Category: সারাদেশ

  • মাদারীপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪

    মাদারীপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪

    মাদারীপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে আরও দুজন। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

    স্থানীয়রা জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে সাহেব বাজার সড়কে বিপরীতমুখী তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ যুবক মারা যান ও আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। আহত বাকি দুজনের চিকিৎসা চলছে।

    শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, দুর্ঘটনার স্থানটি জাজিরা থানার মধ্যে পড়েছে, শিবচর সংলগ্ন। আমরা খোঁজ নিচ্ছি। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে হাসপাতালে দুজন মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন আরও ২ যুবক।

  • জুলাই কন্যাদের মার্কিন পুরস্কার, যা বলছে যুক্তরাষ্ট্র

    জুলাই কন্যাদের মার্কিন পুরস্কার, যা বলছে যুক্তরাষ্ট্র

    ট্যামি ব্রুস আরও বলেন, ২০০৭ সাল থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ৯০টিরও বেশি দেশের ২০০ জনেরও বেশি নারীকে আইডব্লিউওসি পুরস্কারে ভূষিত করেছে। তিনি বলেন, বিদেশে মার্কিন কূটনৈতিক মিশনগুলো তাদের নিজ নিজ অবস্থানের (হোস্ট) দেশ থেকে একজন সাহসী নারীকে মনোনীত করে এবং চূড়ান্ত প্রার্থীদের নির্বাচিত করে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুমোদন করেন।

    মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, পুরস্কার প্রদান অনুষ্ঠানের পরে পুরস্কারপ্রাপ্তরা ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম এবং লস অ্যাঞ্জেলেসে অতিরিক্ত প্রোগ্রামিংয়ে অংশগ্রহণ করবেন। সেখানে তারা বিশ্বব্যাপী নারী ও মেয়েদের ক্ষমতায়নের জন্য তাদের কাজকে আরও এগিয়ে নেওয়ার কৌশল নিয়ে আমেরিকান নারীদের সাথে দেখা করবেন।

    প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সম্মানজনক ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড” পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা। আন্তর্জাতিক নারী সাহসিকা (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ বা আইডব্লিউওসি) পুরস্কারের পাশাপাশি এই পুরস্কার দেয় যুক্তরাষ্ট্র।

    গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। স্থানীয় সময় মঙ্গলবার (১ এপ্রিল) পররাষ্ট্র দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে বিজয়ীদের এই পুরস্কার দেওয়া হবে।

    মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড পাওয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের নারী শিক্ষার্থীদের ইতোমধ্যেই অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

  • টাঙ্গাইলে ঈদ আনন্দকে বাড়াতে ঘোড়দৌড় প্রতিযোগিতা

    টাঙ্গাইলে ঈদ আনন্দকে বাড়াতে ঘোড়দৌড় প্রতিযোগিতা

    টাঙ্গাইলে ঈদ আনন্দকে বাড়াতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) বিকেলে সদর উপজেলার দ্যাইনাইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে এ আয়োজন করে ইউনিয়ন ঘোড়দৌড় কমিটি। এসময় হাড়ি ভাঙা, পিলো পাসিং (বালিশ খেলা), সাইকেল প্রতিযোগিতা বিভিন্ন আয়োজন করা হয়। ঈদ উপলক্ষে হওয়া এ আয়োজন কয়েক এলাকার মানুষের মিলনমেলায় পরিণত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। প্রধান আলোচক ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ। সানজিদা করিম কুরআন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা রেজাউল করিম আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন।

    জানা যায়, ৮৩ বছর ধরে ঈদুল ফিতরের প্রথম দিনে দ্যাইনা ঘোড়দৌড় কমিটি এ আয়োজন করে আসছে। প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। অনেকে বাড়ির ছাদে বসে প্রতিযোগিতা উপভোগ করেন। এ উপলক্ষে স্কুল মাঠের আঙ্গিনায় মেলা বসে। বিনোদনের জন্য ছিল নাগরদোলা ও চরকিসহ বিভিন্ন রাইড।

    দর্শনার্থীরা বলেন, ঈদের দিন এমন আয়োজন বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এতে আমরা সবাই মুগ্ধ। পরিবার পরিজন দিয়ে আমরা উপভোগ করেছি।

     

     

  • যশোরে ঈদের রাতে আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে নিহত ১

    যশোরে ঈদের রাতে আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে নিহত ১

    ঈদের রাতে আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত অনিক হাসান (২২) পাগলাদাহ গ্রামের হৃদয় হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। এর মধ্যে, গুরুতর আহতাবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    আহতরা হলেন- একই এলাকার বহর আলীর ছেলে আরিফ হোসেন (১৭), লুৎফর মোল্লা ছেলে রিপন হোসেন (৪০), তার ছেলে আপন (১৭) ও সাইদ হোসেনের ছেলে শামীম হোসেন (১৭)।

    যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাসনাত বলেন, সোমবার সন্ধ্যায় পাগলাদহ এলাকায় শিশুরা আতশবাজি ফোটাচ্ছিল। এসময় এক শিশুর শরীরে বাজি পড়াকে কেন্দ্র করে বিবাদে জড়ায় দুই পক্ষ।

    একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি হয়। এতে পাঁচজন আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনিক হাসান মারা যান।

  • ন্যায় ও সমতার সমাজ প্রতিষ্ঠা করতে হবে-উপ-সচিব, মো. রফিকুল ইসলাম।

    ন্যায় ও সমতার সমাজ প্রতিষ্ঠা করতে হবে-উপ-সচিব, মো. রফিকুল ইসলাম।

    বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে ন্যায় ও সমতার সমাজ গড়ে তুলার আহ্ববান জানিয়েছেন ডাক ও টৈলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব মো. রফিকুল ইসলাম। তিনি আজ সোমবার সাটুরিয়া উপজেলার চাচিতারা বাজার জামে মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করার সময় এই আহ্ববান জানান।

    নিজ গ্রামবাসীর উদ্দেশ্যে ঈদ শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভাল কাজ করতে হবে। দুর্নীতি ও মন্দ কাজকে না বলতে হবে। সমাজ থেকে ছোট-বড় ভেদাভেদ দুর করতে হবে। দলমতের উর্ধ্বে উঠে সঠিক, সুন্দর ও কল্যাণকর সিদ্ধান্ত নিতে হবে। তবেই সমাজে উন্নয়ন ও ঈদ-উল-ফিতরের মহত্ব বিকাশিত হবে।

    মনে রাখতে হবে, ন্যায় ও সমতার সমাজ কায়েম করতে না পারলে দেশ, জাতি ও সমাজের উন্নয়ন হবে না। এই সময় তিনি, সকল প্রকার সংকীর্ণতাকে দুরে ঠেলে মসজিদ কমিটির সকল সদস্যদের হাতে হাত রেখে উদারচিত্তে কাজ করার আহ্ববান জানান। একই সাথে মসজিদ উন্নয়নে (জনাব রফিকুল ইসালামের) প্রদানকৃত এক লক্ষটাকা গ্রহণ ও মসজিদের বার্ষিক আয়-ব্যয় হিসাব তদারকীসহ, মসজিদ উন্নয়নে, মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন।

    নামাজের মাঠে অন্যাণ্যদের মধ্যে বক্তব্য রাখেন, জনাব, খোরশেদ আলম নোমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, জসীম উদ্দিন মাষ্টার প্রমুখ।

    নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলটি পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মওলানা মোজাম্মেল হক সাহেব।

  • আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম

    আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম

    আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২৪ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য নানা ধরনের ষড়যন্ত্র বিভিন্ন দিকে চলছে। জাতীয় নাগরিক পার্টি এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। কোনোভাবে ফ্যাসিবাদকে আবার পুনর্বাসনের চেষ্টা করা হলে জাতীয় নাগরিক পার্টি তা রুখে দেবে।”

    তিনি বলেন, ‘‘গত ১৫ বছর আওয়ামী লীগ দেশে বাকশাল কায়েম করেছিল। ১৫ বছরের গণহত্যা, গুম এবং জুলাই হত্যাকাণ্ডের পরে তারা কোনোভাবেই আর রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না। সরকারের কাছে দাবি জানাই, আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করে তাদের নিবন্ধন বাতিল করা হোক।

    এ সময় জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

     

  • ঈদুল ফিতর উপলক্ষে দিঘলীয়ায় ভিজিএফের চাল বিতরণ

    ঈদুল ফিতর উপলক্ষে দিঘলীয়ায় ভিজিএফের চাল বিতরণ

    অতিদরিদ্র, অসহায় ও দুস্থ্য ব্যাক্তিদের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়ন পরিষদ চত্তরে সোমবার সকাল ১০:৩০ মিনিটে এই চাল বিতরণ করা হয়।

    চাল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জনাব খোরশেদ আলম নোমান। তিনি বলেন, দীর্ঘ সময় আমরা আপনাদের কাছে আসতে পারি নাই। আওয়ামী দুঃশাসনের কারণে দীর্ঘ পনের বছর  মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। আজ সময় এসেছে, আপনাদের খেদমত করার। বাংলাদেশ  জাতীয়তাবাদী পার্টি (বিএনপি) সব সময় আপনাদের পাশে আছে। তাই দেশ ও জনগনের মঙ্গলে আগামী সংসদ নির্বাচনে আপনারা সকলে ধানের শীর্ষে ভোট দিবেন এই আশাবাদ ব্যক্তকরছি।

    অনুষ্ঠানে, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফ আলী, ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মো. মোকছেদ আলম ও যুবদল নেতা অমিত হাসান । এ সময়  উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ।

    উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চাল বিতরণী অনুষ্ঠানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৭২২ জন মানুষের এই চাল বিতরণ করা হয়।

  • সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে যাবে না-হাসনাত আব্দুল্লাহ

    সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে যাবে না-হাসনাত আব্দুল্লাহ

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে গত ৫ আগস্ট সেনাবাহিনী আমাদের ছাত্র-জনতার পাশে ছিল। আমরা বলব, বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের বিরুদ্ধে যাবে না। ৫ আগস্টের পর আমাদের শত্রু তারাই যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করে।

    সোমবার (২৪ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির কসবা উপজেলা শাখা আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যসহ সব শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা রাষ্ট্র পরিচালনা করব।

    সেনাবাহিনী থেকে শুরু করে জুডিশিয়াল ও বিভিন্ন ইনস্টিটিউটের বিপক্ষে যাতে জনগণ না যায় আমরা সেভাবে ওইসব প্রতিষ্ঠান সাজাব। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের নিপীড়ন ও নির্যাতন ভুলে যাবেন না। আওয়ামী লীগের যে সময়টা সেটা আওয়ামী জাহিলিয়াতের সময়। দশটি ফিরাউনকে একত্রিত করা হলেও শেখ হাসিনার মত জুলুমকারী হতে পারবে না।

    বিগত ১৬ বছরে আওয়ামী লীগ দেশের যে সকল ইনস্টিটিউশনগুলোকে নষ্ট করে দিয়েছে, জনগণকে সাথে সংস্কার করে সেগুলোকে জনমানুষের ইনস্টিটিউশন হিসেবে গড়ে তুলব।

    জাতীয় নাগরিক পাটির কসবা উপজেলা শাখার আহ্বায়ক মো. মনিরুল হক মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় নাগরিক পাটির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ ও সংগঠক ডা. আশরাফুল আলম সুমন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল হান্নান।

     

  • আগামীতে মার্কা দেখে কেউ ভোট দেবে না- সারজিস আলম

    আগামীতে মার্কা দেখে কেউ ভোট দেবে না- সারজিস আলম

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আমরা বিশ্বাস করি, আগামীর বাংলাদেশে কোনো দলের নাম কিংবা মার্কা দেখে কেউ ভোট দেবে না। কোন লোকটা কেমন, সে কেমন কাজ করছে; তার কথার সঙ্গে কাজের মিল আছে কিনা—এসব দেখে মানুষ আগামীতে ভোট দেবে। সোমবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

    সারজিস আলম বলেন, সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। তারা শুধু ভোটের আগের দিন ভোট চায়। আর ভোটের পরে একটা ভিজিএফ কার্ড, একটা বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার আগে হাত পেতে বসে থাকে। এই নতুন বাংলাদেশে এগুলো হতে দেওয়া যাবে না। যারা জনপ্রতিনিধি হিসেবে কাজ না করে সাধারণ মানুষকে লুটপাট করবে, তাদের জনপ্রতিনিধি হিসেবে আর মেনে নেওয়া যাবে না।

    তিনি বলেন, আমরা আপনাদের ভাইয়ের মতো, অনেকের সন্তানের মতো; অনেকের নাতির মতো। আমরা কোনো ভুল করলে শুধরে দেবেন। আমরা আপনাদের সেই কথা শুনতে প্রস্তুত। কিন্তু, আপনারা এইটুকু নিশ্চিত করবেন; এখন থেকে কোনো দলের কোনো মার্কার অন্ধ ভক্ত হবেন না।

    যদি অন্ধ ভক্ত হন, তাহলে আপনার মূল্য কেউ দেবে না। তখন মনে করবে, কিছু দিলেও আছে না দিলেও আছে। সারজিস জেলার পঞ্চগড়ের বোদা, সদর, তেতুঁলিয়া উপজেলায় পৃথক পথসভা করবেন। পথসভায় স্থানীয় নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

     

  • চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফ’র চাউলসহ ইউপি সদস্যের ভাতিজা আটক !

    চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফ’র চাউলসহ ইউপি সদস্যের ভাতিজা আটক !

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে ৩৭টি ভিজিএফ কার্ডের চাউলসহ ইউপি সদস্য জোবদুল করিমের ভাতিজা ও ভ্যান চালক কে আটক করে স্থানীয় জনতা।

    রবিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারীকবাজারে আটক করে, আটককৃতরা হলো, দাইপুখুরিয়া ইউ পির ৪নং ওয়ার্ড সদস্য জোবদুল করিমের ভাতিজা ও উত্তর মকিমপুর গ্রামের মেসের আলীর ছেলে লিটন আলী ও ভ্যান চালক একই গ্রামের মৃত রেস মোহাম্মদের ছেলে ভিখু আলী।

    স্থানীয়রা জানান, গরীব ও অসহায়দের জন্য ঈদ উপহার হিসেবে সরকারিভাবে ১০ কেজি চাল বিতরণ করা হয়। স্থানীয়দের সন্দেহ হলে দাইপুখুরিয়া ইউপি সদস্য জোবদুল করিম (পারুল) সরকারি চাল অবৈধভাবে নিয়ে যাচ্ছে, এসময় স্থানীয় জনতা ইউপি সদস্য জোবদুল করিম (পারুল) এর ভাতিজা ও ভ্যান চালককে আটক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিমায় ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।

    ভ্যান চালক ভিখু আলী বলেন, এই ভানের আগে এক ভ্যান চাউল পারুল মেম্বারের বাসায় রেখে এসেছি, ২য় বার জনগণ আমাকে আটক করেছে। অভিযুক্ত ইউপি সদস্য জোবদুল করিম পারুলকে মোবাইলফোনে এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।

    দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর রেজা বলেন, আমার ইউনিয়নের ইউপি সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করে প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আযাহার আলী জানান, বিষয়টা অবগত হয়েছি, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।