স্মৃতিশক্তি ধরে রাখর উপায় !

স্মৃতিশক্তি মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ এক অংশ। দৈনন্দিন কাজ থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্মৃতিশক্তির প্রভাব পড়ে।

সাধারণত মধ্য বয়সের সময় বাড়ার সাথে সাথে মানুষের স্মৃতিশক্তি কমতে শুরু করে। তবে যদি অধিক মাত্রায় স্মৃতি বিনষ্ট হতে শুরু করে বা কম বয়সেই স্মৃতিভ্রম হয় তাহলে বুঝতে হবে কোনো সমস্যা রয়েছে।

বর্তমান যুগে আমাদের প্রায়ই বিভিন্ন কারণে মাল্টিটাস্কিং করতে হয় বা কোনো জিনিসে অনেকক্ষণ মনোযোগ ধরে রাখতে হয়। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় দুর্বল স্মৃতিশক্তির কারণে জীবন অনেক চ্যালেঞ্জিং হ্য়।

আমাদের সাথে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে, সেই তথ্যবহুল ছবিগুলো আমাদের মস্তিষ্কে সংরক্ষিত, একেই স্মৃতি বলা হয়। মস্তিষ্কের স্মৃতিধারণ ক্ষমতাকে উন্নত করতে চাইলে প্রতিদিন কিছু নিয়ম মেনে চললে উপকার পাওয়া যায়।

নিয়মের মধ্যে থাকা: প্রতিদিনের গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য একটি পরিকল্পিত রুটিন তৈরি করে রাখুন। নিয়ানুযায়ী কাজ করলে গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখা সহজ হয় এবং ভুলে যাওয়ার প্রবণতা কমে যায়।

ভালো ঘুম: প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। অর্থাৎ, রাতে অন্তত ৬ থেকে ৮ ঘণ্টার ঘুম স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে।

মানসিক চর্চা: পাজল, ধাঁধা সমাধান, পড়া বা নতুন কোনো দক্ষতাসম্পন্ন কাজ শেখার মাধ্যমে মস্তিষ্কের ব্যায়াম করা সম্ভব। এতে কর্মদক্ষতা বাড়ে, ফলে মনে রাখার ক্ষমতাও বাড়ে।

চাপ কমানো: বিভিন্ন প্রশান্তিমূলক মানসিক চাপ মুক্ত করার পদ্ধতি অবলম্বন করে মস্তিষ্ককে মানসিক চাপমুক্ত করতে হবে। এতে মস্তিষ্কে ক্ষতি সাধনকারী নেতিবাচক হরমোনের নিঃসরণ কমে এবং স্মৃতি ধরে রাখার ক্ষেত্রে উপকার হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *