Category: Uncategorized

  • প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৩

    প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৩

    ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সকালে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরোয়ার সংবাদ মাধ্যমকে জানান, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ ভোরে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে তা পরিস্কার করেননি তিনি।

    এর আগে রবিবার নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় আট জনের বিরুদ্ধে মামলা করেন।মামলায় অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনকে আসামি করা হয়।

    উল্লেখ্য, ২৪ বছর বয়সী জাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়।প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, শনিবার বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়।

    এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন। টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে বুকে ছুরি মেরে হত্যা করা হয়েছে পারভেজকে।

    পারভেজের ছুরিকাঘাত হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়টির টেক্সটাইল বিভাগের একাধিক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসের পাশে একটি দোকানে বন্ধুদের সঙ্গে সিঙ্গারা খাচ্ছিলেন পারভেজ। তাদের পাশে সদ্য ভর্তি হওয়া ইংরেজি ও ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের সঙ্গে তাদের বন্ধু ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী ছিলেন। এক পর্যায়ে দুই ছাত্রী অভিযোগ করেন পারভেজ তাদের উত্যক্ত করেছেন। তারা বিষয়টি প্রাইমএশিয়া ইউনিভার্সিটির প্রক্ট্ররকে জানান।

    এরপর প্রক্টর পারভেজকে ডেকে নেন। প্রক্টর অফিসে পারভেজ দাবি করেন, তিনি বন্ধুদের সঙ্গে নিজেদের আলাপের বিষয় নিয়ে হাসাহাসি করছিলেন, কাউকে উত্যক্ত করেননি। এক পর্যায়ে ওই দুই ছাত্রীর কাছে ক্ষমা চাইতে বলা হলে পারভেজ ক্ষমাও চান।

    ঘটনার বর্ণনা দিয়ে শিক্ষার্থীরা দাবি করেন, সেখানেই ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পারভেজকে হুমকি দেন। প্রক্টরের অফিস থেকে বেরিয়ে আসার পর কিছু বহিরাগত এসে আক্রমণ করেন। একপর্যায়ে ধারালো কিছু দিয়ে পারভেজের বুকে আঘাত করে তারা পালিয়ে যান।

    পরে রক্তাক্ত পারভেজকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

     

     

     

  • বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক আগামী বুধবার

    বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক আগামী বুধবার

    প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বৈঠক করবে আগামী বৃহস্পতিবার। এ লক্ষ্যে দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ তার দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে বুধবার ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

    মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, উভয়পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা না হলেও আলোচনার সময় পারস্পরিক স্বার্থের সব বিষয়ই আলোচনায় আসবে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসেন খান এই বৈঠকে যোগদানের জন্য বর্তমানে ঢাকায় রয়েছেন।

    এ ব্যাপারে তিনি বলেন, ইসলামাবাদ ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে বিশেষভাবে আগ্রহী। তিনি বলেন, পাকিস্তান বিশেষ করে তাদের পণ্যের দাম প্রতিযোগিতামূলক বিবেচনায় বাংলাদেশে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছে। তুলাকে প্রধান পণ্য হিসেবে উল্লেখ করে পাকিস্তান তুলা সরবরাহ করতে আগ্রহী।

    হাইকমিশনার বলেন, পাকিস্তান যেহেতু আফগানিস্তান ও ইরান থেকে পণ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। তাই পরিবহন খরচ কম হলে বাংলাদেশের জন্য পাকিস্তানের মাধ্যমে আমদানি অন্বেষণ করার সুযোগ রয়েছে।

    সরাসরি বিমান যোগাযোগের বিষয়ে হাইকমিশনার খান বলেন, ফ্লাই জিন্নাহ ছাড়াও, শিয়ালকোটে অবস্থিত আরেকটি পাকিস্তানি বেসরকারি বিমান সংস্থা এয়ার সিয়াল ঢাকায় ফ্লাইট পরিচালনার জন্য সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের কাছে আবেদন করেছে। তিনি বলেন, ফ্লাই জিন্নাহ বর্তমানে ঢাকায় কার্যক্রম শুরু করার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে, এয়ার সিয়াল অনুমোদন পাওয়ার দুই মাসের মধ্যে সরাসরি ফ্লাইট শুরু করবে বলে আশা করা হচ্ছে।

    তিনি আরো বলেন, সরাসরি বিমান সংযোগ পর্যটন বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। দুই দেশের মধ্যে অমীমাংসিত ঐতিহাসিক সমস্যা সম্পর্কে জানতে চাইলে হাইকমিশনার বলেন, সারা বিশ্বে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের বিষয় বিদ্যমান থাকে, তবে বর্তমান সম্পর্ক বা অর্থনৈতিক সহযোগিতাকে বাধাগ্রস্ত করা উচিত নয়।

    ঢাকায় অবস্থানকালে পাকিস্তানের পররাষ্ট্রসচিব বালুচ বৃহস্পতিবার এফওসি’র পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

    পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন। ২০১২ সালের পর বাংলাদেশে এটি হবে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।

  • পাঁচ বছর সরকারকে ক্ষমতায় দেখতে চায় এই দেশের জনগণ-স্বরাষ্ট্র উপদেষ্টা

    পাঁচ বছর সরকারকে ক্ষমতায় দেখতে চায় এই দেশের জনগণ-স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি। এ কথা জনগণ বলেছে। আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি ব্রিফিংয়ে এ কথা বলেন।

    জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন কবে হতে পারে তা বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা, এর বাইরে আমার কিছু বলার নেই। তিনি আরও বলেন, চট্টগ্রাম ডিসি হিলে বৈশাখের অনুষ্ঠানের আগেরদিন হামলার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সরকার ব্যবস্থা নেবে।

    এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) প্রধানের পদ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিকের বদলি নিয়ে প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিবিপ্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘলা আলম ইস্যুর সংশ্লিষ্টতা নেই। এটা রুটিন প্রক্রিয়া। কেউ দায়িত্বে আসবেন, আবার চলেও যাবেন। সাম্প্রতিক সময়ে পুলিশের লোগো পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন কার্যকর হবে।

    পহেলা বৈশাখ উদযাপন সফল হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম আরও বলেন, প্রথমবারের মতো জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। সবার সহযোগিতায় নিরাপত্তা বাহিনীও ভালোভাবে কাজ করতে পেরেছে। আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষজনকে ধন্যবাদ জানাচ্ছি।

    প্রসঙ্গত, এর আগে সুনামগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, সাধারণ মানুষ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে। রাস্তা থেকে আমাকে বলতেছে আপনারা আরও ৫ বছর থাকেন। এ নিয়ে পরবর্তীতে ব্যাপক সমালোচনা শুরু হয়।

     

  • সাংবাদিক রহিমের উপর হামলা, গ্রেফতার ১

    সাংবাদিক রহিমের উপর হামলা, গ্রেফতার ১

    শাহিনুর ইসলাম প্রান্ত,  লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি আব্দুর রহিমের উপর হামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই উপজেলার আলাউদ্দিন হোটেল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

    পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় মুন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    জানা গেছে, সাংবাদিক আব্দুর রহিম গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার শিকার হয়। এ ঘটনায় তিনি গত ৩মার্চ বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেন। সেই মামলার একজন আসামী হলেন সির্ন্দুনা ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন খাঁন।

    ওই মামলার জের ধার আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন খাঁনের পুত্র যুবদল নেতা দাবীদার মাহফুজুর রহমান খাঁন বিপ্লবের নেতৃত্বে কয়েকজন দলবদ্ধ হয়ে সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলা চালায়।

    অপর একটি সুত্র বলছে, কয়েকজন যুবদল ও ছাত্রদলের নেতাও এ সময় সাংবাদিক আব্দুর রহিমকে মারধর করার ঘটনায় বিপ্লবকে পিছন থেকে সহযোগিতা করেন। পরে স্থানীয় লোকজন সাংবাদিক আব্দুর রহিমকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান।

    সেখানে তার অবস্থা আশংকাজনক হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন খাঁনের ছোট পুত্র মুনকে গ্রেফতার করেছে পুলিশ।

    হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন জানান, আমরা স্থানীয় পুলিশকে অপরাধীদের ধরতে সময় দিয়েছি। এ সময়ের মধ্যে গ্রেফতার করতে না পারলে আমরা আন্দোলনে নামবো।

    হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী জানান, সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • অস্থিরতার কারণে চলতি বছর নির্বাচন কঠিন : নাহিদ

    অস্থিরতার কারণে চলতি বছর নির্বাচন কঠিন : নাহিদ

    বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এবং চলতি বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা কঠিন হবে। নতুন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

    বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। গত বছরের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চলতি মাসে জানিয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে যদিও অস্থিরতা অব্যাহত রয়েছে।

    নাহিদ ইসলাম বলেন, “স্বল্পমেয়াদী সংস্কার কিছুটা হলেও ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী নয়। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশিং ব্যবস্থায়, আমি মনে করি না যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব।সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন নাহিদ ইসলাম।

    তিনিই প্রথম গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ যিনি ড. ইউনূসের নির্বাচনের সময় সীমা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছে রয়টার্স।রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্বাস করেন যে, তার যুব নেতৃত্বাধীন দলটি জাতীয় রাজনীতিকে উল্লেখযোগ্যভাবে পুনর্গঠন করতে পারে।

    বাংলাদেশের রাজনীতিতে কয়েক দশক ধরে হাসিনার আওয়ামী লীগ এবং তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আধিপত্য বিস্তার করেছিল। এই দলগুলো আগাম নির্বাচনের দাবি জানিয়েছে।

    তাদের যুক্তি হচ্ছে, ক্ষমতা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত।আওয়ামী লীগ সরকার পতনের পর অস্থিরতার ঘটনাগুলোর মধ্যে রয়েছে হাসিনার সরকারের প্রতীকগুলোতে আক্রমণ এবং ছাত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ।

    মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দিরে হামলার খবরও পাওয়া গেছে, যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে এই প্রতিবেদনগুলো অতিরঞ্জিত।

    নাহিদ ইসলাম জানান, গত সপ্তাহে গঠিত এনসিপি যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।

    তবে তিনি জানান, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ – যা অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল এবং ছাত্রকর্মীদের সাথে পরামর্শ করে প্রস্তুত করার পরিকল্পনা করছে – এর উপর ঐকমত্য অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    এই নথিটি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং গত বছরের সহিংসতায় নিহত এক হাজার জনের প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণাপত্র প্রস্তুত করার কথা বলার পর, ছাত্র বিক্ষোভকারীরা সংবিধান পরিবর্তনের আহ্বান প্রত্যাহার করে নেয়।

    নাহিদ বলেন, “যদি আমরা এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা অবিলম্বে নির্বাচনের ডাক দিতে পারি। কিন্তু যদি আরো সময় লাগে, তাহলে নির্বাচন স্থগিত করা উচিত।”

    এনসিপি প্রধান জানান, বাংলাদেশের অনেক ধনী ব্যক্তি তার দলের অর্থায়নে সহায়তা করছেন। শিগগিরই তারা একটি নতুন অফিসের জন্য এবং নির্বাচনের জন্য তহবিল তৈরির চেষ্টা করবেন।

  • হাতীবান্ধায় অবৈধ বাজার স্থাপনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

    হাতীবান্ধায় অবৈধ বাজার স্থাপনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

    লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা মহাসড়কের পাশে অবৈধভাবে যত্রতত্র কাচামালের বাজার স্থাপন হওয়ায় সরকারি ডাককৃত শহীদ মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। এতে করে প্রায় ১ঘন্টা ব্যাপি মহাসড়কে যানচলাচল বন্ধ হয়।

    বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে প্রায় ১ঘন্টা ব্যাপি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শহীদ মুক্তিযোদ্ধা বাজারের কাচামাল ব্যবসায়ীরা। পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা।

    ব্যবসায়ীরা বলেন, বাজারের জন্য সরকার কতৃক নিদিষ্ট স্থানে শহীদ মুক্তি যোদ্ধা বাজার থাকলেও উপজেলা শহরে যত্রতত্র অবৈধভাবে বাজার বসিয়েছে একটি চক্র।

    এতে করে সরকার কতৃক নিদিষ্ট স্থানের শহীদ মুক্তিযোদ্ধা বাজারের কাচামাল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার সরকারকে ট্যাক্স দেই কিন্তু অবৈধ বাজার গুলো তো কোন ট্যাক্স দেয়না। তারা কিভাবে বাজার বসায়। আমরা অনেকেই পথে বসেছি। সরকারে কাছে আবেদন জানাচ্ছি যাতে অবৈধ ভাবে গড়ে ওঠা বাজার গুলো বন্ধ করে দেয়া হয়।

    এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞা বলেন, আমরা আজ বিকেলে অবৈধ বাজার গুলোতে অভিযান চালাবো।

  • চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ ॥ দু’গ্রুপে সংঘর্ষ-ককটেল বিষ্ফোরণ

    চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ ॥ দু’গ্রুপে সংঘর্ষ-ককটেল বিষ্ফোরণ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জন দাবীতে সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাব গঞ্জ পৌর পার্কে এই সমাবেশ হয়।  সমাবেশের মঞ্চে বসা ও বক্তব্য দেয়াকে কেন্দ্র করে সমাবেশ চলাকালে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলে প্রায় ১০মিনিট ধরে। এতে বেশকিছু নেতা-কর্মী আহত হয়।

    সংঘর্ষের পর একটি গ্রুপ সমাবেশস্থল থেকে চলে যায়। কিছুক্ষন পরই পৌর পার্ক পার্শ্ববর্তী শহরের বড়ইন্দারা মোড়ের গোলচত্বরে পর পর ২টি বিকট শব্দে ককটেল বিষ্ফোরণ হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা করে। এসময় সমাবেশ স্থলের চেয়ার ভাংচুর করা হয় এবং ব্যানার ছিড়ে ফেলে একটি গ্রুপ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং নেতৃবৃন্দ বক্তব্য সংক্ষিপ্ত করে সমাবেশস্থল ত্যাগ করেন।

    সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহীন শওকত। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলাম জাকারিয়া।

    জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক এ্যাড. রফিকুল ইসলাম টিপু।

    উপস্থিত ছিলেন জেলা বিএনপি, সদর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শিবগঞ্জ উপজেলা বিএনপির নব গঠিত কমিটির আহ-বায়ক ও নয়ালাভাঙ্গা ইউপি’র সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, নাচোল উপজেলার বিএনপির সভাপতি এম মজিদুল হক ও সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, ভোলাহাট উপজেলা বিএন পির আহবায়ক ইয়াজদানী জজসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। সম্মেলনে বক্তারা স্বৈরাচার আওয়ামীলীগ সরকার ও দোষরদের নানান কর্মকান্ডের কঠোর সমালোচনা করেন।

    নুন্যতম সংস্কারের পর দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বতী সরকারের প্রতি দাবি জানান বক্তারা। বিএনপি দলের মধ্যে কোন চাঁদাবাজ, ভূমিদস্যু, দখলবাজ, টেন্ডারবাজ বা কোন সন্ত্রাসীর স্থান নেই।

    সমাবেশ চলাকালে অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে যেন এমন ধরণের কোন ঘটনা না ঘটে, সেজন্য নেতা-কর্মীদের সতর্ক করেন বক্তারা।

  • মানিকগঞ্জে ছাত্র শিবিরের ‘৪৮’ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    মানিকগঞ্জে ছাত্র শিবিরের ‘৪৮’ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ” ৪৮” তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলদেশ ইসলামী ছাত্রশিবির মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে সদর হাসপাতাল গেইট থেকে শুরু করে একটি বনার্ঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক হয়ে খালপাড় ব্রিজ প্রদক্ষিণ করে সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শহীদ চত্বরে এসে সমাবেশ করে।

    এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মানিকগঞ্জের কৃতি সন্তান মু: জাহিদুর রহমান। জেলা ছাত্র শিবির সভাপতি মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশ পরি-চালনা করেন জেলা সেক্রেটারি মোঃ মনিরুজ্জামান।

    বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী মানিকগঞ্জ জেলা আমির মাওলানা কামরুল ইসলাম, জামায়াতে ইস-লামী মানিকগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি এডভোকেট মনোয়ারুল হক, সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি এডভোকেট মোঃ জামাল উদ্দিন, ছাত্রনেতা মাহ-বুবুর রহমান, মফিজুর রহমান, আবদুল মতিনসহ সাবেক ও বর্তমান জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

    দীর্ঘদিন পর ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে দলীয় এবং জাতীয় নিয়ে বিশাল র‍্যালি ও সমাবেশে বর্তমানে বিভিন্ন পেশায় নিয়োজিত সাবেক নেতাকর্মীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং স্কুলের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা ব্যানার প্লেকার্ড সহকারে নানা স্লোগানতুলে অংশগ্রহণ করেন।

    বৃহস্পতিবার মানিকগঞ্জে টক অব দ্যা সিটি ছাত্রশিবিরের এ কর্মসূচি সকল শ্রেণী পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছে।

     

  • চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

    চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
    সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

    অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদে পদন্নতিপ্রাপ্ত) আবুল কালাম সাহিদ।

    উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তরিকুল ইসলাম, জেলা সুপার মোঃ শরিফুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ পৌর-সভার সচিব মোঃ মামুনুর রশিদ, জেলা শিক্ষা (ভারপ্রাপ্ত) অফিসার মোঃ আব্দুল মতিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী, মহিলা ও শিশু সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ, দৈনিক গৌড় বাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আজিজুর রহমান শিশির, দৈনিক চাঁপাই দপর্ণ’র নিজস্ব প্রতিনিধি মোঃ ইসাহাক আলীসহ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শরিফ উদ্দিনসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান।

    সভায় দিবসটি ভাবগাম্ভির্য ও যথাযথভাবে পালনে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণসহ নানা কমূর্সচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

    সিদ্ধান্তগুলো হলো, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সভায় ভাষা শহিদদের সঠিক নাম উচ্চারণ করার জন্য গুরুত্ব দেয়া হয়। ২১ ফেব্রুয়ারি সঠিক মাপে ও নিয়মে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা দেয়া হয়।

    বিকাল ৪ চায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মুক্ত মঞ্চে হবে বলে আলোচনা সভায় সিদ্ধান্ত নেয়া হয়। দিবসটি উপলক্ষে মসজিদ ও মন্দির-গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে দোয়া ও প্রার্থণার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

    চাঁপাইনবাবগঞ্জ জেলার আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব স্ব কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

  • আ‌মি কিন্তু আ‌মিই আ‌ছি

    আ‌মি কিন্তু আ‌মিই আ‌ছি

    হয়তো তু‌মি ভু‌লে গেছ, হয়তো ম‌নে নেই-
    আ‌মি কিন্তু আ‌মিই আ‌ছি সেই তোমারি সেই।

    একটু না হয় খু‌ঁজে দেখ, তোমার আ‌শেপা‌শে
    অনুভু‌তি‌তে আ‌ছি কা‌ছে স্মৃ‌তির ভেলায় ভে‌ঁসে।

    তোমার আমার যত্নে গড়া অজা‌ন্তের স্মৃ‌তি
    নির‌বে আ‌সে দু’‌চো‌খে ভা‌সে, জানায় আকু‌তি।

    মন পাতালের গহ্বরে চড়ি হতাশার সিঁড়ি
    ধর‌তে গি‌য়ে তোমার হাত শূন্য হা‌তে ফি‌রি।

    স‌বি আ‌ছে তেমনও এখনও, শুধু তু‌মি নেই
    আ‌মি কিন্তু আ‌মিই আ‌ছি সেই তোমারি সেই।