Author: MD Nazrul Islam

  • প্রধান উপদেষ্টার নতুন দুইসহকারী শেখ মইনউদ্দিন ও  ফয়েজ আহমেদ তৈয়্যব

    প্রধান উপদেষ্টার নতুন দুইসহকারী শেখ মইনউদ্দিন ও  ফয়েজ আহমেদ তৈয়্যব

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরো দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দুই বিশেষ সহকারী হলেন শেখ মইনউদ্দিন এবং ফয়েজ আহমেদ তৈয়্যব।  বুধবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়ে বলেছে, তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেতন, ভাতা ও অন্যান্য ‍সুবিধা পাবেন।

    শেখ মইনউদ্দিনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে, যেখানে উপদেষ্টা হিসেবে রয়েছেন মুহাম্মদ ফাওজুল কবির খান। আর ফয়েজ আহমেদ তৈয়্যবকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে, যা রয়েছে প্রধান ‍উপদেষ্টার অধীনে। একই পদমর্যাদায় এর আগে আরো তিনটি মন্ত্রণালয়ে তিনজন বিশেষ সহকারী নিয়োগ দেন প্রধান উপদেষ্টা।

    সরকারে দপ্তর বণ্টন ও নতুন নিয়োগ নিয়ে বুধবার পৃথক প্রজ্ঞাপনে সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনা ও শিক্ষায় থাকা উপদেষ্টার ওয়াহিদউদ্দিন মাহমুদের দায়িত্ব কমিয়ে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে।

     

  • ভদরগঞ্জে ফসলি জমিতে পুকুর খনন

    ভদরগঞ্জে ফসলি জমিতে পুকুর খনন

     

    শরীয়তপুর প্রতিনিধি ঃ ভেদরগঞ্জের ছয়গাঁও ইউনিয়ন বিএনপি নেতা কবির সরদারের নেতৃত্বে ফসলি জমি দখল করে চলছে মাছ চাষের ঘের খনন। এমন অভিযোগে শরীয়তপুর জেলা প্রশাসক, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় কৃষক স্বপন বেপারী, কৃষ্ণ চন্দ্র মন্ডল, প্রকাশ মন্ডল, বাদশা সরদার, যতীন্দ্র ঢাকী, নান্টু ঢাকী, মন্টু ঢাকী ও চঞ্চল ঢাকী।

    স্থানীয়দের অভিযোগ ও ক্ষতিগ্রস্ত কৃষক সূত্রে জানা যায়, বিগত দিনে ছাত্রলীগ নেতা ও মেম্বার রুহুল আমিন ওঝা দলীয় ক্ষমতা ও প্রভাব দেখিয়ে জোর করে ফসলি জমি নষ্ট করে মাছ চাষের ঘের তৈরী করত। ৫ আগস্টের পর রুহুল আমিন ওঝা ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সভা-পতি কবির সরদারের সাথে মিলে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

    বর্তমানে এই বিএনপি নেতা কবির সরদার জাকির রাড়ি, রুহুল আমিন ওঝা ও ইসাহাকদের সহযোগিতায় স্থানীয় কৃষকদের বাধা উপেক্ষা করে রাত-দিন ফসলি জমি কেটে পুকুর তৈরী করছে।

    ভুক্তভোগী কৃষকরা জানায়, আমরা বর্তমান সরকারের আমলে জমি খেকোদের অত্যাচার সহ্য করব না। আমরা ফসলি জমি রক্ষার্থে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

    অভিযুক্ত ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি কবির সরদার বলেন, জমিতে মাছের ঘের খননের বিষয়য়ে আমি জানি। দাপ্তরিক কাগজপত্র ও আমি ঠিকঠাক করে দিয়েছি। তবে আমি এর সাথে সরাসরি জড়িত না। ইছাহাক, রুহুল আমিন ও অন্যান্যরা ভেকু দিয়ে পুকুর খনন করে।

    ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল অভিযোগ পাওয়ার সত্যতা শিকার করে বলেন, কৃষি জমি বিনষ্টকারীদের বিরুদ্ধে আমরা অভিযান চলমান রেখেছি। এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

  • শিবালয়ের জুলহাসের উড়োজাহাজ এখন ৫০ ফুট উঁচুতে !

    শিবালয়ের জুলহাসের উড়োজাহাজ এখন ৫০ ফুট উঁচুতে !

    মানিকগঞ্জের শিবালয় উপজেলার জুলহাস নামের এক যুবকের তৈরি উড়োজাহাজ এখন আকাশে উড়ছে। জুলহাস তার তৈরী উড়োজাহাজটি ৫০ ফুট উঁচুতে উড্ডয়ন করাতে সক্ষম হয়েছে। টানা চার বছরের চেষ্টায়  পর উড়োজাহাজটি বানাতে ও উড়াতে সক্ষম হন ষাইটঘর তেওতা এলাকার বাসিন্দা জুলহাস মোল্লা।

    মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার উপস্থিতিতে সফলভাবে উড্ডয়ন করে উড়োজাহাজটি। ছয় ভাই ও দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম। জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পাস করার পর অর্থাভাবে আর পড়া-লেখা হয়নি তার। জুলহাস এখন ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে।

    জুলহাসের বাবা জলিল মোল্লা বলেন, ‘জুলহাস ছোটবেলা থেকেই প্লাস্টিকের জিনিস কাটাকাটি করে কিছু না কিছু বানাতে চায়। জিজ্ঞেস করলে বলতো, একদিন দেখবে আমি কী বানাইছি। সারা দেশের মানুষ দেখবে। গত চার বছর ধরে চেষ্টা করছে প্লেন উড্ডয়নের। প্রতিবছরই যমুনার চরে উড্ডয়নের চেষ্টা করে। এবার সফল হয়েছে। গতকাল তার তেরীকৃত উড়োজাহাজ ৫০ ফুট ওপরে উড়ছে।’

    এ ব্যাপারে জেলা প্রশাসক মানোয়ার হোসেন বলেন, জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে।

     

  • উপদেষ্টা হ‌চ্ছেন সি আর আবরার ও অধ্যাপক আমিনুল ইসলাম

    উপদেষ্টা হ‌চ্ছেন সি আর আবরার ও অধ্যাপক আমিনুল ইসলাম

    অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হি‌সে‌বে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক সি আর আবরার ও অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনু‌ষ্ঠিত হ‌বে।

    এর মধ‌্য দি‌য়ে আকার বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের। অধ্যাপক সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও মানবাধিকারকর্মী।

    জানা গেছে, তি‌নি শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে এক ব্রিফিংয়ে প্রধান উপ‌দেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা নিয়োগ পাচ্ছেন অধ্যাপক সি আর আবরার। তি‌নি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

    অন‌্যদি‌কে, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হ‌চ্ছে।

    শিক্ষা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারীর দপ্তরের একজন কর্মকর্তা বলেন, ‘‘বুধবার সকাল সাড়ে ১০টায় স্যারকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে। সকাল ১১টায় উপদেষ্টা হিসেবে তার শপথ হবে।’’

  • সাটুরিয়ায় গরুচোরের ট্রাকচাপায় নিহত ১

    সাটুরিয়ায় গরুচোরের ট্রাকচাপায় নিহত ১

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আকাশী গ্রামের সবুর উদ্দিন (৬৫) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  ট্রাকে করে চুরি হওয়া গরু নিয়ে যাওয়ার সময় পথরোধ করতে গিয়ে ট্রাকচাপায় তিনি নিহত হন।

    জানা যায়, সোমবার (৩ মার্চ) রাত ২টার দিকে সাটুরিয়া উপজেলার পার্শ্ববর্তী ধামশ্বর ইউনিয়নের ঘড়িয়ালা গ্রামে নার্গিসের (৩৫) বাড়ি থেকে ৩টি গরু চুরি করে ট্রাকে নিয়ে সাটুরিয়ার উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিল একদল চোর। পরে তিনি তার বাবা সবুরকে কল করে গরু চুরি হওয়ার কথা জানান।

    সবুর তার আপন ছোট ভাই শওকত আলী, ভাতিজা নাজমুল বাবুলকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে রাস্তায় বাঁশ ফেলে ব্যারিকেড দেন। তবে বাঁশের ব্যারিকেড ভেঙে সবুর আলীকে পিষে চলে যায় ঘাতক ট্রাক। সবুর আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা বেগতিক দেখে সাভার এনাম মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    ভাতিজা নাজমুল হাসান বাবুল জানান, দৌলতপুর উপজেলার ঘড়িয়ালা গ্রামের জিয়াউর রহমান জিয়ার কাছে চাচাত বোন নার্গিসের বিয়ে হয়। ওই বাড়ি থেকে ফোন আসে ট্রাকে করে সাটুরিয়ার উদ্দেশ্যে গরু নিয়ে পালাচ্ছে চোরের দল। আমরা খবর পেয়ে চাচাসহ রাস্তায় বাঁশ দিয়ে গাড়ি আটকানোর চেষ্টা করি।

    কিন্তু বাধা ভেঙে চাচাকে ধাক্কা দিয়ে গরু ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায় চোরেরা। আশপাশের আরো লোকজনে সহায়তায় চাচাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চাচার মৃত্যু হয়।

    সাটুরিয়া থানার ওসি শাহীনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ মর্গে প্রেরণের পাঠানো ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

  • অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে

    অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে

    অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বঙ্গভবনে নতুন এই উপদেষ্টাদের শপথ হবে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

    নতুন কতজন উপদেষ্টা শপথ নেবেন সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে অন্তর্বর্তী সরকারে নতুন উপদেষ্টা নিয়োগ পাচ্ছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

    বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে নতুন এ উপদেষ্টার শপথ হবে বলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। আমিনুল ইসলাম বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা হবে ২৩ জন।

  • মঙ্গলবার শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধে যাচ্ছে এনসিপি

    মঙ্গলবার শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধে যাচ্ছে এনসিপি

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সোমবার (৩ মার্চ) দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭টায় এনসিপি নেতারা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সকাল ১০টায় তারা রাজধানীর রায়েরবাজারে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন।

    দুই কর্মসূচিতেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।

    গত শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। আত্মপ্রকাশের পর মঙ্গলবার দলটির প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

     

     

  • ইরানের অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতি বরখাস্ত

    ইরানের অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতি বরখাস্ত

    ইরানের অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতিকে বরখাস্ত করেছে দেশটির পার্লামেন্ট। রবিবার (২ মার্চ) আবদোলনাসের হেম্মতির বিরুদ্ধে পার্লা-মেন্টে ‘অনাস্থা প্রস্তাব’ তুলেছিলেন পার্লামেন্টের সদস্যরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

    ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা হয়েছে, আব-দোলনাসের হেম্মতির সময়ে ইরানে ব্যাপক হারে মুদ্রার মানের অবনমন (কমেছে) হয়েছে। এর জেরে রোববার পার্লামেন্টে একটি অনাস্থা ভোটের প্রস্তাব আনা হয়। এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৮২ জন। এর বিপক্ষে ভোট দেয় ৮৯ জন।

    প্রায় আট মাস আগে হেম্মতিকে অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন প্রেসি-ডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরপর থেকে গত আট মাসে মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রার মান প্রায় অর্ধেক কমে গেছে। বর্তমানে এক ডলারের বিপরীতে ৯ লাখ ২৭ হাজার ইরানি রিয়াল লেনদেন হচ্ছে, যা গত বছরের আগস্টে ছিল ৫ লাখ ৯৫ হাজার ৫শ ইরানি রিয়াল।

    ইরানের পার্লামেন্ট সদস্যরা জানান, ওষুধ ও খাদ্যের মতো নিত্যপণ্য এবং বাসাবাড়ির মূল্যবৃদ্ধি ঠেকাতে ব্যর্থ হয়েছেন হেম্মতি। এছাড়া তিনি বৈদেশিক মুদ্রার বাজারও নিয়ন্ত্রণ করতেও পারেননি। এজন্য তাকে অভিশংসিত করা হয়েছে।

  • সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন গ্রেপ্তার

    সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন গ্রেপ্তার

    সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১৩৩ কোটি টাকা পাচারের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরির্দশক মো. মতিউর রহমান শেখ।

    তিনি জানান, ইমরান হোসেনকে রাজধানী থেকেই গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (৪ মার্চ) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। সিআইডি জানায়, তার বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    এর আগে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী ১৩৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক এগ্রোর বিরুদ্ধে মামলা করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

    সাদিক এগ্রোর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানি, ভুটান ও নেপাল হতে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়।

    প্রতারণার মাধ্যমে দেশীয় গরু/ছাগলকে বিদেশি ও বংশীয় গরু বা ছাগল বলে প্রচার করে উচ্চমূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রয় করে সাদিক এগ্রোর।

     

  • নিখোঁজের ৫ দিন পর বালুর বস্তার নিচে মিলল শিহাবের মরা দেহ

    নিখোঁজের ৫ দিন পর বালুর বস্তার নিচে মিলল শিহাবের মরা দেহ

    কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের পাঁচ দিন পর বালুভর্তি বস্তার নিচ থেকে শিহাব (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) সকালের দিকে উপজেলার চরসাদিপুর  ইউনিয়নের চর ঘোষপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত শিহাব কুমারখালী উপজেলার ঘোষপুর এলাকার রতন শেখের ছেলে। সে মা তাসলিমা খাতুনের সঙ্গে সরকারি আবাসন প্রকল্পের গুচ্ছগ্রামে থাকত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিহাব।

    শিহাবের নানা আকাতুল্লাহ প্রামাণিক বলেন, শিহাব প্রতিদিন গরু নিয়ে মাঠে যেত। গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরে। তখন বিছানার নিচ থেকে ৫০০ টাকা নিয়েছে কি-না জানতে চাইলে সে তা স্বীকার করে এবং জানায় ২০০ টাকা খরচ করে ফেলেছে। পরে বাকি ৩০০ টাকা নিয়ে সে বের হয়ে আর বাড়িতে ফেরেনি।

    আজ সোমবার বাড়ির অদূরে একটি মাঠে স্তূপ করা বালুর বস্তার নিচে চাপা দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

    শিহাবের মা তাসলিমা খাতুন বলেন, বাড়ির পাশেই শিহাবের নানার বাড়ি। বেশির ভাগ সময় সেখানেই থাকত শিহাব। সেদিন বাড়ি থেকে বের হওয়ার পর তারা ভেবেছিলেন ছেলেটি খালা কিংবা ফুপুর বাড়িতে গেছে। কিন্তু এক দিন পার হয়ে গেলেও না ফিরলে সব জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি।

    তিনি আরও বলেন, শিহাবের বাবা আমাদের ছেড়ে নিরুদ্দেশ হওয়ার পর অনেক কষ্টে ছেলেকে নিয়ে গুচ্ছগ্রামে বাস করি। স্থানীয় একটি ইটভাটায় রান্না করে যা পাই তাই দিয়ে কোনোরকম সংসার চলে। এখন আমি কাকে নিয়ে থাকব।

    এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, পাঁচ দিন আগে বাড়ি থেকে টাকা চুরি করে পালিয়েছিল। আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    পরিবার থেকে কোনো অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, বাড়ি থেকে পালিয়ে হয়তো বালুর বস্তায় ঘুমিয়েছিল। এ সময় দুর্ঘটনাবশত বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।