শিবালয়ের জুলহাসের উড়োজাহাজ এখন ৫০ ফুট উঁচুতে !

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জুলহাস নামের এক যুবকের তৈরি উড়োজাহাজ এখন আকাশে উড়ছে। জুলহাস তার তৈরী উড়োজাহাজটি ৫০ ফুট উঁচুতে উড্ডয়ন করাতে সক্ষম হয়েছে। টানা চার বছরের চেষ্টায়  পর উড়োজাহাজটি বানাতে ও উড়াতে সক্ষম হন ষাইটঘর তেওতা এলাকার বাসিন্দা জুলহাস মোল্লা।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার উপস্থিতিতে সফলভাবে উড্ডয়ন করে উড়োজাহাজটি। ছয় ভাই ও দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম। জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পাস করার পর অর্থাভাবে আর পড়া-লেখা হয়নি তার। জুলহাস এখন ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে।

জুলহাসের বাবা জলিল মোল্লা বলেন, ‘জুলহাস ছোটবেলা থেকেই প্লাস্টিকের জিনিস কাটাকাটি করে কিছু না কিছু বানাতে চায়। জিজ্ঞেস করলে বলতো, একদিন দেখবে আমি কী বানাইছি। সারা দেশের মানুষ দেখবে। গত চার বছর ধরে চেষ্টা করছে প্লেন উড্ডয়নের। প্রতিবছরই যমুনার চরে উড্ডয়নের চেষ্টা করে। এবার সফল হয়েছে। গতকাল তার তেরীকৃত উড়োজাহাজ ৫০ ফুট ওপরে উড়ছে।’

এ ব্যাপারে জেলা প্রশাসক মানোয়ার হোসেন বলেন, জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *