Category: রংপুর বিভাগ

  • সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

    সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

    লালমনিরহাটে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জহুরুল মোল্লা ওরফে সাগর নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার দোয়ানী পিত্তিফাটা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

    এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা হাতীবান্ধা থানায় এজাহার দাখিল করেছেন। বর্তমানে ধর্ষনের শিকার ওই শিশু লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশু ধর্ষণের ঘটনায় এজাহার প্রাপ্তি ও একজনকে গ্রেফতারের বিষয়টি বৃহস্পতিবার রাত ২ টায় হাতীবান্ধার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী নিশ্চিত করেছেন।

    এজাহার সূত্র ও স্থানীয়দের দেওয়া তথ্যমতে জানা গেছে, অভিযুক্ত সাগর তার কাজের প্রয়োজনে বিদুৎ সংযোগ নেওয়ার অজুহাতে ভুক্তভুগী শিশুর বাড়িতে বৃহস্পতিবার সাড়ে ৫ টার দিকে যায়।

    এসময় বাড়িতে একা থাকা সাত বছর বয়সী ওই শিশুকে ২০ টাকার নোট দিয়ে লোভ দেখায় এবং ধর্ষণ করে সাগর। এসময় শিশুর চিৎকারে তার মা এগিয়ে আসলে সটকে পড়ে অভিযুক্ত সাগর। মা ও মেয়ের চিৎকারে সোরগোল পড়ে যায় ওই এলাকায়।

    পরে অভিযুক্ত সাগরকে আটক করে পুলিশে সোর্পদ করে স্থানীয়রা। আর ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে ভুক্তভোগী শিশু লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন, ভুক্তভোগী শিশুর পরিবার একটি এজাহার দিয়েছে। ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা অভিযুক্ত জহুরুল মোল্লা(সাগর)কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছি। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হবে।

    লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে দ্বায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাদিক সোয়াদ বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড হয়ে আসা এক শিশুকে ভর্তি করানো হয়েছে। ওই শিশুর সাথে যৌন নিপীড়ন করা হয়েছে বলে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছে। বর্তমানে ওই শিশু চিকিৎসাধীন রয়েছে।

  • বৈষম্যবিহীন ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে- ব্যারিস্টার হাসান রাজীব 

    বৈষম্যবিহীন ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে- ব্যারিস্টার হাসান রাজীব 

    বৈষম্যহীন ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

    রবিবার (২২ ফেব্রুয়ারী) সকালে হাতীবান্ধা উপজেলার নর্থল্যান্ড মডেল স্কুল এন্ড কলেজে নবীন বরণ, এসএসসি/২৪ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    এসময় তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোনো রাজনীতি চলবে না। সৃষ্টিকর্তা যদি আমাকে কখনো সেই সুযোগ দেন তাহলে আমি সেই সমাজ বিনির্মাণ করবো। এসময় শিক্ষার্থীদের মানবিক গুণ সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে হবে বলেও শিক্ষকদের উদ্দেশ্যে আহবান জানান তিনি।

    নবীন বরণ, এসএসসি/২৪ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে নর্থল্যান্ড মডেল স্কুল এন্ড কলেজের প্রকল্প পরিচালক মাহবুব উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, নর্থল্যান্ড মডেল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কায়েস হিরু, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক শফিউল আলম, হাতীবান্ধা উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, কৃষকদলের আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান।

    এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীসহ ওই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরায় গলায় গামছা পেঁচিয়ে পুলিশ সদস্য আত্মহত্যা

    সাতক্ষীরায় গলায় গামছা পেঁচিয়ে পুলিশ সদস্য আত্মহত্যা

    সাতক্ষীরায় গলায় গামছা পেঁচিয়ে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টায় সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।

    আত্মহত্যাকারী পুলিশ সদস্যের নাম অনুপম কুমার ঘোষ (২৬)। সে বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশীশ কুমার ঘোষের ছেলে। তার কনস্টেবল নাম্বার ১১২২।

    পুলিশ সূত্র জানায়, পুলিশ সদস্য অনুপম ঘোষ সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি রসুলপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। ডিউটি শেষে রোববার রাত ২টার দিকে তিনি বাসায় ফেরেন। পরে ভোর রাত ৩টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেন।

    তাকে উদ্ধার করে ভোর রাত সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

    সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ভোররাতে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ধারণ করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

  • দিনাজপুরে শ্বশুরের গোপনাঙ্গ কেটে দিল ছেলের বউ

    দিনাজপুরে শ্বশুরের গোপনাঙ্গ কেটে দিল ছেলের বউ

    ব্লেড দিয়ে শ্বশুরের গোপনাঙ্গে কেটে দিয়েছে ছেলের বউ। গতকাল শনিবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ৩নং সিংড়া ইউ-নিয়নের বিরাহীমপুর গুচ্ছ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ভিকটিম শ্বশুর পক্ষের অভিযোগ, ছেলের বউ পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ অভিযুক্ত ছেলের বউ ফাতেমা বেগমের (৩০) কে আটক করেছে।

    ছেলের বউ ফাতেমা বেগম জানান, পনেরো বছরে আগে মনির প্রামা-ণিকের সাথে আমার বিয়ে হয় । সেই থেকে একই ইউনিয়নের বারো-পাইকার গড় এলাকায় তিন সন্তান নিয়ে স্বামীর বসতবাড়িতে আমরা বসবাস করে আসছিলাম। আমার স্বামী পেশায় একজন শ্রমিক।

    জীবিকা নিবাহে জন্য সে বারোপাইকার গড় এলাকায় থাকতো। সেখানে সে প্রায় দুই-তিন লাখ টাকা ঋণ হলে বাড়ি বিক্রি করে ঋণ পরিশোধ করে আমরা শ্বশুরের বাড়িতে চলে আসি। আমার শ্বশুড় রান্না ঘরের এক পাশে  আমাদের থাকার ব্যবস্থা করে দেন।

    এক সময় জীবিকার তাগিদে স্বামী পার্শ্ববর্তী জেলায় কাজে চলে গেলে থাকার জায়গা নিয়ে প্রায়ই শাশুড়ি ও শ্বশুরের ঝগড়া হয় এবং তারা আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে এবং আমার অসহায়ের সুযোগ নিয়ে শ্বশুড় প্রায়ই কুপ্রস্তাব দিতে থাকে। আমি রাজি না হওয়ায় বাড়ি থেকে বের করে দেয়ার হুমকি দেয়।

    গেল শনিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্বশুর শাহজামাল আমাকে টেনে শোবার ঘরে নিয়ে যায় এবং অনৈতিক কাজ করার চেষ্টা করে। সে সময় আমার কাছে রাখা ব্লেড দিয়ে শ্বশুর শাহজামালের পুরুষাঙ্গ কেটে দেই।

    শ্বশুর শাহ জামাল প্রামাণিক পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, ছেলের বউ পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটিয়েছে।

    এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎ-সক আহসান হাবীব বলেন, শনিবার রাত পৌনে ১০টায় আহত শাহ-জামাল প্রামাণিককে তাঁর পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছেন।

    তার পুরুষাঙ্গের গোড়ার দিকের প্রায় ৪ সেন্টিমিটার অংশ কেটে গেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পুরুষাঙ্গে আটটি সেলাই দেয়া হয়েছে। তিনি এখন পর্যবেক্ষণে আছেন।

    ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় শাহজামাল প্রামাণিক নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    আহত শাহজামাল প্রামাণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আসামীকে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে পর্বতীতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

     

  • ১০ লক্ষাধিক লোক নিয়ে তিস্তা অবরোধ করা হবে-হাসান রাজীব

    ১০ লক্ষাধিক লোক নিয়ে তিস্তা অবরোধ করা হবে-হাসান রাজীব

    লালমনিরহাট প্রতিনিধি: তিস্তা নদী রক্ষা আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। এ কর্মসূচিতে ১০ লক্ষাধিক মানুষের অংশগ্রহণের আশা প্রকাশ করেছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়কারী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

    রবিবার (৯ ফেব্রুয়ারি) লালমনিরহাটের হাতীবান্ধা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে ব্যারিস্টার রাজীব প্রধান বলেন, “তিস্তা নদীর ন্যায্য হিস্যা আমাদের অধিকার। এই কর্মসূচির মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমে তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব তুলে ধরা হবে।”

    তিনি আরও জানান, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুপাশে বাজার গড়ে উঠবে, যা তীরবর্তী দুই কোটি মানুষের কর্মসংস্থান ও জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখবে।” কর্মসূচিকে সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

    উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, জিয়া পরিষদের হাতীবান্ধা উপজেলা সভাপতি ও দইখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন। এছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা সমাবেশে উপস্থিত ছিলেন।

    তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির এ কর্মসূচি বড় আকারের জনসমাবেশে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

  • জুই হত্যার প্রতিবাদে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ

    জুই হত্যার প্রতিবাদে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ

    লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় গৃহবধূ জুই খাতুন (২২) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছেন।

    বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

    অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ শেখ সুন্দর গ্রামে স্বামী আলী হোসেনের হাতে নির্মম হত্যার শিকার হন জুই খাতুন। পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে সিংগিমারী ইউনিয়নের জাহেদুল ইসলামের মেয়ে জুই খাতুনের সঙ্গে সানিয়াজান ইউনিয়নের মমিকুল ইসলামের ছেলে আলী হোসেনের বিয়ে হয়।

    দাম্পত্য জীবনে বিভিন্ন সময় পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন বিকেলে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় জুই খাতুনের মৃত্যুর খবর আসে।

    পরিবারের অভিযোগ, জুই খাতুনকে হত্যা করা হলেও পুলিশ তাদের না জানিয়ে একটি ইউডি মামলা দায়ের করে, যা আসামিকে রক্ষার প্রচেষ্টা বলে মনে করছেন স্বজনরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করেন।

    প্রায় তিন ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, সহকারী কমিশনার (ভূমি) দুলাল হোসেন ও হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ ঘটনাস্থলে পৌঁছে আসামিকে দ্রুত গ্রেফতার ও ন্যায়বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

    এ ঘটনায় এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন নিহতের পরিবার। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

  • জনপ্রিয় ছাত্রদল নেতা রুবেল: সংগ্রাম ও সাহসিকতার প্রতীক

    জনপ্রিয় ছাত্রদল নেতা রুবেল: সংগ্রাম ও সাহসিকতার প্রতীক

    লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্র-দলের আহ্বায়ক রুবেল স্থানীয় ছাত্ররাজনীতিতে এক পরিচিত মুখ। দীর্ঘ-দিন ধরে রাজপথের লড়াই-সংগ্রামে সক্রিয় থেকে তিনি নেতা-কর্মীদের ভালোবাসা ও সমর্থন অর্জন করেছেন।

    বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রুবেল নানা নির্যাতনের শিকার হন। রাজনৈতিকভাবে দমন-পীড়নের অংশ হিসেবে তার বিরুদ্ধে একা-ধিক মিথ্যা মামলা দেওয়া হয় এবং তিনি কয়েকবার কারাবরণ করেন। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। বরং নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে গেছেন।

    Oplus_131072

    তার এই ত্যাগ ও সংগ্রামের জন্য স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তিনি এক-জন জনপ্রিয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীদের কাছে তিনি একজন অনুপ্রেরণার উৎস।

    রুবেল ইসলাম বলেন, “ছাত্রদলের আদর্শিক সংগ্রামে আমি সবসময় অবিচল থেকেছি। শত বাধা ও নির্যাতন আমাকে দুর্বল করতে পারেনি, বরং দল ও গণতন্ত্রের প্রতি আমার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।”

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রুবেলের মতো সংগ্রামী নেতাদের হাত ধরেই আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্রদল আরও শক্তিশালী হয়েউঠবে। তার জনপ্রিয়তা ও রাজনৈতিক ভূমিকা আগামীতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।

  • সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার !

    সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার !

    আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি)।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রো-পলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভি-যোগসহ একাধিক মামলা রয়েছে।

    রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলে সহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

    এ মামলায় গত ২৮ জানুয়ারি রাতে নগরীর স্টেশন বাবুপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আল-আমিন হোসেন কে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।

    এর আগে, একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

    এদিকে, লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরু-জ্জামান আহমেদের নামে আটটি মামলা হয়েছে বলে জানা গেছে।

  • লালমনিরহাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

    লালমনিরহাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

    লালমনিরহাটে ৯৮১টি ইয়াবাসহ ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে র ্যাব-১৩। বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র ্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম।

    এর আগে গতকাল মঙ্গলবার রাতে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলনবাজার এলাকা থেকে তাদের করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুকদুলালী গ্রামের মৃত আব্দুল গণির ছেলে ও ভেলাবাড়ী ইউপির সাবেক সদস্য সাইফুল ইসলাম নান্নু (৪৯)।

    সংবাদ বিজ্ঞপ্তিতে র ্যাব জানায়, ভারতীয় সীমান্ত পাড়ি দিয়ে বিভিন্ন ধরনের মাদক রংপুরসহ সারা দেশে পাচার করছে আসছিল এই চক্রটি।

    এই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলন বাজারে অভিযান চালানো হয়।  এ সময় ৯৮১টি ইয়াবাসহ সাইফুল ইসলাম নান্নু ও সমির উদ্দিনকে আটক করে র ্যাব।

    এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে দুই ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ করে র ্যাব।

    উল্লেখ্য যে, এর আগে সাইফুল ইসলাম নান্নু ভারতে গরু পাচার করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়েছিলেন।

     

  • কলেজ শিক্ষককে মারধরের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    কলেজ শিক্ষককে মারধরের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক রিয়াজ আহম্মেদকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    ঘটনাটি ঘটে গত রোববার (১৯ জানুয়ারি) রাতে চরমোন্তাজ স্লুইস বাজার এলাকায়। অভিযোগ অনুযায়ী, বিএনপি নেতা নজরুল ইসলামের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দল প্রভাষক রিয়াজ আহম্মেদকে বাজার থেকে তুলে নিয়ে প্রকাশ্যে মারধর করে। পরে তাকে শতাধিক মানুষের সামনে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।

    সম্প্রতি নজরুল ইসলামের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে উপজেলা আওয়ামী লীগের দুই নেতার সঙ্গে খাম বিনিময় করতে দেখা যায়। ছবিটি শেয়ার করার পর থেকেই তিনি ক্ষুব্ধ ছিলেন। এছাড়া, কলেজের এডহক কমিটির সভাপতি পদে তার পছন্দের প্রার্থী মনোনীত না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং কিছু কর্মী নিয়ে কলেজ গেটে তালা ঝুলিয়ে দেন।

    ঘটনার পর সোমবার (২০ জানুয়ারি) কলেজের সভাপতি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন বাদী হয়ে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় নজরুল ইসলামসহ ১১ জনকে অভিযুক্ত করা হয়।

    অভিযোগ অস্বীকার করে জনাব নজরুল ইসলাম বলেন, মারধরের ঘটনা ঘটেনি। তাকে শুধু প্রশ্ন করা হয়েছে, কেন ওই ছবি ফেসবুকে শেয়ার করেছেন।”

    রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমারৎ হোসেন বলেন, ঘটনাটি সত্য। এ বিষয়ে আদালতে মামলা হয়েছে। মামলার কাগজ থানায় পৌঁছালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।