রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
সাটুরিয়ায় ডব্লিউ/এস ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিবিড় পর্যবেক্ষণে আছেন মির্জা আব্বাস ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি মানিকগঞ্জে বাসচাপায় স্বামী–স্ত্রী নিহত আওয়ামী লীগ আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: রাষ্ট্রপতি বিরোধী দলের ওয়াকআউট প্রতিক্রিয়া স্বরাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবা’সহ আটক-১ দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো-প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ৩দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

Reporter Name
  • আপডেটের সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৭ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ তারুণ্যের উৎসব উপলক্ষে ৩দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার মজুমদার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তাছমিনা খাতুন, ব্র্যাক প্রতিনিধি মোমেনা খাতুন, দিলারা জামান বন্যা, খালেদা খাতুন, শারমিন শোভা, হাবিবা আক্তার, রুহুল আমিন, মাহফুজা খাতুনসহ বিভিন্ন নারীউদ্যোক্তা। ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলায় মোট ৬০টি স্টল রয়েছে।

মেলায় স্টলগুলোতে খাদ্য, বস্ত্র, নারীদের হাতের তৈরী বিভিন্ন পণ্য, প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন পণ্য রয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।

মেলা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। মেলা চলবে ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত। ১৮ ফেব্রুয়ারী একই স্থানে সমাপনী অনুষ্ঠান হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD