Category: Uncategorized

  • স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার হুমকি, আসামি গ্রেফতার

    স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার হুমকি, আসামি গ্রেফতার

    মানিকগঞ্জের সাটুরিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি মো. জাকির হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জাকির উপজেলার রাধানগর গ্রামের গাজীউর রহমানের ছেলে।

    থানা সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে বুধবার ঢাকা জেলার ধামরাই থানাধীন বালিথা এলাকা থেকে আসামি জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।

    গত ২৪ জুন সাটুরিয়া থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর মা। ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একজন দিনমজুর।

    মেয়েটির মা অভিযোগে জানান, গত ১৭ জুন তাদের বাড়িতে খেলাধুলা করছিল মেয়েটি। এ সময় তার চাচাতো ভাই জাকির হোসেন নানা কৌশলে তাকে ঘরে ডেকে নেয়। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয়।

    ভয়ে মেয়ে চুপ থাকলেও পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে রোববার (২২ জুন) সে পুরো ঘটনা পরিবারকে জানায়।

    এরপর মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে তাকে ভর্তি করা হয়।

    সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করছি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিকে দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

  • ভারতে ঢুকে পড়া বিজিবিকে ফেরত দিয়েছে বিএসএফ !

    ভারতে ঢুকে পড়া বিজিবিকে ফেরত দিয়েছে বিএসএফ !

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর সীমান্তে চোরাকারবারি ধরতে গিয়ে দলছুট হয়ে ভারতে ঢুকে পড়া এক বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ।

    শুক্রবার রাতে দলছুট হওয়া বিজিবি সদস্য মতিউর রহমানকে শনিবার রাতে বিজিবি- বিএসএফ’র সাথে পতাকা বৈঠকের পর ফেরত দেয়া হয়। মতিউর জোহরপুর বিওপিতে সিপাহী পদে কর্মরত। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ।

    বিজিবি ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের জোহরপুর সীমান্ত ফাঁড়ির একটি দল গরু চোরাকারবা রিদের ধরতে অভিযান চালায়। এসময় চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে ভারত ভুখন্ডে ঢুকে পড়েন মতিউর রহমান। পরে আর তিনি ফিরে আসতে পারেননি।

    ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, চোরকারবারিদের ধরতে গিয়ে দলছুট হয়ে ভারতের ভিতরে ঢুকে পড়া বিজিবির একজন সদস্য একটি বিএসএফ ক্যাম্পে আশ্রয় নেন বলে শুনেছি।

    বিজিবির রাজশাহী সেক্টর কমা-ার বলেন, বিষয়টি তাৎক্ষনিকভাবে বিএসএফকে জানানো হলে শনিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয় তাকে। ভারতে ঢুকে পড়া মতিউর রহমানকে ফেরত দেয়ার আগে বিএসএফের বাজিতপুর ক্যাম্পে রাখা হয়েছিল।

    সীমান্তের শূন্য রেখায় শনিবার রাত সাড়ে ১০ টা পর্যন্ত বিজিবি-বিএস এফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিজিবি সদস্যতে ফেরত দেয় বিএসএফ।

  • শরীয়তপুরের ডিসির আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল

    শরীয়তপুরের ডিসির আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল

    শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের (ডিসি) জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে এক নারীকে তার সঙ্গে অবস্থায় দেখা যায়। এ ঘটনা জেলা ও দেশ জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে।

    ২০ জুন শুক্রবার সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুক টাইম লাইনে ও টেলিগ্রামে জেলা প্রশাসকের আপত্তিকর ছবি এবং ভিডিওটি প্রকাশ করেন।

    ছবি ও ভিডিও প্রকাশ করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শরিয়তপুরের ডিসি মো. আশরাফ উদ্দিন। একজন জনগুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি। উনি এই ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছেন। ভিডিও করেছেন। ছবির ওনাকে (ছবিতে থাকা নারী) বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। এখন বিয়ে না করে হুমকি দিচ্ছেন। গল্পের খানিকটা কমেন্টের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে।’

    এছাড়াও টেলিগ্রামে পোস্ট করা ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন শার্টের বোতাম খুলে বুক খোলা অবস্থায় লাল-হলুদ রঙের জামা ও সেলোয়ার পড়া এক নারীকে কোলে নিয়ে চুম্বন করছেন। এছাড়া ভিডিওর মাঝে মোবাইলের ভিডিও কলে থাকা অবস্থায় ওই নারীকে তার বিশেষ অঙ্গ প্রদর্শন করতে দেখা গেছে আশরাফ উদ্দিনকে।

    ভিডিওতে থাকা নারীর সঙ্গে কথা হলে পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘উনি (ডিসি) আমার নিকটতম আত্মীয়। আমাকে বিয়ের কথা বলে আমার স্বামীর সাথে ডিভোর্স করিয়েছে। তিনি আমার সংসার ও সমাজ ধ্বংস করে পথে বসিয়েছে। এখন আমাকে বিয়ে না করে উল্টো মেরে ফেলার হুমকি দিচ্ছে। সে এর আগে আমাকেশারীরিকভাবে মারধর করেছে। আমার ২৫ বছর সংসারে আমি কোথাও সম্পর্কে জড়াইনি।

    কিন্তু সে আমাকে মানসিকভাবে ব্লাকমেইল করে তার প্রতি আসক্ত করেছে। সে আমাকে কলঙ্কিনী বানিয়ে ছেড়ে দিয়েছে। তার জন্য কোথাও আমি মুখ দেখাতে পারি না। কিন্তু সে রাজার হালে রয়েছে। কোটি কোটি টাকা কামাবে সেই ধান্দা করছে। ওর কারণে দুটি সংসার নষ্ট হয়ে গেছে। আমি এখন তার বিচার চাই।’

    এদিকে জেলা প্রশাসকের আপত্তিকর ছবি-ভিডিও প্রকাশের পর এ নিয়ে সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ক্ষোভ জানিয়ে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ডিসি তার চরিত্র ধরে রাখতে পারেননি। ডিসির কাছ থেকে এ ধরনের কাজ কেউ প্রত্যাশা করে না। তার এমন অপ্রত্যাশিত ভিডিও বা ছবি ভাইরাল হবে এটা আমরা বা জনগণ কেউ প্রত্যাশা করিনি।

    এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের মুঠো-ফোন ও হোয়াটসঅ্যাপে নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হয়ে যোগদান করেন।

    এর আগে তিনি ২৭ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে পূর্বে নিউরো ডেভলপমেন্ট ও প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

  • সন্ধানী-

    সন্ধানী-

    রস যত দিন দেহে প্রিয়

    ল`হ সাধ-মজা,

    কুষ্ঠতায় হবে বর্ণহীন, একদিন

    -মরুতে মর্ম ধজা।।

     

    অর্থে-স্বার্থে সদা চলন

    বাজাঁও প্রেম ডুগডুগি,

    ভিজিঁয়ে কোমর-নাচানী দোলন

    বলনে, আমীষ ভোগী।।

     

    পড়েকি মনে? মিলনের ধামে

    কি? দিয়েছিলে কথা,

    আকুল-তিয়াশে প্রেম প্রিয়াসে

    সেই যুগল ব্যাকুলতা।।

     

    স্বাধীনতায় আজ, যুগাঙ্কী তুমি

    ঢলছে কামনার রস,

    উৎঙ্খলনের অমৃত সাধ

    -হয়ে মায়ার বশ।।

     

    পরীক্ষা এ’ যাচাই-বাছাইয়ের !

    তাই, সরল-গরল মিকচার,

    নিরন্কুশ রস-মঞ্জুরী- প্রভু

    একদিন, চাইবে ফেরৎ তাহার।।

     

    সাজেদা গো’-

    এ-ধাম, ভজনার খেলাঘর

    তাতাঁরে বাজাতে-নিজের স্বরে

    খেলছে বাজীঁকর।।

     

    উড়ছে ঘুড়ি, আকাশ জুড়ি

    -দিচ্ছে সূতো ঢিল,

    কর্ম ফলে ধর্ম বিচার

    করিবেন একদিন বিজয়ী বীর।।

  • চাঁপাইনবাবগঞ্জের কানসাটে দিনব্যাপী আম সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জের কানসাটে দিনব্যাপী আম সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে আজ ৬ মে দিনব্যাপী অনুষ্ঠিত হলো আম সম্মেলন ২০২৫।

    ম্যাংগো ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে এই সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৩৫০ জন আম চাষি ও উদ্যোক্তা অংশ নেন। সম্মেলনে আম শিল্পের সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ রপ্তানিমুখী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাব গঞ্জের আম শুধু দেশের গর্ব নয়, বৈদেশিক মুদ্রা অর্জনেরও বড় উৎস হতে পারে। তবে রপ্তানির জন্য প্রয়োজন নিরাপদ উৎপাদন, আধুনিক সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের প্যাকেজিং।

    এই লক্ষ্যে জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। সম্মেলনে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৌফিক আজিজ।

    তিনি বলেন, আম উৎপাদনের সাথে সংশ্লিষ্ট কৃষক ও উদ্যোক্তারা যদি সমন্বিতভাবে কাজ করেন, তবে রপ্তানি বাজারে বাংলাদেশ আরও শক্ত অবস্থান নিতে পারবে। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ।

    সম্মেলনের আহ্বায়ক শহীদুল হক হায়দারী শহিদ মিয়া বলেন, আম আমাদের অর্থনীতির এক সম্ভাবনাময় খাত। কিন্তু এই খাতে কাঙ্ধি-সঢ়;ক্ষত উন্নয়ন তখনই সম্ভব, যখন আমরা একযোগে প্রশিক্ষণ, অবকাঠামো এবং বাজার ব্যবস্থাপনায় মনোযোগ দেব। আজকের সম্মেলনের উদ্দেশ্যই হলো সেই সহযোগিতার পথ সুগম করা। বক্তব্য রাখেন ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবীব।

    তিনি বলেন, আম রপ্তানিতে বড় বাধা হয়ে আছে কীটনাশকের অব-শিষ্টাংশ, মানসম্মত প্যাকেজিংয়ের অভাব, হ্যান্ডলিংয়ের দুর্বলতা এবং শীততাপ নিয়ন্ত্রিত গুদাম ও পরিবহন সুবিধার সীমাবদ্ধতা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে যুগোপযোগী অবকাঠামো গড়ে তোলা।

    বক্তারা রপ্তানিমুখী জোন চিহ্নিতকরণ, দক্ষ রপ্তানিকারক তৈরি, আন্তর্জাতিক মানের আধুনিক প্যাকিং হাউস স্থাপন এবং রপ্তানি সংক্রান্ত নিয়মনীতি সহজীকরণের ওপর জোর দেন।

    আম উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই সম্মেলন শুধু অভিজ্ঞতা বিনিময়ের একটি সুযোগই নয়, বরং দেশের আম শিল্পকে বিশ্ব বাজারে এগিয়ে নিতে একটি মাইলফলক হয়ে উঠবে।

    তারা বলেন, আমের নানা সমস্যা ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে চাষি, উদ্যোক্তা, গবেষক ও প্রশাসনের সমন্বয়ে একযোগে কাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে, তবেই রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে।

  • সাটুরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদলের দুই নেতা কে কারণ দর্শানোর নোটিশ

    সাটুরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদলের দুই নেতা কে কারণ দর্শানোর নোটিশ

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সাটুরিয়া উপজেলা শাখা কর্তৃক দড়গ্রাম ইউনিয়ন যুবদলের দুই নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। এ ব্যাপারে সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক জনাব মোহাম্মদ আমীর হামজা স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে এই নির্দেশ দেওয়া হয়। আজ সোমবার ৫‘মে অত্র উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজার স্বাক্ষরে নোটিশটি জারি করা হয়।

    এতে উল্লেখ করা হয়, দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে  দড়গ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম কবির দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অবৈধ ব্যবসা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত।

    এসব কর্মকাণ্ড দলীয় গঠনতন্ত্র ও নীতিমালার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৩ (তিন) দিনের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজা আরো জানান, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা

    টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা

    টাঙ্গাইলের ধনবাড়ীতে মিজানুর রহমান (৪০) নামের এক আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ মে) রাতে উপজেলার ভাইঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মিজানুর রহমান উপজেলার নরিল্লা সান্ডাইল পুর এলাকার মৃত মান্নানের ছেলে মিজানুর রহমান। তিনি ধোপাখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।

    স্থানীয়রা জানান, এতদিন স্থানীয় মসজিদ, গোরস্থান, মাদরাসা এবং ঈদগাহ মাঠ পরিচালনা করেছেন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান। স্থানীয় বায়তুল আমান নুরানি ও হাফিজিয়া মাদরাসার দেড় শতাংশ জমি নিয়ে তার সঙ্গে বিরোধ ছিল বিএনপি নেতা আলামিনের। শুক্রবার সন্ধ্যার দিকে মিজানুর রহমান একটি দোকানে চা পান করতে যান। এসময় আলামিন তাকে ডেকে নিয়ে অন্য স্থানে যান। পরে আলামিন, সাদিকুল, জহুর আলী ও তাদের সহযোগীরা মিজানুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।

    স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

    এ বিষয়ে ধোপাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সামাদ আজাদ জানান, মিজানুর রহমানকে রুমের ভেতরে নিয়ে শাটার নামিয়ে হত্যা করে মসজিদের সামনে ফেলে যায়।

    ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

  • সাটুরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গে সভাপতিসহ বিএনপির ৩ জনকে শোকজ

    সাটুরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গে সভাপতিসহ বিএনপির ৩ জনকে শোকজ

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দরগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদককে শোকজ করেছে দলটি। শুক্রবার (২ মে) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।

    উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ ও সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারের যৌথ স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    শোকজ পাওয়া নেতারা হলেন- দরগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, দরগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির সহছাত্রবিষয়ক সম্পাদক ফয়জুল করিম শামীম।

    বিজ্ঞপ্তিতে তিন নেতাকে ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর লিখিত জবাব চাওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।

     

  • অচিন পাখী

    অচিন পাখী

    দূর আকাশে উড়িঁয়ে দিলাম
    আমার সুপ্ত ভালবাসা,
    শব্দহীন চোখের জলে
    খোজঁতে তারে ভাষা।।

    উড়ঁছে মায়া অন্তগিরি
    ছুটছে জোড়ে গতি,
    গননভেদী আকাশ ছেদী
    ধ্রুবতারা- জ্যোতি।।

    সপ্ত-রেখার দুর-নীলিমায়
    দূরন্ত তার ছায়া.
    দিগ-ছাড়িয়ে মাঠ পেরিয়ে
    দৃষ্টি করা কায়া।।

    শূণ্যে উড়ে শূণ্যে ঘুরে
    শূন্যে তাহার বাস,
    নীলপরীদের মন মাতিয়ে
    মিটে তাহার আশ।।

    হৃদ আকাশের বাধঁনছেদী
    বিশাল ভূবণ পেয়ে
    নাচে-পাখী, ঘুরে ফিরে
    সপ্ত রঙ্গ গেয়ে।।

    আধাঁর-কালো, আমার আকাশ
    নিত্য ঝড়ে বারি,
    পুরাতন সেই স্মৃতি কথায়,
    প্রেম বিরহে তারই।।

    ফিরে গেয়ে জগৎ ধেয়েঁ
    গীত বিরহী প্রাণ,
    অচিন পাখীর- অচিন ভাষা
    অচিন তাহার গান।।

  • ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানাধীন বালিথা এলাকায় (আকিজ গোডাউনের সামনে) সেলফি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাস্থলেই নিহত মোটরসাইকেল চালক মোহাম্মদ রাকিব হোসেন (২২), মানিকগঞ্জ সদর উপজেলার নারীকুলি গ্রামের মো. রজব আলীর ছেলে।

    একই ঘটনায় আহত মোটরসাইকেল অপর-আরোহী মজিদ হোসেন গুরুতর আহত হয়েছে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার নারীকুল গ্রামের মো. নুর হোসেনের ছেলে।

    আজ (২৪ এপ্রিল ) সকালে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারওয়ার। এ বিষয়ে তিনি জানান,দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে।

    গোলড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সেলফি পরিবহনের একটি বাস (রেজি নং ঢাকা মেট্রো-ব-১৪-২৩৯৪) দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি নাম্বারবিহীন এ্যাপাসি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই ঘটনায় একজন নিহত ও আপরজন গুরুতর আহত হন।

    এ বিষয়ে, গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারওয়ার বলেন, খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানার এসআই জাকারিয়া হোসেন ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মরদেহ ও দুর্ঘটনা কবলিত যানবাহন থানার হেফাজতে নিয়ে আসেন। ঘটনাটি নিয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।