Category: সারাদেশ

  • মানিকগঞ্জ জেলাসদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ !

    মানিকগঞ্জ জেলাসদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ !

    মানিকগঞ্জ জেলাসদর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারী হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের বিরুদ্ধে এক গৃহবধূকে (২০) পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

    রোববার (১১ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।

    ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যানে করে স্ত্রীকে নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানাবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন এক ব্যক্তি। পথিমধ্যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদেরকে বহন করা ভ্যানটির চার্জ শেষ হয়ে যায়। নিরাপত্তার কথা বিবেচনায় তারা সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।

    এ সময় হাসপাতালের গেটে নাইট ডিউটিতে থাকা আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। তারা হাসপাতালের নতুন ভবনের নিচতলায় স্বামীকে রেখে ওই নারীকে দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

    পর ভুক্তভোগী নারী বিষয়টি তার স্বামীকে জানালে স্থানীয়দের সহায়তায় তারা মানিকগঞ্জ সদর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডিউটিরত আনসার সদস্যদের জিজ্ঞাসাবাদ করে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

    ঘটনার পর সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

    জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের এক সহকারী কমান্ডার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

    এ বিষয়ে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় সিরাজুল ইসলাম (৪০) নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারী) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে এই দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চান্দলাই জোড়বাগান মহল্লার মৃত চাঁন মোহাম্মদের ছেলে।

    একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২ জনকে খালাস দেন আদালত। মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আব্দুল ওদুদ জানান, ২০২০ সালের ৭ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাগডাঙ্গা খাঁকচাপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫।

    অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন পালিয়ে গেলেও ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইনসহ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। পরের দিন ৮ আগস্ট র‌্যাবের এসআই মো. হাফিজুর রহমান বাদি হয়ে সিরাজুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

    মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এস.আই মো. জিন্নাতুল ইসলাম একই বছরের ২৬ আগস্ট সিরাজুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সিরাজুল ইসলামকে যাবজ্জীন কারাদ- প্রদান করেন।

    একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চরবাগডাঙ্গা ইউনিয়নের গাইপাড়া এলাকার মৃত আবু বাক্কারের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদুল ডিলার ও ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়নপুরের মৃত এন্তাজ আলীর ছেলে সাদেকুল ইসলামকে খালাস দেন আদালত।

  • মানিকগঞ্জ-৩ আসনে আতার মনোনয়নপত্র বৈধ ঘোষনা

    মানিকগঞ্জ-৩ আসনে আতার মনোনয়নপত্র বৈধ ঘোষনা

    মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল বিভাগ এই সিদ্ধান্ত দেয়।

    এর আগে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা আতাউর রহমান আতার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন।

    বাতিলের কারণ হিসাবে উল্লেখ করা হয়- স্বতন্ত্র প্রার্থী আতার ক্ষেত্রে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা ১ শতাংশ ভোটারের সমর্থন তালিকা যাচাইয়ে ১০ জন ভোটারের একজনের দেওয়া তথ্যের অমিল রয়েছে।

  • শরীয়তপুরে এলপি গ্যাসের বাজারে আগুন

    শরীয়তপুরে এলপি গ্যাসের বাজারে আগুন

    শরীয়তপুরে লিকুইড প্যাট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বাজারে সরকার নির্ধারিত মূল্যের চাইতে অনেক বেশী দামে বিক্রি হয়। বেশীদাম দিলেই পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় এই গ্যাস। সেই গ্যাসে জ¦লে চুলা। রান্না হয় খাবার। চাহিদা পূরণ হয় শিশু-বৃদ্ধসহ পরিবারের সকলের। গ্যাসের এমন মূল্য বৃদ্ধির কারণে অনেকে গ্যাস কিনে চুলা সচল রাখতে পারছেনা। এর প্রভাব পড়তে শুরু করেছে খাবারের হোটেলসহ দৈনন্দিন কাজের সকল পর্যায়ে।

    শরীয়তপুর জেলা শহর থেকে গ্রাম পর্যায়ে রয়েছে এলপি গ্যাসের গ্রাহক। অনেক পরিবার বা প্রতিষ্ঠান রয়েছে যেখানে এলপি গ্যাসের বিকল্প নাই। তাদের অধিক মূল্যে গ্যাস সংগ্রহ করা ছাড়া উপায় থাকছে না।

    জেলা শহরের চরমনাই স্টোর গ্রাহক পর্যায়ে এলপি গ্যাস সরবরাহ করে থাকে। সেখানেও মঙ্গলবার ১২ কেজি ওজনের গ্যাস ১ হাজার ৫৫০ টাকা বিক্রি করতে দেখা গেছে। অথচ সরকার নির্ধারিত ১২ কেজি গ্যাসের দাম ১ হাজার ৩০৬ টাকা। গ্যাসের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানের মালিক কালাচান সরদার জানান, পরিবেশকদের কাছ থেকে তাদের বেশীদামে ক্রয় করতে হয় তাই বেশীদামে কিক্রি করেন।

    এলপি গ্যাসের পরিবেশক শরীয়তপুর এলপিজি হাউজে গিয়ে দেখা যায়, এই পরিবেশক টোটাল, ওরিয়ন, আই গ্যাসসহ বিভিন্ন ব্রান্ডের গ্যাস পরিবেশন করেন। গ্যাসের মূল্য বৃদ্ধির কারণ সম্পর্কে তারাও কিছু বলতে পারেনি। সরকার নির্ধারিত মূল্যে তারা গ্যাস পায়না বলে জানায় এই পরিবেশক।

    হোটেল মালিকরা জানায়, গ্যাসের দাম বৃদ্ধির পাওয়ায় তাদের খাবার তৈরীতে ব্যয় বেড়েছে। এই ভাবে চলতে থাকলে তাদের তৈরী খাবারের দাম বাড়াতে হবে। বাসা বাড়িতে যাদের গ্যাসের বিকল্প ব্যবহার নাই তারাও পড়েছে বিপাকে।

    গ্যাসের উর্ধ্বগতির কারণ জানতে কথা হয় টোটাল গ্যাসের এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, গ্যাসের মূল্য নির্ধারণ করেন শীর্ষ পর্যায় থেকে। গ্যাসের মূল্য নিয়ে গ্রাহক পর্যায়ে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে তা তিনি উর্ধ্বতণ কর্তৃপক্ষকে অবগত করেছেন।

    এই বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুরের উপ-পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, এই বিষয়ে তারা অবগত হয়েছেন। বিভিন্ন পর্যায়ে তারা অভিযান শুরু করেছেন। যারা সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশীদামে গ্যাস বিক্রি করছেন তাদের আইনের আওতায় আনা হবে।

     

  • চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সিসিডিবি-এমএফপি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের স্বরুপনগরে সিসিডিবির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস।

    এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সিসিডিবির এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী, চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবি- এমএফপির শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন ও ইস্রাফিল হোসেনসহ অন্যরা।

    অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১২৫ জন অসহায় ও প্রান্তিক পরিবারের মাঝে কম্বল তুলে দেয়া হয়।

  • প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন, বাতিল ৭

    প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন, বাতিল ৭

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ৫৮টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।এছাড়া ৭টি আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে এবং অন্য ৬টি আপিলের শুনানি অপেক্ষমাণ রাখা হয়েছে।

    রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে (বেইজ-মেন্ট-২) সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি গ্রহণ করা হয়।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে।

    গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনি এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়ন পত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।

  • স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করতে পারে : প্রধান উপদেষ্টা

    স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করতে পারে : প্রধান উপদেষ্টা

    পতিত স্বৈরাচারের অনুসারীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ভণ্ডুলের চেষ্টা করতে পারে বলে সর্তক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার প্রধান উপদেষ্টা ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধান পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।

    পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

    পতিত স্বৈরাচারের অনুসারীরা আসন্ন নির্বাচনে ভোট ভণ্ডুলের চেষ্টা করতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

    রোববার প্রধান উপদেষ্টা ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধান পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।

    পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

    প্রেস সচিব শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা পর্যবেক্ষকদের জানিয়েছেন যে, নারী ও তরুণদের মধ্যে ভোটের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি খুব ভালো হবে।”

     

  • ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে তার নির্ধারনের জন্যই গণভোট

    ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে তার নির্ধারনের জন্যই গণভোট

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণ করার জন্যই এবারের গণভোট।

    আজ রবিবার বরিশালে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বরিশাল বিভাগের প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

    বরিশাল বিভাগের কমিশনার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

    গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বিভাগীয় ও জেলা পর্যায়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় কর্মসূচির প্রথম দিনে আজ বরিশাল বিভাগের ইমামদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।

  • সাটুরিয়ায় মল্লিক ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুর রাজ্জাক (বিডিআর) ইন্তেকাল করেছেন

    সাটুরিয়ায় মল্লিক ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুর রাজ্জাক (বিডিআর) ইন্তেকাল করেছেন

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের কৃতি সন্তান ও উপজেলা মল্লিক ফাউন্ডেশনের ‘উপদেষ্টা’ জনাব আব্দুর রাজ্জাক বিডিআর (অবঃ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। আজ রবিরার ভোর রাতে তিনি তার নিজ গৃহে হৃদয় ক্রিয়ার যন্ত্র বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যূকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। আব্দুর রাজ্জাক বিডিআর (অবঃ) র্দীঘদিন ধরেই ডায়েবেটিকস, রক্তচাপসহ নানান জটিল রোগে ভোগিতে ছিলেন।

    মরহুম আব্দুর রাজ্জাক বিডিআর (অবঃ) একাধারে বহুমূখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি সকলের কাছে একজন সমাজ সেবক, সদালাপি হিসাবে পরিচিত এবং র্দীঘদিন সুনামের সাথে হরগজ ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি দায়িত্ব পালন করেন।

    মরহুমের মৃত্যুতে সাটুরিয়া উপজেলা ‘মল্লিক ফাউন্ডেশন’ গভীর ভাবে শোকাহত এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে।

    এ ব্যাপারে উপজেলা মল্লিক ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর মোঃ রফিকুল ইসলাম জানান, রাজ্জাক কাকা অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। সাটুরিয়ায় ‘মল্লিক ফাউন্ডেশন’ গঠণে তার অবদার অপরীসিম।  আমরা  ‘মল্লিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তার মুত্যুতে গভীর শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

    উল্লেখ্য, জনাব আব্দুর রাজ্জাক বিডিআর (অবঃ) সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সোহেল রানা মল্লিকের পিতা।

  • বিক্ষোভের মুখে পিছু হটবে না ইরান-আয়াতুল্লাহ খামেনি

    বিক্ষোভের মুখে পিছু হটবে না ইরান-আয়াতুল্লাহ খামেনি

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, চলমান বিক্ষোভের মুখে ইসলামি প্রজাতন্ত্র কোনোভাবেই পিছু হটবে না।  শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এসব কথা বলেন খামেনি।

    শনিবার (৩ জানুয়ারি) থেকে বিক্ষোভ বাড়তে থাকলেও এ বিষয়ে এটাই খামেনির প্রথম প্রকাশ্য বক্তব্য। ভাষণে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন।

    খামেনি বলেন, ট্রাম্পের ‘হাত এক হাজারেরও বেশি ইরানির রক্তে রঞ্জিত’। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে জুনে সংঘটিত যুদ্ধে যুক্তরাষ্ট্র যে সমর্থন ও সরাসরি হামলা চালিয়েছে, তার দায়ও ওয়াশিংটনের ওপর বর্তায়।

    খামেনি দাবি করেন, ‘অহংকারী’ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিণতিও ১৯৭৯ সালের বিপ্লবের আগে ক্ষমতাচ্যুত ইরানি রাজতন্ত্রের মতোই হবে।

    তিনি বলেন, গত রাতে তেহরানে একদল ভাঙচুরকারী নিজেদেরই একটি ভবন ধ্বংস করেছে শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করার জন্য। এ সময় তার সমর্থকরা ‘যুক্তরাষ্ট্রের মৃত্যু হোক’ স্লোগান দেন।

    খামেনি বলেন, সবাই জানে, শত শত হাজার ‘সম্মানিত’ মানুষের রক্তের বিনিময়ে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। নাশকতাকারীদের সামনে আমরা কখনোই পিছু হটবো না।