Category: সারাদেশ

  • সাটুরিয়ার বরাঈদে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    সাটুরিয়ার বরাঈদে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

     

    সাটুরিয়ার বরাঈদ ইউনিয়নের আগ-সাভার বাজারে বেসরকারি সংস্থা সোসাইটি ফর হিউম্যানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

    আজ শনিবার(১ লা ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকা থেকে অত্র ইউনিয়নের আগ-সাভার বাজারে সোসাইটি ফর হিউম্যানের নিজস্ব অফিসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হয়।

    এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাটুরিয়ার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর জনাব ড. মো. রফিকুল ইসলাম (সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন অফ মিসৌরী) সাহেব।

    অত্র অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোসাইটি ফর হিউম্যান সংস্থা সভাপতি জনাব শাহানুর আলম, সাধারন সম্পাদক পলাশ মাহমুদ, মো. আবুল হোসেন. হামিদুর রহমান, মো. বাবুল হোসেন প্রমূখ।

    সকাল  ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ডা. আমেনা খাতুন (লতা) ও ডা. শরিফুল ইসলাম বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন সামগ্রীসহ ওষুধ বিতরণ করেন।

    এই সময় ক্যাম্পে ৫৯ জন পুরুষ রোগী, ৮২ জন মহিলা রোগী এবং  শিশু রোগীসহ প্রায় ১৮৮ জন রোগীর রক্তের গ্রুপ পরিক্ষা করা হয়।

  • সাটুরিয়ার চাচিতারায় তিন দিন ব্যাপী বইড়া পাগলার বার্ষিক মেলা অনুষ্ঠিত !

    সাটুরিয়ার চাচিতারায় তিন দিন ব্যাপী বইড়া পাগলার বার্ষিক মেলা অনুষ্ঠিত !

    সাটুরিয়া উপজেলার চাচিতারা গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল (২৮ জানু-১লা ফেব্রুয়ারি) তিনদিন ব্যাপী আশুরুদ্দিন পাগলা ওরফে বইড়া পাগলার বার্ষিক মেলা। প্রতি বছরের ন্যায় এবারও পাগলার মেলায় বিপুল সংখ্যক-ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের আগমন ঘটে। ঐতিহ্যবাহী এই মেলার প্রথম দিনে পাগলার মাজারে মাল্যদান-সহ তার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও তবারক বিতরন অনুষ্ঠিত হয়।

    মেলার দ্বিতীয় দিনে আয়োজন করা হয় সামাজিক যাত্রাপালা ‘সূর্য্য-স্বাক্ষী। চাচিতারাসহ আশে-পাশের কয়েকটি গ্রামের মানুষ মেলায় সমাবেত হন সামাজিক যাত্রাপালা ‘সূর্য্য-স্বাক্ষী দেখার জন্য। অভিনেতাদের অভিনয় শৈলীতে চারদিকে মুহুমুহু করতালি ভেজে উঠে। মানুষ অত্যন্ত মনোরম পরিবেশে এই যাত্রাপালা উপভোগ করে।

    মেলার উদ্ভোধক জনাব মশিউর রহমান হেলালী তার এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সামাজিক যাত্রাপালা হচ্ছে গ্রামবাংলার মানুষের প্রাণ। দীর্ঘ দুঃশাসনের পর আজ মানুষ অনেকটাই স্বাধীন। ফলে দলমত নির্বিশেষে সকলে আজকের যাত্রাপালা দেখার জন্য একত্রিত হয়েছে। যা কিছু দিন আগেও ছিল অসাধ্য।

    তিনি আরো বলেন, আওয়ামী দুঃশাসনে মানুষ স্বাধীনভাবে কথাবলার অধিকার হারিয়ে ফেলে ছিল। ছাত্র-জনতার আন্দোলনের তারা আবার সেই অধিকার ফিরে পেয়েছে। এ কথা সকলের মনে রাখা দরকার যে, অন্যায়কারী ও অপরাধীরা কোন দিনই সফল হয় না। মানুষ আজ তাদের ঘৃনা করে। ক্ষমতার বড়াই চিরদিন থাকে না। এই সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে সম্ভাব্য প্রার্থী আফরোজা খানম রিতাকে ধানের র্শীষ প্রতিকে ভোট দিয়ে জয় লাভের আহ্ববান জানান।

    মেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় যাত্রাপালা ‘রহিম-রুপবান। অসম প্রেম-ধাঁচের এই যাত্রাপালার কাহিনী গ্রাম বাংলার মানুষের ঘরে ঘরে সুপরিচিত। চরিত্ররুপায়নে রুপবানের স্বামী বিচ্ছেদের করুন আত্ম-চিৎকার ছিল সকলের কাছে উপভোগ করার মত। এই দিনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জনাব খোরশেদ আলম নোমান। তিনি মেলার আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আজকের এই অনুষ্ঠান আপনাদের সকলের অনুষ্ঠান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের অনুষ্ঠান স্বাথর্ক হয়েছে। তিনি উপস্থিত সকলকে মানিকগঞ্জের মানবিক নেত্রী আফরোজা খানমের (রিতা) সালাম পৌঁছিয়ে দেন।

    এ্যাড. অমিত হাসানের উপস্থপনায়, তিন দিন ব্যাপী এই মেলায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক জনাব আব্দুর রহমান, দিঘলীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জনাব সানোয়ার হোসেন (সানু), প্রভাষক রাজা মিয়া, ইউনিয়ন বিএনপির সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ মোকছেদ আলম, উপজেলা যুবদলের আহ্ববায়ক আমীর হামজা, আমজাদ হোসেন, কৃষকদল নেতা সিরাজুল ইসলাম, শিহাব উদ্দিন প্রমুখ।

    এদিকে পাগলার মেলা উপলক্ষে দেশের নানাপ্রান্ত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা মুখরোচক খাবার নিয়ে হাজির হন। এসব খাবারের মধ্যে রয়েছে আমিত্তি, জিলেপি, সন্দেশ, বারো মিঠাই, শাহী হালিম, চটপটি, পিয়াজুসহ হরেক রকমের রসগোল্লার দোকান। এছাড়া ছিল শিশুদের খেলনা, ঘরের তৈজসপত্রসহ বাঁশ ও লোহার তৈরি নানান রকমের জিনিসপত্র।

     

  • কেটেছে  টিকা (ইপিআই) ক্রয় জটিলতা

    কেটেছে টিকা (ইপিআই) ক্রয় জটিলতা

    সারাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ক্রয় জটিলতা কেটেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, শিশুদের টিকাগুলো সরকারি এবং বিদেশিদের দেওয়া অর্থে কেনা হয়। এখন টিকার টাকা পরিশোধ করা হয়েছে। ফলে টিকা ক্রয় সংক্রান্ত জটিলতা কেটেছে।

    জানুয়ারির প্রথম সপ্তাহে দেশের পশ্চিম সীমান্তের জেলা চাঁপাইনবাবগঞ্জ সদরে টিকা পাওয়া যায়নি। নবজাতকের জন্মের পর প্রথম টিকা বিসিজি দেওয়ার জন্য পার্শ্ববর্তী টিকাদান কেন্দ্রে যোগাযোগ করলে জানানো হয় টিকার সরবরাহ নেই। পরের সপ্তাহে স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তাদের মাধ্যমে যোগাযোগ করলে টিকার ব্যবস্থা হয়।

    তবে টিকা নিতে গিয়ে জানা যায়, কেন্দ্রে টিকাদান কার্ডের সরবরাহ নেই। অথচ শিশুদের জন্য এই কার্ড অতিজরুরি একটি বিষয়। জন্মনিবন্ধন করাসহ জীবনের বৃত্তান্ত সংরক্ষণের দলিল হিসেবে কাজ করে এই কার্ড।

    এটি শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, সারাদেশেই এমন চিত্র বলে স্বীকার করেছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কর্মকর্তারা। তারা জানিয়েছেন, ক্রয় সংক্রান্ত দীর্ঘসূত্রতার কারণে এমন সংকট দেখা দিয়েছে। সামনে এমন পরিস্থিতি থাকবে না।

    সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার সংবাদ মাধ্যমকে জানান, আমরা সারাদেশে টিকা পাঠানো শুরু করেছি। এরই মধ্যে ৪০ শতাংশ টিকা পাঠিয়েছি, বাকি ৬০ শতাংশ প্রক্রিয়াধীন রয়েছে।

     

     

  • আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা !

    আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা !

    নতুন বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে আজ (১ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস এ মেলার উদ্বোধন করবেন।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় বাংলা একাডেমির আব্দুল করীম সাহিত্যবিশারদ মিলনায়তনে মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির সদস্য সচিব সরকার আমিন।

    লিখিত বক্তব্যে সরকার আমিন বলেন, মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতিতে (১ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৫। আমরা ভাষাশহীদ-ভাষাসংগ্রামী, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থান ২৪-এর শহীদ, আহত ও অংশগ্রহণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।তিনি বলেন, (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জ্ঞানভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বই এবং বইমেলা সহায়ক। আমরা আশা করি সব সম্ভাবনায় আলোকিত হবে এবারের মেলা- আমাদের প্রাণের বইমেলা।

    বইমেলার সময়সূচি:
    (১ ফেব্রুয়ারি) থেকে (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলাপ্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত (৮ ফেব্রুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি ছাড়া)। (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল ৮টা এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

    তথ্য
    • এবারের বইমেলায় মোট প্রকাশনা প্রতিষ্ঠান ৭০৮টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৬০৯টি; মোট ইউনিট ১০৮৪টি (গত বছর প্রতিষ্ঠান ছিল ৬৪২টি এবং ইউনিট ছিল ১৯৪৬টি)।

    এবার মোট প্যাভিলিয়নের সংখ্যা ৩৭টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি; (গত বছর প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৩৭টি)। লিটল ম্যাগাজিন চত্বর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে প্রায় ১৩০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। শিশু চত্বরে মোট প্রতিষ্ঠান ৭৪টি এবং ইউনিট ১২০টি (গত বছর প্রতিষ্ঠান ছিল ৬৮টি এবং ইউনিট ১০৯টি)

     

  • লুণ্ঠন, স্বৈরাচারের ভিত্তি বাহাত্তরের সংবিধান!

    লুণ্ঠন, স্বৈরাচারের ভিত্তি বাহাত্তরের সংবিধান!

    অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে বাহাত্তরের সংবিধান রচিত হয়েছে। কিন্তু এটা সংস্কার করা যাবে না, ব্যাপারটা তা নয়। তিনি বলেন, বাহাত্তরের সংবিধানে সমস্যা আছে। এ সংবিধানে ক্রমাগত বৈষম্য বেড়েই চলছে। লুণ্ঠন, স্বৈরাচারের ভিত্তি হয়ে উঠেছে এ সংবিধান। ব্যক্তি ও জাতিগত নিরাপত্তা ক্রমাগত উপেক্ষা করা হয়েছে এ সংবিধানে।

    শুক্রবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ কোন পথে’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভা করে সাপ্তাহিক একতা।

    এ সময় অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, আন্তর্জাতিক গোষ্ঠীর অর্থনৈতিক দর্শনের কারণে দেশে বৈষম্য বেড়েছ। এ দর্শনে নির্ভরশীল কাঠামো রেখে দেশে বৈষম্য কমবে না। গোলটেবিল আলোচনায় ‘রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী সংস্কার’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান ও এশিয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. নজরুল ইসলাম।

    তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনা নতুন করে লেখার প্রয়োজন আছে কি না সন্দেহ আছে। তবে পরিমার্জন করতে হলে ২০২৪ এর জুলাইয়ে অভ্যুত্থান ও আত্মত্যাগের মাধ্যমে প্রকাশিত গণতন্ত্র, সাম্য এবং মানবিক মর্যাদার জন্ম জনআকাঙ্ক্ষার কথা নিশ্চয়ই অন্তর্ভুক্ত করতে হবে। গণতন্ত্রের জন্য ১৯৯০-এর গণঅভ্যুত্থানের ত্যাগ ও আকাঙ্ক্ষার স্মরণ করাও যথার্থ হবে। প্রস্তাবনায় মুক্তিযুদ্ধ ও প্রজাতন্ত্র শব্দাবলী প্রতিস্থাপনের প্রয়াস অপ্রয়োজনীয়।

    অধ্যাপক নজরুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় মূলনীতিসমূহ প্রতিস্থাপনের সুপারিশটি পরিপক্ব নয়। প্রস্তাবিত পাঁচটি মূলনীতি- সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ, গণতন্ত্র সমূহের মধ্যে যৌক্তিক এবং ঐতিহা-সিক গ্রন্থন অনুপস্থিত। সুতরাং এ নিয়ে আরও আলোচনা প্রয়োজন।

    বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের পটভূমিতে সংবিধান পরিমার্জনের উদ্যোগ গ্রহণকারী কমিশন কেন ২(ক) ধারা বাতিল করার সুপারিশ প্রদানে অপারগ হলো তা বোধগম্য নয়।

    তিনি আরও বলেন, সংবিধান ও নির্বাচন কমিশন সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের সুপারিশ করেছে। কিন্তু তা করতে গিয়ে পুনরায় সুপ্রিম কোর্ট রাজনীতিকরণের বিপদের সম্মুখীন হয়েছে। যদি আনুপাতিক নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশিত শুভ পরিবর্তন ঘটে, তাহলে নির্বাচন কমিশনের স্বাধীনতা দৃঢ় এবং নিশ্চিত হতে পারে। তখন নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয়তা নাও থাকতে পারে।

    সভায় ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও আর্থ-সামাজিক সংস্কার’ শীর্ষক আরেক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরোর চেয়ারম্যান ও সাপ্তাহিক একতার সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক ড. এম এম আকাশ।

    একতার সম্পাদক আফরোজান নাহারের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান, ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন, সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান প্রমুখ।

     

     

  • চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে ফেন্সিডিলসহ ২ নারী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে ফেন্সিডিলসহ ২ নারী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা শহরের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহানন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা
    গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

    গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালুপুর (ঠাকুর পালসা) এলাকার শফিকুল ইসলামের মেয়ে মোসাঃ সাইমা খাতুন ওরফে জাকেরা (২৪) এবং নওগাঁ জেলার পত্নিতলার মোঃ নুরুল ইসলাম @ নুরু এর স্ত্রী মোসাঃ আঞ্জুরা খাতুন ওরফে সুমি (২৯)।

    জেলা ডিবি পুলিশের এক প্রেসনোটে শুক্রবার বিকেলে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এস.আই  (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাসান ডিবি, চাঁপাইনবাবগঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ সদর মডেল থানার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অর্ন্তগত মহানন্দা বাস-স্ট্যান্ডে চাঁপাইনবাবগঞ্জ টু ঢাকা গামী পাকা রাস্তার পাশে বৃহস্পতিবার রাত পৌনে এগারোর দিকে অভিযান চালানো হয়।

    এ সময় চাঁপাইনবাবগঞ্জের মোসাঃ সাইমা খাতুন ওরফে জাকেরা (২৪) এবং নওগাঁ জেলার মোসাঃ আঞ্জুরা খাতুন ওরফে সুমি (২৯) এর কাছ থেকে ৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ইলন মাস্ক !

    শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ইলন মাস্ক !

    নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বের শীর্ষ ধনী এবং যুক্ত-রাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের মন্ত্রী ইলন মাস্ক। নোবেল কমিটি ইতোমধ্যে এ তথ্য নিশ্চিত করে মাস্কের ই-মেইলেও বার্তা পাঠিয়েছে।

    স্লোভেনিয়ার রাজনীতিনিবিদ এবং ইউরোপের দেশগুলোর জোট ইউ-রোপীয় ইউনিয়নের (ইউ) পার্লামেন্ট সদস্য ব্র্যাঙ্কো গ্রিমস বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

    বার্তায় নোবেল কমিটির ই-মেইলও সংযুক্ত করেছেন গ্রিমস। ওই পোস্টে গ্রিমস বলেন, বাকস্বাধীনতা একটি মৌলিক মানবা-ধিকার এবং ইলন মাস্ক দীর্ঘদিন ধরে এ অধিকারের বিস্তার ও সুরক্ষায় কাজ করছেন।

    নোবেল শান্তি পুরস্কারের জন্য তার টিম নরওয়ের নোবেল কমিটি বরাবর পিটিশন জমা দিয়েছিল এবং নোবেল কমিটি তাতে সায় দিয়ে মাস্ককে ২০২৫ সালের শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টেসলা এবং নভোযান ও মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি স্পেসএক্সের স্বত্ত্বাধিকারী ইলন মাস্ক।

    প্রসঙ্গত, পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, অর্থনীতি ও শান্তি— এই ছয় ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখার জন্য প্রতি বছর প্রদান করা হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার নোবেল।

    শান্তিতে নোবেল প্রদান করে নরওয়ের নোবেল কমিটি এবং বাকি পাঁচ ক্ষেত্রে নোবেল প্রদান করে সুইডেনের সুইডিশ রয়েল একাডেমি।

     

  • টাঙ্গাইলে রডমিস্ত্রীকে জবাই করে হত্যা !

    টাঙ্গাইলে রডমিস্ত্রীকে জবাই করে হত্যা !

    টাঙ্গাইল এক রডমিস্ত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত আটটার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ১৮ বছর বয়সী ফুলচান মিয়া ওই এলাকার স্বন্দেশ মিয়ার ছেলে।

    দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু জানান, রাত আটটার দিকে স্থানীয় লোকজন রাস্তার উপর ফুলচানের জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    তিনি জানান, ধারনা করা হচ্ছে রাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে দুর্বৃত্তরা তাকে জবাই করে মরদেহটি ফেলে রেখে গেছে।

    টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ জানান, কী কারণে, কারা তাকে হত্যা করেছে, এই মুহূর্তে তা বলা সম্ভব হচ্ছে না। তবে যে কারণেই হোক, অপরাধিদের আইনের আওতায় আনা হবে।

    ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

     

  • সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার !

    সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার !

    আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি)।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রো-পলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভি-যোগসহ একাধিক মামলা রয়েছে।

    রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলে সহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

    এ মামলায় গত ২৮ জানুয়ারি রাতে নগরীর স্টেশন বাবুপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আল-আমিন হোসেন কে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।

    এর আগে, একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

    এদিকে, লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরু-জ্জামান আহমেদের নামে আটটি মামলা হয়েছে বলে জানা গেছে।

  • শিক্ষার্থীরা দল গঠনের লক্ষ্যে জনগণকে সংগঠিত করছে-ড. মুহাম্মদ ইউনূস

    শিক্ষার্থীরা দল গঠনের লক্ষ্যে জনগণকে সংগঠিত করছে-ড. মুহাম্মদ ইউনূস

    শিক্ষার্থীরা দল গঠন করার লক্ষ্যে জনগণকে সংগঠিত করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের একটি পডকাস্টে এমন মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ‘র‌্যাচম্যান রিভিউ’ নামের ওই পডকাস্টের কথোপকথন লিখিত আকারে প্রকাশ করা হয়েছে।

    বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। সে সময় ফিন্যান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকর গিডেয়েন র‌্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি।

    জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের অবদান ও তাদের রাজনৈতি দল গঠনের ব্যাপারে ড. ইউনূস বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য জীবন দিতে পারে, তাহলে তারা রাজনীতিতেও অংশ নিতে পারে।

    তারা দেশের জন্য কাজ করছে। এখন তারা বলছে, কেন আমরা নিজেরাই রাজনৈতিক দল গঠন করবো না? আমি বলি, পুরো জাতি তাদেরকে চেনে। তারা যা করতে চায়, সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দিই। সুতরাং, তারা এটা করবে।

    তবে তিনি সতর্ক করেন যে, রাজনৈতিক দল গঠনের প্রাথমিক প্রক্রিয়ায় শিক্ষার্থীরা বিভক্ত হয়ে পড়তে পারে ও দেশের প্রচলিত রাজনীতির নেতিবাচক প্রভাব তাদের উপর পড়তে পারে। তবে শিক্ষার্থীরা এরই মধ্যে দেশজুড়ে প্রচারণা ও সংগঠনের কাজ শুরু করেছে।

    নির্বাচনের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি সবসময় দেশের ঐক্য রক্ষার পক্ষে এবং নির্বাচনের জন্য সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছি, তা যথাযথ। পডকাস্টের এক পর্যায়ে উপস্থাপক মুহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেন, ভারত যা বলছে, তার একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা বলছে, বাংলাদেশের অবস্থা খুবই নাজুক।

    সেখানে ইসলামিস্টরা রয়েছে, যারা দেশের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এ বিষয়ে আপনি কী বলবেন? জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমরা এমন লক্ষণ দেখি না। অন্তত আমি এখন কোনো লক্ষণ দেখি না।

    বাংলাদেশের তরুণ সমাজ সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ। তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। ‘তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটা দরকার।

    কারণ, রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে, সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো এমন সব ব্যক্তি নিয়ে যাবে, যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সব কিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে।