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।

    জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী, সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, প্রেসিডিয়াম সদস্য ডাঃ ফিলিমন বাস্কে, সহ-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিমল খালকো, কোষাধ্যক্ষ মার্টিন মূর্মূ, প্রচার সম্পাদক বিভূতী ভূষণ মাহাতো, দপ্তর সম্পাদক নকুল পাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোকন সুইটেন মুর্মু, নারী বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম, সাংস্কৃতিক সম্পাদক নিরলা মার্ডীসহ আদিবাসী নেতৃবৃন্দ এ দাবি জানিয়েছেন।

  • ভালুকায় একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা

    ভালুকায় একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা

    ময়মনসিংহের ভালুকায় ভাড়া বাসায় এক নারী ও তার দুই ছেলেমেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। এর পর থেকে ওই নারীর দেবর নজরুল ইসলাম পলাতক আছেন।নিহতরা হলেন—রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার (২৫) এবং তার দুই শিশু সন্তান রাইসা আক্তার (৪) ও নিরব মিয়া (২)। রফিকুল নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চেলের ঘাট এলাকার বাসিন্দা। তিনি ভালুকায় একটি কারখানায় চাকরি করেন।

    সোমবার (১৪ জুলাই) ভোররাতে ভালুকা পৌর শহরের টিএনটি রোডের হাইয়ুমের বাসা থেকে ওই তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানিয়েছেন, ময়না আক্তার ভালুকার রাজই ইউনিয়নের কুল্লাব এলাকার বাসিন্দা। ২০১৭ সালে রফিকুলের সঙ্গে ময়নার বিয়ে হয়। তারপর থেকে রফিকুল স্ত্রী-সন্তানকে নিয়ে ভালুকায় বাস করতেন। দেড় মাস আগে পৌর শহরের টিএনটি রোডের হাইয়ুমের বাসা ভাড়া নেন তারা। একই বাসায় বাস করতেন রফিকুলের ভাই নজরুল ইসলাম।

    ওসি আরো জানান, রবিবার রাতে রফিকুল কারখানায় ডিউটিতে যান। সকালে রফিকুল বাসার গেট বন্ধ পেয়ে স্ত্রী-সন্তানকে ডাকাডাকি করেন। কোনো সাড়া-শব্দ না পেয়ে গেট ভেঙে ভিতরে ঢুকে তার কক্ষ বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। তালা ভেঙে ঘরে ঢুকে স্ত্রী ও দুই সন্তানকে বিছানায় গলাকাটা অবস্থায় দেখতে পান। রফিকুল থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

    ওসি মো. হুমায়ুন কবির বলেন, “রফিকুলের সাথে একই বাসায় ভাড়া থাকতেন তার ভাই নজরুল ইসলাম। নজরুল ইসলামের রুম তল্লাশি করে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়েছে।

    আমরা মোটামুটি নিশ্চিত—নজরুল পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তার ভাবি-ভাতিজা-ভাতিজিকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

  • স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম আটক

    স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম আটক

    স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হিরাকে শেরপুর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    আজ মঙ্গলবার বিকালে শেরপুরের সাব-রেজিস্টার অফিস থেকে তাদের আটক করা হয়। পরে সেখান থেকে পুলিশ তাদের শেরপুর সদর থানায় নিয়ে যায়। শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শেরপুর জেলা শহরের নিউ মার্কেট এলাকার সাবরেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রির সময় তাদের আটক করে ছাত্র-জনতা।

    এরপর তারা স্ত্রীসহ আটক সাবেক ভূমিমন্ত্রীকে পুলিশে সোপর্দ করেন। এদিকে আটকদের শাস্তির দাবিতে ছাত্র-জনতা, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

    প্রসঙ্গত, হীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। এরপর ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হন।

    ২০০৯ সালে হাসিনা দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করলে তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন বয়কট করলে মহাজোটের শরীক জাতীয় পার্টি-জেপির বাবর আলী খানকে ১৯ হাজার ৩৪৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

    ১ মার্চ দশম সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালের নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করলেও পরে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় দলীয় নির্দেশে তা প্রত্যাহার করে নেন।

  • সাগর হত্যা মামলায় আ.লীগ নেতা গোলাম ফেরদৌস গ্রেপ্তার

    সাগর হত্যা মামলায় আ.লীগ নেতা গোলাম ফেরদৌস গ্রেপ্তার

    ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাগর হত্যা মামলায় আ.লীগ নেতা গোলাম ফেরদৌস জিল্লুসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

    গ্রেপ্তারকৃতরা হলেন, মহানগর আ.লীগের সহসভাপতি ও আনন্দমোহন কলেজের সাবেক ভিপি গোলাম ফেরদৌস জিল্লু, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান মুক্তা।

    এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান জানান, ৫ আগস্টের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন।

    বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নগরীতে শহীদ সাগর হত্যাসহ তাদের বিরুদ্ধে নাশকতার মামলা চলমান ছিল। তাদেরকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • কাশিগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত ১! 

    কাশিগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত ১! 

    ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের কাশিগঞ্জ হাজী ট্রেডার্স এর সামনের সড়কে দ্রতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে মোঃ আব্দুল গনি মিয়া (৪২) নামে এক ব্যাক্তি ঘটনা স্থলেই নিহত হয়।

    দূর্ঘটনার পর ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন সিএনজি যোগে ট্রাকটির পিছু নেয়, পরে শ্যামগঞ্জ কুমুদগঞ্জ এলাকায় ট্রাকটিসহ ট্রাকের চালক রিয়াদ হাসানকে (২০) আটক করতে সক্ষম হয়। পরে তাকে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান দূর্ঘটনার পর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

    ঘাতক ট্রাক ও চালককে আটক আটক রয়েছে। এ ব্যাপারে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • পরিক্ষামূলক নিউজ পাবলিশ

    পরিক্ষামূলক নিউজ পাবলিশ

    ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।

     

    ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।