Category: সারাদেশ

  • জাতীয় নির্বাচন আগে দিতে হবে- রুহুল কবির রিজভী

    জাতীয় নির্বাচন আগে দিতে হবে- রুহুল কবির রিজভী

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক সরকার গঠনের জন্য স্থানীয় সরকার নির্বাচনের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

    তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। আর এটা এই সরকারের প্রধান দায়িত্ব।

    গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে।এ সময় স্থানীয় সরকার নির্বাচন আগে করার অভিপ্রায় নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

    শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর এলএ উচ্চ বিদ্যালয় মাঠে মেঘনা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

    অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যাদের দমনপীড়ন করেছে শেখ হাসিনা।

    তাদের প্রতি কি আপনাদের বিশ্বাস নেই? এই সরকারের উচিত গণতন্ত্র ও সংস্কারকে চলমান রাখার জন্য জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া।

    মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল ওদুদ মুন্সীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূ্ইঁয়া।

    সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী প্রমুখ।

     

  • মানিকগঞ্জের শিবালয়ে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

    মানিকগঞ্জের শিবালয়ে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

    মানিকগঞ্জের শিবালয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গোবিন্দ চন্দ্র শীল নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ বৃহস্পতি বার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

    গোবিন্দ চন্দ্র শীল শিবালয়ের অক্সর্ফোড একাডেমির ইংরেজি বিষয়ক শিক্ষক। তিনি ঘিওর উপজেলার করোটিয়া শাহাপাড়া এলাকার শ্যামল চন্দ্র শীলের ছেলে।

    ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, বুধবার দুপুরে টিফিনের সময় স্কুল ভবনের চার তলায় একা উঠার সময় সিঁড়িতে গোবিন্দ স্যার পিছন থেকে জাপটে ধরেন। এসময় তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন এবং কুপ্রস্তাব দিতে থাকেন।

    অনেক চেষ্টা করে তার হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে পালিয়ে যাই। পরে হেডস্যারের কাছে বিচার দিলে স্যাররা উল্টো বাসায় এ ঘটনা না জানাতে অনুরোধ করেন।

    ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান, শিক্ষক হয়ে আমার মেয়ের সঙ্গে যে ব্যবহার করেছে তার কঠিন বিচার চাই। অন্যায়কে বাঁচানোর জন্য অন্য শিক্ষকরা যা করেছে তারদেরও বিচার চাই। আমার মেয়েটা এখন হতাশার মধ্যে রয়েছে।

    এ বিষয়ে অক্সফোর্ড একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ঘটনা শোনার পর শিক্ষা কর্মকর্তাকে অবগত করেছি। তবে অভিযুক্ত শিক্ষককে বাঁচানোর কথা অস্বীকার করেন তিনি।

    শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন সংবাদ মাধ্যমকে বলেন, এ ঘটনার ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দিয়েছেন। আমরা ওই শিক্ষককে আটক করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

  • ফাল্গুন !

    ফাল্গুন !

    বাচিঁতে ইচ্ছা করে
    সখি, নাচিতে ইচ্ছা করে,
    -গাইতে সুর-গান’
    আজি, ১লা ফাল্গুনে, ভরিয়া উঠিল
    এ, মরা দেহ-প্রাণ।।

    অম্রকাননে ফুটিল মুকুল
    সহস্র ভ্রমরের দল,
    আকুল তিয়াসে মধুর পিয়াসে
    করছে কোলাহল।।

    চারদিকে ফুটিছে শতদল
    নন্দিত, আজ মেঠোপথ,
    যোজন-বিয়োজন একসাথে
    -প্রকাশিতে অভিমত।।

    বন্ধ কুঠিরে বসিয়া অসার
    শুকিতে চন্দনও ঘ্রাণ
    অমুলকঃ ভাবিয়া পুলক
    বাজাঁতে সানাই-তান।।

    হৃদি কপাটে জাগে
    ফুল মল্লিকার মেলা,
    হৃদয় নীলাচলে ‘অপ্সীরা
    খেলিতে প্রেম-খেলা।।

    ডালে ডালে নতুন পাতা
    তব, শাখাতে ফুটিতে ফুল
    সোহাগী বাতাসের নরম ছোঁয়ায়
    মুকুলে পড়িতে দোল।।

    বলি-হরি মনোলোভা
    চলিছে যৌবনের জয়গান
    এ, চিন্ময়ীর আনন্দধারা
    -চলিতে অভিরাম।

    https://forum.daffodilvarsity.edu.bd/index.php/topic,63848.0.html

  • আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে- ইলন মাস্ক

    আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে- ইলন মাস্ক

    মার্কিন ধনকুবের ইলন মাস্ক দেশটির সেনাবাহিনীর অদক্ষতার সমালো-চনা করে বলেছেন, পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে। ওয়াশিংটন থেকে এএফপি আজ এ খবর জানায়।

    ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান পদে নিয়োগ প্রাপ্ত মাস্ক নিজের এক্স পেজে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে ‘অদক্ষ ও অযোগ্য’ বলে উল্লখ করেছেন।

    তিনি বলেন, ‘আমেরিকান অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে পুনঃর্নিমাণ করা প্রয়োজন। বর্তমান কৌশল হল গতকালের যুদ্ধের জন্য উচ্চ মূল্যে অল্প সংখ্যক অস্ত্র তৈরি করা। মাস্ক লিখেছেন, ‘যদি সামরিক বাহিনীকে তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন করা না হয় তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে।’

    এই ধনকুবের দীর্ঘদিন ধরে মার্কিন প্রতিরক্ষা খাতের অদক্ষতার তীব্র সমালোচক। তিনি যুক্তি দিয়ে আসছেন যে, অতিরিক্ত আমলাতন্ত্র এবং পুরনো সামরিক কৌশল জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছে।

    ইলন মাস্ক এর আগে গত ৫ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্টে, ইউ-নাইটেড স্টেটস মিলিটারি একাডেমিতে যুদ্ধের ভবিষ্যত নিয়ে আলোচনা করার সময় পরবর্তী যুদ্ধগুলোতে ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই’র ভূমিকার ওপর জোর দিয়ে বলেছিলেন, ‘ইউক্রেনের বর্তমান যুদ্ধটি এরইমধ্যে একটি ড্রোন যুদ্ধে পরিণত হয়েছে।’

    মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনীর জন্য বিশ্বের সবচেয়ে বড় বাজেট নির্ধারণ করে। বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর বার্ষিক বাজেটের পরিমাণ ৮ শ’ ৫০ বিলিয়ন ডলার। এই সামরিক বাজেটের একটা বড় অংশ ব্যয় হয় পশ্চিম এশিয়া অঞ্চলে পরিচালিত যুদ্ধ ও আগ্রাসন চালানোর কাজে।

     

  • আজ পবিত্র শবে বরাত

    আজ পবিত্র শবে বরাত

    সারাদেশে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত।

    পবিত্র শবে বরাত উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এ উপলক্ষ্যে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে।

    এই রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদগুলোতে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ, মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন।

    শবে বরাত উপলক্ষ্যে আজ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ওয়াজ, দোয়া, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষ্যে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে।

  • সাটুরিয়ায় ঋণের টাকা থেকে বাঁচতে অপহরণ নাটক !

    সাটুরিয়ায় ঋণের টাকা থেকে বাঁচতে অপহরণ নাটক !

    মানিকগঞ্জের সাটুরিয়ায় ঋণের টাকা থেকে বাঁচতে অপহরণ নাটক সাজিয়ে পুলিশের হাতে ধরা পড়েন এক ব্যবসায়ী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইলের রাজমনি হোটেল থেকে তাকে আটক করে পুলিশ। ভবিষ্যতে এমন করবে না মর্মে মুচলেকা নিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

    পুলিশ জানায়, ঋণের টাকা শোধ করতে না পেরে নিজেকে অপহরণের নাটক সাজিয়েছেন সাটুরিয়ার শিমুলিয়া গ্রামের ব্যবসায়ী ইদ্রিস আলী (৩০)। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তদন্ত কর্মকর্তা মানবেন্দ্র বালোর (ওসি তদন্ত) নেতৃত্বে একটি টিম টাঙ্গাইলের রাজমনি হোটেল থেকে তাকে আটক করে সাটুরিয়া থানায় নিয়ে যান। রাতে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

    পরিবার সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি শিমুলিয়া গ্রামের নজর আলীর পুত্র ব্যবসায়ী ইদ্রিস আলী বিকেলে পাওনাদারের দেড় লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে আর ফিরে আসেননি।এ সময় তাহার ব্যবহৃত ফোন বন্ধ পায় পরিবারের লোকজন। পরদিন বিকেলে ইদ্রিস আলীকে কল করেন তার ভগ্নিপতি আমিনুর। অপরপ্রান্ত থেকে কে বা কাহারা ফোন রিসিভ করে অপহরণের কথা জানান এবং ব্যাংকের মাধ্যমে আট লাখ পঁচিশ হাজার টাকা দাবি করেন। পরে আমিনুর এ বিষয়ে সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

    তদন্ত কর্মকর্তা মানবেন্দ্র বালো (ওসি তদন্ত) বলেন, ‘অভিযোগ পাওয়ার পর বাদীর দেওয়া তথ্যে ধারণা করি এটি অপহরণের মামলা নয়। এভাবে তদন্ত করে বিভিন্ন লোকেশনে অভিযান পরিচালনা করে অবশেষে টাঙ্গাইল শহরের রাজমনি হোটেল থেকে ইদ্রিস আলীকে উদ্ধার করি। তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারি এলাকায় মানুষের কাছে ঋণে জর্জরিত তিনি।সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, ‘বিভিন্ন দৈনিক পত্রিকায় ব্যবসায়ী অপহরণের সংবাদ প্রকাশিত হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তার চাপে ছিলাম। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমার কর্মকর্তাদের দিক নির্দেশনা দিয়ে ইদ্রিস আলীকে উদ্ধার করতে সমর্থ হই।

    ঋণের জালে জর্জরিত হয়ে এ রকম একটা ঘটনা ঘটায় সে। এটা যে অপরাধ, বুঝতে পারেনি। মানবিক দিক বিবেচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

     

     

  • ভ্যালেনন্টাইন্স ডে’ র মহত্ব !

    ভ্যালেনন্টাইন্স ডে’ র মহত্ব !

    এখন ভালবাসা চলে মেসেঞ্জার কিংবা হোয়্যাটসঅ্যাপে। নির্জনে ঘরের পিছন, পড়ার টেবিল ঘেষা জানালারদ্বার কিম্বা স্কুল ফেরার পথে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকার দিন শেষ।

    এখন ভালবাসার প্রকাশ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি সহজ ও সস্তায় ‘আই লাভ ইউ’ বলায়। পরিবর্তনের এই ধারায় অন্তত আমাদের দেশে ভালবাসা এখন সস্তা, ও  নিদিষ্ট দিনে ‘ভালবাসা দিবস’ উদযাপন গুরুত্বহীন হয়ে পড়েছে।

    অসভ্য যুগ থেকে মানুষ সভ্য যুগে প্রবেশ করেছে ভালবাসাকে আশ্রয় করে।বহুকাল থেকেই ভালোবাসাকে আশ্রয় করে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন গড়ে উঠেছে। ভালোবাসার শক্তিতে মানুষ অসম্ভবকে সম্ভব করেছে। আবার এই ভালোবাসার অভাবেই মানুষের মৃত্যু হয়েছে। তাই মানব জীবনে ভালবাসার গুরুত্ব এককথায় অপরীসিম।

    এ গুরুত্বকে পরিস্ফুটন করতে প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষ ভালো-বাসার জন্য একটি নিদিষ্ট দিবস উদাপন করে আসছে যার নাম ‘ভ্যালেন্টাইন্স ডে’। আজ ‘ভ্যালেন্টাইনস ডে,। আমার শুভার্থী সকলকে ‘ভ্যালেন্টাইন্স ডে’ এর শুভেচ্ছা ও অভিবাদন।

    আজকের দিনটি আবালবৃদ্ধবনিতা সবার হলেও, প্রধানত তারুণ্যের জয়জয়কারই সর্বত্র। এই দিনটি নিয়ে আমার লেখার দেরী হলেও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াগুলো নানা ধরনের ট্রলে এবং স্ট্যাটাসে ভরে গেছে।

    অনেকের আবার বক্তব্য, এই ভালোবাসা দিবসে তাদের কোনো সঙ্গী না থাকায় তারা অনেক কষ্ট পাচ্ছেন। ভাবতেই পারছেন না কিভাবে তারা এই দিবসটি পালন করবেন।

    ‘ভ্যালেন্টাইন্স ডে’ ঐতিহাসীক বর্ননায় মতান্তর রয়েছে। ঠিক কবে, কখন, কোথা থেকে এ ভালোবাসা দিবস উদযাপনের সূচনা তা নিয়ে মতবাদের অন্তঃ নেই।

    কেউ কেউ মনে করেন, ভালোবাসা দিবস পালিত হয় প্রাচীন রোমের প্রেমের দেবী জুনোকে স্মরণ করে। আবার কারো কারো মতে ভালোবাসা দিবস উদযাপিত হয় সেন্ট ভ্যালেন্টাইন এর করুণ হৃদয়- বিদারক প্রেমের কাহিনীকে স্মরণীয় করে রাখতে।

    জানা যায়, ভ্যালেন্টাইন ছিলেন রোমের এক সাহসী ও হৃদয়বান বীর।  তার জীবদ্দশায় রোমের রাজা ক্লোডিয়াস ছিলেন এক নিষ্ঠুর শাসক। হঠাৎ তার ভ্রম হয়েছিল যে, বিবাহিত সৈন্যদের চেয়ে অবিবাহিত সৈন্যরা বেশি কর্মঠ ও শক্তিশালী। এমন মনোভাব থেকে তিনি তরুণ বীরদের বিবাহ নিষিদ্ধ করে দেন।

    তাঁর এই নিষেধাজ্ঞাকে অমান্য করে ভ্যালেনন্টাইন্স তরুণদের গোপনে বিয়ে দেয়া শুরু করলে রাজা ক্রুদ্ধ হয়ে তাকে মৃত্যুদণ্ড দেয়। ভ্যালে-ন্টাইনের এই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল আজকের এই তারিখে অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারিতে।

    ঘটনা প্রসঙ্গে লোকশ্রুতিতে রয়েছে যে, কারাগারে থাকা অবস্থায় ভ্যালেন্টাইন এক কারারক্ষী নারীর প্রেমে পরেন। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে তাঁর প্রেমিকাকে একটি মিষ্টি চিঠি লিখেছিলেন যার শেষে লিখেন – ‘ইতি তোমার ভ্যালেন্টাইন’। সেই থেকেই পালিত হচ্ছে ‘ভ্যালেন্টাইন্স ডে”  বা ভালবাসা দিবস।

    গবেষণা বলে প্রেমে পড়লে মানুষের আত্মঃবিশ্বাস  বহুগুণে বেড়ে যায়। এর জন্য হৃদযন্ত্রের ক্রিয়াও সচল হয় যা জীবনে সফলতার ছোঁয়া বয়ে আনে। তাই জীবনের সাফল্যের জন্য একবার হলেও প্রত্যেকটি মানুষ কে প্রেমে পরা প্রয়োজন।

    একথা সত্য যে, কর্মময় জীবনে আমরা সকলেই ব্যাতি-ব্যস্ত, সময় পার করি। আর ভালবাসার মানুষটি হলো সকল ক্লান্তি দূরীকরণের অসাধারন মেডিসিন। যার সংস্পর্শে  ও অতুলনীয় সৌন্দর্যে দিনশেষে মুগ্ধ হয় প্রিয়জনরা।

    অনিন্দন যে, একজন মানুষ প্রেমিক/প্রেমিকা হলে অনায়েশেই সে নিয়মানুবর্তিতায় অভ্যস্ত হয়। ফলশ্রুতিতে তার জীবণে ধীর- স্থীরতা আসে এবং জীবনে সফলতা অনিবার্য হয়ে উঠে।

  • স্টারলিংক সেবা আনতে ইলন মাস্কের সঙ্গে ড. ইউনূসের আলোচনা

    স্টারলিংক সেবা আনতে ইলন মাস্কের সঙ্গে ড. ইউনূসের আলোচনা

    স্টারলিংক সেবা বাংলাদেশে আনতে স্পেসএক্স, টেসলা প্রতিষ্ঠাতা ও এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পাশাপাশি, ইলন মাস্ককে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ইলন মাস্কের সঙ্গে ভিডিওকলে ভবিষ্যতের সহযোগিতা এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করার বিষয়ে আরও অগ্রগতি অর্জনের জন্য একটি বিস্তৃত আলোচনার প্রাক্কালে তিনি এই আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়।

    বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধি-কার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস।

    আলাপকালে ড. মুহাম্মদ ইউনূস এবং ইলন মাস্ক স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগের রূপান্তরমূলক প্রভাব, বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ নারী এবং প্রত্যন্ত জনগোষ্ঠীর ওপর গুরুত্বারোপ করেন।

    উচ্চগতির ও স্বল্পমূল্যে ইন্টারনেট সংযোগ কীভাবে বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করতে পারে, সুবিধাবঞ্চিত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য সেবা ও অর্থনৈতিক উন্নয়নে ক্ষমতায়ন এবং দেশের লাখ লাখ ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দেওয়ার উপায় নিয়ে এ সময় আলোচনা করা হয়।

    টেসলা মোটরসের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেন, তিনি অনেক বছর ধরে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ পল্লী ফোনের উভয়ের কাজের সঙ্গে পরিচিত। স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতিকে কাজে লাগানো বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও ত্বরান্বিত করতে পারে বলে ।

    ড. ইউনূস স্টারলিংক সেবার সম্ভাব্য চালুর জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং জাতীয় উন্নয়নে এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরেন, যার প্রতি মাস্ক ইতিবাচক সাড়া দেন। মাস্ক বলেন, ‘আমি এটির জন্য উন্মুখ হয়ে আছি।’

    এই সম্পৃক্ততা বাংলাদেশে উন্নত স্যাটেলাইট সংযোগ আনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং দেশজুড়ে উদ্ভাবনকে উৎসাহিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।

    উভয় পক্ষ এই উদ্যোগে দ্রুত অগ্রগতি আনতে সম্মত হয়েছে এবং হাই রিপ্রেজেন্টটটিভ খলিলুর রহমান, মিসেস ড্রায়ার এবং মি. গ্রিফিথসকে আরও কাজের সমন্বয় করার নির্দেশ দিয়েছেন।

     

     

  • প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না- কাদের সিদ্দিকী

    প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না- কাদের সিদ্দিকী

    টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগমের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না।

    নির্বাচন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘সাধারণ মানুষ যা চায় এটা হওয়া উচিত। সাধারণ মানুষ স্বস্তি চায়, শান্তি চায়, ভালোবাসা চায়। ভালোভাবে থাকতে চায়। এখন সবাই কষ্টে আছে।

    বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কাদের সিদ্দিকী তার দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্ম-কর্তার কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান, জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ইবনে হাসান টিটু, বাসাইল পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক সমির নাগ, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য রকিবুল ইসলাম মিয়া প্রমুখ।

     

  • ফিট থাকতে ওয়াইন পান করেন কারিনা কাপুর!

    ফিট থাকতে ওয়াইন পান করেন কারিনা কাপুর!

    বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। দুই সন্তানের মা হয়েও তিনিরয়েছেন ফিট। কৃত্রিম কোনো ট্রিটমেন্ট নেননি। চল্লিশোর্ধ্ব এই নায়িকার ফিট থাকতে ঘরোয়া শরীরচর্চায় নিজের বয়স ধরে রেখেছেন। গত বছর বলিউড নির্মাতা করণ জোহরের একটি শো-এ বোটক্স প্রসঙ্গে আলোচনা করেন কারিনা।

    সেই শোতে নায়িকা জানান, নিজের সৌন্দর্য ধরে রাখতে এমন কোনো কিছুরই দরকার নেই তার। আর্টিফিশিয়াল ট্রিটমেন্টে স্বামী সাইফ আলি খানেরও আপত্তি রয়েছে বলে জানান তিনি।

    কারিনার ভাষায়, ‘সাইফ এখনও এ বয়সে আমাকে এভাবেই দেখতে পছন্দ করে। আমিও আমার বয়স নিয়ে গর্বিত। ৪৪ বছর বয়সেও আমি তার কাছে আকর্ষণীয়।

    আসলে বয়স লুকানোর বিষয় না, বরং উদ্যাপনের বিষয়। তবে ফিট রাখতে ডায়েটের ওপর বেশ সতর্ক তিনি। তার কথায়, বোটক্স না করালেও শরীরচর্চা করি। সঠিক উপায়ে, সঠিক সময়ে খাবারটা খাই। ভালো পানীয় হিসেবে ওয়াইন ছাড়া মদ্যপান করেন না তিনি।

    প্রসঙ্গত, ‘দ্যা বাকিংহাম মার্ডারস’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।

    থ্রিলারধর্মী অ্যাকশন নির্ভর সিনেমাটি ততটা সাড়া না ফেললেও কারও কারও কাছে তালিকার শুরুতেই ছিল।