Category: সারাদেশ

  • টাঙ্গাইলে পরকীয়া প্রেমের বলি কিশোর রাসেল !

    টাঙ্গাইলে পরকীয়া প্রেমের বলি কিশোর রাসেল !

    টাঙ্গাইলে প্রেমিকাকে ভিডিওকলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর।বুধবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম রাসেল। সে সদর উপজেলার দরুন এলাকার চান মিয়ার ছেলে।

    এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাসেলের প্রেমিকা মারিয়াকে গাছে বেঁধে রাখেন স্থানীয়রা।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মারিয়ার সঙ্গে রাসেলের পরকীয়া সম্পর্ক ছিল। মারিয়ার এক অধ্যাপকের সঙ্গে বিয়ে হয়েছে। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। মারিয়ার সঙ্গে মনোমালিন্যের জেরে রাসেল আজ আত্মহত্যা করে।

    রাসেলের ফোন ঘেঁটে দেখা যায়, মারিয়ার সঙ্গে তার মনোমালিন্য চলছিল। রাসেল আত্মহত্যা করার সময় মারিয়ার সঙ্গে কথাও বলেছে। আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।

    এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন। গাছে বেঁধে রাখা ওই মেয়েটিকে উদ্ধার করা হয়েছে।

  • বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা

    বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা

    বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে তিনি রওনা হন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য জানান।

    সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।

    এর আগে বুধবার (২ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টে-টিভ ড. খলিলুর রহমান জানান, বিমসটেক সম্মেলনে সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের ওপর গুরুত্ব দেওয়া হবে।

    এর মধ্যে রয়েছে- বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন; পরিবেশ ও জলবায়ু পরিবর্তন; নিরাপত্তা; কৃষি ও খাদ্য নিরাপত্তা; জনগণের মধ্যে সংযোগ; বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন; কানেক্টিভিটি।

    হাই রিপ্রেজেন্টেটিভ আরও জানান, অধ্যাপক ইউনূস সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

     

     

     

     

  • যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে উপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে

    যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে উপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে

    বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ ধার্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৩ এপ্রিল) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। আগে দেশটিতে বাংলাদেশি পণ্যে শুল্কের হার ছিলো গড়ে ১৫ শতাংশ।

    অতিরিক্ত শুল্কের কারণে দেশের রপ্তানি বাজারে বিশেষ করে পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৮০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এর মধ্যে বড় অংশই তৈরি পোশাক।

    নতুন শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছে। তবে ট্রাম্পের এই শুল্ক আরোপকে বাণিজ্য যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ।

  • চট্টগ্রামের লোহাগড়ায় বাস ও মাইক্রো-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

    চট্টগ্রামের লোহাগড়ায় বাস ও মাইক্রো-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

    চট্টগ্রাম মহাসড়কের লোহাগড়া এলাকায় বাস ও মাইক্রো-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। দুজনের অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়।

    এ দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠালে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং একজন মারা যান চট্টগ্রামের পদুয়া হাসপাতালে। বাকি দুজনের চিকিৎসা চলছে, তবে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক।

    এর আগে, আজ বুধবার সকাল সাড়ে ৮টার লোহাগড়ার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।ি

    উল্লেখ্য, চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন পাঁচজন।

  • সাটুরিয়ার পৌশুড়ায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু !

    সাটুরিয়ার পৌশুড়ায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু !

    মানিকগঞ্জের সাটুরিয়ায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে পানিতে ডুবে রুমান হোসেন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার হাজীপুর গ্রামে বুধবার (২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।  রুমান সাটুরিয়া উপজেলার পৌলশুরা গ্রামের মো. রিপন মিয়ার ছেলে।

    স্থানীয়রা জানায়, বুধবার দুপুরের ফুফাতো ভাইদের সাথে বাড়ীর পাশে ফুটবল খেলতে যায় রুমান। ফুটবল খেলা শেষে পাশের একটি পুকুরে গোসল করতে নামে তারা। এ সময় পুকুরে ডুবে যায় রুমান।

    ওই সময় তার ফুফাতো ভাইয়েরা চিৎকার করলে বাড়ীর অন্য সদস্যরা দৌড়ে আসে। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমানকে মৃত ঘোষনা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রোমান হোসেন বলেন, ‘ওই শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’ সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।’

  • সাটুরিয়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন করতে গিয়ে বেদম মারপিটের শিকার  !

    সাটুরিয়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন করতে গিয়ে বেদম মারপিটের শিকার !

    মানিকগঞ্জ সাটুরিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করতে গিয়ে বেদম মারপিটের শিকার হয়েছেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে, অত্র উপজেলার বরাঈদ ইউনিয়নের আগ-সাভার গ্রামে। প্রেমিকের নাম আলামিন। সে একই গ্রামের জসিম উদ্দিন (জসুর) ছেলে।

    বিশ্বস্তসূত্রে জানাগেছে, বরাইদ ইউনিয়নের আগ-সাভার গ্রামে গত সোমবার দুপুরে (ঈদের দিন) বিয়ের দাবিতে আরজিনা নামের এক তরুনী প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে। প্রেমিক আলামিনের মা, বাবা আরজিনাকে ছেলের বউ মেনে নিতে অস্বীকার করে এবং ভুক্তভোগীকে বেদম মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া চেষ্টা করে। তার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে, মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সাটুরিয়া উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে।

    এ ব্যাপারে তরুনীর দাবি, আলামিনের সাথে তার র্দীঘ দিনের প্রেমের সম্পর্ক। তার ধারাবাহিকতায় সে বিয়ের মিথ্যা প্রলোভন দেখে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গিয়ে একাধিকবার রাত্রি যাপনসহ আমার কাছ থেকে বিপুল অংকের টাকা আত্মসাৎ করেছে। বিয়ে করার কথা বললে- সে এখন এড়িয়ে চলছে। নিরুপায় হতে আমি তার বাড়ীতে অবস্থান নিলে তারা আমাকে বেদম মারপিট করে।

    এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন জানান, বিয়ের দাবিতে তরুণীর অনশনের বিষয়টি স্থানীয় এলাকাবাসী কাছে শুনেছি। ভুক্তভোগীকে চিকিৎসা ও আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।

    এ বিষয়ে বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই জানান, বিয়ের দাবিতে এক তরুণী জসিমের বাড়িতে অনশন করছে। তবে, আমি লিখিত ভাবে কোন অভিযোগ পাইনি। এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবারকে আইনের আশ্রয় নেওয়া উচিত।

    স্থানীয় ৪ নং ওয়ার্ডের মেম্বার মো: রমজান জানান, ঘটনার পরে স্হানীয় ব্যক্তিবর্গ নিয়ে বিষয়টি মিমাংসার উদ্দেশ্যে কয়েকবার বসা হয়েছিল। ছেলের পক্ষ থেকে সময় নিয়ে তারা আর দেখা করেনি। পরে শুনেছি, ছেলে সিং খুদে বাড়ি থেকে পালিয়েছে।

    সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাহিনুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

  • আমরা কখনো বলিনি আগে নির্বাচন, তার পরে সংস্কার

    আমরা কখনো বলিনি আগে নির্বাচন, তার পরে সংস্কার

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কখনো এ কথা বলিনি যে, আগে নির্বাচন, তার পরে সংস্কার। এটা যদি কেউ বলে, তাহলে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্থার দরকার, সেটা করতে বলা হয়েছে।

    তিনি বলেন, যারা সংস্কার করতে এসেছেন, তারা জনগণের বাইরে গিয়ে কিছু করলে বিএনপি তা সমর্থন করবে না। জনগণ যেটা চাইবে, আমরা সেটাকেই সমর্থন করব। বুধবার (২ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিক দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

    মির্জা ফখরুল বলেন, সুশাসনের জন্য ও রাষ্ট্র পরিচালনার জন্যে গণতন্ত্রই শ্রেষ্ঠ ব্যবস্থা। এটাই একমাত্র ব্যবস্থা, যেখানে মানুষের বক্তব্য বিবেচনায় নেওয়া হয়, নির্বাচিত সরকার দেশ চালায়। এই যে আমরা একটা ভয়ে থাকি যে, রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে যায়। স্বৈরাচার হলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে।

    সুতরাং, এখানে গণতন্ত্রের কোনো দোষ নেই। গণতন্ত্রই শ্রেষ্ঠ ব্যবস্থা, তা না হলে আওয়ামী লীগের মতোই অবস্থা হবে, ফ্যাসিবাদের জন্ম হবে। বিএনপির সময়ে কখনো ফ্যাসিবাদের উত্থান হয়নি বা কর্তৃত্ববাদের উত্থান হয়নি।

    সংস্কার বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দেশজুড়ে একটা প্রচারণা চালানো হচ্ছে যে, বিএনপি আগে নির্বাচন চায়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরাই সংস্কারের প্রবক্তা, আমরাই সংস্কার চেয়েছি।

    এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ জেলা, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

     

  • মানিকগঞ্জে জামায়াত নেতার বাড়িতে ভাঙচুর-আগুন !

    মানিকগঞ্জে জামায়াত নেতার বাড়িতে ভাঙচুর-আগুন !

    মানিকগঞ্জের হরিরামপুরে জামায়াত নেতা ও তার ভাইয়ের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুন নেভাতে গেলে কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের বসন্তপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান।

    আহতরা হলেন বসন্তপুর গ্রামের বাসিন্দা ও আজিমনগর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি আফজাল মৃধা (৬৭), একই এলাকার ফারুক (৪৭), নুর হাফেজসহ (২৫) সাতজন। আহতদের মধ্যে চারজনকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ফারুক ও নুর হাফিজের অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

    আহতদের অভিযোগ, আজিমনগর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার, শামসুদ্দিন শিকদার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেনের নেতৃত্বে ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার ভাই আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের বাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়। পরে প্রতিবেশীসহ বিএনপির কয়েকজন আগুন নেভাতে গেলে তাদের দেশীয় অস্ত্র চাপাতি, কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়।

    আহত নুর হাফেজ বলেন, চেয়ারম্যানের বাড়ির আগুন না নেভালে আমগোও বাড়ি পুড়তো। নেভাতে গেলে জাহাঙ্গীর শিকদার, মনিরের লোকজন হামলা করে। ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ঈদের দিন আমার বাড়িতে সংগঠনের উপজেলা সভাপতিসহ অনেকে আসেন।

    আমরা খাওয়া- দাওয়া করি। গতকাল রাতেই আমাকে হুমকি দেয় জাহাঙ্গীর শিকদার, শামসুদ্দিন শিকদার ও যুবলীগ নেতা মনিরের লোকজন। আজ তাদের নেতৃত্বে আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমাদের লোকজনকে কোপানো হয়েছে।

    হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা বলেন, আওয়ামী লীগ নেতা বিল্লাল চেয়ারম্যানের ভাই আব্দুর রহমানতো আওয়ামী লীগ নেতা। গতকাল বিল্লাল চেয়ারম্যানের লোকজন আওয়ামী লীগের লোকজন নিয়ে মিটিং করেছে বলে শুনেছি। আজ কে বা কারা আগুন দিয়েছে জানি না। আগুন নেভাতে গেলে আমার দলীয় লোকজন মার খেয়েছে। এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

  • ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’- খালেদা জিয়া

    ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’- খালেদা জিয়া

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একে অপরকে সহযোগিতা করতে হবে। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সোমবার (৩১ মার্চ) বাংলা-দেশ সময় রাত ৯টায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের ঈদের শুভেচ্ছা জানান খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপি নেত্রী এ কথা বলেন।

    খালেদা জিয়া বলেন, সবার এত ত্যাগ ও সংগ্রাম বৃথা যায়নি, যাবে না। দেশবাসীর ভোটাধিকার সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি আরও বলেন, আগামীর পথচলায় দেশবাসীর দোয়া ও আল্লাহর সাহায্য কামনা করছি।

    এই সময় ভার্চুয়ালি এই মিটিংয়ে সংযুক্ত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাগত বক্তব্যে ও দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কে এম ফজলুল হক মিলন, জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদীন, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।

     

  • বাংলাদেশকে দুই ভাগ করার হুমকি দিলেন বিজেপি নেতা নুমাল

    বাংলাদেশকে দুই ভাগ করার হুমকি দিলেন বিজেপি নেতা নুমাল

    ভারতের আসাম রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার ও প্রবীণ বিজেপি নেতা নুমাল মোমিন বাংলাদেশকে দুই ভাগ করার হুমকি দিয়েছেন। তিনি এক অংশে মুসলমানদের এবং অপর অংশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও জৈন ধর্মের মানুষদের রাখার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

    নুমাল মোমিন বলেছেন, আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে মনে করিয়ে দিতে চাই যে, ভারত ১৯৭১ সালে একবার পাকিস্তানকে ভেঙে ফেলেছিল-পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান – (বর্তমানে পাকিস্তান ও বাংলাদেশ)। ভারত আবারো এই পাকিস্তান ও বাংলাদেশকে ভেঙে ফেলতে পারে।

    তিনি বলেন, আমার মতামত হলো বাংলাদেশকে দুই ভাগে ভাগ করা উচিত, এক ভাগে বাংলাদেশি মুসলিমদের থাকা উচিত এবং অন্য ভাগে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখদের বসবাস করা উচিত। তাই, মুহাম্মদ ইউনূসকে ভারতের বিরুদ্ধে মন্তব্য করার সময় খুব সতর্ক থাকা উচিত।

    আমরা চাই না যে, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক বিঘ্নিত হোক। তবে আমাদের সতর্ক করা উচিত যে, উত্তর-পূর্ব অঞ্চলের বিরুদ্ধে তাদের খেলা উচিত নয়। তাদের উত্তর-পূর্বের মানুষদের বিরুদ্ধে খেলা উচিত নয়।

    কারণ এই উত্তর-পূর্ব আমাদের জাতির একটি অংশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়নে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন। উত্তর-পূর্ব অঞ্চলের পক্ষ থেকে এটি একটি সতর্কীবার্তা যে, মুহাম্মদ ইউনূসকে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।