Author: MD Nazrul Islam

  • সাটুরিয়ায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা !

    সাটুরিয়ায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা !

    মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে এক বৃদ্ধা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে উপ-জেলার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর দেওনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম ছামেলা বেগম।  সে দেওনাপাড়া গ্রামের সামছুল হকের স্ত্রী।

    পরিবারিক সূত্র জানায়, ছামেলা বেগম দীর্ঘদিন যাবৎ হৃদরোগসহ নানা জটিল রোগে ভোগ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের ঘরের পাশের গোয়াল ঘরের আড়ার‌ সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

  • অস্থিরতার কারণে চলতি বছর নির্বাচন কঠিন : নাহিদ

    অস্থিরতার কারণে চলতি বছর নির্বাচন কঠিন : নাহিদ

    বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এবং চলতি বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা কঠিন হবে। নতুন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

    বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। গত বছরের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চলতি মাসে জানিয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে যদিও অস্থিরতা অব্যাহত রয়েছে।

    নাহিদ ইসলাম বলেন, “স্বল্পমেয়াদী সংস্কার কিছুটা হলেও ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী নয়। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশিং ব্যবস্থায়, আমি মনে করি না যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব।সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন নাহিদ ইসলাম।

    তিনিই প্রথম গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ যিনি ড. ইউনূসের নির্বাচনের সময় সীমা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছে রয়টার্স।রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্বাস করেন যে, তার যুব নেতৃত্বাধীন দলটি জাতীয় রাজনীতিকে উল্লেখযোগ্যভাবে পুনর্গঠন করতে পারে।

    বাংলাদেশের রাজনীতিতে কয়েক দশক ধরে হাসিনার আওয়ামী লীগ এবং তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আধিপত্য বিস্তার করেছিল। এই দলগুলো আগাম নির্বাচনের দাবি জানিয়েছে।

    তাদের যুক্তি হচ্ছে, ক্ষমতা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত।আওয়ামী লীগ সরকার পতনের পর অস্থিরতার ঘটনাগুলোর মধ্যে রয়েছে হাসিনার সরকারের প্রতীকগুলোতে আক্রমণ এবং ছাত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ।

    মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দিরে হামলার খবরও পাওয়া গেছে, যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে এই প্রতিবেদনগুলো অতিরঞ্জিত।

    নাহিদ ইসলাম জানান, গত সপ্তাহে গঠিত এনসিপি যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।

    তবে তিনি জানান, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ – যা অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল এবং ছাত্রকর্মীদের সাথে পরামর্শ করে প্রস্তুত করার পরিকল্পনা করছে – এর উপর ঐকমত্য অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    এই নথিটি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং গত বছরের সহিংসতায় নিহত এক হাজার জনের প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণাপত্র প্রস্তুত করার কথা বলার পর, ছাত্র বিক্ষোভকারীরা সংবিধান পরিবর্তনের আহ্বান প্রত্যাহার করে নেয়।

    নাহিদ বলেন, “যদি আমরা এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা অবিলম্বে নির্বাচনের ডাক দিতে পারি। কিন্তু যদি আরো সময় লাগে, তাহলে নির্বাচন স্থগিত করা উচিত।”

    এনসিপি প্রধান জানান, বাংলাদেশের অনেক ধনী ব্যক্তি তার দলের অর্থায়নে সহায়তা করছেন। শিগগিরই তারা একটি নতুন অফিসের জন্য এবং নির্বাচনের জন্য তহবিল তৈরির চেষ্টা করবেন।

  • ৮ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

    ৮ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

    বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ জন বিশিষ্ট ব্যক্তি। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

    বিশিষ্ট ব্যক্তিরা হলেন- মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, পপ সম্রাট আজম খান (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), বামপন্থি রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর) ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)।

    উল্লেখ্য, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পদক দেওয়া হয়। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। পুরস্কার হিসেবে প্রত্যেককে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম স্বর্ণের পদক, সম্মানীর অর্থের চেক ও একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।

  • জাজিরার পদ্মায় চাঁদাবাজির সময় ২ চাঁদাবাজ গ্রেফতার

    জাজিরার পদ্মায় চাঁদাবাজির সময় ২ চাঁদাবাজ গ্রেফতার

    শরীয়তপুর প্রতিনিধি ॥ জাজিরা উপজেলার পালেরচর এলাকায় পদ্মা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজির অভিযোগে ২ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।

    গ্রেফতারকৃতরা একটি সক্রিয় চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তারা পদ্মানদী দিয়ে চলাচল করা বিভিন্ন নৌ-যানে চাঁদাবাজী করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে উপজেলার পালেরচর বাজার সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন উপজেলা পালেরচর ইউনিয়নের হুকুম আলী সরদার কান্দির মফিজ মালের ছেলে আহম্মদ আলী (২০) ও পাশবর্তী রজব আলী সরদার কান্দির দেলোয়ার হোসেন সরদারের ছেলো সুজন সরদার (১৯)।

    নৌপুলিশ সূত্র জানায়, জাজিরা উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে মালবাহি ও বাল্কহেড জাহাজ থেকে চাঁদা আদায় করে আসছিল একটি চাঁদাবাজ চক্র।

    এমন সংবাদে মাঝিরঘাট নৌ-পুলিশের উপপরিদর্শক এনামুল হকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে পালেরচর বাজার সংলগ্ন পদ্মা নদীতে প্রকাশ্যে চাঁদাবাজির সময় দুজনকে গ্রেফতার। চক্রটি ট্রলার যোগে পদ্মার বিভিন্ন পয়েন্টে নৌ-যান থেকে চাঁদা আদায় করছিল।

    মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আবুল হাসেম বলেন, চাঁদাবাজ চক্র বিভিন্ন নৌ-যান থেকে চাঁদা আদায় করছে এমন অভিযোগে নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কিছু দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলা দিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • শরীয়তপুর জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহম লিংকন গ্রেফতার

    শরীয়তপুর জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহম লিংকন গ্রেফতার

    শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুরে অপারেশন ডেভিল হান্টে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহম লিংকনকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লিংকন গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ভুলু সরদার কান্দি গ্রামের মৃত শুকুর আলী সরদারের ছেলে ও গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

    পুলিশ জানায়, গোসাইরহাট থানার পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলার আসামী ছিলেন জেলা পরিষদের সাবেক এই সদস্য। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট অভিযানে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

    গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মাকসুদ আলম বলেন, অপারেশন ডেভিল হান্টে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকনকে গ্রেফতার করা হয়েছে। সে পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা একটি সন্ধিগ্ধ আসামী। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

  • কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ২০টি কক্ষ পুড়ে ছাই !

    কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ২০টি কক্ষ পুড়ে ছাই !

    গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ। এতে ওই কলোনির ২০টি কক্ষ পুড়ে ছাই হয়েছে। বুধবার (৫ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে জেলার কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকার রফিকুল ইসলাম ও সাইজুদ্দিনের কলোনির একটি কক্ষে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে।
    আগুন দেখে কলোনির লোকজন চিৎকার করে বেড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।
    কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতিয়ার হোসেন রায়হান চৌধুরী ঘটনা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।
  • আসুন সম্মিলিতভাবে দেশকে নতুন করি গড়ি-সোহেল তাজ

    আসুন সম্মিলিতভাবে দেশকে নতুন করি গড়ি-সোহেল তাজ

    সব হানাহানি বন্ধ করে সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।বুধবার (৭ আগস্ট) এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

    নতুন সরকারের কাছে বেশকিছু দাবি তুল ধরে সোহেল তাজ বলেন, সরকার প্রশাসনসহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতি, হত্যা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। তার পাশাপাশি একজন নিরীহ কর্মীরও বাঁচার অধিকার আছে। এটা মনে রাখতে হবে।’

    তিনি বলেন, ‘যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল, তার দিকে নজর দিতে হবে। আমাদের মতে ভিন্নতা থাকবে। ভিন্ন মতকে কথা বলার সুযোগ দিতে হবে। আন্দোলনকারী ছাত্র জনতার মতো আমারও দাবি, দেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক।

    সাম্য আর ন্যায্যতার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে। এজন্য বিচার ব্যবস্থা, প্রশাসন ও পুলিশ বাহিনীকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে। পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব পেশাদার বাহিনী হিসেবে করে গড়ে তুলতে হবে।’

    সাবেক এই স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থা বাস্তব উপযোগী করতে হবে। দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক ব্যবহার থেকে মুক্ত রাখতে হবে।

    সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে। মানুষের কথা বলার অধিকার সহ সব মৌলিক অধিকারকে গুরুত্ব দিতে হবে। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে হবে। গুম হত্যা বন্ধে আন্তরিক হতে হবে।’

    অভিমানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লোভনীয় পদ ছেড়ে যাওয়া এ নেতা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের একটি বার্তা স্পষ্ট, বাংলাদেশের কোনো শাসকই ইচ্ছা খুশি মতো দেশ চালাতে পারবে না। দেশের সুশাসন প্রতিষ্ঠিত না হলে আবারও দেশের তারুণ্য গর্জে উঠবে।

    কোনো শাসকের অন্যায় মেনে নেবে না দেশের ছাত্র-জনতা। সব হানাহানি বন্ধ করে আসুন সম্মিলিতভাবে দেশকে নতুন করি গড়ি। বাংলাদেশ আমাদের সবার।’

     

  • সোনা চোরাচালনের অভিযোগে অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার

    সোনা চোরাচালনের অভিযোগে অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার

    সোনা চোরাচালনের অভিযোগে কন্নড় সিনেমার অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার করেছে ভারতের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআর আই)। ৩ মার্চ রাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এই অভিনেত্রীকে।

    ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছে, দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে আসেন অভিনেত্রী রান্যা রাও। বিমানবন্দরে অভিনেত্রীর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা সোনার আনুমানিক মূল্য ১২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ৬৩ লাখ টাকার বেশি)।

    কন্নড় সিনেমার পরিচিত মুখ ৩১ বছরের রান্যা রাও। বিভিন্ন দেশ ভ্রমণে যেতেন এই অভিনেত্রী। ঘন ঘন আন্তর্জাতিক ভ্রমণের কারণে ডিআরআই অভিনেত্রীকে নজরদারিতে রেখেছিল। জব্দকৃত সোনার বেশি অংশ শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখেছিলেন রান্যা। এর মধ্যে রয়েছে— সোনার স্ট্রিপ পরা, পোশাকের মধ্যে সোনার বার লুকিয়ে রাখা ইত্যাদি।

    রান্যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কাস্টমস এবং নিরাপত্তা এড়িয়ে ভারতে মূল্যবান ধাতু পাচারের চেষ্টা করছিলেন তিনি। রান্যাকে ডিআরআই হেফাজতে রাখা হয়েছে, তদন্ত চলছে। অভিনেত্রীর বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    রান্যার আরেক পরিচয় তার বাবা কর্ণাটক পুলিশের মহাপরিচালক (ডিজিপি) পদমর্যাদার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মেয়ে। এর ফলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সম্পৃক্ততা বা সহায়তা সম্পর্কে সন্দেহ তৈরি করেছে। তবে সবকিছু মাথায় রেখে গভীর ভাবে তদন্ত পরিচালনা করা হচ্ছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

  • প্রধান উপদেষ্টার নতুন দুইসহকারী শেখ মইনউদ্দিন ও  ফয়েজ আহমেদ তৈয়্যব

    প্রধান উপদেষ্টার নতুন দুইসহকারী শেখ মইনউদ্দিন ও  ফয়েজ আহমেদ তৈয়্যব

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরো দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দুই বিশেষ সহকারী হলেন শেখ মইনউদ্দিন এবং ফয়েজ আহমেদ তৈয়্যব।  বুধবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়ে বলেছে, তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেতন, ভাতা ও অন্যান্য ‍সুবিধা পাবেন।

    শেখ মইনউদ্দিনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে, যেখানে উপদেষ্টা হিসেবে রয়েছেন মুহাম্মদ ফাওজুল কবির খান। আর ফয়েজ আহমেদ তৈয়্যবকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে, যা রয়েছে প্রধান ‍উপদেষ্টার অধীনে। একই পদমর্যাদায় এর আগে আরো তিনটি মন্ত্রণালয়ে তিনজন বিশেষ সহকারী নিয়োগ দেন প্রধান উপদেষ্টা।

    সরকারে দপ্তর বণ্টন ও নতুন নিয়োগ নিয়ে বুধবার পৃথক প্রজ্ঞাপনে সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনা ও শিক্ষায় থাকা উপদেষ্টার ওয়াহিদউদ্দিন মাহমুদের দায়িত্ব কমিয়ে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে।

     

  • ভদরগঞ্জে ফসলি জমিতে পুকুর খনন

    ভদরগঞ্জে ফসলি জমিতে পুকুর খনন

     

    শরীয়তপুর প্রতিনিধি ঃ ভেদরগঞ্জের ছয়গাঁও ইউনিয়ন বিএনপি নেতা কবির সরদারের নেতৃত্বে ফসলি জমি দখল করে চলছে মাছ চাষের ঘের খনন। এমন অভিযোগে শরীয়তপুর জেলা প্রশাসক, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় কৃষক স্বপন বেপারী, কৃষ্ণ চন্দ্র মন্ডল, প্রকাশ মন্ডল, বাদশা সরদার, যতীন্দ্র ঢাকী, নান্টু ঢাকী, মন্টু ঢাকী ও চঞ্চল ঢাকী।

    স্থানীয়দের অভিযোগ ও ক্ষতিগ্রস্ত কৃষক সূত্রে জানা যায়, বিগত দিনে ছাত্রলীগ নেতা ও মেম্বার রুহুল আমিন ওঝা দলীয় ক্ষমতা ও প্রভাব দেখিয়ে জোর করে ফসলি জমি নষ্ট করে মাছ চাষের ঘের তৈরী করত। ৫ আগস্টের পর রুহুল আমিন ওঝা ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সভা-পতি কবির সরদারের সাথে মিলে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

    বর্তমানে এই বিএনপি নেতা কবির সরদার জাকির রাড়ি, রুহুল আমিন ওঝা ও ইসাহাকদের সহযোগিতায় স্থানীয় কৃষকদের বাধা উপেক্ষা করে রাত-দিন ফসলি জমি কেটে পুকুর তৈরী করছে।

    ভুক্তভোগী কৃষকরা জানায়, আমরা বর্তমান সরকারের আমলে জমি খেকোদের অত্যাচার সহ্য করব না। আমরা ফসলি জমি রক্ষার্থে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

    অভিযুক্ত ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি কবির সরদার বলেন, জমিতে মাছের ঘের খননের বিষয়য়ে আমি জানি। দাপ্তরিক কাগজপত্র ও আমি ঠিকঠাক করে দিয়েছি। তবে আমি এর সাথে সরাসরি জড়িত না। ইছাহাক, রুহুল আমিন ও অন্যান্যরা ভেকু দিয়ে পুকুর খনন করে।

    ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল অভিযোগ পাওয়ার সত্যতা শিকার করে বলেন, কৃষি জমি বিনষ্টকারীদের বিরুদ্ধে আমরা অভিযান চলমান রেখেছি। এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।