Category: আন্তর্জাতিক

  • স্টারলিংক সেবা আনতে ইলন মাস্কের সঙ্গে ড. ইউনূসের আলোচনা

    স্টারলিংক সেবা আনতে ইলন মাস্কের সঙ্গে ড. ইউনূসের আলোচনা

    স্টারলিংক সেবা বাংলাদেশে আনতে স্পেসএক্স, টেসলা প্রতিষ্ঠাতা ও এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পাশাপাশি, ইলন মাস্ককে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ইলন মাস্কের সঙ্গে ভিডিওকলে ভবিষ্যতের সহযোগিতা এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করার বিষয়ে আরও অগ্রগতি অর্জনের জন্য একটি বিস্তৃত আলোচনার প্রাক্কালে তিনি এই আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়।

    বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধি-কার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস।

    আলাপকালে ড. মুহাম্মদ ইউনূস এবং ইলন মাস্ক স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগের রূপান্তরমূলক প্রভাব, বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ নারী এবং প্রত্যন্ত জনগোষ্ঠীর ওপর গুরুত্বারোপ করেন।

    উচ্চগতির ও স্বল্পমূল্যে ইন্টারনেট সংযোগ কীভাবে বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করতে পারে, সুবিধাবঞ্চিত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য সেবা ও অর্থনৈতিক উন্নয়নে ক্ষমতায়ন এবং দেশের লাখ লাখ ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দেওয়ার উপায় নিয়ে এ সময় আলোচনা করা হয়।

    টেসলা মোটরসের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেন, তিনি অনেক বছর ধরে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ পল্লী ফোনের উভয়ের কাজের সঙ্গে পরিচিত। স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতিকে কাজে লাগানো বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও ত্বরান্বিত করতে পারে বলে ।

    ড. ইউনূস স্টারলিংক সেবার সম্ভাব্য চালুর জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং জাতীয় উন্নয়নে এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরেন, যার প্রতি মাস্ক ইতিবাচক সাড়া দেন। মাস্ক বলেন, ‘আমি এটির জন্য উন্মুখ হয়ে আছি।’

    এই সম্পৃক্ততা বাংলাদেশে উন্নত স্যাটেলাইট সংযোগ আনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং দেশজুড়ে উদ্ভাবনকে উৎসাহিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।

    উভয় পক্ষ এই উদ্যোগে দ্রুত অগ্রগতি আনতে সম্মত হয়েছে এবং হাই রিপ্রেজেন্টটটিভ খলিলুর রহমান, মিসেস ড্রায়ার এবং মি. গ্রিফিথসকে আরও কাজের সমন্বয় করার নির্দেশ দিয়েছেন।

     

     

  • জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে হামাস

    জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে হামাস

    গাজায় যুদ্ধবিরতির শর্ত মানছে না ইসরাইল- এমন অভিযোগের ভিত্তিতে জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাস। সংগঠনটির সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় ইসরাইলি জিম্মিদের পরবর্তী নির্ধারিত মুক্তি স্থগিত করা হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

    এতে বলা হয়, ইসরাইলে কারাবন্দি ফিলিস্তিনিদের বিনিময়ে আগামী শনিবার আরও তিন জিম্মির মুক্তি দেয়ার কথা রয়েছে। যা স্থগিত করার কথা জানালো হামাস।

    ইসরাইলকে গাজার উত্তরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনে বিলম্ব, মানুষের ওপর নির্বিচারে গুলি চালানো এবং সম্মত মানবিক সহায়তা প্রদানে ব্যর্থতার অভিযোগ করেছে হামাস। তাদের দাবি এর মাধ্যমে স্পষ্টত ইসরাইল যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করছে।

    এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। জিম্মি মুক্তি স্থগিতের সিদ্ধান্ত যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

    থাকার নির্দেশ দেয়া হয়েছে। কোনোভাবেই ৭ অক্টোবরের পুনরাবৃত্তি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন কাৎজ। তবে ইসরাইল যদি যুদ্ধবিরতির বাধ্যবাধকতা পালন করে তাহলে শনিবার জিম্মি বিনিময়ের দরজা খোলা থাকবে।

     

  • ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত

    ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত

    ভারতের মধ্যপ্রদেশে নিয়মিত প্রশিক্ষণের সময় দেশটির বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয় বলে মনে করা হচ্ছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

    যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ার আগেই দুজন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

    সংবাদমাধ্যমটি বলছে, ভারতীয় বিমান বাহিনীর মিরেজ ২০০০ প্রশিক্ষণ বিমান মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় বিধ্বস্ত হয়েছে বলে বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে।

    অবশ্য দুর্ঘটনার আগে উভয় পাইলটই নিরাপদে বের হয়ে আসতে পেরেছিলেন এবং এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

  • মার্কিন যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করলো চীন

    মার্কিন যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করলো চীন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করার প্রতিক্রিয়ায়, এবার মার্কিন পণ্যেও ১০ থেকে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে চীন।

    মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) চীনের অর্থ মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই পাল্টা ব্যবস্থা নিয়েছে। খবর বিবিসির।

    যুক্তরাষ্ট্র থেকে আসা কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫ শতাংশ এবং অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি, পিকআপ ট্রাক এবং বড় ইঞ্জিনের গাড়ির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে চীন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর করা হবে।

    মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে।

    বিবৃতি বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করে। এটি কেবল নিজস্ব সমস্যা সমাধানে অসহায় নয়, বরং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকেও ক্ষতিগ্রস্ত করে।

    বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র চীনের সব ধরনের পণ্যের ওপর শুল্ক আরোপ করলেও, চীন কেবল নির্দিষ্ট ধরনের মার্কিন পণ্যে শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে।

    গত শনিবার কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক এবং বাকি দুই দেশের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করা হয়।

    আজ মঙ্গলবার থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল। তবে গতকাল সোমবার এক ঘোষণায় কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ৩০ দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প।

  • ভারতীয়দের নিয়ে রওনা হলো মার্কিন সামরিক বিমান

    ভারতীয়দের নিয়ে রওনা হলো মার্কিন সামরিক বিমান

    মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে ভারতীয় অবৈধঅভিবাসী-দের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে। একজন মার্কিন কর্মকর্তা সোমবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বলে খবর প্রকাশ করেছে রয়টার্স।

    রয়টার্স জানাচ্ছে, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর সহযোগিতা নিচ্ছেন। যার মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন, সামরিক বাহিনীর বিমান ব্যবহার এবং সামরিক ঘাঁটিতে অভিবাসীদের রাখা।

    নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা রয়টার্স জানান, সামরিক বাহিনীর সি-১৭ বিমানে করে অভিবাসীদের একটি ফ্লাইট ভারত রওনা দিয়েছে। যেটি পৌঁছাতে ২৪ ঘণ্টা সময় লাগবে।

    মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও টেক্সাসের এল পাসো এবং ক্যালি-ফোর্নিয়ার সান দিয়াগোতে আটক ৫ হাজারের বেশি অভিবাসীকে বহিষ্কারের জন্য ফ্লাইট পরিচালনা শুরু করেছে। ইতোমধ্যে সামরিক বিমানে করে অভিবাসীদের গুয়েতেমালা, পেরু এবং হন্ডুরাসে ফেরত পাঠানো হয়েছে।

     

  • অভিনেত্রী বার্বি সু মারা গেছেন !

    অভিনেত্রী বার্বি সু মারা গেছেন !

    তাইওয়ানের জনপ্রিয় অভিনেত্রী বার্বি সু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। অভিনেত্রীর ছোট বোন ডি সু এই তথ্য তাইওয়ানের সংবাদ সংস্থা সিএনএ-কে নিশ্চিত করেছে। জাপানে বেড়াতে গিয়ে বার্বি মারা গেছে।

    এ তথ্য উল্লেখ করে ডি সু সংবাদমাধ্যমটিকে বলেন, আমাদের পুরো পরিবার জাপান ভ্রমণে গিয়েছিলাম। আমার প্রিয় এবং দয়াশীল বোন বার্বি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।”

    বার্বি ঠিক কবে মারা গেছেন এ তথ্য সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। বার্বি ২০১১ সালে চীনা ব্যবসায়ী ওয়াং শাওফে-কে বিয়ে করেন। এ সংসারে একটি কন্যা (১০) ও একটি পুত্রসন্তান (৮) রয়েছে। ২০২১ সালে ভেঙে যায় এই সংসার।

    বার্বি ১৯৯৪ সালে ডি-এর সঙ্গে এস. ও. এস. নামে ব্যান্ডের যাত্রা শুরু করে। পরে কপিরাইট সমস্যার কারণে নাম পরিবর্তন করে রাখেন ‘এ. ও. এস.’ (অল সিস্টার্স অব সু)।

    ‘টেন মিনিটস অব লাভ’ গান দিয়ে গায়িকা হিসেবে সফলতা লাভ করেন তারা। ২০০১ সালে তাদের অষ্টম অর্থাৎ সবশেষ অ্যালবাম ‘পারভার্টেড গার্লস প্রকাশিত হয়। ১৯৯৫ সালে টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন বার্বি সু। ১৯৯৮ সালে টিভি ধারাবাহিকে অভিনয় করেন।

    ২০০১ সালে তাইওয়ানিজ টিভি নাটক মিডিয়া গার্ডেন-এ প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে খ্যাতি কুড়ান। তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিজ হলো মিডিয়া গার্ডেন, কর্নার উইথ লাভ মার্স প্রভৃতি।

    ২০০৫ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে বার্বির। অভিনয় ক্যারিয়ারে ১৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো সিল্ক কানেক্টেড প্রভৃতি।

  • টিউলিপের বিরুদ্ধে তদন্ত, সহায়তা করছে এনসিএ

    টিউলিপের বিরুদ্ধে তদন্ত, সহায়তা করছে এনসিএ

    ব্রিটেনের সাবেক সিটি মিনিস্টার এবং লেবার পার্টির নেতা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে বাংলাদেশি তদন্তকারী কর্মকর্তাদের সহায়তা করছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।

    সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একটি বিতর্কিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চুক্তি থেকে সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে।

    এই অভিযোগের বিষয়ে তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে ঢাকায় সফর করেছেন কয়েকজন ব্রিটিশ কর্মকর্তা। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

    টিউলিপ তার খালা, গণঅভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে নানা সময়ে সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন বলেও অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ব্রিটেনে এক ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট গ্রহণেরও অভিযোগ পাওয়া গেছে।

    উল্লেখ্য যে, এনসিএ শুধু বাংলাদেশের জন্য নয় বরং যুক্তরাজ্যেও টিউলিপের বিরুদ্ধে ফৌজদারি মামলার জন্য তথ্য সংগ্রহ করতে পারে। ব্রিটেনের আইন অনুযায়ী, কেউ ঘুষ গ্রহণ করলে তার সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে।

     

  • যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ  কানাডার

    যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ  কানাডার

    যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্র কানাডার পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের পর পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যেও একই হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর রয়টার্সের।

    কানাডা এবং যুক্তরাষ্ট্র বিশ্বের দীর্ঘতম সীমান্ত ভাগাভাগির পাশাপাশি দীর্ঘ সময় ধরে ঘনিষ্ট মিত্র হিসেবেই পরিচিত ছিল। কিন্তু এখন এই পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে দুদেশের মধ্যে সম্পর্ক অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক সংবাদ সম্মেলনে বলেন, ১৫৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর এই শুল্কহার প্রযোজ্য হবে। এর মধ্যে ৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর নতুন শুল্কহার কার্যকর হবে মঙ্গলবার থেকেই। আরো ১২৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করতে ২১ দিন সময় দেওয়া হবে।

    বিশেষ করে আমেরিকান বিয়ার, ওয়াইন, বরবন উইস্কি, ফল, কমলার রসসহ ফলের জুস, সবজি, পারফিউম, পোশাক, গৃহস্থালী সামগ্রী, ক্রীড়া সামগ্রী, আসবাবপত্রও নতুন শুল্কের আওতায় পড়বে বলে জানান ট্রুডো।

     

  • কঙ্গোতে ৫ দিনেই লড়াইয়ে অন্তত ৭০০ জন নিহত !

    কঙ্গোতে ৫ দিনেই লড়াইয়ে অন্তত ৭০০ জন নিহত !

    কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর গোমায় বিদ্রোহী ও সরকারি বাহিনীর তীব্র লড়াইয়ে ৫ দিনেই অন্তত ৭০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

    রুয়ান্ডা সমর্থিত এম২৩ বিদ্রোহীরা নর্থ কিভু প্রদেশের রাজধানীটি দখল করে নেয়ার সময় দুই হাজার ৮০০ জন আহতও হয়েছে, বলেছেন বৈশ্বিক এ সংস্থাটির মুখপাত্র স্টেফান দুজারিক।

    বিদ্রোহীরা এখন দক্ষিণে সাউথ কিভুর রাজধানী বুকাভুর দিকে অগ্রসর হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে, জানিয়েছে বিবিসি।

    দেশটির পররাষ্ট্রমন্ত্রী তেরেজ কায়িকোয়াম্বা ভাগনার বিবিসিকে বলেছেন, রুয়ান্ডা অবৈধভাবে কঙ্গো দখল করছে এবং এর সরকার বদলানোর চেষ্টা চালাচ্ছে।

    এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দায় দিয়ে ভাগনার বলেছেন, আন্তর্জা-তিক আইন লঙ্ঘনের দায়ে রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামেকে জবাব দিহিতার আওতায় না এনে তাকে দশকের পর দশক ধরে যা ইচ্ছা তাই করার সুযোগ দেওয়া হয়েছে।

    তবে রুয়ান্ডার সরকারের মুখপাত্র ইয়োলান্ড মাগোদো সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার দেশের সেনা মোতায়েন করা হয়েছে যেন কঙ্গোর পূর্বাঞ্চলের সংঘাত রুয়ান্ডার ভেতরে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে।

    এদিকে শুক্রবার জিম্বাবুয়েতে এক জরুরি সম্মেলনে আঞ্চলিক জোট সাউথ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসএডিতি) গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

    এম২৩ বিদ্রোহীদের সঙ্গে লড়তে এবং কঙ্গোর খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় এসএডিসি শান্তিরক্ষী দলও পাঠিয়েছিল। এ দলের বেশিরভাগ সেনাই ছিল দক্ষিণ আফ্রিকার।

  • শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ইলন মাস্ক !

    শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ইলন মাস্ক !

    নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বের শীর্ষ ধনী এবং যুক্ত-রাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের মন্ত্রী ইলন মাস্ক। নোবেল কমিটি ইতোমধ্যে এ তথ্য নিশ্চিত করে মাস্কের ই-মেইলেও বার্তা পাঠিয়েছে।

    স্লোভেনিয়ার রাজনীতিনিবিদ এবং ইউরোপের দেশগুলোর জোট ইউ-রোপীয় ইউনিয়নের (ইউ) পার্লামেন্ট সদস্য ব্র্যাঙ্কো গ্রিমস বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

    বার্তায় নোবেল কমিটির ই-মেইলও সংযুক্ত করেছেন গ্রিমস। ওই পোস্টে গ্রিমস বলেন, বাকস্বাধীনতা একটি মৌলিক মানবা-ধিকার এবং ইলন মাস্ক দীর্ঘদিন ধরে এ অধিকারের বিস্তার ও সুরক্ষায় কাজ করছেন।

    নোবেল শান্তি পুরস্কারের জন্য তার টিম নরওয়ের নোবেল কমিটি বরাবর পিটিশন জমা দিয়েছিল এবং নোবেল কমিটি তাতে সায় দিয়ে মাস্ককে ২০২৫ সালের শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টেসলা এবং নভোযান ও মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি স্পেসএক্সের স্বত্ত্বাধিকারী ইলন মাস্ক।

    প্রসঙ্গত, পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, অর্থনীতি ও শান্তি— এই ছয় ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখার জন্য প্রতি বছর প্রদান করা হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার নোবেল।

    শান্তিতে নোবেল প্রদান করে নরওয়ের নোবেল কমিটি এবং বাকি পাঁচ ক্ষেত্রে নোবেল প্রদান করে সুইডেনের সুইডিশ রয়েল একাডেমি।