মানিকগঞ্জে একদিনে তিন নারীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে একদিনে তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সদর ও সাটুরিয়া উপজেলার পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে দুজন তরুণী ও একজন অজ্ঞাতপরিচয়ের নারী।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন জানান, সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া গ্রাম থেকে তনিমা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি ওই এলাকার মো. রফিক মিয়ার মেয়ে।এছাড়া পশ্চিম শানবান্দা এলাকা সংলগ্ন কালীগঙ্গা নদী থেকে একটি অজ্ঞাতপরিচয় নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

অপরদিকে সাটুরিয়া উপজেলার বরুন্ডী-কান্দাপাড়া এলাকা থেকে আফসানা আক্তার (১৬) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার আহাদ আলীর মেয়ে।

উদ্ধার হওয়া তিনটি মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে কালীগঙ্গা নদীতে ভাসমান নারীর মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *