মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুর এগার ঘটিকায় পৌরসভার এলাকাস্থ হিজুলি বাজারে ‘রিসাদ এন্টারপ্রাইজ নামক’ একটি তেলের দোকানে শুদ্ধ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । এই সময় ১৪০ লিটার পেট্রোল অবৈধ ভাবে মজুদের অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ৪৫ ধারা মোতাবেক ২৫,০০০ (পচিঁশ হাজার ) টাকা জরিমানা করা হয়।

একই দিনে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ‘রাজিবপুর বাজারে’ আরো একটি অভিযানে ‘মিলন এন্টারপ্রাইজ’কে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ৩৮, ৪০, ও ৪৫ ধারায় ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
উপরোক্ত দুইটি অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
এই সময় তিনি উপস্থিত জনতাকে সচেতন হওয়ার আহ্বান এবং অপরাধিদের বিরুদ্ধে আরো বেশী তথ্য প্রদানের আশা জানিয়ে বলেন, তেলের বাজার স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুদ ঠেকাতে এই অভিযান চলমান থাকবে।