Category: সারাদেশ

  • মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিক ঘোষনায় জাতীয় নাগরিক পার্টির আত্ম-প্রকাশ !

    মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিক ঘোষনায় জাতীয় নাগরিক পার্টির আত্ম-প্রকাশ !

    নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ইসমাইল হোসেন রাফির বোন মীম আক্তার।

    পরে সদস্য সচিব আখতার হোসেন ১৫১ সদস্যের আংশিক কমিটির অন্যদের নাম ঘোষণা করেন। শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়৷ এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়৷ ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

    সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নিয়েছেন। পরে জুলাই গণ অভ্যু-ত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। পাশাপাশি সবাইকে নিজ নিজ ধর্মমত অনুযায়ী শহীদদের জন্য প্রার্থনা করতে বলা হয়৷

    জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‍এই মঞ্চ থেকে আমরা শপথ নিতে চাই, এই ছোট জীবনে এত বড়দায়িত্বের আমানতকে যেন আমরা খেয়ানত না করি।

    সারজিস আলম বলেন,  আমরা যদি বাংলাদেশকে সুসংগঠিত করতে চাই, তাহলে আমাদের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ।

    হাসিনা এদেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলোকে সংগঠিত করতে হবে। খুনি হাসিনার বিচার আমাদেরকে ঐক্যবদ্ধভাবে করতে হবে। কোনো অপ-রাধীর মুক্তির জন্য আমরা যেন থানায় না যাই।

    তিনি বলেন, যারা বড় রাজনৈতিক দল রয়েছে, তারা যদি ছোট দলকে এগিয়ে যেতে না দেয় তাহলে আবার একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে। খুনি হাসিনাকে দেখে যেন আমরা সেই শিক্ষা নিতে পারি। আমরা দেশ এবং জাতিকে সবার ওপরে রেখে যেন আমরা নতুন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে পারি।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‍“বাংলাদেশের গণভবনে কে যাবে, তা ভারত থেকে ঠিক হবে না। নির্ধারিত হবে বাংলাদেশ থেকে। কারা সংসদে যাবেন, তা ঠিক করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা। মসনদে কে বসবে, এই ভূখণ্ডের মানুষ তা নির্ধারণ করবে।”

    শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    হাসনাত আব্দুল্লাহ বলেন, “বাংলাদেশে দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতি জিইয়ে রাখা হয়েছে। বিভাজনের এই রাজনীতির ঊর্ধ্বে ওঠে আমরা একতার রাজনীতি করব। বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করব।”

    তিনি বলেন, “বাংলাদেশে গত ৫৩ বছরে আমরা জাতি হিসেবে গড়ে ওঠতে পারিনি। আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে। আমরা স্বাধীন পুলিশ, বিচার বিভাগ গড়তে পারিনি। একটি স্টেট গড়তে পারিনি। আমাদের প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে চলেনি। আমরা তরুণরা এই বাংলাদেশকে গঠন করব। প্রতিষ্ঠানগুলোকে প্রপারলি ফাংশন করব।”

    তিনি আরো বলেন, “বিদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না। আমাদের ছেলেরা যখন রক্ত দেওয়া শিখে গিয়েছে, তখন তাদের কেউ দমাতে পারবে না।”

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, “প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের তেজদীপ্ততা নিয়ে আমরা পরবর্তী বাংলাদেশ গড়ে তুলব। এ দেশে পরিবারতন্ত্রের কবর হয়েছে। এ দেশে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব ওঠে আসবে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে মত ও দ্বিমতের স্বাধীনতা থাকবে।”

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না। বাংলাদেশে আর ভারতপন্থি-পাকিস্তানপন্থি রাজনীতির ঠাঁই হবে না।শুক্রবার (২৮ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খানসহ রাজনীতিকরা।

     

     

     

     

  • দেশের জন্য সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে

    দেশের জন্য সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে

    সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ দায়িত্বপালনে প্রস্তুত থাকতে হবে।

    বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম ‘কর্নেল অব দি রেজিমেন্ট’-এর অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এ রেজিমেন্টেকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে।

    রেজিমেন্টের সব সদস্যের উদ্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাসদর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে।

    এর আগে, রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। এরপর সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়।

  • আসছে বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’

    আসছে বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’

    জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন তাদের নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করেছে।ছাত্রদের দলের নাম জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে নতুন নাম চূড়ান্ত করা হয়।

    শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।

    জানা গেছে, নতুন দলের শীর্ষ ৬ পদে থাকছেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। দলটির মুখ্য সমন্বয়ক হচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হান্নান মাসুদ হচ্ছেন যুগ্ম সমন্বয়ক। এ ছাড়া, দলের যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন। নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে বলে জানা গেছে।

    আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়।

    বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে, সেগুলো নিশ্চিত করেছেন।

    বৈঠক সূত্র জানিয়েছে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি।

  • অপারেশন ডেভিল হান্টে মানিকগঞ্জে গ্রেফতার ৬৬

    অপারেশন ডেভিল হান্টে মানিকগঞ্জে গ্রেফতার ৬৬

    মানিকগঞ্জের সাত উপজেলায় অপারেশন ডেভিল হান্টের ১৮ দিনে, আওয়ামী লীগ, যুবলীগ, সাবেক ইউপি চেয়ারম্যান, কৃষক লীগ ও ছাত্রলীগ নেতাসহ ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেফতারের বিষয়টি সংবাদ মাধ্যমকে এই নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন সরকার।

    তিনি বলেন, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট।

  • খেলাপি ঋণ ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা !

    খেলাপি ঋণ ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা !

    ২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ অন্তত ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে; যা মোট বিতরণ করা ঋণের ২০ দশ‌মিক ২ শতাংশ। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ তথ্য জানান।

    তিনি বলেন, মূলত আওয়ামী লীগ সরকারের আমলে গোপন রাখাখেলাপির সঠিক তথ্য প্রকাশের উদ্যোগ নেওয়ায় এ বিপুল পরিমাণ খেলাপি ঋণ বেরিয়ে এসেছে।

    গভর্নর বলেন, আমাদের কাছে যতই নতুন তথ্য আসছে, ততই বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। আমরা দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করতে চাই। যেসব ব্যাংকে একীভূত করার দরকার সেগুলো একীভূত করব অথবা নতুন বিনিয়োগকারী নিয়ে এসে পুনর্গঠন করা হবে।

    ড. আহসান এইচ মনসুর বলেন, এ ছাড়া আইনগত সংস্কার হচ্ছে, ব্যাংক কোম্পানি আইন রিভিউ হচ্ছে। এসব শেষ হলে আমরা ব্যাংক খাত ব্যাংক আইন অনুযায়ী পুনর্গঠন করা হবে।

    তিনি আরও বলেন, ২০২৩ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ কো‌টি টাকা। আর ছয় মাসে বেড়েছে ১ লাখ ৩৪ হাজার কো‌টি টাকা।

  • চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান

    চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে অবৈধ(লাইসেন্সবিহীন) ১৬ ইটভাটা মালিককে ৩২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদরউপজেলার বারঘরিয়ায় অভিযান চালিয়ে অবৈধ ভাটা মালিককে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ সদর অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজুয়ানুল ইসলাম।

    এসব তথ্য নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহ-কারি পরিচালক আবু সাঈদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ (সংশোধিত) অমান্য করায় ১৬টি ইট ভাটা মালিককে দুই লাখ করে ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আরো ৩টি ইটভাটাকে বন্ধ করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আবু সাঈদ।

    পরিবেশ অধিদপ্তরের অভিযানে জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা উপস্থিত ছিলেন। জরিমানাকৃত ভাটাগুলো হচ্ছে, মেসার্স হিনো ব্রিকস, বারোঘরিয়া জামাদারপাড়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মোসার্স নবাব ব্রিকস, লক্ষ্মীপুর, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ।

    মেসার্স লায়ন ব্রিকস, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স ডিয়ার ব্রিকস, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স নাইস ব্রিকস লক্ষীপুর, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স ফাইভ স্টার হাওয়া ব্রিকস, লক্ষীপুর, বারেঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ।

    মেসার্স রোজ ব্রিকস, লক্ষীপুর, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স টাটা ব্রিকস, মহারাজপুর, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাব গঞ্জ। মেসার্স এম, এন, আর ব্রিকস, বোগলাউড়ির মাঠ, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স স্কয়ার ব্রিকস, বোগলাউড়ির মাঠ, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ।

    মেসার্স বস ব্রিকস, নীলকুঠির মাঠ, রানীহাটি, শিবগঞ্জ, চাঁপাইনবাব গঞ্জ। মেসার্স মম ব্রিকস, আমানির মাঠ, বারোঘরিয়া, সদর, চাঁপাই নবাবগঞ্জ। মেসার্স গ্রীন ব্রিকস, বেতবাড়িয়া, বারোঘরিয়া, সদয়, চাঁপাইনবাবগঞ্জ।

    মেসার্স মুন ব্রিকস, নীলকুঠির মাঠ, বারোথরিয়া, সদর, চাঁপাইনবাব গঞ্জ। মেসার্স সান ব্রিকস, জলকর বাঁশবাড়িয়া, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ। মেসার্স ম্যাক্স ব্রিকস, বেতবাড়িয়া, বারোঘরিয়া, সদর, চাঁপাইনবাবগঞ্জ।

    চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক আবু সাঈদ জানান, পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, র‌্যাব-৫ এর সার্বিক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বারঘরিয়ায় অবস্থিত বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) জনাব মোঃ রেজওয়ান-উল- ইসলাম, পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, সদর দপ্তর, ঢাকা। এসময় চাঁপাইনবাবগঞ্জে অবৈধ (লাইসেন্সবিহীন) ১৬ ইটভাটা মালিককে ৩২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অবৈধ ভাটা মালিককে জরিমানা করা হয়। মোট ১৬টি অবৈধ ভাটার প্রত্যেক মালিককে ২ লক্ষ টাকা করে মোট ৩২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

    অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যা-লয়ের কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক আবু সাঈদ।

  • চাঁপাইনবাবগঞ্জে ডাকাত গ্রেফতারে পুলিশ সুপারের প্রেসব্রিফিং

    চাঁপাইনবাবগঞ্জে ডাকাত গ্রেফতারে পুলিশ সুপারের প্রেসব্রিফিং

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে ডাকাত চক্রের ৩
    সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ৭টি গরু, একটি পিকআপ
    ভ্যান, একটি সিএনজি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়া হাট এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে কানু (৪৫), মুসলিমপুর এলাকার মৃত সাজেমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং উপর ধোবড়ার ইয়াসিন ঘোরামের ছেলে মো. রাকিব (২৫)।

    এনিয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. রেজাউল করিম বিপিএম সেবা।

    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত  মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকায় ডাকাত চক্রের সদস্যদের অবস্থানের তথ্য পাওয়া যায়।  এরপর সেই এলাকার কানু ডাকাতের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল।

    অভিযানে সেখান থেকে ৭টি চোরাই গরু, একটি পিকআপ ভ্যান, একটি সিএনজি ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। এসময় ডাকাত চক্রের মূলহোতা কানু ডাকাতসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

    পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত কানু ডাকাতের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে।

  • প্রেসক্লাব সাটুরিয়ার নব গঠিত কমিটির পরিচিতি ও দোয়া মাহফিল

    প্রেসক্লাব সাটুরিয়ার নব গঠিত কমিটির পরিচিতি ও দোয়া মাহফিল

    সাটুরিয়া প্রতিনিধি: প্রেসক্লাব সাটুরিয়া নব গঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সাটুরিয়া গণ কল্যাণ ট্রাস্ট হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আসাদুজামান আসাদ অন্যান্য সদস্যদের পরিচিতি তুলে ধরেন । নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণের পর প্রেস ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রেসক্লাব সাটুরিয়া ও মানিকগঞ্জ জজকোর্ট (পিপি) এ্যাড. এ এফ এম নুরতাজ আলম (বাহার)। প্রধান অতিথি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাই সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে নতুন কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    পরিচিতি পর্ব শেষে নতুন কমিটির সফলতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সাটুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    নবগঠিত কমিটির উপদেষ্টা মন্ডলী হলেন, প্রধান উপদেষ্টা এ্যাডঃ আ.ফ.ম নুরতাজ আলম (বাহার), উপদেষ্টা এ্যাডঃ শফিকুল ইসলাম।

    কমিটির সদস্যরা হলেন, সভাপতি: এম নজরুল ইসলাম, সিঃসহ-সভাপতি :সিকদার শামীম আল মামুন, সহ-সভাপতি: মো আজিজুর রহমান,সাধারণ সম্পাদক: মোঃ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক: মো সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ: ইঞ্জিনিয়ার মো মাসুদ রানা, দপ্তর সম্পাদক: মোঃ মোহতাসিম বিল্লাহ, প্রচার সম্পাদক: মো. নজরুল ইসলাম, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক: মো শাহীন আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মো হাবিবুর রহমান হাবিব, কার্যকরী সদস্য: মো ইউনুছ আলী, মোঃ আক্তার হোসেন মিলন, মো রাশেদুল হক, সদস্য: মো সাঈদুল ইসলাম সাঈদ, মো আরিফুর রহমান অরি, মো. রেজাউল করিম, স্বপন রানা, মো. শরিফুল ইসলাম,মো আমিনুর রহমান।

    অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে পাশে থাকার আহ্বান জানান এবং আগামীর পথচলায় সকলের সহযোগিতা কামনা করেন।

  • ভেদরগঞ্জে খাল স্থানান্তর করায় ২০ ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতির অভিযোগ

    ভেদরগঞ্জে খাল স্থানান্তর করায় ২০ ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতির অভিযোগ

    শরীয়তপুর প্রতিনিধি ॥ ভেদরগঞ্জ উপজেলার ৪৫ নং পুটিজুড়ি মৌজায় সাজনপুর বাজার। বাজারের পূর্ব পাশ দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে একটি খাল।

    সেই খালের বড় অংশ দখল করে সাজনপুর বাজারের ব্যবসায়ীরা বহুতল ভবন ও পাকা করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। সময়ের বিবর্তনে খালের প্রবাহ ঠিক রাখতে খনন কাজ শুরু হয়।

    নির্ধারিত জায়গা থেকে পূর্বে সরে খাল খনন করায় ক্ষতির সম্মুখিন হয়েছে ব্যক্তি মালিকানা জমিসহ প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান। এমন অভিযোগ এনে আদালতে দেওয়ানী ৪৬৪/২০২২ নং মামলা করেছে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত পরিবার।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগণ ও মামলার বাদী ইসমাইল হাওলাদার, ইউনুছ, রাজ্জাক, শাহ আলম, নিজাম, হোসেন, সিরাজ, রিপন, হাসেন হাওলাদার অভিযোগ করে বলেন, যেহেতু খালটি প্রভাবশালী মহলের দখলে রয়েছে তাই খালের নির্ধারিত জায়গা থেকে পূর্বে সরে খনন কাজ শুরু করা হয়।

    সেই কারণে খালের পূর্ব তীরে গড়ে ওঠা আমাদের ব্যক্তি মালিকানা ২০টি দোকান থেকে ইতোমধ্যে ৮টি দোকান ভাঙ্গা পড়েছে। অন্যান্য দোকানগুলিও রয়েছে হুমকির মুখে।

    আদালত ২০২২ সালের ১৪ আগস্ট বিবাদীদের বিরুদ্ধে কারন দর্শানোর আদেশসহ অস্থায়ী নিশেধাজ্ঞার দরখাস্ত নিস্পত্তি পূর্ব পর্যন্ত নালিশী ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করে। অদ্যবদি বিবাদীরা কোন কারন না দর্শিয়ে কয়েকদিন যাবৎ পুনরায় খাল খনন শুরু করেছে।

    অভিযোগকারীরা আরো বলেন, এদিকে বহুতল ভবন করেছে সাবেক চেয়ারম্যান হাজী নুরুল হক, আলী বক্স তপাদার, ছাত্তার শেখ। অপর দিকে মান্নান টেলিকম, আল আমিন বস্ত্রালয় এবং ধুমকেতু ক্রীড়া চক্র ও সমাজ সংঘও নির্মিত হয়েছে খাল দখল করে। প্রায় ৩ বছর পূর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ অন্যান্য কর্মকর্তারা পরিমাপ করে খালের জমি নির্ধারণ করে।

    সেই চিহ্ন অনুযায়ী মান্নান টেলিকম খালের ভিতরে। যারা ২০ ফুট জমির মালিক তারা খাল দখল করে ১০০ ফুটের মালিক হয়েছে। এখন খাল খননের জন্য আমাদের পৈত্রিক সম্পত্তিতে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলা হচ্ছে।

    তারা আরো বলেন, আমাদের উপর জুলুম করা হচ্ছে। বিবাদীরা আদালতের আদেশ অমান্য করেছে। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত আমাদের উচ্ছেদ করা বেআইন। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। আমরা উচ্চ আদালতে যাবো।

  • সাটুরিয়ায় বালাইনাশকের ঝুঁকি প্রশমনের মিনি পাইলট প্রকল্পের উদ্বোধন

    সাটুরিয়ায় বালাইনাশকের ঝুঁকি প্রশমনের মিনি পাইলট প্রকল্পের উদ্বোধন

    সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া ইউএনও কমপ্লেক্স মিলনায়তনে জাতিসঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফ এও) বালাইনাশকের খালি বোতল, প্যাকেজিং এর অনিয়ন্ত্রিত ও অনিরাপদ নিষ্পত্তির কারণে ক্রমবর্ধমান পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনি পাইলট প্রোগ্রাম চালু করেছে।

    মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে খালি বোতল ও প্যাকেজিং এর নিরাপদ নিষ্পত্তির মিনি পাইলট প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব(উন্নয়ন) মোঃ খায়রুল কবির।

    প্রধান অতিথি উপস্থিত কৃষক ও বালাইনাশক ব্যবসায়ীদের কৃষি বর্জ্যের ক্ষতির কারণ তুলে ধরেন এবং এই বর্জ্য স্বেচ্ছায় সংগ্রহ ও সংগ্রহস্থলে সংরক্ষণের জন্য উৎসাহ দেন। সভাপতি মোঃ ইকবাল হোসেন প্লাষ্টিকের বোতল কীটনাশকের প্যাকেজিং ইত্যাদি পরিবেশের জন্য হুমকি। এসব বর্জ্য সংগ্রহ করে রিসাইক্লিং এবং ধ্বংসের এই প্রকল্পের উদ্যোক্তাদের সাধুবাদ জানায়। এবং এর জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এফ এও এর বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডঃ রবীআহ নূর আহমেদ, পরিবেশ অধিদপ্তরের জাতীয় প্রজেক্ট ডিরেক্টর মোঃ ফরিদ আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বালাইনাশক ডিলার ও কৃষকরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শেষ‌ পর্বে কৃষিতে ব্যবহৃত রাসায়নিক বালাইনাশকের ঝুঁকি প্রশমন বিষয়ক ব্যবহার বিধি সম্পর্কে প্রাক্টিক্যাল ধারনা দেওয়া হয়।