বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
যুক্তরাষ্ট্র বিপরীতে ইরানের পক্ষে লড়বে চেচেন আর্মি ঈদের পথে মার্চেই ঝরেছে ৫৮৭ প্রাণ ! সাটুরিয়ায় (এলডিডিপি) এর আওতায় পিজি সদস্যদের মাঝে উপকরণ বিতরণ মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন এ্যাড. জামিলুর রশীদ খান সমতা ও ন্যায্যতার বিচারে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীই মানিকগঞ্জ-৩ আসনের আশার প্রতিক! মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই মো. আরিফ খান যেকোনো সময়ের তুলনায় এবারকার ঈদ স্বস্তিদায়ক হয়েছে-সড়ক ও সেতুমন্ত্রী ইরানে স্থল অভিযান চালোনোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সাটুরিয়ায় ‘হ্যালো-বাইক চুরি’ সহযোগিতার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে ! সাটুরিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

সাটুরিয়ার প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকের আত্মহত্যা !

Reporter Name
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫৭৩ সময় দেখুন

প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় রাসেল (১৭) নামে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার (২ মে) মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার বালিয়াটি ইউনিয়নের শিমুলিয়া গ্রামে দিবাগত রাত আটটার দিকে নিজ বাড়িতে বিষপানে করে ওই কিশোর ।

একপর্যায়ে পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে প্রেরণ করেন। মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়। সোমবার (৫ মে) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর মারা যান।

রাসেল এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি শিমুলিয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, পাশের গ্রামের একই বয়সী মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে রাসেলের। ওই মেয়ের অন্যত্র বিয়ে ঠিক হলে রাসেল তার পরিবারের বিষয়টি জানান। পরিবারের লোকজন ছেলের বিষয়ে অবগত হয়ে মেয়ের পরিবারকে জানান এবং বিয়ের জন্য প্রস্তাব দেয়। কিন্তু মেয়ের পরিবার রাজি না হওয়ায় অভিমানে রাসেল বিষপান করেন।

সাটুরিয়া থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার ) আরিফ খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD