মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজনে ‘ধলেশ্বরী নদী ভাঙ্গন প্রাক- প্রতিরক্ষামুলক বাধেঁর শুভ উদ্বোধন হয়েছে। আজ ২৮ এপ্রিল মঙ্গলবার মধ্যাহ্ন্যে ধলেশ্বরী নদী ভাঙ্গনরোধে পাক- প্রতিরক্ষামুলক কাজের শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ-৩ আসনের এমপি, মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
সাটুরিয়া উপজেলার বরাঈদ ইউনিয়নের ‘ছনকা বাজারে’ অনুষ্ঠিত এই উদ্বোধনী জনসভায় মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে। আপনারা সকলেই জানেন, বর্ষা মৌসুম আসলেই ধলেশ্বরী নদীর ব্যাপক ভাঙ্গন শুরু হয়। ভাঙ্গনরোধে বিগত সরকার তেমন কোন পদক্ষেপ নেয়নি। আমরা কথা দিয়েছিলাম বিএনপি সরকার ক্ষমতায় আসলে আমরা অত্র এলাকার নদী ভাঙ্গনরোধে কার্যকর ব্যবস্থা নিব। আজ সেই দিন এসেছে।
তিনি আরো বলেন, আপনার স্মরণ রাখবেন, বিএনপি সরকার কথা নয় কাজে বিশ্বাসী। আমরা সেই কথা কাজের মাধ্যমেই প্রমান দেব-ইনশাল্লাহ। এই সময় তিনি ভাঙন রোধে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধনী করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব মুহাম্মদ আক্তারুজ্জামান ও সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইকবাল হোসেন প্রমুখ।

জেলা প্রশাসক জনাবা নাজমুন আরা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন, জেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস খান মজলিস মাখন ও সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার সরকারসহ বিএনপি’র সকল অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতানেত্রীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার সম্মানিত সুধিজন।