Category: আন্তর্জাতিক

  • ভারতে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে নিহত ১৮

    ভারতে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে নিহত ১৮

    ভারতে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে কয়েক লাখ মানুষ পবিত্র স্নান করতে সেখানে জড়ো হলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) একটি বিশেষ ইউনিট মোতায়েন করে উদ্ধার প্রচেষ্টা চলছে।

    উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ফলে আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় এই দুর্ঘটনার ঘটে। নিহত ও আহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

    উল্লেখ্য ১২ বছর অন্তর এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এবছর এই মেলায় ৪০ কোটি মানুষের আগমন ঘটতে পারে বলে ভারত সরকার ধারণা করেছিল। মকর সংক্রান্তির ঠিক একদিন আগে, ১৩ জানুয়ারি মেলা শুরু হয়েছে। দ্বিতীয় দিন প্রথম ‘শাহী স্নান’ দিয়ে শুরু হয়েছে কুম্ভ মেলার ধর্মীয় রীতি পালন। এবছর মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী নাগা সন্ন্যাসীরাই প্রথম শাহী স্নান করার অধিকারী। তারপর অন্যান্য সাধু-সন্ত এবং সাধারণ মানুষ গঙ্গা, যমুনা আর বর্তমানে অদৃশ্য সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করেন।

     

     

  • কুলাউড়ায় সীমান্তে ঢুকে বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা !

    কুলাউড়ায় সীমান্তে ঢুকে বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা !

    মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্তে ঢুকে এক বাংলাদেশি যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় কয়েকজন নাগরিক। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি নাগরিকের নাম আহাদ আলী (৩৪) । তিনি কুলাউড়ার কর্মধা ইউনিয়নের এওলাছড়া বস্তি এলাকার ইউনুছ আলীর ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে কথা-কাটাকাটি হয় বাংলাদেশি নাগরিক আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ১০৮৩ এর ৩৪ এস এর ৫ গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়।

    পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিলে সেখানেই তার মৃত্যু হয়।

    সীমান্তবর্তী এলাকা শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ জানান, ভারতীয় নাগরিক হায়দার আলীর সাথে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জায়গা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের বিরোধে রয়েছে কিনা তা জানা নাই।

  • চালু হতে যাচ্ছে ঢাকা ও ইসলামাবাদ সরাসরি ফ্লাইট !

    চালু হতে যাচ্ছে ঢাকা ও ইসলামাবাদ সরাসরি ফ্লাইট !

    বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করতে চালু হতে যাচ্ছে ঢাকা ও ইসলামাবাদ সরাসরি ফ্লাইট । পেশোয়ার প্রেসক্লাব পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন। রোববার (২৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

    দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাব্য পরিকল্পনার কথা উল্লেখ করেন ইকবাল হুসাইন। তিনি বলেন, এই উদ্যোগ ভ্রমণ ও যোগাযোগকে সহজ করবে এবং পর্যটন, শিক্ষা, বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে। দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ক্রমশ উন্নতি লাভ করছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।

    পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এমনটা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম ও করাচির মধ্যে নৌপথে সীমিত পরিসরে বাণিজ্য চলছে। খাইবার পাখতুনখোয়ায় স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে বিনিয়োগের বিশাল সুযোগের কথাও উল্লেখ করেছেন হাইকমিশনার ইকবাল

  • আজ প্রেসিডেন্ট হিসাবে শপথ নিবেন ডোনাল্ড ট্রাম্প !

    আজ প্রেসিডেন্ট হিসাবে শপথ নিবেন ডোনাল্ড ট্রাম্প !

    আজ সোমবার শপথ গ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের পর দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন ট্রাম্প। এবার তার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে মার্কিন পার্লামেন্টের অভ্যন্তরে ক্যাপিটল রোটান্ডা হলে।

    মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, ওয়াশিংটনে স্থানীয় সময় দুপুর ১২টায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে। ট্রাম্প কে শপথবাক্য পাঠ করাবেন মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টস। এরপর দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার ভাষণ দেবেন ট্রাম্প। ক্যাপিটল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসিজুড়ে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা।

    অনুষ্ঠানে বিশ্বের অনেক সরকারপ্রধান ও রাজনীতিবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মাইলি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতিনিধিত্ব করার কথা দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর।

    টেসলার ইলন মাস্ক, মেটার মার্ক জাকারবার্গ, অ্যামাজনের জেফ বেজোস, অ্যাপলের টিম কুক, টিকটকের শু চিউ এবং গুগলের সুন্দর পিচাইয়ের মতো শিল্পপতিরা থাকছেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে।

  • আজ থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর

    আজ থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর

    ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত গাজায় অবশেষে কার্যকর হয়েছে। আজ স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিট থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। খবর আল-মায়েদিনের।

    কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার এক পোস্টে বলেছেন, চুক্তির পক্ষগুলো এবং মধ্যস্থতাকারীদের মধ্যে সমন্বয়ের পর গাজা উপত্যকায় যুদ্ধবিরতি রবিবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয়।

    গাজাবাসীদের উদ্দেশে তিনি বলেন, “সতর্ক থাকুন, সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করুন এবং কেবল সরকারি সূত্র থেকে পাওয়া নির্দেশনার অপেক্ষা করুন।

    এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, গাজায় বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ভয়াবহ এক হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

    যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে নেতানিয়াহু জোর দিয়ে বলেন, এই যুদ্ধবিরতি সাময়িক এবং গাজায় পুনরায় হামলা চালানোর অধিকার ইসরায়েলের রয়েছে।

  • ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই বিচারককে গুলি করে হত্যা !

    ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই বিচারককে গুলি করে হত্যা !

    ইরানে দুই বিচারককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার দেশটির সুপ্রিম কোর্ট ভবনে ঘটনা ঘটে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার তেহরানের সুপ্রিম কোর্ট ভবনের বাইরে গুলিতে দুই বিচারক নিহত হয়েছেন।

    নিহতরা হলেন, শিয়া মুসলিম ধর্মগুরু মোহাম্মদ মোগিসেহ এবং আলী রাজিনি।

    বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটে বলা হয়েছে,“সুপ্রিম কোর্টের তিনজন বিচারককে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তাদের মধ্যে দুজন শহীদ এবং একজন আহত হয়েছেন। আক্রমণকারী আত্মহত্যা করেছে।

    হত্যার উদ্দেশ্য এখনো স্পষ্ট না হলেও বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, দুই বিচারক দীর্ঘদিন ধরে গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসবাদসহ জাতীয় নিরাপত্তা মামলায় জড়িত ছিলেন।

  • রাশিয়ায় ১২ ভারতীয় নিহত !

    রাশিয়ায় ১২ ভারতীয় নিহত !

    রাশিয়ার সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় কমপক্ষে ১২ জন ভারতীয় নিহত হয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

    মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনাবাহিনীতে এখনো ১৮ জন ভারতীয় কর্মরত আছেন। এদের মধ্যে রাশিয়া ১৬ জনকে ‘নিখোঁজ’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।

    ভারত গত বছর জানিয়েছিল, এই চক্রটি তরুণদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নিয়ে যাচ্ছে। তাদেরকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হচ্ছে।

  • পরিক্ষামূলক নিউজ পাবলিশ

    পরিক্ষামূলক নিউজ পাবলিশ

    ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।

     

    ঢাকা থেকে দুবাই রুটে আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগেরবার ভাড়ার বিষয়টি প্রকাশ করা হলেও এবার সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়া জানায়নি সংস্থাটি।

    সম্প্রতি আসন সংকটের অজুহাতে দুবাইয়ের ৪০ হাজার টাকার একমুখী টিকিট ৮৭ হাজার, সৌদি আরবের ৪২ হাজারের টিকিট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানাচ্ছিলেন প্রবাসী ও ট্রাভেল এজেন্সিগুলো।