অস্তিত্ব মেলেনি পুতুলের সূচনা ফাউন্ডেশনের !

অস্তিত্ব মেলেনি পুতুলের সূচনা ফাউন্ডেশনের। গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের অফিসের ঠিকানায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানকালে দুদক কর্মকর্তারা প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পাননি।

পরে সূচনা ফাউন্ডেশনের কর মওকুফসহ বিভিন্ন আর্থিক অনিয়মের নথি সংগ্রহ করতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অভিযান পরিচালনা করে সংস্থাটির এনফোর্সমেন্ট টিম। জানা যায়, ‘সূচনা ফাউন্ডেশন’ নামের একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় করা হয়েছে।

এছাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় ‘অটিস্টিক সেল’ ব্যবহার করে ভুয়া প্রকল্পে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।

দুদক কর্মকর্তারা বলছেন, এনবিআরের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনের নামে আনা অর্থ করমুক্ত করা এবং মানুষকে জোর করে চাঁদা দিতে বাধ্য করেন পুতুল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *