Category: সারাদেশ

  • উপদেষ্টা নাহিদ ইসলামের  পদত্যাগ

    উপদেষ্টা নাহিদ ইসলামের  পদত্যাগ

    অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দুপুর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একটি বৈঠক হচ্ছে। বৈঠক শেষে যমুনার সামনে এ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানানো হবে।

    কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল যে, নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন।

    আজ তার পদত্যাগের মধ্যে দিয়ে সে পথ অনেকটা সুগম হলো। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে।

  • ২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

    ২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

    আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের নেতৃত্বে নতুন জাতীয় রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ’ বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

    জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানান, জুলাই গণঅভ্যুত্থানের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরে গঠিত জাতীয় নাগরিক কমিটির সংগঠকেরা এই দল তৈরি করছেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সদস্য আকরাম হোসেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ও মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

    শুরুর দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের কথা থাকলেও মানিক মিয়া অ্যাভিনিউতে দলটি আত্মপ্রকাশ করতে পারে। দলটির আয়োজনে নানা কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। তবে দলের নাম এখনো চূড়ান্ত হয়নি।

     

  • তালিকায় প্রায় ১৭ লাখ মৃত ভোটার- সিইসি

    তালিকায় প্রায় ১৭ লাখ মৃত ভোটার- সিইসি

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুন্দর ভোটের জন্য ভোটার লিস্ট স্বচ্ছ করা দরকার। অথচ ভোটার তালিকায় প্রায় ১৭ লাখ মৃত ভোটার।

    ওরাই কবর থেকে এসে ভোট দিয়েছে। সোমবার রাজধানীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি-আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    নাসির উদ্দিন বলেছেন, ভাবা যায় কবরবাসী ও ভোট দিতো। এই মৃত ভোটারের ব্যাপারটা আমাদের ধারণার বাইরে ছিল।  অন্যদিকে ৩৬ লাখ ভোটার হতে পারে, কিন্তু তাদের করা হয়নি। এগুলো বাদ পড়ে যেত।

    তিনি বলেন, সাংবাদিকদের সংগঠনগুলোতে সঠিক ভোট হয়। যদি সাংবাদিক সংগঠনগুলোর মতো নির্বাচন করতে পারতাম, ভালো হতো। সাংবাদিকদের সংগঠনের ভোটে কোনো ঝামেলা নাই, কোনো কারচুপি নাই, অভিযোগও নাই। আমরা অবাধ তথ্য প্রবাহ চাই।

    এ সময় সিইসি আগামী নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি বলেন, আমরা জোরেশোরে প্রস্তুতি শুরু করেছি। এক্ষেত্রে সরকার থেকে ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। জুনে তো করা যাবে না। করলে হয়তো এপ্রিলে করতে হবে। তবে আমরা মিনিমাম সময় ধরেই প্রস্তুতি নিচ্ছি।

    অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ইটিআই মহাপরিচালক এস এম আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

     

  • বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন

    বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন

    বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু এতথ্য নিশ্চিত করেছেন।

    নুরুল আজিম হিরু বলেন, আজ ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান। দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজাসহ পরবর্তী কার্যক্রম দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

    উল্লেখ্য যে, ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নে। মেননপন্থি ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে তিনি যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ববাংলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন নোমান।

    গোপনে ভাসানীপন্থি ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন। ১৯৭০ সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে আবারও ন্যাপের রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮১ সালে বিএনপিতে যোগ দেন নোমান।

    ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল্লাহ আল নোমান। ওই নির্বাচনে জয়ী হওয়ার পর মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই নেতা।

  • সাটুরিয়ায় ব্র্যাকের গণনাটক প্রদর্শনী

    সাটুরিয়ায় ব্র্যাকের গণনাটক প্রদর্শনী

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের ভাঙ্গাবাড়ী গ্রামের মোঃ আমির আলীর বাড়ীতে ২৪ ফ্রেরুয়ারী (সোমবার) রাতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেলপ) এর আয়োজনে গণনাটক প্রদর্শনী করা হয়েছে। উক্ত নাটকে অংশগ্রহন করেন দিশারী গণ নাটক দল দিনবদলের ডাক নামে একটি গণনাটক প্রদর্শন করেন।

    এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাটুরিয়ার সভাপতি এম নজরুল ইসলাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেলপ) মানিকগঞ্জ জেলা ব্যবস্থাপক তারা সাংমা,সাটুরিয়া ব্র্যাক শাখার হিসাব কর্মকর্তা আব্দুল হাই, উজ্জ্বল কুমার বিশ্বাস ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেলপ) সাটুরিয়া শাখার অফিসার শারমিন আক্তার পলি।

    উক্ত গণনাটকে বাল্য বিয়ের প্রতিরোধে হট লাইন নম্বর ১০৯ এর ব্যবহার সম্পর্কে জনগণকে সচেতন করেন এবং ব্র্যাক লিগ্যাল এইড সম্পর্কে মানুষকে সচেতন করা হয়।

    এছাড়া বাল্য বিয়ের শাস্তি সম্পর্কে মানুষকে অবগত করা হয়। ছেলে ও মেয়ের বিয়ের সর্বনিম্ন বয়স সম্পর্কে মানুষকে জানানো হয়। এতে বলা হয়েছে ছেলের বয়স ২১ ও মেয়ের ১৮ বছর সরকারী ভাবে নির্ধারণ করা হয়েছে।

  • ‘ সন্ধ্যার পরেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পাবেন’

    ‘ সন্ধ্যার পরেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পাবেন’

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আজ সন্ধ্যার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পাওয়া যাবে। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বলবো, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক। তবে, এটার উন্নতি করার অবকাশ রয়ে গেছে। আগে কী হতো, যেমন বনশ্রীর ঘটনাটি জানতে জানতে দুদিন সময় লেগে যেতো, এখন সঙ্গে সঙ্গে ঘটনা জেনে যায়।

    তিনি বলেন, ছোটখাটো ঘটনা সবসময় আগেও ঘটেছে, দু-একদিন আগেও ঘটেছে। তবে, ভবিষ্যতে যেন আর না ঘটে এজন্য কী কী ব্যবস্থা নেওয়া যায় এ ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা চাই না, এ ধরনের একটি ঘটনাও ঘটুক।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কী নির্দেশনা দিয়েছেন- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আজকে রাতেই আপনারা দেখবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকটিভিটিস (তৎপরতা) অনেক বেড়ে গেছে।

  • গোপালগঞ্জে স্বামী দ্বিতীয় বিয়ে করায় গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

    গোপালগঞ্জে স্বামী দ্বিতীয় বিয়ে করায় গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় দ্বিতীয় বিয়ে করায় রুবেল সরদার (৩৫) নামের এক ব্যবসায়ীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল সরদার ওই গ্রামের মনজেল সরদারের ছেলে ও ঘাঘর বাজারের থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, রুবেল সরদার ১২ বছর আগে বিরামেরকান্দি গ্রামের আমির আলী ফরাজীর মেয়ে রেশমা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন। বিয়ের পরে রুবেল সরদার পরকীয়া করায় সংসারে অশান্তি লেগেই থাকতো। তিন মাস আগে হিন্দু ধর্মের একজন নারীকে বিয়ে করেন রুবেল সরদার। এতে ক্ষিপ্ত হন রেশমা বেগম। সোমবার দিনগত গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ব্লেড দিয়ে রুবেলের গোপনাঙ্গ কেটে দেন তিনি।

    এসময় রুবেল সরদারের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি শাখায় পাঠানো হয়।

    এব্যপারে রুবেল সরদারের মা সাফিয়া বেগম বলেন, ‘আমার ছেলে রাতে বাড়িতে আসার পরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে তার চিৎকার শুনে আমিসহ বাড়ির লোকজন ছুটে এলে রুবেলের স্ত্রী দৌড়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় রুবেলকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।’

    এ বিষয়ে জানতে রুবেলের স্ত্রীর রেশমা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও করে তাকে পাওয়া যায়নি। তবে তার বোন ফতেমা বেগম বলেন, ‘আমার বোনের দুটি সন্তান থাকা সত্ত্বেও তিন মাস আগে রুবেল হিন্দুধর্মের এক নারীকে বিয়ে করে অন্য স্থানে চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে রেশমা এ ঘটনা ঘটাতে পারে।

    কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • মানিকগঞ্জে দুর্নীতি বিরোধী গণশুনানি অনুষ্ঠিত

    মানিকগঞ্জে দুর্নীতি বিরোধী গণশুনানি অনুষ্ঠিত

    দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আয়োজিত দুনীর্তি  বিরোধী ১৭১ তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায়, মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই গণশুনানী অনুষ্ঠিত হয়।

    গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের কমিশনার (অনুসন্ধান) বিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।

    মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণশুনানিতে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন, উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান, মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারেস ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খবিরুল আলম চৌধুরী।

    ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানে আয়োজিত এ গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের ৫৮টি অভিযোগসমূহ মানিকগঞ্জ জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরা হয়। একই সাথে সেবা বঞ্চিত জনসাধরণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    বক্তারা বলেন, সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যাবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল অভিপ্রায়।

  • বাংলাদেশে কি এখনো আওয়ামীলীগের জুলুম চলবে? -ডাঃ শফিকুর রহমান

    বাংলাদেশে কি এখনো আওয়ামীলীগের জুলুম চলবে? -ডাঃ শফিকুর রহমান

    শরীয়তপুর প্রতনিধি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভেদরগঞ্জ উপ-জেলা চত্বরে উপজেলা ও পৌরসভা জামায়াত ইসলামী আয়োজিত পথসভায় সরকারের কাছে প্রশ্ন রেখে বলেছেন, বাংলাদেশে কি এখনো আওয়ামীলীগের জুলুম চলবে? আমাদের কলিজার টুকরা শীর্ষ নেতাদের একে একে কেড়ে নেওয়া হয়েছে।

    এখনো জুলুম নির্যাতনে শিকার এটিএম আজহারুল ইসলাম যখন গ্রেফ-তার হয় তখন তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ছিলেন। মিথ্যা মামলায় যার উপর আওয়ামীলীগ জুলুম করলো। এখনো কি সেই জুলুম চালু থাকবে? আমি ঘোষনা করেছি আজহার ভাইকে ভিতরে রেখে আমি বাইরে থাকতে চাই না তিনি আরো বলেন, উন্নয়নের নামে বাটপারি ও ধোকাবাজি থেকে জাতিকে মুক্তি দিতে হলে আমাদের উন্নত আদর্শবান ও সৎ চরিত্রবান হতে হবে।

    যারা দেশটাকে আমার আমার বলে তারা শুধু উন্নয়নের নামে লুটপাট করেছে। দেশের বাইরে কানাডাসহ বিভিন্ন দেশে বেগম পাড়া তৈরী করেছে। তখন ১০ টাকার বাজেটে ১০০ টাকা ব্যয় দেখিয়েছে। আবার সময় বাড়িয়ে ব্যয়ও বাড়িয়েছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, অতিতে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পর্কে আমি কিছুই বলবোনা। তারা ভালো করলে ভালো, আর মন্দ করলে মন্দ।

    দেশের উন্নয়ন হয় জনগণের ট্যাক্সের টাকায় ও বিদেশী ঋণের অর্থে। যার দায় ভিক্ষুক থেকে সদ্য জন্ম নেয়া শিশুর মাথার উপরও বর্তায়। সঠিক উন্নয়ন করার জন্য আপনাদের সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

    শরীয়তপুর জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন এর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি, এএইচ হামিদুর রহমান আযাদ, শরীয়তপুর-৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা আজহারুল ইসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহামুদ হোসেন বকাউল।

    সভা শেষে জামায়াতের আমির ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দিতে শহীদ বেলাল এর কবর জিয়ারত, দোয়া এবং তার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। তিনি হ্যালিকপ্টার যোগে সভাস্থলে আসেন।

  • সাটুরিয়ায় শ্রমিক কল্যাণের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

    সাটুরিয়ায় শ্রমিক কল্যাণের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

    সাটুরিয়া সংবাদদাতা: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নসহ বিভিন্ন দাবীতে শ্রমিক সমাবেশ হয়েছে।

    শনিবার বিকেলে দড়গ্রাম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ময়দানে বাংলা-দেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দড়গ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রায় সহস্রাধিক শ্রমিক অংশ নেয়া

    এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তর অঞ্চল টিম ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন।

    প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের মনিকগঞ্জ জেলা শাখা সহ-সভাপতি, এ্যাড. মোঃ আওলাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের দড়গ্রাম ইউনিয়ন শাখা সভাপতি মাসুম বিল্লাহ মোঃ মাসুদ।

    প্রধান অতিথি মাওলানা দেলওয়ার হোসাইন তার বক্তব্যে বলেন, পৃথিবীতে আসা সকল নবী (আঃ) গন শ্রমিক ছিলেন, এটি একটি মহৎ পেশা, হালাল উপার্জন করতে চাইলে এই সেক্টরে অনেক সুযোগ রয়েছে। কিন্তু মানব রচিত আইন দিয়ে দেশ শাসন করায় তারা বরাবরই অবহেলিত। কাজেই সমাজ থেকে বৈষম্য দূর করতে চাইলে অবশ্যই শ্রমজীবি মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে, একটি কল্যাণ রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে হবে, সেই জন্য শ্রমিকদের সততার সহিত যার যার জায়গা থেকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

    বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মানিকগঞ্জ জেলা সদস্য ও সাটুরিয়া উপজেলার কৃষি বিষয়ক তত্বাবধায়ক কৃষিবীদ শামীম আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণের সাটুরিয়া উপজেলা শাখা সভাপতি মোঃ হারুনুর রশিদ, ফেডারেশনের ইউনিয়ন প্রধান উপদেষ্টা ডাক্তার এম.এম ইদ্রিস আলী, উলামা – মাশায়েখ প্রতিনিধি অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন, , তা’লিমুল কুরআন ফউন্শডেশন প্রতিনিধি, উপাধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন, ব্যবসাায়ী প্রতিনিধি, মোঃ সোহরাব হোসেন, সাটুরিয়া উপজেলা সেক্রেটারি মোঃ নাজির আহমেদ, সাটুরিয়া উপজেলা যুব প্রতিনিধি, ডেন্টিস্ট মোহাম্মদ আমিনুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র নেতা মোঃ মাসুম বিল্লাহসহ বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।