বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান সাটুরিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান পীরজাদা মোশারফ হোসেন (চানঁশাহ)    ইরানের ড্রোন হামলায় কাতারে গ্যাস উৎপাদন বন্ধ ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে পাশে থাকার আশ্বাস চীনের হুরুন নাহার রশিদের মৃত্যুতে ‘প্রেসক্লাব সাটুরিয়ার’ শোক প্রকাশ সংলাপে পাঁচ প্রধান দলের শীর্ষ নেতারা: রাজনৈতিক সম্প্রীতির নতুন অঙ্গীকার ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক সাটুরিয়ায়, ডাকাতির রড যুবদল নেতার গুদামে !

আমি নির্দোষ আমাকে অপহরণ করা হয়েছে-নিকোলাস মাদুরো

Reporter Name
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১২২ সময় দেখুন

আদালতে শুনানিতে দাঁড়িয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তাকে অপহরণ করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) নিউ ইয়র্কের বিচারিক আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা যুক্তরাষ্ট্রের অভিযোগগুলোর শুনানি হয়।

বিচারক অ্যালভিন হেলারস্টাইন মাদুরোর বিরুদ্ধে আনা ‘মাদক সন্ত্রাবাদের ষড়যন্ত্র’ ও অন্যান্য অভিযোগ পড়ে শোনানোর পর তার কাছে জানতে চান, আপনি দোষ স্বীকার করবেন কি না। জবাবে মাদুরো বলেন, “আমি নির্দোষ। এখানে যেসব অভিযোগের কথা বলা হয়েছে, তার কোনোটির সঙ্গেই আমি জড়িত নই।”

মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও নিজের নির্দোষতার কথা জোর দিয়ে বলেন। তার কাছে ‘দোষ স্বীকার করবেন কি না’ জানতে চাইলে তিনি বলেন, “আমি দোষী নই। আমি সম্পূর্ণ নির্দোষ।”

বিচারক মাদুরোকে নিজের পরিচয় দিতে বললে তিনি স্প্যানিশ ভাষায় পরিচয় দেন। নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে পরিচয় দেন।

মাদুরোকে কারাগারের পোশাক ও হাতকড়া পরিয়ে আদালতে আনা হয়। কার্যক্রম স্প্যানিশ ভাষায় অনুবাদের জন্য তার কানে হেডফোন ছিল। এটি ছিল একেবারেই আনুষ্ঠানিক একটি হাজিরা, যাকে ‘আরেইনমেন্ট’ বলা হয়।

উল্লেখ্য ৩ জানুয়ারি সকালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট ভবনে মার্কিন সেনা অতর্কিত হামলা চালিয়ে মাদুরো ও স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। তাকে ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের কারাগারে রাখা হয়েছে। সেখানে সোমবার প্রথম দিনের মতো তাদের আদালতে তোলা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD