Category: Uncategorized

  • সাটুরিয়ায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকির অভিযোগ, থানায় জিডি !!

    সাটুরিয়ায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকির অভিযোগ, থানায় জিডি !!

    মানিকগঞ্জের সাটুরিয়ায় শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ  উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম জুয়েল শিকদার। তিনি অত্র উপজেলার ‘বেংরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।

    অভিযোগকারী দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার স্বপন রানা জানান, শিক্ষকদের ক্লাসে ফেরার প্রজ্ঞাপন নিয়ে গত ৬ ডিসেম্বর আমি আমার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করি। সেই পোস্টকে কেন্দ্র শিক্ষক জুয়েল শিকদার আমার ব্যক্তিগত নম্বরে ফোন দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মেসেঞ্জারে কল দিয়ে পোস্টটি ডিলিট করার জন্য চাপ দেন এবং আমাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদান করেন।

    এর কিছুক্ষণ পরই তিনি আমাকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি আপত্তিজনক পোষ্ট করেন।

    শিক্ষক জুয়েল শিকদারের ফেসবুক পোষ্ট-

    এমতাবস্থায় আমি নিজেকে নিরাপদ মনে করছি না বিধায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছি এবং আগামীকাল মামলা করবো।”

    এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক জুয়েল শিকদার জানান, স্বপন রানা ব্যক্তিগত ভাবে আমার পরিচিত। সে আমরা ছোট ভাইয়ের মত। হাসি-তামাশার চলে অসতকর্তাবসতঃ পোষ্টিটি করা হয়েছে। এই ব্যাপারে আমি সত্যিকার অর্থেই লজ্জিত ও অনুতপ্ত।

    শিক্ষকের এমন অশ্রাব স্ট্যাটাসে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একজন শিক্ষকের এমন আচরণ শুধু শৃঙ্খলাভঙ্গই নয়; শিক্ষকের মর্যাদা ও সামাজিক দায়িত্ববোধকেও প্রশ্নবিদ্ধ করেছে।

  • ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগিজ রাজ পরিবারের প্রধান ডিউক

    ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগিজ রাজ পরিবারের প্রধান ডিউক

    সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিণত হয়েছিল গৌরবের মঞ্চে। ঝলমলে পরিবেশে পর্তুগাল রাজপরিবারের প্রধান মহামান্য ব্রাগঁজা ডিউক রাজকীয় বহর নিয়ে এ ক্যাম্পাসে পৌঁছে যান।

    মঙ্গলবার পর্তুগালের রাজ পরিবারের প্রধানের সফরের মূল আকর্ষণ ছিল লন্ডন টি এক্সচেঞ্জের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর।

    এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা নিয়ে অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে ।

    অনুষ্ঠানে ফেয়ার পে চার্টার-এর বাংলাদেশ দূত হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. সবুর খানকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

    ডিউককে প্রদান করা হয় গার্ড অব অনার। পরে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

    এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সবুর খান। এ

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাচেস ইসাবেল ইনেস দে হেরেদিয়া, প্রিন্স আফনসো দে সান্তা মারিয়া, লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান স্যার শেখ আলিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির, উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাসুম ইকবাল, ট্রেজারার ড. হামিদুল হক খান প্রমুখ।

  • মানিকগঞ্জে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাসে অগ্নিসংযোগ

    মানিকগঞ্জে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাসে অগ্নিসংযোগ

    মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার উথলী মোড়ে সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে পার্কিং করে রাখা অবস্থায় বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

    স্থানীয় সূত্রে জানা যায়, জেলা সদরে গিলন্ড এলাকায় মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের পরিবহনের জন্য বেশ কয়েকটি বাস আছে। প্রতিদিন সকালে বাসগুলো দিয়ে শিবালয়ের উথলী ও আশপাশ থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা-নেওয়া করা হয়।

    গতকাল বিকেলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ এলাকায় নামিয়ে দিয়ে বাসটি উথলী এলাকায় সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে পার্কিং করে রাখা হয়। রাত আটটার দিকে একটি বাসে কয়েকজন দুর্বৃত্ত আগুন দেয়। বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

    এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে আগুনে বাসের অধিকাংশ পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) জহিরুল ইসলাম বলেন, বাসটি তাদের প্রতিষ্ঠানের নিজস্ব নয়। ভাড়া নেওয়া বাসটিতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা-নেওয়া করা হতো।

    মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা অভিযোগ করে বলেন, ‘বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই নাশকতা করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে।’ তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

     

  • শিবালয়ে বুদ্ধিপ্রতিবন্ধী ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ

    শিবালয়ে বুদ্ধিপ্রতিবন্ধী ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ

    মানিকগঞ্জের শিবালয়ে ৯ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী এক প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা গত ৭ নভেম্বর শিবালয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, শিবালয়ের কোলা ইউনিয়নের নয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রত্না ২৯ অক্টোবর সকাল ৯টার দিকে স্কুলে যায়। অভিযোগ অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল থেকে বের হওয়ার সময় অভিযুক্ত পরোদাস ওরফে পরিমল দর্জি (৬০) শিশুটিকে ১০ টাকার লোভ দেখিয়ে নয়াবাড়ী বাজারে নিজের টেইলার্সের দোকানে নিয়ে যায়। সেখানে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেওয়া, বুকে কামড় দেওয়া এবং গালে চুমু দেওয়ার অভিযোগ করা হয়েছে।

    শিশুটি বিষয়টি বাড়ি ফিরে তার মা ফুলজান বেগমকে জানালে, তিনি তা বিদ্যালয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করার আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি।

    অভিযোগে আরও বলা হয়, আক্কাছ আলী থানায় অভিযোগ করতে গেলে অভিযুক্ত পরিমলের সহযোগী আব্দুল মালেক (৪৫), শওকত আলী (৩৫) ও আব্দুল মান্নান (৫০) তাকে নয়াবাড়ী বাজারে ডেকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েছে। পরে ৫ নভেম্বর সকালে শওকতের জুতার দোকানে পুনরায় ডেকে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক স্ট্যম্পে সই করানো হয়।

    আক্কাছ আলী জানান, “আমার মেয়েকে যৌন নির্যাতন করা হয়েছে। তাদের সহযোগীরা আমাকে হুমকি দিচ্ছে। আমি চারজনসহ আরও অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার মেয়ের সুষ্ঠ বিচার চাই।”

    ভুক্তভোগীর মা ফুলজান বেগম বলেন, “আমার মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী। আমাদের পরিবারের স্বাভাবিক জীবনযাত্রার সুযোগে পরিমল দর্জি আমার মেয়েকে টাকার লোভ দেখিয়ে নির্যাতন করেছে। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায় বিচার চাই।” অভিযুক্ত পরিমল দর্জির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ বলেন, এবিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে এর সত্যতা পাওয়ায় যৌন পীড়নের মামলা নেয়া হয়েছে। দ্রুত আসামীদের আইনের আওতায় আনা হবে।

  • খালেদা জিয়ার আসনে ছাড় দেওয়া হবে: নাহিদ ইসলাম

    খালেদা জিয়ার আসনে ছাড় দেওয়া হবে: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রনী ভূমিকা রেখেছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ তাদের আসনে ছাড় দেওয়া হবে।”

    বুধবার (৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের গোদনাইলে প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাহউদ্দিন উদ্দিনের পরিবারের সাথে দেখা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, “বর্তমানে রাজনীতিতে পেশীশক্তি, কালো টাকার মালিক, স্থানীয়ভাবে যারা গডফাদারগিরি করে তারা নির্বাচনে দাঁড়ায়- সেই অপসংস্কৃতি চ্যালেঞ্জ করতে চাই। যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের পাশে থাকে, এমন ব্যক্তিকে আমরা জাতীয় সংসদে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।”

    একটি সমঝোতা বা জোটগত রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে বলেও মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা আল আমিন, আহমেদুর রহমান তনুসহ আরো অনেকে।

  • ৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে’-অর্থ উপদেষ্টা

    ৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে’-অর্থ উপদেষ্টা

    চব্বিশের ৫ আগস্টের পর থেকে দেশে চাঁদাবাজি বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি। রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

    অর্থ উপদেষ্টা বলেন, আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো এখন দেড় টাকা, দুই টাকা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর নানা পক্ষ চাঁদাবাজিতে জড়িয়েছে এবং আগে যারা ছিল, তারাও চাঁদাবাজির পেছনে আছে। যারা চাঁদাবাজি করে তারাই আবার ব্যবসায়ী সংগঠনের সদস্য।

    তিনি বলেন, চাঁদাবাজির কারণে পণ্যমূল্য বাড়ছে। কিন্তু এটা থামানো আমার মন্ত্রণালয়ের কাজ না। আর অন্তর্বর্তী সরকার একে ধরো, ওকে ধরো নীতিতে নেই।এ সময় আশা প্রকাশ করে বলেন, আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি কমে ৭ শতাংশে নেমে আসবে।

    সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে, বিদ্যুৎ খাতে ভর্তুকি যৌক্তিকীকরণ করতে এবং রাজস্ব আদায় শক্তিশালী করতে সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে, একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর্মসূচির আওতায় বাড়তে থাকা বৈদেশিক ঋণের বিষয়েও সতর্ক রয়েছে।

    ব্যাংকিং খাত তারল্য সংকট এবং এলসি খোলার জটিলতার মধ্যদিয়ে গেলেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এখন তুলনামূলক স্থিতিশীলতা দেখছি।

    গত বছরের আমদানি ব্যাহতকারী এলসি-সংক্রান্ত বাধাগুলো এখন তেমন নেই। দুর্বল ব্যাংকগুলোকে টিকে থাকতে সহায়তা দেওয়া হচ্ছে, তবে অনিয়মকে উপেক্ষা করা হচ্ছে না।

    জরুরি ভিত্তিতে করজালের বিস্তারের ওপর গুরুত্বারোপ করে অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এরই মধ্যে ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ নামক ডিজিটাল ব্যবস্থা চালু করেছে, যা কাস্টমস ও কর ব্যবস্থাকে আরও সহজতর করছে। প্রথমবারের মতো অনেক প্রভাবশালী ব্যক্তি, যারা এতদিন করের আওতার বাইরে ছিলেন, তাদের কর নোটিশ দেওয়া হচ্ছে।

    আইএমএফ ঋণের আর একটা কিস্তি কি নভেম্বর-ডিসেম্বর সময়ে পাওয়া যাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, না না আমরা এ সময়ে পাবো না। এটা অক্টোবরে রিভিউ হবে। আসতে আসতে মার্চ–এপ্রিল হয়ে যাবে।

    আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে অর্থ উপদেষ্টা বলেন, রাজনৈতিক পরিবেশ তুলনামূলকভাবে শান্ত রয়েছে। বড় দলগুলো নির্বাচন অংশগ্রহণে আগ্রহ দেখিয়েছে, যা একটি ইতিবাচক বার্তা। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

  • চাঁপাইনবাবগঞ্জে অটো চালকদের বিক্ষোভ

    চাঁপাইনবাবগঞ্জে অটো চালকদের বিক্ষোভ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ বিদ্যুৎ বিল আবাসিক থেকে বানিজ্যিক খাতে রূপান্তরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে অটো চালকরা বিক্ষোভ করেছেন।

    রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে সদর উপজেলার হায়াত মোড়, দেবীনগর, শাজাহানপুর, সুন্দরপুর, চরবাঘডাঙ্গা ও ইসলামপুর এলাকা থেকে আসা প্রায় দুই শতাধিক অটো চালক এ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এতদিন তারা আবাসিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছিলেন।

    কিন্তু হঠাৎ করেই বানিজ্যিক বিল আরোপ করায় তাদের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়েছে। ফলে আগের তুলনায় দ্বিগুণ বিল এসেছে। তারা জানান, অটো চালিয়ে যা আয় হয়, তা দিয়ে সংসার চালানোই কঠিন, এর মধ্যে দ্বিগুণ বিল দেওয়া সম্ভব নয়।

    তাই আগের মতো আবাসিক হারে বিল নেওয়ার দাবি জানান তারা। বিক্ষোভে অংশ নেওয়া অটোচালকরা বলেন, আমরা অসহায় মানুষ। এত বেশি বিল দিয়ে গাড়ি চালিয়ে সংসার চালানো সম্ভব নয়। আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই।

    এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার ফজলুর রহমান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অটো চালকদের বিদ্যুৎ বিল বাণিজ্যিক খাতে রূপান্তর করা হয়েছে। তবে আজ যারা এসেছিলেন তাদের কিছুটা সময় দেওয়া হয়েছে।

    বিক্ষোভকারীদের সাথে কথা হয়েছে, আগামীতে চার্জিংস্টেশন রুপান্তর করা হবে। পরে জেনারেল ম্যানেজারের আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • ভোলাহাট সীমান্তে ১৯ জনকে বিএসএফ’র পুশ-ইন

    ভোলাহাট সীমান্তে ১৯ জনকে বিএসএফ’র পুশ-ইন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চাঁনশিকারী সীমান্তে ১৯ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বুধবার সকালে বিএসএফ ঠেলে বাংলাদেশে পাঠানোর পর ৫৯ বিজিবি তাদের আটক করেছে।

    পুশইন করা নারী-পুরষরা হচ্ছে- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার দাসিয়াছড়া কালিরহাট হাজীপাড়া গ্রামের আব্দুল মোতালেব (৪৭), মেহেদুল ইসলাম (২৩), মোকছেদুল হক (৩০), মুর্শিদা বিবি (৩৭), শরিফা বেগম (২৫), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামের আসাদুল ইসলাম (৩৩), শ্রীরামপর গ্রামের দেলোয়ার হোসেন (২৮) ও মালকামলা গ্রামের হযরত আলী (২৮), চাঁপাইনবাবগঞ্জ সদরের নরেন্দ্রপুর গ্রামের লুৎফর রহমান (৩৮), যশোরের চৌগাছা উপজেলার আড়সিংরী গ্রামের আরিফ হোসেন (৩৮), নড়াইল জেলার কালিয়া উপজেলার কোতুয়ালী গ্রামের রেহেনা বেগম (৫৫), মাগুরা জেলা ও উপজেলার নতুন গ্রামের সয়ন সিকদার (২২), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার চরখি কমলা গ্রামের আব্দুর রহমান (৩৭), খুলনা জেলা ও উপজেলার ঘোপখালী গ্রামের জান্নাতুল ফেরদৌস (২৬), ঢাকা জেলার আশুলিয়া থানার সুমি (২৫) ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার গড়পয়ারী গ্রামের শাপলা আক্তার (২১)।

    চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ১০ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে। বিজিবি অধিনায়ক বলেন, সকালে বিএসএফ ওই ১৯ জনকে সীমান্ত পিলার ১১৯/৪ সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে পাঠায়।

    প্রাথমিক তথ্যে জানা গেছে-তারা সবাই বাংলাদেশের নাগরিক। বুধবার ভোরে উপজেলার চামুচা এবং চাঁনশিকারী বিওপির মধ্যবর্তী সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়ার পর অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে।

    ২০১৫ থেকে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান। পরে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিভিন্ন কারাগারে তারা সাজাও খেটেছেন। বিজিবি অধিনায়ক বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • আমি প্রভাই রয়ে গেলাম-সাদিয়া জাহান প্রভা

    আমি প্রভাই রয়ে গেলাম-সাদিয়া জাহান প্রভা

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবনে নানারকম চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছেন। তারপরও দৃঢ় সংকল্পে নিয়মিত নাটকে অভিনয় করছেন। চলচ্চিত্রেও যাত্রা শুরু করেছেন। আপাতত চাকরি ও চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভা।

    প্রভা তার অভিনয় ক্যারিয়ারে দুই দশক পার করছেন। দীর্ঘ এই যাত্রার উপলদ্ধি বর্ণনা করেছেন একটি গণমাধ্যমে। প্রভা বলেন, “আমি আসলে স্টারডম দেখাতে পারি না। এটাকে আমার ব্যর্থতা বা সফলতা দুটিই বলতে পারেন।

    এইচএসসি পরীক্ষার শেষ দিন গিয়েছিলাম মেরিল বিউটি সোপের অডিশনে। পাস করলাম, বিজ্ঞাপনচিত্র তৈরি হলো, রাতারাতি জনপ্রিয়ও হয়ে গেলাম। সারা দেশে আমার পরিচিতি এলো। বৃহস্পতিবারের সংবাদপত্রগুলোতে বড় বড় ছবি ছাপা হতে থাকল। অথচ আমি যে প্রভা সেই প্রভাই রয়ে গেলাম।”

    কষ্ট পেলেও এই ইন্ডাস্ট্রি প্রভাকে অনেক কিছু দিয়েছেন। তা স্মরণ করে এই অভি-নেত্রী বলেন, “শুটিং ইউনিটে কাউকে বুঝে কষ্ট দিয়েছি এমন অপবাদ নেই। কারো শিডিউল ফাঁসানোর রেকর্ডও নেই। অনেক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়েছি, অনেক ক্ষেত্রে ভুল করেছি। তবে থেমে যাইনি, ভুল থেকে শিক্ষা নিয়েছি। আবার ঘুরে দাঁড়িয়েছি। বুকে ব্যথা লুকিয়ে মুখে হাসি রেখেছি।

    এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে। কৃতজ্ঞ থাকব সারা জীবন।” প্রথমবারের মতো একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করছেন প্রভা। একটি হচ্ছে ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’। অন্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’। এটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী।

    এ দুটি সিনেমার প্রথম লটের শুটিং শেষ করেছেন প্রভা। এ বিষয়ে প্রভা বলেন, “দুটি সিনেমারই প্রথম লট শেষ করেছি। বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিন। ফলে দ্বিতীয় লটের শুটিং দেরি হচ্ছে। দেখা যাক, হয়তো আগামী মাসের মাঝামাঝি নতুন শিডিউল দেব।”

  • শিবালয়ে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন

    শিবালয়ে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন

    মানিকগঞ্জের শিবালয়ে থানায় ডেকে নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মিথ্যা মামলা ও অহেতুক হয়রানির প্রতিবাদে পুলিশ সুপার বরাবরে অভিযোগ এবং মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও  স্থানীয়রা।

    মঙ্গলবার বিকেলে শিবালয় উপজেলার পাটুরিয়া- নালী সড়কের ধুতরাবাড়ি এলাকায় ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নিয়ে ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন।এসময় বক্তব্য রাখেন স্থানীয় মাতব্বর মো. আয়ুব তালুকদার,শফিকুল ইসলাম ও ভুক্তভোগী মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    মানববন্ধনে বক্তরা শিবালয় থানার ওসি মো. কামাল হোসেনকে প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, বসতবাড়ি ও জমি সংক্রান্ত বিষয়ে রফিকুল ইসলামের বড় ভাই সাখায়াত হোসেনের স্ত্রী সালমা আক্তার রফিকের বিরুদ্ধে শিবালয় থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। এতে পুলিশ গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রফিককে থানায় ডেকে নেন।

    সেখানে ওসি মো.কামাল হোসেন রফিকুল ইসলামের কোন কথা না শুনেই তার পৈত্রিক বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। এতে সে রাজি না হলে তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে মারধরের ভয় দেখানোসহ নানাবিধ হুমকি দিয়ে গারোদে আটকে রাখেন। ওসি তাকে ৯ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলে রাত গভীরে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

    বক্তারা আরো বলেন, রফিকুল এলাকার ভাল ও সহজ সরল প্রকৃতির মানুষ। তার ভাবি ছালমা আক্তার থানায় যে অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা এ মিথ্যা মামলা এবং রফিককে থানায় ডেকে নিয়ে পুলিশী হয়রানী’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    এই বিষয়ে, স্থানীয় মাতব্বর আয়ুব তালুকদার জানান, বিবাদিত জমিতে রফিকের ১শতাংশ জায়গা  কেনা। এহকাল ও পরকালেও রফিক এ জায়গার মালিক। কারণ এ জায়গা রফিকের সাবকলা আলাদা কেনা।

    এদিকে ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, বিজ্ঞ আদালতের দু’টি রায় আমাদের পক্ষে থাকলেও জমি সংক্রান্ত বিষয়ে বড় ভাইয়ের স্ত্রী সালমা আক্তার থানায় আমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ করেন।

    অভিযোগের প্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় শিবালয় থানার এসআই নুরুল ইসলাম আমাকে ফোন দিয়ে থানায় ডেকে নেন।এসআই আমাকে ওসির সাহেবের রুমে নিয়ে গেলে ওসি আমার কোন কথা না শুনেই ধমক দিয়ে গারদে ঢুকায়।এরপর আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদানসহ মানসিকভাবে নিরযাতন চালায়। রাত ১২টার পর গারদ থেকে আবার ওসির রুমে নিয়ে জোরপূর্বক মুচলেকা নেন।

    এসময় ওসি মো.কামাল হোসেন ৯ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে আমাকে বাড়ি-ঘর ছেড়ে চলে যেতে বলেন। বাড়ি ছেড়ে না গেলে তিনি আমার নামে ১০/১২টি মিথ্যা মামলা ও হাত-পা ভেঙ্গে জেল হাজতে ঢুকিয়ে রাখবে বলে এমন সব হুমকি দেন। রাতে বাড়িতে ফিরে মানসিকভাবে আমি বিপর‌্যস্ত হয়ে পড়ি। সকালে স্থানীয়দের পরামর্শে আমি মানিকগঞ্জ পুলিশ সুপার বরাবরে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করি।

    এ বিষয়ে  শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামাল হোসেন তার বিরুদ্ধে অভিযোগের কথা অস্বীকার করে বলেন, গত ৭ সেপ্টেম্বর জামি সংক্রান্ত বিষয়ে সালমা আক্তার একটি অভিযোগ দায়ের করেন। পর দিন ৮ সেপ্টম্বর এসআই নুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত রফিকুলকে থানায় আসতে বললে সে সন্ধ্যায় থানায় আসেন। রাতে অভিযোগকারীসহ স্থানীয় জামাতের দুই নেতা বিষয়টি পারিবারিকভাবে মিমাংসা করবেন বলে অভিযোগ প্রত্যাহার করে নেন। এছাড়া তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

    উল্লেখ্য পুলিশী হয়রানির কারণে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে রফিকুল বির‌পর্যস্ত অবস্থায় ছাদে বসে মাইকে শিবালয় থানার ওসি ও দারোগা থানা ডেকে নিয়ে তাকে নানা ধরনের হয়রানির ফিরিস্তি তুলে ধরে বক্তব্য দিতে থাকেন। এসময় তিনি তার মৃত্যু না হওয়া পযর্ন্ত ছাদ থেকে নীচে নামবেন না বলে ঘোষনা দিয়ে স্থানীয়দেরকে তার পাশে থাকার আহবান জানান।

    ঘটনাস্থলে ছুটে আসা উৎসক জনতা ও স্থানীয়রা তার ডাকে একত্রিত হয়ে পাশে থাকার আশ্বাস দিলে সে ছাদ থেকে নেমে আসে।যা তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।