৫৩ বিজিবি’র অভিযানে ৩২টি ভারতীয় মোবাইল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে মনাকষা সীমান্তে চোরাচালানকৃত ৩২টি ভারতীয় মোবাইল উদ্ধার হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক সাড়ে ৫টার দিকে মনাকষা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাবুপুর ইউনিয়নের বোগলাউড়ি এলাকা থেকে লুকিয়ে রাখা অবৈধ ও চোরাচালানকৃত ৩২টি ভারতীয় মোবাইল উদ্ধার করে ৫৩ বিজিবি সদস্যরা।

উদ্ধারকৃত মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে ৫৩ বিজিবি বলেও জানান ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *